দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৩০
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

বালু উত্তোলনে হুমকির মুখে কামারজানী বন্দর

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৭, ২০১৯
ডিসেম্বর ৭, ২০১৯ ০ কমেন্ট 360 ভিউস

সৈয়দ মাহাবুব, গাইবান্ধা প্রতিনিধি : একদিকে চলছে জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণের কাজ, অন্যদিকে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে একমাস ধরে দিন-রাত চলছে বালু উত্তোলন। ফলে সরকারের কোটি টাকা পানিতে যাচ্ছে এবং ঐতিহ্যবাহী কামারজানী বন্দর সহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
তারা বলছেন, একমাস ধরে তিনটি ড্রেজিং মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলনের মহোৎসব চললেও প্রশাসন দেখেও না দেখার ভান করে চুপচাপ রয়েছে।
সচেতন মহলের অভিযোগ, বিষয়টি স্থানীয়, উপজেলা ও জেলা প্রশাসনকে কয়েক দফায় জানিয়েও প্রতিকার মেলেনি। বরং অভিযোগকারীদের নাম বালু ব্যবসায়ীদের কাছে প্রকাশ করায় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বালু ব্যবসায়ী মহিউল ইসলাম, মারুফ ও রায়হানসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা সদর উপজেলার কামারজানী বন্দরের পাশে নদীতে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। সেই বালু বন্দরের পাশেই জমা করে রাখা হচ্ছে। সেখান থেকে ট্রাকটরে করে (স্থানীয় ভাষায় কাকড়া) বিভিন্ন স্থানে বালু কিনে নিয়ে যাচ্ছে ঠিকাদাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্রেজার মেশিন চালক জানান, ১২০ ফুট গভীর থেকে এই বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ ট্রাকটর বালু তোলা যায়। প্রতি ট্রাকটর বালু বিক্রি হচ্ছে ১২শ টাকায়। মেশিনের তেল, লেবার ও আনুসঙ্গীক খরচ সহ প্রতি ট্রাকটরে ৪৫০ টাকা খরচ হলে বালু বিক্রিতে লাভ থাকছে ট্রাকটর প্রতি ৭৫০ টাকা। সে হিসেবে প্রতিদিন গড়ে লাভ হচ্ছে ৫০ হাজার টাকা।
স্থানীয়রা জানায়, গত বন্যায় পার্শ্ববর্তী গোঘাট গ্রামের প্রায় একশ বাড়িঘর নদীগর্ভে চলে যায়। কড়াইবাড়ী এলাকা ও কামারজানী বন্দর সহ সরকারি-বেসরকারি গুরুত্বপুর্ণ স্থাপনা পড়ে মারাত্মক হুমকির মুখে। তখন তড়িঘড়ি করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ফেলে প্রবল নদী ভাঙন থেকে রক্ষা করে কামারজানী বন্দরসহ আশে পাশের এলাকা। বর্তমানে গোঘাট ও কড়াইবাড়ী এলাকায় সরকারিভাবে জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ কাজ চলছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা কামারজানী বন্দরের পাশে নদীতে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে যে ভাবে দিন-রাত বালু উত্তোলন করছে, তাতে সরকারের কোটি টাকা পানিতে যাবে এবং আবারো হুমকির মুখে পড়বে গোঘাট, কড়াইবাড়ী ও কামারজানী বন্দর সহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
কামারজানী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির মুঠোফোনে বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমি এবং স্থানীয়ভাবে অনেকেই উপজেলা ও জেলা প্রশাসনকে অবগত করি। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে এসে বালু উত্তোলনকারীদের সাথে আলোচনা করে বালু তোলা বন্ধ করে চলে যান। তার একদিন পরই আবার বালু উত্তোলন শুরু হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) আবতাবুজ্জামান আল-ইমরান দেশের বাহিরে অবস্থান করছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসুন কুমার চক্রবর্তী মুঠোফোনে বলেন,আমি সদ্য এখানে যোগদান করেছি। এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আবদুল মতিন বলেন,অভিযোগ পেয়েছি। দ্রুত বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেসক্লাব গাইবান্ধার মাসিক সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
তালায় আ’লীগে অনু প্রবেশকারী সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting