দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪০
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার কি শেষ?

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 485 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দলে জায়গা পাননি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেটের প্রাণভ্রমরা সদ্য সমাপ্ত ঘরোয়া আসরে দুর্দান্ত বোলিং করেও নির্বাচকদের নজরে আসতে পারেননি। স্বভাবতই প্রশ্ন উঠছে– সাবেক অধিনায়কের ক্রিকেট ক্যারিয়ারের বিদায় ঘণ্টা কি বেজে গেছে? নিযুত ভক্তের জিজ্ঞাসা– ক্যারিয়ারে কি তা হলে যতিচিহ্ন আঁকতে যাচ্ছেন মাশরাফি? সেই প্রশ্নের উত্তরও জানিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের এই কিংবদন্তি।

সবশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। তখনই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। তবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। টি-টোয়েন্টি থেকে তো আগেই সরে দাঁড়িয়েছিলেন। টেস্ট খেলার মতো ফিটনেট হারিয়েছেন তারও আগে। এবার ওয়ানডে দলে ডাক না পাওয়ায় মাশরাফির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কালো মেঘ আরও ঘনীভূত হলো।

সম্প্রতি বিসিবির আয়োজনে পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপে চোটের কারণে শুরুতে ছিলেন না মাশরাফি। পরে খেলে দারুণ পারফরম্যান্স দেখান তিনি। জেমকন খুলনাকে ফাইনালে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। প্রথম কোয়ালিফায়ারে ক্যারিয়ারের সেরা ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার দারুণ সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি। মাশরাফি প্রমাণ দেন বয়স হলেও ফুরিয়ে যাননি। কিন্তু শেষ পর্যন্ত দলে নেয়া হয়নি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।

তবে ইন্ডিজের বিপক্ষে ২৪ জনের প্রাথমিক দলেও জায়গা না পাওয়াকে ‘স্বাভাবিকভাবেই’ দেখছেন মাশরাফি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ভালো যায়নি মাশরাফির, তখন থেকেই তাকে ঘিরে নানা সমালোচনা। মাশরাফি কবে অবসর নেবেন, সেই প্রশ্নও উঠেছিল। অথচ ওই বিশ্বকাপ বাদে গত কয়েক বছরে বাংলাদেশ দলের সেরা পেসার তিনিই। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গুঞ্জন উঠেছিল- এটিই মাশরাফির শেষ সিরিজ। কিন্তু তিনি অবসরের ঘোষণা না দিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। পাশাপাশি ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

করোনাকালের দীর্ঘ বিরতির পর অনুশীলনের ঘাটতি নিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন মাশরাফি। নিয়মিত অনুশীলন করে ঘাম ঝরিয়ে প্রায় ১০ কেজি ওজন কমান শরীরের। ফেরেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরম করেও দলে জায়গা হয়নি মাশরাফির।

মাশরাফিকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি জানান, আগামী বিশ্বকাপের কথা চিন্তা করেই মাশরাফিকে রাখা হয়নি। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে সব পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। তাই নির্বাচক কমিটিসহ সবার সম্মিলিত সিদ্ধান্তেই মাশরাফিকে বাদ দেয়া হয়েছে।

ইনজুরি ও ফিটনেস সমস্যা ছাড়া মাশরাফির ওয়ানডে দল থেকে বাদ পড়া এবারই প্রথম। নির্বাচকদের এ সিদ্ধান্তে ম্যাশের হতাশ হওয়ারই কথা। তিনি অবশ্য নির্বাচকদের এ সিদ্ধান্তকে পেশাদারি মনোভাবের সঙ্গে নিয়েছেন। বলেছেন, ‘জায়গাটা পেশাদার। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আমি এই সিদ্ধান্তকে পেশাদারিভাবে নিচ্ছি। আমার মনে হয়, এখানে আর কিছু বলার নেই।’

তবে মাশরাফি এখনই ক্রিকেটকে গুডবাই বলতে চাচ্ছেন না। ‘আমি আগেও বলেছিলাম, জাতীয় দলে জায়গা না পেলেও খেলা চালিয়ে যাব। আজও একই কথা বলছি– এর বাইরে অন্য কিছু ভাবছি না।’

জাতীয় দল থেকে বাদপড়া মাশরাফিকে আপাতত অপেক্ষায় থাকতে হবে ঘরোয়া ক্রিকেট শুরুর। হয়তো ঢাকা প্রিমিয়ার লিগে আবার তাকে দেখা যেতে পারে। মাশরাফির স্বপ্ন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হোম গ্রাউন্ডে বড় আসরে দলের হয়ে খেলা।

একাধিকবার ইনজুরিতে পড়ায় ২০০১ সালে টেস্টে অভিষেক হওয়া মাশরাফির সাদা পোশাকের ক্যারিয়ার শেষ হয় ২০০৯ সালের জুলাইয়ে। মাত্র ৩৬ টেস্ট খেলেন তিনি। ২০১৭ সালের এপ্রিলে শ্রীলংকা সফরে হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন।

এ পর্যন্ত ২২০ ওয়ানডে খেলে ২৭০ উইকেট পেয়েছেন মাশরাফি। রান করেছেন ১৭৮৭।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জিনের বাদশা নিয়ে গেল ৬৫ হাজার টাকা
পরবর্তী পোস্ট
আইভারমেকটিন করোনায় মৃত্যুর ঝুঁকি কমায় শতকরা ৮০ ভাগ

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting