দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৮
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির নতুন দিগন্ত

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৩, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০ কমেন্ট 18 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা থেকে: একসময় যা ছিল নেহাতই তুচ্ছ কিংবা অবহেলিত বর্জ্য। সময়ের বিবর্তনে সেই পাটকাঠিই এখন উপকূলীয় পাইকগাছার কৃষকদের অর্থনীতিতে এনে দিয়েছে নতুন স্বস্তি। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটের প্রত্যাশিত দাম না পেয়ে যখন চাষিরা বারবার লোকসানের মুখে পড়ছেন, ঠিক তখনই ‘সোনালী আঁশে’র এই ‘রূপালী কাঠি’ কৃষকের লোকসান সামলে ঘুরে দাঁড়ানোর বড় অবলম্বন হয়ে উঠেছে।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, সড়ক ও খামারগুলোতে সারি সারি সাজিয়ে শুকানো হচ্ছে পাটকাঠি। বর্তমানে গৃহস্থালির বাইরেও শহরাঞ্চলে বিকল্প জ্বালানি হিসেবে পাটকাঠির কদর বেড়েছে বহুগুণ। একদিকে সিলিন্ডার গ্যাসের উচ্চমূল্য, অন্যদিকে সহজে জ্বালানো ও দ্রুত রান্নার সুবিধার কারণে গৃহিণীদের কাছে এর চাহিদা বেশ তুঙ্গে।
তবে ব্যবহার কেবল উনুনেই সীমাবদ্ধ নেই। ঐতিহ্যগতভাবে ঘরের বেড়া ও পানের বরজের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলেও আধুনিক শিল্পখাতে পাটকাঠির বহুমাত্রিক ব্যবহার শুরু হয়েছে। পার্টিকেল বোর্ড তৈরি, কলকারখানার ব্যবহৃত জ্বালানি এবং পাটকাঠি থেকে উৎপাদিত বিশেষ ছাই বা ‘চারকোল’ এখন প্রসাধন সামগ্রী ও প্রিন্টিং কালির গুরুত্বপূর্ণ কাঁচামাল। ফলে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এর বাজারদর।
গোপালপুর গ্রামের পাটচাষী কেরামত সরদার নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “সার, বীজ ও শ্রমিকের বাড়তি দামের কারণে পাটের আঁশ বিক্রি করে উৎপাদনের আসল খরচ তোলাই কঠিন হয়ে দাঁড়ায়। আঁশে কোনো লাভ পাই না। তবে এখন ছোট আঁটি বা বোঝা ৫০ টাকায় অনায়াসে বিক্রি হচ্ছে। পাটকাঠির এই ভালো দামই মূলত আমাদের ক্ষতি পুষিয়ে দিচ্ছে।”
এ বিষয়ে পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, পাটকাঠিকে এখন আর অবহেলিত পণ্য হিসেবে দেখার সুযোগ নেই। পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানাসহ বিভিন্ন শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এর চাহিদা বহুগুণ বেড়েছে। পাইকগাছার পাটের মান যেমন ভালো, তেমনি পাটকাঠি থেকেও চাষিরা ভালো বাড়তি আয় করছেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।
কালের পরিক্রমায় পাইকগাছায় পাটের অর্থনীতি এখন আর কেবল আঁশ নির্ভর নয়। আঁশের লোকসান ভুলে কাঠির শক্ত ভিতের ওপর ভর করেই নতুন করে অর্থনৈতিক স্বপ্ন বুনছেন প্রান্তিক চাষিরা।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা: ৪ দফা দাবি
পরবর্তী পোস্ট
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিলেটেড পোস্ট

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...

সেপ্টেম্বর ২০, ২০২৬

পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting