দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৫১
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির যেসব বিষয়ে আলোচনা হলো

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২৩
জুলাই ১৫, ২০২৩ ০ কমেন্ট 427 ভিউস

জাতীয় ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশের আগামী নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কিনা জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশে ও সারা বিশ্বের আগ্রহ কেন? কেন ইইউ’কে এখানে এসে বাংলাদেশের নির্বাচন নিয়ে মতামত দিতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য কোনও দেশে তো তাদের যেতে হচ্ছে না। স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, গ্রহণযোগ্য না, আর এটার ওপর ভিত্তি করে সারা বিশ্ব আজ বাংলাদেশের ওপর নজর দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছেন, এ জন্য এসেছেন।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন এত বেশি প্রশ্নবিদ্ধ যে তারা জানতে চাচ্ছেন, নির্বাচন আগামীতে জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কি হবে না। আমাদের পক্ষ হতে সবসময় বলে আসছি, শুধু আমরা না, বাংলাদেশের জনগণ যেটা বলছে, সারা বিশ্ববিবেক বলছে, এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না, সম্ভব না।

এই সরকার এখন থেকেই ভোট চুরি শুরু করেছে। তা ইইউকে অবগত করেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের ভোট চুরি এখনই চলছে। ডিসিদের পোস্টিং হচ্ছে, পুলিশের পোস্টিং হচ্ছে, টিএনওদের পোস্টিং হচ্ছে, বিএনপির নেতাদের গ্রেফতার চলছে। হাত কেটে ফেলা হচ্ছে। বিএনপির সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। এটা তো অব্যাহতভাবে চলছে। তারপর বিএনপির নেতাকর্মীদের বিচারকে ত্বরান্বিত করে সাজা দিয়ে তারা যেন নির্বাচন করতে না পারে এসব কাজগুলো এখনই চলছে। অর্থাৎ ভোট চুরি প্রত্যেক দিন চলছে বাংলাদেশে। শুধু ভোটের দিন নয়, এখন ভোট চুরি চলছে, এবং আগামীতেও নিজেদের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে নিয়ন্ত্রণ করে তারা জোর করে ক্ষমতায় যাবে, জনগণকে বাইরে রেখে। এই বিষয়গুলো পরিষ্কার। স্বাভাবিকভাবে এ বিষয়গুলো আলোচনায় এসেছে। এগুলো আলোচনা হয়েছে। আমরা বলেছি।

ইইউ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে কিছু বলেছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন,  সেটা তাদের সিদ্ধান্ত। সেটার উত্তর তারা দেবেন। আর পর্যবেক্ষকের প্রশ্ন তখনই আসে যখন একটা নির্বাচন হবে। এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক বিশ্বে কেউ বিশ্বাস করে না বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে ভোট দিয়ে জনগণ আজকের সরকার গঠন করেছে। এই প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত তারা দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু তাদের এখানে আসার উদ্দেশ্যটি পরিষ্কার করছে, বাংলাদেশে কোনও নির্বাচন হয়নি।

আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ইইউ কী ধরনের ভূমিকা রাখবে, এ বিষয়ে প্রতিনিধি দল কিছু বলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা তো এই টিমের দায়িত্ব না। এই টিম বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপট পর্যবেক্ষণ করতে এসেছে। এটার ওপর তারা রিপোর্ট করবে। এটা ইইউ সরকারের দায়িত্ব।

মার্কিন প্রতিনিধি দলের সফরকে কীভাবে মূল্যায়ন করছেন জানতে চাইলে তিনি বলেন, আমি আগেই বলেছি কেন সবাই সফর করছেন। এবং তারা যখন বক্তব্য দিচ্ছে প্রথম কথাটাই বলছে, বাংলাদেশে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। মানবাধিকার চায়, শ্রমিকের আইন সঠিকভাবে হচ্ছে কিনা জানতে চায়। এখান থেকেই আপনারা ধরে নেন বাংলাদেশ সম্পর্কে তাদের কী ধারণা। এবং তারা কি চায় বাংলাদেশে। ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের থেকে বেশি কিছু বলার সুযোগ আছে?

সংলাপের বিষয় তিনি বলেন, যেখানে কোনও ডেমোক্র্যাটিক অর্ডার নাই, মানবাধিকার প্রশ্নবিদ্ধ, গণমাধ্যমে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন প্রশ্নবিদ্ধ, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, যেখানে ডেমোক্র্যাটিক অর্ডার অনুপস্থিত, লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত, সেখানে সংলাপের জন্য তো ডেমোক্র্যাটিক অর্ডার লাগে। সেই এনভাইরনমেন্ট তৈরি হোক, তারপর না সংলাপের প্রশ্ন আসে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক
পরবর্তী পোস্ট
সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে, ইইউ’র বৈঠক শেষে জাপা মহাসচিব

রিলেটেড পোস্ট

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting