দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৪
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে প্রশিক্ষণের প্রাইভেটকার নদীতে, নিহত-২

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২১
মার্চ ৪, ২০২১ ০ কমেন্ট 449 ভিউস

জামিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে প্রশিক্ষণের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চূনা নদীতে পড়ে চালক দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক আরাফাত মোল্লা (২০) ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে ও আরাফাত হোসেনের ভগ্নিপতি ইব্রাহিম হোসেন (২২)। তিনি শহরের কামালনগর এলাকার বাবু খানের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের নুরুল হুদার ছেলে হাসান (২৩), আবুল বাশারের ছেলে সাইফুল্লাহ (২৪), নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম।

আহতদের পরিবারের সদস্যরা জানায়, বিকেলে খেলাধূলা শেষে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেটকারে ভগ্নিপতি ও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে শওকতনগরে প্রাইভেটকারটি গুমানতলী প্রাইমারি স্কুলের সামনে ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চুনা নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে চালক আরাফাত মোল্লার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আরাফাত মোল্লার মৃত্যু হয়েছে। এছাড়া আহত চারজনের মধ্যে হাসান ও ইব্রাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুব্রত রায় জানান, হাসান নামের একজনকে ভর্তি করা হয়েছে। বাকি অপরজনকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছেন। উত্তেজিত পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা দেখার সুযোগ পাইনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে চালক আরাফাত হোসেন মারা গেছেন। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ইব্রাহিম হোসেন মারা গেছেন বলে জেনেছি। এছাড়া শ্যামনগর হাসপাতালে দুইজন ও একজন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে নদীতে নৌকা আটক
পরবর্তী পোস্ট
সাংবাদিক বান্ধব প্রেসক্লাব গড়তে বাপী-হাবিব-সুজন প্যানেলের বিকল্প নেই

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting