দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৬
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...
শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের সাফল্য

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৮, ২০২৬
অক্টোবর ৮, ২০২৬ ০ কমেন্ট 13 ভিউস
প্রমথ সানা, পাইকগাছা থেকে: উপকূলীয় অঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও মাটির ক্ষতিকর লবণাক্ততাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাণিজ্যিক ভিত্তিতে মাল্টা চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন খুলনার পাইকগাছার উদ্যোক্তা জিয়া উদ্দিন বিশ্বাস। তার এই ব্যতিক্রমী উদ্যোগ উপকূলীয় অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান জিয়া উদ্দিন বিশ্বাস পেশায় একজন সাবেক ব্যাংকার। এলাকায় তিনি রুচিশীল ও সৌখিন মানুষ হিসেবে পরিচিত। চাকরি থেকে অবসর নেওয়ার পর অবসর সময়কে কাজে লাগাতে শখের বসে নিজ বাড়ির পাশে ৫ বিঘা জমিতে তিনি মাল্টার বাগান গড়ে তোলেন। আর সেই শখের বাগানই আজ সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তির কল্যাণে পরিণত হয়েছে একটি লাভজনক বাণিজ্যিক প্রকল্পে।
তার ৫ বিঘা জমির এই সবুজ বাগানে বর্তমানে রয়েছে *‘বারি মাল্টা-১’ জাতের ৭০১টি ফলবন্ত গাছ।* বাগানটির নিবিড় পরিচর্যার দায়িত্বে রয়েছেন স্থানীয় সফল কৃষক লুৎফর রহমান সানা (লুতু)। বাংলাদেশের জলবায়ু উপযোগী, বড় আকারের, রসালো, মিষ্টি ও খরা সহিষ্ণু হওয়ায় তিনি এই জাতটি বেছে নেন। বিশেষ করে উপকূলের চরম লবণাক্ততা ও জলাবদ্ধতা মোকাবিলায় তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি উঁচু করে বেড তৈরি, সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা এবং সুষম জৈব ও রাসায়নিক সারের প্রয়োগ করেছেন।
এ বিষয়ে উদ্যোক্তা জিয়া উদ্দিন বিশ্বাস বলেন, “উপকূলীয় প্রতিকূল আবহাওয়ায় শখের বশে বাগানটি শুরু করলেও আজ তা বাণিজ্যিক রূপ পেয়েছে। বাজারে মাল্টার ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে আমাদের এই লবণাক্ত অঞ্চলেও মাল্টা চাষে বিপুল সম্ভাবনা রয়েছে।”  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, “উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সনাতন ফসলের বাইরে আধুনিক ফল চাষ বেশ চ্যালেঞ্জিং। তবে প্রযুক্তিগত নির্দেশনা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে জিয়া বিশ্বাস যেভাবে বারি মাল্টা-১ চাষে সাফল্য পেয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ এই অঞ্চলে ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগ্রহী উদ্যোক্তাদের কৃষি অফিস থেকে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”
বর্তমানে বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ মাল্টা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে, গত মৌসুমে প্রায় ৭ লাখ টাকার মাল্টা বিক্রি হলেও এবার বাম্পার ফলন ও চড়া বাজার দরের কারণে বিক্রি ১৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ঐতিহ্যগত ধান ও চিংড়ি চাষের বাইরে তার এই সাফল্য প্রান্তিক কৃষক ও তরুণ প্রজন্মকে কৃষি-উদ্যোক্তা হতে নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
পরবর্তী পোস্ট
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

রিলেটেড পোস্ট

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...

অক্টোবর ৬, ২০২৬

পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

অক্টোবর ৬, ২০২৬

পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...

অক্টোবর ৫, ২০২৬

পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...

অক্টোবর ১, ২০২৬

পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...

অক্টোবর ১, ২০২৬

পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting