দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২০
জুলাই ১৪, ২০২০ ০ কমেন্ট 500 ভিউস
ন্যাশনাল ডেস্ক:   রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী এবং এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র‍্যাব-১। রিজেন্টের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় যে মামলা হয়েছে ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাপাসিয়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের জনসংযোগ ও আইন শাখার পরিচালক লে. ক. আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মাসুদ পারভেজ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। রিজেন্ট যত প্রতারণা করেছে তার অন্যতম সহযোগী এই মাসুদ। আমরা তাকে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়ায় তার স্ত্রীর এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।’

এ নিয়ে রিজেন্টের করোনা পরীক্ষা প্রতারণায় ১০ জনকে গ্রেফতার করলো র‍্যাব। যারা সবাই রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী।

গত ৬ জুলাই বিকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালে একযোগে অভিযান চালায় র‍্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। রিজেন্ট হাসপাতালটি রাজধানীতে বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালের অনুমোদন লাভ করার পর করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে। তবে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে প্রতিষ্ঠানটি রোগীদের নমুনা পরীক্ষা ছাড়াই রিপোর্ট প্রদান করে। এরপর র‍্যাব অভিযান চালিয়ে এর সত্যতা পায়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করে। রিজেন্ট গ্রুপের অফিস থেকে বিপুল সংখ্যক নমুনা ও অননুমোদিত কিট উদ্ধার করে র‍্যাব।

এ ঘটনায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ এখনও পলাতক। তবে র‍্যাব দাবি করেছে, যেকোনও সময় তাকে গ্রেফতার করা হবে। সে দেশেই আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের আর নেই
পরবর্তী পোস্ট
কোরবানির ঈদের জামাত: ১১ নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting