দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৮
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে ৭বছর হাজির না থেকে বেতন নেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কর্তৃক SK Ferdous জানুয়ারি ১৭, ২০২২
জানুয়ারি ১৭, ২০২২ ০ কমেন্ট 433 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: 

২০১৪ সাল হতে অদ্যবধি মাদ্রাসায় না এসে একটি বেসরকারি কোম্পানিতে সাত বছর চাকরি করে যাচ্ছেন। অথচ অত্র মাদ্রাসার অধ্যক্ষ একাধিক সহিংস মামলার আসামি আব্দুল কাদের হেলালির সহযোগিতায় প্রতিমাসে মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলন করে গেলেও দেখার কেউ নেই। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। সাংবাদিকরা বিষয়টি জেনে যাওয়ায় তড়িঘড়ি করে গত ১ জানুয়ারি ওই শিক্ষক বাহারুল চাকরি হতে অব্যাহতি চেয়ে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দারুল উলুম চৌমুহনী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এ ঘটনা ঘটে আসছে। 

এ ব্যাপারে অত্র মাদ্রাসার দাতা সদস্য আবু তালেব সরদার বাদী হয়ে গত ২১ ডিসেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বসিলা ঢাকা, সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ হাতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন বলে জানান।

 লিখিত অভিযোগ এবং অত্র মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হক সরদার অভিভাবক আশিক ইকবাল অত্র মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন, মনিরুজ্জামান, মিজানুর রহমান, নুরুল আমিন, জি এম শফিকুল ইসলাম, মনসুর আলী, আবু বক্কর সিদ্দিক, আব্দুস সবুর সহ অভিবাবকরা সাংবাদিকদের জানান, ২০১৩ সালে ১৭ডিসেম্বর বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও মানবাধিকারকর্মী মোসলেম উদ্দিন কে চৌমুহনী বাজারে ফেলে প্রকাশ্য দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে হত্যাকারী সহ একাধিক মামলার আসামি অত্র মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক বাহারুল ইসলাম এর (ইন্ডেক্স নাম্বার পি আর ০১৬৬৮৭৬) বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর হতে পলাতক থাকায় ওই মাদ্রাসা হতে সাময়িক বরখাস্ত হওয়ায় হাজির হয়নি। 

অথচ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির সহযোগিতায় প্রতিমাসে হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষর করে বেতন ভাতা উত্তোলন করে আসছে। মাদ্রাসার আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত না করে তার এবং সভাপতির যৌথ স্বাক্ষর করে প্রতিমাসে বেতন ভাতা দিয়ে যাচ্ছে অধ্যাপক। খোঁজ নিয়ে জানা যায় সাতক্ষীরার আমতলা নামক স্থানে আফতাব এগ্রো ফুড কোম্পানিতে বছরের পর বছর বহাল তবিয়তে চাকরি করে দুই স্থানে থেকে বেতন উঠাচ্ছে।

এ সংক্রান্ত বিষয় তার বিরুদ্ধে অভিযোগের কথা সাংবাদিকদের নিকট হতে জানতে পেরে বিপদ বুঝতে পেরে গত ৩১/১২/২০২১ ইংরেজি তারিখে প্রথম দফায় পদত্যাগপত্র জমা দিতে ব্যর্থ হয়ে গত ১/১/২০২২ ইংরেজি তারিখে তার অব্যাহতি পত্র টি অধ্যক্ষের সঙ্গে শলা-পরামর্শ সেটা গ্রহণ করে। যাতে করে চাকরি না করেও দীর্ঘ সাত বছরের বেতন ভাতার টাকা সরকারি কোষাগারে জমা দিতে না হয়। এ ব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য শিক্ষক বাহারুল এর নিকট জিজ্ঞাসা করলে তিনি প্রথমে অস্বীকার করলেও আফতাব এগ্রো ফুড কোম্পানিতে চাকরি করার বিষয়টি স্বীকার করেন এবং এবং তিনি আরও বলেন আমি বাড়িতে গেলে হাজিরা খাতায় সই করে আসি অধ্যক্ষ আমার বেতন জমা করে দেয় পরে আমি চেক দিয়ে বেতন উত্তোলন করে নেই।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান অভিযোগ হাতে পেয়ে আমি প্রথম পর্যায়ে ওই শিক্ষক এবং আবেদনকারীকে আমার অফিসে ডেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়েছি। পরবর্তীতে সরোজমিনে আমি বিষয়টি নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলব তারপর রিপোর্ট প্রদান করব।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শেখ কামাল অ-১৮ জোনাল ক্রিকেটে সাতক্ষীরা জেলা ১০ উইকেটে জয়ী
পরবর্তী পোস্ট
চৌকিদারের দায়ের কোপে ইউপি সদস্য হাসপাতালে

রিলেটেড পোস্ট

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting