দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ময়মনসিংহ

জিনের বাদশা নিয়ে গেল ৬৫ হাজার টাকা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 579 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কথিক জিনের বাদশার ফাঁদে পড়ে ৬৫ হাজার টাকা খুইয়েছেন এক গৃহবধু। গত শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ফোন আসে উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওই গৃহবধুর কাছে। ফোন ধরতেই ‘বাবা’ সম্বোধন করে জেগে ওঠার অনুরোধ করে। এরপর নানা কথায় ভয়ভীতি দেখিয়ে কাবু করে ফেলে গৃহবধুকে। কথা না মানলে ‘একমাত্র ছেলের নাকমুখ দিয়ে রক্ত ঝরবে’ বলে ভয় দেখায় কথিত জিনের বাদশা।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে জিনের বাদশার কথা মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখতে পান স্বর্ণের মতো দেখতে পিতলের টুকরো। আর তা নিজের কাছে আগলে রেখে কথিত ‘জিনের বাদশা’র ফাঁদে পড়ে কাউকে না জানাতে কোরআন শপথও করেন। এই পিতলের টুকরো হয়ে যাবে ‘এক কেজি স্বর্ণ’ এমন কথা বলে কয়েক দফায় বিকাশে মোট ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় কথিত ‘জিনের বাদশা’। চারদিন পরও পিতলের টুকরো স্বর্ণে রূপান্তরিত না হওয়ায় প্রতারণার ঘটনাটি প্রকাশ পায়।

স্থানীয় সূত্র ও প্রতারণার শিকার ওই নারী জানান, তিনি একটি নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ। শুক্রবার শেষরাতে ০১৯০৪১৬৩৫৩৪ নম্বর থেকে ফোন আসে। বাবা বলে সম্বোধন করে বলতে থাকে, তিনি পাহাড়ের ওপর থেকে ফোন করেছেন। কুদরতিভাবে তিনি বেশ কয়েকটি স্বর্ণের টুকরা পেয়েছেন। যার একটার মালিক তুই। এ অবস্থায় ওই টুকরো পেতে হলে তার কিছু কথা শুনতে হবে। কিন্তু কথাগুলো কাউকে বলা যাবে না। বললে ভয়ানক ক্ষতি হবে। তা ছাড়া নিজের একমাত্র ছেলের নাকমুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে।

এ কথা বলার সময় জিনের বাদশা তার (গৃহবধূ) পরিবারের সকল কিছু এমনভাবে বলছে যা সত্যি। বাড়ির আঙিনায় কোথায় কি আছে সব বলছে। পরদিন সন্ধ্যায় বাড়ির অদূরে একটি জায়গায় যেতে বলে। সেখানে একটি পটেটো চিপসের প্যাকেটের ভেতর রাখা পিতলের টুকরোটি নিয়ে সোজা ঘরে যাওয়ার নির্দেশ দেয়। পরে গভীর রাতে অজু করিয়ে কোরআন সামনে রেখে শপথও করায়। যেন এ সব কথা কাউকে না বলা হয়।

এ অবস্থায় বেশ কয়েকবার ফোন করে বিভিন্ন কায়দা কৌশলে ভয়ভীতি দেখিয়ে এবং চার হাজার মক্কা-মদিনার মেহমানকে খাওয়ানোর কথা ও তাদের নজরানা দেয়ার কথা বলে এক লাখ টাকা পাঠাতে বলে। আর এই টাকা পাওয়া মাত্রই পিতলের টুকরোটি হয়ে যাবে এক কেজি পরিমাপের সোনা।

এ বিশ্বাসে ওই গৃহবধূ জিনের বাদশার দেওয়া বিকাশ নম্বর ০১৯০২৬১৪৮২৬ ও নগদ নম্বর ০১৯০৮০১২৭২৩ তে বেশ কয়েক দফায় ৬৫ হাজার টাকা পাঠায়। পরে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। পরে আরেক নম্বরে ফোন করে বলা হয় কমপক্ষে চার দিন অপেক্ষা করতে হবে এর মধ্যে অলৌকিকভাবে পিতলের টুকরোটি সোনা হয়ে যাবে। কিন্তু ১০ দিনেও টুকরোটির কোনো পরিবর্তন না হওয়ায় গৃহবধু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ অবস্থায় তিনি তার স্বামীকে নিয়ে সোমবার (৪ জানুয়ারী) রাতে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে যান। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই গৃহবধু পরিচিত কারো দ্বারা প্রতারিত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুবলী কোথায় ছিলেন, জানালেন নিজে
পরবর্তী পোস্ট
মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার কি শেষ?

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

অক্টোবর ৩০, ২০২১

বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই’র মৃত্যু

অক্টোবর ৩০, ২০২১

গৌরীপুরে সাবেক উপমন্ত্রী নূরুল আমিন খানের মৃত্যুবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ৭, ২০২১

গৌরীপুরের প্রধান সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আতঙ্কে চালক...

সেপ্টেম্বর ২, ২০২১

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পল্লী সঞ্চয় ব্যাংক’র অক্সিজেন সিলিন্ডার...

সেপ্টেম্বর ২, ২০২১

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৫ জনের...

সেপ্টেম্বর ১, ২০২১

গৌরীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

আগস্ট ৩০, ২০২১

গৌরীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আগস্ট ২৮, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting