দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:০১
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসারাদেশ

ঈদের দিনে কী খাবেন , পরামর্শ বি. চৌধুরীর

কর্তৃক kobirubel.satnadee মে ২৫, ২০২০
মে ২৫, ২০২০ ০ কমেন্ট 364 ভিউস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার (২৪মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ঈদের দিনে কী খাওয়া যাবে, কীভাবে খাওয়া স্বাস্থ্যসম্মত- এসব উপায় নিয়ে কথা বলেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরী।
পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ঈদের দিন অনেকেই বাইরে থেকে অর্ডার দিয়ে খাদ্যদ্রব্য এনে থাকেন। এবার কোভিড-১৯ এর মহামারির সময় বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার না আনাই নিরাপদ।’

দেশের খ্যাতনামা এই চিকিৎসক বলেন, ‘সব খাবার ঘরে বানান এবং খুব ভালো করে সিদ্ধ করে রান্না করুন। কাঁচা খাবার লেটুস ইত্যাদি, কেক, পেস্ট্রি না খাওয়াই ভালো। আধা সিদ্ধ ডিম পরিহার করা উচিত। আর বিশেষ ধরনের কাবাব যা আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এগুলোর মাঝখানটা পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে। সুতরাং এগুলো না খাওয়াই উচিত।’

ঈদের দিনে আত্মীয়-স্বজনের বাড়িতে না গিয়ে টেলিফোনে শুভেচ্ছা জানানোর পরামর্শ দিয়েছেন বি. চৌধুরী। তিনি বলেন, ‘ঈদের দিনেও প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, পলিগ্লাভস ব্যবহার করুন। ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন এবং প্রিয়জনকে নিরাপদ রাখুন।’

সামাজিক দূরত্ব মেনে মসজিদে ঈদের নামাজ পড়তে হবে, বলে পরামর্শ দেন বি. চৌধুরী। তিনি বলেন, ‘একজন মানুষ থেকে আরেকজন মানুষের ৬ ফুট বা ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ঈদের নামাজ পড়ে দেরি করা যাবে না। কোলাকুলি এবং হ্যান্ডশেক কিছুতেই করা যাবে না। ছোট বাচ্চাদের চুম্বন বা আলিঙ্গন করা যাবে না। কদমবুসি বা পা চুম্বন না করাই উত্তম।’

বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ঈদের দিনে ফিতরা, ভিক্ষা দেওয়া এবং অন্যভাবে টাকার নোট বা কয়েন লেনদেনের বিষয় থাকে। তবে মনে রাখতে হবে টাকার নোট বা কয়েনের মাধ্যমেও কোভিড-১৯-এর জীবাণু ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। তবে টাকার নোট যদি নিরাপদ স্থানে চার দিনের মতো ফেলে রাখা হয় তাহলে সাধারণত কোভিড-১৯ জীবাণু বেঁচে থাকতে পারে না বলে জানান তিনি।  সূত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাড়িতে বসে ঈদ উদযাপন করার আহ্বান সাকিব-মুশফিকের
পরবর্তী পোস্ট
সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting