দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৯
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

অনলাইনে ‘ভাগে’ কোরবানির আয়োজন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৪, ২০২০
জুলাই ২৪, ২০২০ ০ কমেন্ট 372 ভিউস

সাতনদী ডেস্ক: করোনাকালে কোরবানির আয়োজন বেশ জটিল হয়ে উঠেছে। কোথায় হাট, গরু পাওয়া যাবে কিনা, অনলাইন থেকে গরু কিনলে ঠকে যাওয়ার আশঙ্কা থাকবে কিনা— এমন শতেক চিন্তা অনেকের মাথায় ঘুরছে। আর যাদের এককভাবে পশু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের দুশ্চিন্তা আরও  বেশি।

কীভাবে কোরবানি দেবেন, কার সঙ্গে দেবেন, সংশ্লিষ্টদেরস খুঁজে বের করে সেই আয়োজনে অংশীদার হওয়া এবার বেশ কঠিন। এই কঠিন সমস্যার সমাধান নিয়ে এসেছে কয়েকটি অনলাইন প্রতিষ্ঠান। তারা ভাগে (৭ ভাগ) কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানগুলোর শর্ত মেনে টাকা পাঠিয়ে দিলে তারা কোরবানি সম্পন্ন করে সংশ্লিষ্ট কোরবানিদাতার ভাগের মাংস বাসায় পৌঁছে দেবে।

প্রতিবারের মতো এবারও অনেক প্রতিষ্ঠান অনলাইনে কোরবানির পশু বিক্রি করছে। অতিরিক্ত সেবা হিসেবে এবার কয়েকটি প্রতিষ্ঠান ফুল প্রসেসিং সার্ভিস, স্লটারিং সেবা দিচ্ছে। এসব অনলাইন প্রতিষ্ঠান থেকে কোরবানির পশু কিনে কসাই খরচ ও সার্ভিস চার্জ দিলে ওই প্রতিষ্ঠান কোরবানি সম্পন্ন করে মাংস প্রসেস করে বাসায় পৌঁছে দেবে। এর বাইরে আরও সুবিধা দিতে কয়েকটি প্রতিষ্ঠান ভাগে কোরবানি দেওয়ারও ব্যবস্থা রেখেছে। প্রতিষ্ঠানের নির্ধারিত পরিমাণ চার্জ দিয়ে কোরবানিতে অংশ নেওয়া যাবে।

বেঙ্গলমিট এবার ভাগে কোরবানি দেওয়ার আয়োজন রেখেছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি দুই  ক্যাটাগরিতে ভাগে কোরবানি দেওয়ার সুযোগ দিচ্ছে। একটি ক্যাটাগরিতে প্রতি ভাগের খরচ ২৯ হাজার টাকা। অন্য ক্যাটাগরিতে প্রতি ভাগের খরচ ২০ হাজার টাকা। অর্ডার দেওয়া যাবে ঈদের দুদিন আগ পর্যন্ত। কোরবানির দিন ফুল প্রসেস করে মাংস হোম ডেলিভারি দেওয়া হবে। বেঙ্গলমিটের ওয়েবসাইটে (qurbani.bengalmeat.com) গিয়ে অর্ডার দেওয়া যাবে। কার নামে কোরবানি দিতে হবে তা জানিয়ে ‍বুকিং দিতে হবে। টাকা পরিশোধ পদ্ধতি তখন জানিয়ে দেওয়া হবে। ০৯৬৭৮৪৪৪৫৫৫ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

এদিকে মাদল নামের প্রতিষ্ঠানটি এবারও কোরবানির পশু বিক্রি করছে। প্রথমবারের মতো দিচ্ছে স্লটারিং সেবা বা ফুল প্রসেস সার্ভিস। মাদলের ফেসবুক পেজ (/madolzonebd) থেকে গরু কিনতে চাইলে আপনি কসাই খরচ ও সার্ভিস চার্জ দিয়ে কোরবানি সম্পন্ন করিয়ে প্রসেস মাংস পেতে পারেন বাসায় বসে। এছাড়া, কেউ যদি ভাগে কোরবানি দিতে চান, সে ব্যবস্থাও মাদল করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মেহেদী মাসুদ।০১৭১১৮১৭৬৯১ নম্বরে ফোন করে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত অনলাইন পশুর হাট ‘ডিজিটাল হাট’ও এবার কোরবানি পশুর ফুল প্রসেস সেবা দিচ্ছে। এই উদ্যোগের সঙ্গে জড়িত ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের মাধ্যমে কোরবানি সম্পন্ন করতে চাইলে সেভাবে অর্ডার করতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এখানে ভাগে কোরবানি দেওয়ার কোনও ব্যবস্থা নেই। তবে ক্রেতারা নিজেরা সংগঠিত হয়ে একসঙ্গে ৭ বা ৫ নাম পাঠিয়ে গরুর মূল্য, কসাই খরচ ও সার্ভিস চার্জ পরিশোধ করলে আমরা কোরবানিসহ মাংস প্রসেস করে দেবো। প্রতি প্যাকেটে থাকবে চার কেজি মাংস। যারা একসঙ্গে কোরবানি দেবেন তারা সেভাবে মাংস ভাগ করে নিতে পারবেন। ডিজিটাল হাটের ওয়েব ঠিকানায় (www.digitalhaat.net) গিয়ে বিস্তারিত জানা যাবে।

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এবারও তাদের সাইটে কোরবানির পশু বিক্রি করছে। তবে এবারই প্রথম চালু করেছে স্লটারিং তথা ফুল প্রসেস সার্ভিস। ২৩ জুলাই এই সেবার উদ্বোধন করা হয় বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠানটি ভাগে কোরবানির কোনও সুবিধা এবার না রাখলে কোরবানিদাতা কয়েকজন একসঙ্গে হয়ে অর্ডার করে ভাগে কোরবানি দিতে পারবেন। কোরবানি সম্পন্ন হওয়া পর মাংস প্রসেস করে দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে daraz.com.bd এই ঠিকানায় গিয়ে।

ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কমও এবার কোরবানি পশুর ফুল প্রসেস সার্ভিস দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন বলেন, ‘আমাদের সাইটে (priyoshop.com) এবার প্রচুর সংখ্যক কোরবানির পশু তোলা হয়েছে। ক্রেতাদের সুবিধার জন্য আমরা এবার ফুল প্রসেস সার্ভিস দেবো। তবে আগামী বছর থেকে ভাগে কোরবানি দেওয়ারও ব্যবস্থা রাখবো। এতে অনেকের জন্য সুবিধা হবে।

সুত্র: বিটি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় ইছামতি নদীর ভেঁড়িবাদের চর কেটে বালু উত্তোলনের অভিযোগ
পরবর্তী পোস্ট
কুল্যা ইউপি চেয়ারম্যানের পুত্র আয়ান চৌধুরীর জন্ম বার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting