দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৫
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

২১ জুলাই ফের জনসভার ঘোষণা সিলেট জামায়াতের

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২৩
জুলাই ১৫, ২০২৩ ০ কমেন্ট 516 ভিউস

জাতীয় ডেস্ক:

পুলিশের অনুমতি না পাওয়ায় ২১ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে ফের জনসভার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। শনিবার (১৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে জনসভার নতুন তারিখ ঘোষণা করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

সিলেটে শনিবার জনসভার ঘোষণা দিলেও অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে পিছু হটে মহানগর জামায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় নগরের আল হামরা শপিং সেন্টারের রিচমন্ড রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল দলটি। তবে শেষ পর্যন্ত ‘পুলিশের বাঁধার’ মুখে নির্ধারিত ওই ভেনুতে সংবাদ সম্মেলন করতে পারেনি। পরে দুপুর ১টায় নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে তাদের দলীয় কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।

এতে লিখিত বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে জনসভা করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। আমাদের ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেওয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক ও হতাশ হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।

ফখরুল ইসলাম আরও বলেন, কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারসহ জাতির বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ব্যবস্থা পুনর্বহাল, কারান্তরীণ আমীরে জামায়াতসহ শীর্ষ জামায়াত
নেতৃবৃন্দ, আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বন্ধ করা, গুম হওয়া ব্যক্তিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বিদেশে পাচারকৃত অর্থসমূহে ফিরিয়ে আনা ও বন্ধ টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকা খুলে দেওয়ার দাবিতে রেজিস্টারি মাঠে ২১ জুলাই বাদ জুমা আমরা শান্তিপূর্ণ পরিবেশে জনসভা করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইবিতে ছাত্রী নির্যাতন: অন্তরাসহ ৫ ছাত্রী এক বছরের জন্য বহিষ্কার
পরবর্তী পোস্ট
নীলফামারীতে কমছে পানি, স্বস্তি ফিরছে তিস্তাপাড়ে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting