দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৩
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলাসারাদেশ

ছেলেদের ‘ক্রাশ’ হতে পেরে খুশি জাহানারা

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২০
মে ২৬, ২০২০ ০ কমেন্ট 403 ভিউস

ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে এবার ঈদে আর বাড়ি যাওয়া হয়নি জাহানারা আলমের। পরিবার থেকে দূরে থেকে ঢাকার ফ্ল্যাটে একাকী ঈদ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট তারকা। ঈদের সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটল জাহানারার। সেখানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বললেন এই পেসার।

বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। সারা দেশে জাহানারা আলমের কত ভক্ত-অনুরাগী! সেই ভক্তদের সঙ্গে ঈদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন তিনি। মন্তব্যের ঘরে এক ভক্ত যখন তাঁকে বললেন, ‘লাভ ইউ মাই ক্রাশ!’ উত্তরে জাহানারা বললেন, ‘আপনাকে ধন্যবাদ। আমার আসলে ধারণা ছিল না যে মেয়েরা ছেলেদের ক্রাশ হতে পারে, বিশেষ করে নারী ক্রীড়াবিদেরা। আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা নায়ক-নায়িকা, তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক অবশ্যই এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি সন্তুষ্ট।’

জাহানারা যা-ই বলুন, মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ‘ক্রাশ’ ছিলেন কিন্তু তিনি! এ নিয়ে বিশ্বের অনেক পত্রিকায় সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। লাইভে আরেক ভক্ত রসিকতা করলেন এই বলে, ‘কমসে কম ১ ঘণ্টা মেকআপ করে চুল ঠিক করেছেন!’ জাহানারা ঝটপট তাঁর ভুল ধরিয়ে দিলেন, ‘একদমই না, ভুল অনুমান। আমার ২০ মিনিট লেগেছে পুরোপুরি তৈরি হতে।’

ঘরবন্দী এই ঈদে প্রচুর রান্না করেছেন জাহানারা। কী কী রান্না করেছেন, সেটি জানিয়েছেন তাঁর ভক্তদের, ‘কাল পুরোটা দিন রান্না করেছি। বিরিয়ানি, জর্দা, লাচ্ছা সেমাই, জর্দা, চটপটি, রোস্ট, ডিমের কোরমা… আজ রেঁধেছি শুধু গরুর মাংস। সকালে জম্পেশ খাওয়াদাওয়া করেছি। একদিনই তো ইচ্ছেমতো খাব। আবার (ক্রিকেটীয়) কার্যক্রম শুরু হয়ে যাবে। এভাবেই এবার আমার ঈদ গেল।’

পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে জাহানারার একটু মন খারাপ। তবে তিনি সুস্থ আছেন, এতেই ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য, ‘আমার কতটা দুর্ভাগ্য, পরিবার থেকে দূরে আছি। ঈদ করছি একা একা। পরিবারের সঙ্গে ৪-৫টা ঈদ করতে পারিনি আগে। তবে সবই খেলার কারণে। সতীর্থদের সঙ্গে ঈদ কেটেছে তখন। তবে এবার ঈদটা ভিন্ন। আমি সুস্থ আছি, এটাই বড় ব্যাপার। সুস্থ থাকলে সামনে পরিবার-বন্ধুদের সঙ্গে ঈদ করা যাবে।’ সূত্র:প্রথমআলো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেরেনাকে টপকে রেকর্ড গড়লেন ওসাকা
পরবর্তী পোস্ট
আজ আবারও টিভি পর্দায় ‘কেয়ামত থেকে কেয়ামত’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting