দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

করোনা আক্রান্ত প্রতিরক্ষা সচিব আইসিইউতে

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২০
জুন ১৩, ২০২০ ০ কমেন্ট 350 ভিউস

করোনাভাইরাসে আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রশাসনে তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। এর আগে বুধবার বিকেলে ঢাকা টাইমসের সঙ্গে আলাপে সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, ‘এখনো শরীর পুরোপুরি ঠিক হয়নি। দুর্বলতা আছে। হাসপাতালেই আছি।’

গত মে মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। পরে কোভিড-১৯ পরীক্ষা করলে তার শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। শুরুতে বাসাতেই ছিলেন। পরে করোনা শনাক্তের পর তিনি হাসপাতালে ভর্তি হন।

প্রসঙ্গত, তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর ছোট ভাই।

এ বছরের ৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান) এবং ১৯৮৩ সালে এমএসসিতে উত্তীর্ণ হন। পরে তিনি ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এম এ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি পরিকল্পনা ও উন্নয়ন, আর্থিক অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাণিজ্য উন্নয়ন, ক্রয় ও সরবরাহ ইত্যাদি বিষয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নেন। তিনি ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন।

দেশে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৮৫৬ জন শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে ও মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪,৩৭৯ জনে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার রুস্তম
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে নদীর কচ্ছপ নদীতে অবমুক্ত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting