দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৪
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পিছিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৫, ২০২১
ফেব্রুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 544 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: আগামী মার্চে দেশব্যাপী বড় পরিসরে ইউপি নির্বাচন শুরু করার কথা থাকলেও তা পারছে না নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ঈদের পর এ ভোট শুরুর চিন্তা করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ২ মার্চ ভোটার তালিকা চূড়ান্ত করা এবং মধ্য এপ্রিলে রমজান শুরু হওয়ার কারণে এ নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে।

তবে এপ্রিলের মধ্যে মেয়াদ শেষ হবে এমন ২০-২৫টি ইউপিতে রমজানের আগে ভোট হতে পারে। এ ছাড়া ২১ মার্চের মধ্যে ৭৫২ ইউপিতে ভোট করার আইনি বাধ্যবাধকতা আছে। নির্বাচন আইন অনুযায়ী ‘দৈব-দুর্বিপাকজনিত বা অন্যবধি কোনো কারণে নির্ধারিত পাঁচ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত, যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।’

বর্তমানে সারা দেশে ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। এর মধ্যে ছয় ধাপে ভোট হয়েছে ৪ হাজার ৩২১টিতে এবং অন্যান্য সময়ে ভোট হয়েছে ১৬২টিতে। ২১ মার্চের মধ্যে নির্বাচনী সময় শেষ হবে ৭৫২ ইউপির, ৩০ মার্চ সময় শেষ হবে ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল সময় শেষ হবে ৬৮৫ ইউপির, ৬ মে সময় শেষ হবে ৭৪৩ ইউপির, ২৭ মে সময় শেষ হবে ৭৩৩ ইউপির এবং ৩ জুন শেষ হবে ৭২৪ ইউপির মেয়াদ।

জানা গেছে, চলতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল দিয়ে মার্চের মাঝামাঝি ৭ শতাধিক ইউপিতে ভোট করার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত হবে ২ মার্চ। তাই তালিকা চূড়ান্ত না করে এ নির্বাচনের তফসিল দিতে চাইছে না কমিশন। কেননা তালিকা চূড়ান্ত না হলে নতুন ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদান করতে পারবেন না। তাই আইনি জটিলতা এড়াতেই ইসি এ নির্বাচন পিছিয়ে দিচ্ছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে রমজানের আগে বড় পরিসরে ইউপি নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এক চিঠিতে বলা হয়েছে, রমজানের আগে ইউপি নির্বাচন কতটুকু করা যাবে তা সন্দিহান। কর্মকর্তারা বলেছেন, এপ্রিলের মধ্যে যেসব ইউপির মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন করা যায় কিনা সে চিন্তা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রেও সবকটির নির্বাচন সম্ভব হবে না। রমজানের আগে ২০-২৫টিতে নির্বাচন হতে পারে।

ইউপি ভোটের বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘২ মার্চ ভোটার তালিকার সিডি হওয়ার কথা। ওই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে মে মাসে যেগুলোর মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন হতে পারে। তবে নির্বাচন কমিশন সভা করে সে সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘হালনাগাদ ভোটার তালিকা ও আগের ভোটার তালিকা (কমফাইল) একসঙ্গে করে যদি আমাদের হাতে সময় থাকে তবে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব। ইউপি নির্বাচনের ক্ষেত্রে আমরা দুটি বিষয় দেখব। প্রথমত রমজান, দ্বিতীয়ত ভোটার তালিকা প্রস্তুত আছে কিনা। হালনাগাদ তালিকা ও আগের তালিকা একসঙ্গে করে যদি ভোটার তালিকা প্রস্তুত করতে পারি তবে রমজান দেখে আমরা কিছু নির্বাচনের তফসিল দিতে পারি।’ তফসিল কবে হবে প্রশ্নে তিনি বলেন, ‘যদি হয় তবে মার্চে হতে পারে। এ সময়ের মধ্যে ৪ শতাধিক ইউপি নির্বাচন-উপযোগী হবে। তবে সবকটিতে একসঙ্গে নির্বাচন করতে পারব কিনা সন্দেহ আছে।’ তিনি বলেন, ‘আমরা তো রমজানে নির্বাচন করতে পারব না। আবার ভোটার তালিকা যদি প্রস্তুত না হয় তা হলেও নির্বাচন করতে পারব না। এ দুটি বিষয়ে যদি বাধা না হয় তবে যতগুলো পারব নির্বাচন করব।’ তিনি বলেন, ‘যদি রমজান এসে যায় এবং ভোটার তালিকা প্রস্তুত করতে না পারি তবে (নির্ধারিত পাঁচ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে) একটা বিধি আছে আমরা তার প্রয়োগ করব।’

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে পরিষদের মেয়াদের বিষয়ে বলা হয়েছে, ‘কোন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পাঁচ বছর সময়ের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন।’ পরিষদের নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, ‘পরিষদ গঠনের জন্য কোন সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।’ আইনে উল্লেখ রয়েছে, ‘দৈব-দুর্বিপাকজনিত বা অন্যবধি কোন কারণে নির্ধারিত পাঁচ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত, যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।’

এ বিষয়ে ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) তৎকালীন সিনিয়র সচিব মো. আলমগীর বলেছিলেন, আগামী ২১ মার্চ বেশ কিছু ইউপির মেয়াদ শেষ হবে। তাই এর ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তা করা হচ্ছে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট-ইভিএম দুই পদ্ধতিতেই ভোট গ্রহণ হবে। ইসির কর্মকর্তারাও বলেছিলেন, প্রথম ধাপের ভোট মার্চের মাঝামাঝি হতে পারে। দ্বিতীয় ধাপের ভোট মার্চের শেষে এবং এপ্রিলে তৃতীয় ধাপের ভোট হতে পারে। এ জন্য ফেব্রুয়ারির শুরুতে তফসিল ঘোষণা করবে কমিশন। এবার ব্যালট পেপারের পাশাপাশি উপজেলার সদর ইউপিগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। আইন অনুযায়ী ২১ মার্চের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করতে হবে কমিশনকে।

উল্লেখ্য, ২০১৬ সালে মোট ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউনিয়নে ভোট আয়োজন করে কমিশন। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হয় ২২ মার্চ। এরপর ৩১ মার্চ, ২৩ এপ্রিল, ৭ মে, ২৮ মে ও ৪ জুন ভোট হয়। তবে এবার ইউপি সংখ্যা কিছু বেড়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। গতবারের মতো এবারের ইউপি ভোটও হবে দলীয় প্রতীকে।

নিউজ সূত্র : কালের কন্ঠ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রথখোলা বিল ও মুন্সিপাড়া গ্রামে সৈয়দ মাহমুদ পাপার নির্বাচনী গণসংযোগ
পরবর্তী পোস্ট
ভোমরা স্থলবন্দরে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল জব্দ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting