দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিশ্বে অতি ধনীর উত্থানে শীর্ষে বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মে ২৮, ২০২০
মে ২৮, ২০২০ ০ কমেন্ট 359 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

এক দশকে ধনকুবেরের সংখ্যা বৃদ্ধির হারে বিশ্বের সব বড় অর্থনীতিকে পেছনে ফেলে শীর্ষে অবস্থানে এখন বাংলাদেশ। মাত্র ১০ বছরে দেশে কোটিপতি ধনকুবেরের সংখ্যা বেড়েছে ১৪ দশমিক তিন শতাংশ হারে। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যারা ৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী হয়েছেন তাদেরকে নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এক দশকে বিশ্বের ধনী জনগোষ্ঠীর সম্পদ এবং পরবর্তী ১০ বছরের তাদের সম্পদের বন্টন কেমন হবে তা নিয়ে ‘আ ডিকেড অব ওয়েলথ’ শীর্ষক এ গবেষণা করা হয়। বহুজাতিক আর্থিক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান ওয়েলথ এক্স এ গবেষণা পরিচালনা করে।

গবেষণা অনুযায়ী, ধনীর সংখ্যা বেড়েছে, এ তালিকায় সবচেয়ে বেশি দেশ রয়েছে এশিয়ায়। তালিকার প্রথম ১০টি দেশের ছয়টিই এ অঞ্চলের। শীর্ষে রয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। সম্পদের এই বৃদ্ধি চালিত হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক কর্মক্ষমতা, পুঁজিবাজারের মান, বিশ্ববাজার এবং জনসংখ্যার অনুপাতে সম্পদ বিতরণের ওপর।

দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গড়ে ১৩ দশমক ৯ শতাংশ। চীনে বৃদ্ধি পেয়েছে সাড়ে ১৩ শতাংশ। এছাড়া কেনিয়ায় ১৩ দশমিক এক শতাংশ, ফিলিপাইনে ১১ দশমিক ৯ শতাংশ, থাইল্যান্ডে ১০ দশমিক ছয় শতাংশ, নিউজিল্যান্ডে আট দশমিক সাত শতাংশ, যুক্তরাষ্ট্রের আট দশমিক দুই শতাংশ,পাকিস্তানের সাড়ে সাত শতাংশ এবং আয়ারল্যান্ডে সাত দশমিক এক শতাংশ ধনী বেড়েছে।

গবেষণায় বলা হয়েছে, গত দশকটা ছিল ধনীদের। ২০১০ সাল থেকে ধনী ও তাদের সম্পদের পরিমাণ অনেক বেড়েছে, যা ৫০ শতাংশেরও বেশি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে মিলিয়নিয়রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে অন্তত আড়াই কোটিতে পৌঁছেছে। ২০০৫ সালে বিশ্বে ধনীর ১৮ দশমিক ৬ শতাংশ ছিল এশিয়ায়। ২০১৯ সালে তা ২৭ শতাংশে পোঁছেছে।

ওয়েলথ এক্সের গবেষণা অনুযায়ী, এশিয়ায় সম্পদশালী মানুষের সংখ্যা তিনগুন হয়েছে। এক দশকে ১০ শতাংশ বেড়ে প্রায় ২৭ শতাংশ হয়েছে। যদিও উত্তর আমেরিকায় এখনো রেখেছে, ৩৯ শতাংশ রয়েছে। অন্যদিকে ইউরোপে স্থিতি পতন লক্ষ করা গেছে। ২০১০ সালে মোট সম্পদশালীর ৩২ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০১৯ সালে হয়েছে ২৫ দশমিক ছয় শতাংশ।

এতে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে চীনে সম্পদশালীর সংখ্যা বিস্ময়কর হারে বেড়েছে। ওয়েলথ এক্সের হিসেবে বিশ্বে ৫০ লাখ ডলারের মালিক সবচেয়ে বেশি রয়েছে নিউইয়র্কে, এক লাখ ২০ হাজার ৬০৫ জন। টোকিওতে রয়েছে ৮১ হাজার ৬৬৫ জন। তৃতীয় স্থানে থাকা হংকংয়ে ৭৩ হাজার ৪৩০ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদ্যোজাতকে শিশুকে জ্যান্ত কবর! কান্নার আওয়াজ পেয়ে উদ্ধার
পরবর্তী পোস্ট
সকল অফিস আদালত কলকারখানা খুলছে, সব যোগাযােগ চালু হচ্ছে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting