দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১০
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিক্ষোভ স্থগিত করল রেজা পন্থী গণঅধিকার পরিষদ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১০, ২০২৩
জুলাই ১০, ২০২৩ ০ কমেন্ট 502 ভিউস

জাতীয় ডেস্ক: পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্যে নতুন নেতৃত্ব ঠিক করতে আজ কাউন্সিল করছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদ। অন্যদিকে সকাল ১১টায় ড. রেজা কিবরিয়ার অনুসারীরা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করার কথা ছিলো। কিন্তু তারা সংঘর্ষ এড়াতে বিক্ষোভ স্থগিত করে নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে আলোচনার আহ্বান জানিয়েছে।

সোমবার সকাল ১১টা ২৫ মিনিটে রেজা কিবরিয়ার অনুসারী গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ফারুক হাসান গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন। ফারুক হাসান বলেন, অনেকে আশঙ্কা করছেন- আমাদের আজকের কর্মসূচি না কি অস্থিরতা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা কোনো অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত অবস্থা চাই না। সেই সঙ্গে আমরা ঐক্যের পক্ষে থাকতে চাই। তাই কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুনের পরামর্শে ১০ তারিখের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। সেইসাথে গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র থেকে বিচ্যুত সহযোদ্ধাদের অবৈধ ও একপেশে কাউন্সিল বন্ধ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় যারা কাউন্সিলের নামে গ্রুপিং করছেন তারা এই দলের ভাঙনের জন্য দায়ী থাকবেন। আর কাউন্সিল বন্ধ করে আমরা তাদেরকে আলোচনাও আহ্বান জানাচ্ছি।
এদিকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কাউন্সিলে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে বর্তমান সদস্য সচিব নুরুল হক নুর ছাড়াও আছেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। আর সাধারণ সম্পাদক প্রার্থীরা হচ্ছেন, দলের আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে আহ্বায়কের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা রাশেদ খান ছাড়াও রয়েছেন বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।

এছাড়া উচ্চতর পরিষদে ৮টি পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। তারা হলেন- শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, ফিরোজ আহমেদ, আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, আনিসুর রহমান মোল্লা, ওয়াহিদুর রহমান মিল্কী, ফাতেমা তাসনিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সাদ্দাম হোসেন, আল আমিন মিনা, মো. জসিম উদ্দিন, মঞ্জুর ইসলাম, এসএম সাফায়েত, আবদুল্লাহ আল মামুন সুজন ও আব্দুজ জাহের।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যগুলো জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।
২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আহ্বায়ক কমিটি দিয়ে চলছে দলটি। আর পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই দলে দেখা দিয়েছে ভাঙন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১২ জুলাই পল্টনে বিএনপির সমাবেশ, সহযোগিতার আশ্বাস পুলিশের
পরবর্তী পোস্ট
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting