দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৫
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ময়মনসিংহ

ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন সরকার হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৩, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬ ০ কমেন্ট 14 ভিউস

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের পদ বাগিয়ে নিতে তোড়জোড় চালাচ্ছেন বিতর্কিত ব্যক্তিত্ব মহসিন সরকার সবুজ। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম চলাকালে ইউনিয়নের সভাপতি প্রার্থী এবং উপজেলা কমিটিতে সদস্য পদ পাওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন তিনি। তবে তার অতীত ও বর্তমান রাজনৈতিক-ব্যবসায়িক সম্পর্ক নিয়ে চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

অনুসন্ধানে জানা যায়, মহসিন সরকার সবুজ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলমের ঘনিষ্ঠ সহকর্মী এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের ব্যবসায়িক পার্টনার।

অভিযোগ রয়েছে, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি হেলিম মণ্ডলের ছেলে ও যুবদল সভাপতি আবু সাঈদ জুয়েলকে সঙ্গে নিয়ে মহসিন সরকার সবুজ ‘বন্ধন’ নামের একটি সংস্থা গঠন করেন। হাবিব মার্কেটের দোতলায় অফিস খুলে সংস্থাটি সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে টাকা নিয়ে আত্মগোপনে চলে যান সবুজ। সাধারণ মানুষের সেই অর্থ আত্মসাৎ করেই তিনি রাতারাতি বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যান।

স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের অভিযোগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরিচালনা (ম্যানেজ) করে ক্ষমতার দাপট দেখাতে মহসিন সরকার সবুজ ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন। একই সাথে উপজেলা কমিটিতেও পদ পেতে লবিং চালাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এম. এ. ওয়াহেদসহ আহ্বায়ক কমিটির অন্য দায়িত্বশীলরা সবাই অত্যন্ত দক্ষ ও রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিত্ব। অর্থের বিনিময়ে কোনো ভূমি দালাল বা অরাজনৈতিক ব্যক্তির হাতে যেন দলের নেতৃত্ব তুলে দেওয়া না হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছেন স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা। বিতর্কিত ব্যক্তিদের প্রশ্রয় দিলে হবিরবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সাধারণ সমর্থক ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করার চক্রান্ত তৃণমূলের ক্ষোভ

রিলেটেড পোস্ট

ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

অক্টোবর ৩০, ২০২১

বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই’র মৃত্যু

অক্টোবর ৩০, ২০২১

গৌরীপুরে সাবেক উপমন্ত্রী নূরুল আমিন খানের মৃত্যুবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ৭, ২০২১

গৌরীপুরের প্রধান সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আতঙ্কে চালক...

সেপ্টেম্বর ২, ২০২১

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পল্লী সঞ্চয় ব্যাংক’র অক্সিজেন সিলিন্ডার...

সেপ্টেম্বর ২, ২০২১

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৫ জনের...

সেপ্টেম্বর ১, ২০২১

গৌরীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

আগস্ট ৩০, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting