দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২০
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২৩
জুলাই ১৮, ২০২৩ ০ কমেন্ট 480 ভিউস

জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ সময় পুলিশের ২০-২৫ সদস্য আহত হয়েছেন।

নিহতের নাম নাম মো. সজিব হোসেন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে জেলা শহরের সামাদ মোড় সংলগ্ন কলেজ রোডের পুকুর পাড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর মদিন উল্লাহ হাউজিংয়ের একটি বাসার সিঁড়িরুম থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, পদযাত্রায় বাধা পেয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। আত্মরক্ষায় লাঠিচার্জ, টিয়ারশেল এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদসহ ৫০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‘হাসপাতালে আহত অবস্থায় অনেকে এসেছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধও রয়েছেন।’

একই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘মৃত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা লাশের ময়নাতদন্তের পর বলা যাবে।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘বিএনপি গতকাল আমাদের কাছে এসেছিল আজকের পদযাত্রার অনুমতির জন্য। আমরা তাদের শহরের গোডাউন এলাকা থেকে দক্ষিণ তেমুহনি পর্যন্ত পদযাত্রা করার অনুমতি দিয়েছিলাম। আজ উত্তর তেমুহনিতে আওয়ামী লীগের শোভাযাত্রা ছিল। আমরা বিএনপি নেতাদের বলেছিলাম, দক্ষিণ তেমুহনিতে যে ব্রিজের কাজ চলছে, এর মাঝামাঝি থাকতে। তাদেরকে হাইওয়েতে উঠতে দেওয়া হবে না এমনটাই বলা ছিল। তারা মেনে নিয়েছিল। কিন্তু আজকে তারা হাইওয়েতে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘বিএনপির প্রত্যেকের কাছে পতাকার সঙ্গে লাঠি ছিল। পুলিশ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে নিবৃত করার চেষ্টা করেছে। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, তাদেরকে লাইন ক্রস করতে না দেওয়া এবং হাইওয়ে উঠতে বাধা দিয়েছি। কিন্তু তারা এতটাই উচ্ছৃঙ্খল হয়ে যায়, পরে আমরা লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছি। একজন মারা গেছে। তবে কীভাবে মারা গেছে, সেটা এখনও জানি না। এ সময় পুলিশের ২০-২৫ সদস্য আহত হয়েছেন।’

জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু দাবি করেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে প্রথমে কলেজ রোড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এরপর রামগতি-লক্ষ্মীপুর সড়কের আধুনিক হাসপাতালের সামনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীর ওপর গুলি ছুড়তে থাকে। এতে আমাদের এক নেতা নিহত ও গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩৩ জন
পরবর্তী পোস্ট
বড় কিছু হতে বড় স্বপ্ন দেখতে হবে: জেলা প্রশাসক

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting