দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৭
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

স্ত্রী-সন্তানকে দিয়েই মই টানালেন অসহায় কৃষক

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২১
জানুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 360 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: অর্থাভাবে ঠিকমতো সংসার চলে না ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের দরিদ্র কৃষক আবু বকর সিদ্দিকের। বোরো ধান আবাদের জন্য জমি তৈরির চেষ্টা করছেন। কিছু টাকা দিয়ে কোনো মতে নিজের ৩৫ শতাংশ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করিয়েছেন। কিন্তু নিজের গরু না থাকায় মই দিতে পারছিলেন না। এছাড়া টাকাও নেই যে ট্রাক্টর দিয়ে মই দেবেন। ধার-দেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অবশেষে গত ৭ জানুয়ারি স্ত্রী ও সন্তানকে দিয়ে মই টানিয়ে চারা রোপনের উপযোগী করেছেন জমি।

তাদের মই টানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় উৎসুক মানুষ ছবি তুলে ফেসবুকে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তান দড়ি লাগিয়ে মই টানছেন। আর আবু বকর সিদ্দিক মইয়ে চাপ দিয়ে মাটি সমান করছেন।

কৃষক আবু বকর সিদ্দিক জানান, দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। মেজো ছেলে ঢাকায় গার্মেন্টসে ছোট চাকরি করে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে মাহাদী হাসান সুমন স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।

তিনি জানান, বোরো আবাদের জন্য ৩৫ শতাংশ জমি ট্রাক্টর দিয়ে হালচাষ করালেও টাকার অভাবে ক্ষেতে মই দিতে পারছিলেন না। ধার-দেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। পরে নিরূপায় হয়ে স্ত্রী ও সন্তানকে দিয়ে মই টানিয়ে জমি চারা রোপণের উপযোগী করেছেন। আবু বকরের বড় ছেলেও কৃষিকাজ করেন। কিন্তু নিজের পরিবারের ভরণপোষণের পর বাবাকে সাহায্য করার মতো আর্থিক অবস্থা নেই তার।

আবু বকর সিদ্দিকের স্ত্রী মমতাজ বেগম জানান, কোনো উপায় না দেখে স্বামীর সঙ্গে কাজ করছেন। এতে তার কোনো লজ্জা নেই। নিজের কাজ নিজে করছেন। সবসময় তো করতে হয় না। এখন একটু সমস্যা হয়েছে বলে ছেলে নিয়ে মই টেনে স্বামীকে সাহায্য করেছেন। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছোট ছেলে সুমনেরও কাজ করতে সমস্যা হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার সাংবাদিকদের জানান, ঘটনাটি খুবই পীড়াদায়ক। ওই কৃষকের খোঁজখবর নেওয়া হয়েছে। তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কার্তিক-জাহ্নবীর প্রেমের গুঞ্জন
পরবর্তী পোস্ট
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ৫২ নারী-পুরুষ আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting