দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ময়মনসিংহ

গৌরীপুরে সাবেক উপমন্ত্রী নূরুল আমিন খানের মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৭, ২০২১
সেপ্টেম্বর ৭, ২০২১ ০ কমেন্ট 652 ভিউস

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: জাতীয় পাটির সাবেক স্বাস্থ’্য উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের ২১তম মৃত্যু বার্ষিকী ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও শোকর‌্যালির আয়োজন করে।

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামছুজ্জামান জামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, আলহাজ¦ মাওলানা আল মামুন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. সাদেকুল ইসলাম, সিধলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনতাজ উদ্দিন, মাওহার ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি উদ্দিন মিনা, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক শাদ জামান, ছাত্র সমাজের উজ্জল মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা আল মামুন আকন্দ।

অপরদিকে গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় অধ্যক্ষ মো. রুকুন উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আজিজুল হক।

একইদিনে অনুরূপ কর্মসূচী পালিত হয় তাঁর প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়েও।

নুরুল আমিন খান পাঠান জাতীয় পাটির সদস্য হিসাবে ১৯৮৫ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬সনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ’্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা সদরে গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স) কলেজ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, মুখুরিয়া তালে হুসেন খান উচ্চ বিদ্যালয় স্থ’াপন ও ১৯৯৫ সনে শাহগঞ্জ স্কুলকে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তর করেন। ২০০০সালের এই দিনে শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিন খান পাঠান মৃত্যু বরণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি জগলুল হায়দার
পরবর্তী পোস্ট
শিঘ্রই জেলা যুবলীগের নয়া কমিটি

রিলেটেড পোস্ট

ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...

সেপ্টেম্বর ৩, ২০২৬

ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

অক্টোবর ৩০, ২০২১

বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই’র মৃত্যু

অক্টোবর ৩০, ২০২১

গৌরীপুরের প্রধান সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আতঙ্কে চালক...

সেপ্টেম্বর ২, ২০২১

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পল্লী সঞ্চয় ব্যাংক’র অক্সিজেন সিলিন্ডার...

সেপ্টেম্বর ২, ২০২১

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৫ জনের...

সেপ্টেম্বর ১, ২০২১

গৌরীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

আগস্ট ৩০, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting