দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৩
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে যেভাবে জেএমবি সদস্য

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৬, ২০২১
জানুয়ারি ২৬, ২০২১ ০ কমেন্ট 369 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মিনহাজ হোসেন। বয়স ৩৮ বছর। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় থেকে দেড় বছরের বেশি সময় আগে মিনহাজ চাকরি ছেড়ে দেন। জন্মসূত্রে বাংলাদেশি হলেও মিনহাজ বেড়ে উঠেছেন পাকিস্তানে। তার মা পাকিস্তানে চাকরি করতেন।
বাবা থাকেন রাজধানীর মালিবাগের বাসায়। পাকিস্তানে ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল শেষ করেন মিনহাজ। পরবর্তীতে তার মায়ের সঙ্গে পাকিস্তান থেকে বৃটেনে চলে যান। সেখানে মিনহাজ লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক পাস করেন। পরবর্তীতে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর ব্রুনাই দারুসসালামের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন মিনহাজ। একই সময়ে কয়েকটি দেশ ভ্রমণ করেন। এক পর্যায়ে জড়িয়ে যান জঙ্গি কার্যক্রমে। যান সিরিয়াতেও। দেশে ফিরে যুক্ত হন নব্য জেএমবি’র কার্যক্রমে।
মিনহাজ সম্পর্কে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে সম্মত হননি। এদিকে মিনহাজের সিরিয়ায় অবস্থানের গোয়েন্দা তথ্য থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তা অস্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে মিনহাজ জানান, তার জন্ম বাংলাদেশে হলেও কিশোর বয়সেই পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান। সেখানেই বেড়ে ওঠেন। পরবর্তীকালে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান।
তদন্ত সূত্র জানায়, মিনহাজ অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপের একজন ফেলো। এখন পর্যন্ত তিনি মোট তিনটি বই লিখেছেন। পিএইচডি শেষে ব্রুনাই, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করেন তিনি। পরবর্তীতে পুনরায় ২০১৭ সালে বাংলাদেশে ফিরে আসেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি অংশ নব্য জেএমবি’র দলটির আমন্ত্রণে সিরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। উগ্রবাদে দীক্ষিত হয়ে সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করেন। মিনহাজ হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি অংশ নব্য জেএমবি’র একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সূত্র জানায়, দীর্ঘদিন তুরস্কে অবস্থান করে সেখান থেকে সিরিয়ায় চলে যান তিনি। সিরিয়ায় গিয়ে এইচটিএস জঙ্গি সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তিন মাস পরে ঢাকায় ফিরে আসেন। পরবর্তীতে ঢাকা থেকে খুলনায় গিয়ে নব্য জেএমবি’র নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মিনহাজ। উগ্রবাদী ভাবাদর্শে দীক্ষিত হয়ে পুনরায় আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে। নব্য জেএমবি সংগঠনের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকা-ের চেষ্টা চালান মিনহাজ। ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে সংগঠনের নানান কর্মকা-ে যুক্ত থাকতেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার কথা ইতিমধ্যে স্বীকার করেছেন তিনি। তদন্ত সংশ্লিষ্টদের মিনহাজ জানান, দেশে খিলাফত প্রতিষ্ঠাই ছিল একমাত্র উদ্দেশ্য। করোনা মহামারির সময় জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ বেড়ে যায়। এরপর আবারো বিদেশ চলে যান। সেখানে থেকে নাশকতামূলক কর্মকা-ের জন্য রাজধানীকে বেছে নিয়েছিলেন মিনহাজ ও তার জঙ্গি সংগঠনের সদস্যরা। দেশে এসে নব্য জেএমবি’র আশ্রয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন মিনহাজ। সিরিয়া ও তুরস্কের জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শামের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানায় সূত্র। সূত্র আরো জানায়, সংগঠনটি আন্তর্জাতিকভাবে তাহরির আল শাম নামেই পরিচিত। এই সংগঠনটি মূলত আল-কায়েদার ভাবাদর্শী। দলটি আগে সিরিয়ার আল-নুসরা ফ্রন্টের অংশ ছিল। যেটিকে আল-কায়েদার সিরীয় শাখা হিসেবে মনে করা হতো। কিছুদিন আগে এই সংগঠনের জঙ্গিরা রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে।
সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকা-ের মাধ্যমে কথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাজধানীর দারুস সালাম থানা এলাকার কোনাবাড়ী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল মিনহাজকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে সিটিটিসি চারদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, দারুস সালাম এলাকা থেকে নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দারুল সালাম থানায় মামলা হয়েছে। গত রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমান চার দিনের রিমান্ডের আদেশ দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইংল্যান্ডকে টপকে দুইয়ে বাংলাদেশ
পরবর্তী পোস্ট
আমিও ধর্ষণের হুমকি পাই, ভয় পাই না

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting