দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

খুলনায় তিন দিবসকে কেন্দ্র করে ফুলের বাজার চাঙা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০ কমেন্ট 398 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি :

প্রেমের দিনে ফাগুন, গোলাপে লেগেছে আগুন। দুয়ারে দাঁড়িয়ে ঋতুরাজ বসন্ত। ভালোবাসার রঙে-প্রকৃতিতেও বাসন্তি সাজ। বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খুলনার ফুল ব্যবসায়ীদের। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির তিন দিবসকে ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সব কিছু ঠিক থাকলে এ মৌসুমে প্রায় দুই কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ফুলব্যবসায়ীরা। পহেলা ফাল্গুনসহ তিন দিবসকে কেন্দ্র করে মাঠপর্যায়ে চাষি থেকে শুরু করে পাইকারি ও খুচরা ফুলের বাজার এখন চাঙা।

সরেজমিনে দেখা গেছে, নগরীর ফারাজীপাড়া ফুল মার্কেটের ফুলেরশ্বরী, নাইট, বিয়ের ফুল, বিস্মিল্লাহ ফুল ঘর বেলী গার্ডেন, পুরবী পুষ্পালয়, ফুলের মেলা, পুষ্পমালা, গোলাপ কানন, স্বপ্নের ঠিকানা, রজনীগন্ধা, ভ্যালেনটাইন ফ্লাওয়ার, নিউ রোজ গার্ডেন ও দোলনচাপা নামক দোকান সেজেছে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে। দৌলতপুরের মীম গার্ডেন, পলক পুষ্পমালয়, মাধুরী পুষ্প, জুই গার্ডেনসহ খালিশপুর, বয়রা ও নিউ মার্কেটের ফুলের দোকানেও অনুরূপ আয়োজন।

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে… গানটির সাথে পরিচিত নন এমন লোক মেলা ভার। ফাগুন এলেই স্থানে স্থানে বেজে উঠে গানটি। ছড়িয়ে দেয় ফাগুনের বাড়তি আমেজ। বসন্তকে বরণ আর ভালোবাসা দিবসকে রাঙ্গিয়ে তুলতে ফুলের জুরি নেই। আর সেটা যদি হয় গোলাপ তাহলেতো কথাই নেই। পর পর তিন দিবসের সুযোগে ফুলের দোকানিরা নিজেদের ইচ্ছেমতো ফুলের দাম হাঁকছেন। গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ সবধরনের ফুলেরই এখন কয়েকগুণ দাম। তবুও বাধ্য হয়েই প্রিয়জনের জন্য চড়া দাম দিয়েই ফুল কিনছেন ক্রেতারা। তারা বলছেন, ভালোবাসা দিবসের জন্য ফুলের গায়ে আগুন লেগেছে। কয়েকদিন আগের ১০ টাকার গোলাপ এখন ৫০ টাকায়ও মিলছে না।

পহেলা ফাগুন আর ভালোবাসা দিবস মিলে একাকার প্রেমিক যুগল। কেউ সাজবেন বাসন্তি সাজে আবার কেউ বা একগুচ্ছ গোলাপ নিয়ে কড়া নাড়বেন প্রেমিক মনে। তিন দিবসের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুলের বাজারে। প্রতিটি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের বেশির ভাগই বয়সে তরুণ-তরুণী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। দেখা মিলেছে নবদম্পতিদেরও। বসন্ত আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের পাইকারি দাম বেড়ে গেছে। অন্য ফুলের তুলনায় গোলাপের দাম আরও বেশি বেড়তি। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা।

বিয়ের ফুল দোকানের মালিক শেখ মোঃ নাসিম (কচি)’র অভিযোগ গদখালী ফুলের বাজার থেকে একশ পিচ গোলাপ আসলে তার অনেক নষ্ট হয়ে যায়। এ কারণেই দাম বাড়াতে হয়। আবার গদখালীর ফুলের বাজারের সিন্ডিকেট বিভিন্ন দিবস উপলক্ষে ফুলের দাম বাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, আমরা চায়না থেকে গোলাপ ফুল আমদানি করার চেষ্টা করছি। যদি আমদানি করা সম্ভব হয় তা হলে ফুলের দাম কিছুটা কম থাকবে।
ফুল বিক্রেতা আমির হসেন (বাবু) বলেন, পহেলা ফাল্গুনসহ তিন দিবসে খুলনায় প্রায় দুই কোটী টাকার ফুলের ব্যবসা হবে।

স্বপ্নের ঠিকানা দোকানের মালিক বাদল মোল্লা জানান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফুলের উপর খুব কদর। এরা চাল বেচে ফুল কিনতে চলে আসছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি প্রচুর বেচাকেনা আমাদের। আমরা যেখান থেকে পাইকারী ফুল কিনে নিয়ে আসি ঐখানেই ফুলের দাম বেশী। তাই বাধ্য হয়ে আমাদেরকেও বেশী দামে বিক্রি করতে হয়।

ফুল ব্যবসায়ী, চাষি এবং সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এবারে ফুলের দাম পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসে অন্য বছরের তুলনায় বেশি থাকবে। সুতরাং যারা প্রিয়জনকে ফুল উপহার দিয়ে মন জয় করতে চান কিংবা ফুলের সাজে উৎসবকে রাঙাতে ও সাজাতে চান, তাদের ফুলের জন্য চড়া দাম গুনতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন ৩০ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এনামুল খাঁন
পরবর্তী পোস্ট
খুলনায় ইউনানি চিকিৎসা বিষয়ক সেমিনার ৪ মার্চ

রিলেটেড পোস্ট

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...

জুন ১০, ২০২৬

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

জুন ১০, ২০২৬

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা...

জুন ৯, ২০২৬

শরণখোলায় চিকিৎসককে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগে ১২...

জুন ৯, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting