দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

গাইবান্ধায় পালিত হলো হানাদার মুক্ত দিবস

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৭, ২০১৯
ডিসেম্বর ৭, ২০১৯ ০ কমেন্ট 350 ভিউস

সৈয়দ মাহাবুব, গাইবান্ধা প্রতিনিধি : ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকেলে গাইবান্ধাকে শত্রুমুক্ত করতে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীরপ্রতীক)’র নেতৃত্বে পূর্ব প্রান্ত কালাসোনার চর ক্যাম্প থেকে ব্রহ্মপুত্র পেরিয়ে আসা মুক্তিযোদ্ধারা জেলা শহরের অদূরে ফলিয়া কাঠের ব্রীজের একপ্রান্তে অবস্থান নেয়। সেখানে পাকিস্তানী সেনা ও রাজাকারদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়। ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে শত্রুরা পিছু হটতে শুরু করে। ওই দিন বিকেলে ভারতীয় যুদ্ধ বিমান থেকে গাইবান্ধা স্টেশন সংলগ্ন এলাকায় বোমা বর্ষন করা হয়। আক্রমনের মুখে পাকিস্তানীরা ওই রাতেই গাইবান্ধা স্টেডিয়ামে স্থাপিত ঘাঁটি থেকে রংপুরের দিকে পালাতে শুরু করে। ৭ ডিসেম্বর সকালে পাকিদের পরাজিত করে বীরের বেশে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন। তৎকালীন এসডিও মাঠে মুক্তিপাগল জনতা তাদের স্বতস্ফূর্ত সংবর্ধনা দেয়। গাইবান্ধাকে হানাদার মুক্ত করে সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু।
মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের প্রতিরোধ স্বত্বেও ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানী হানাদাররা ৭১’র ১৭ এপ্রিল গাইবান্ধায় প্রবেশ করে গাইবান্ধা স্টেডিয়ামে তাদের ঘাঁটি স্থাপন করে। সংলগ্ন কফিল শাহ’র গোডাউন ছিল তাদের নির্যাতন কেন্দ্র। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ধরে এনে নির্মম নির্যাতন চালিয়ে তাদের হত্যা করে মাটি চাপা দেয়া হত। অসহায় নারীদের আর্ত চিৎকারে রাতগুলো ছিল বিভিষিকাময়।
শনিবার (৭ডিসেম্বর) সকাল এগারো টায় গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও হানাদারমুক্ত দিবস উদযাপন কমিটি গাইবান্ধা শহরের পূর্বপাড়ার পুরোনো একচেঞ্জের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এটি উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন ৭১’র ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদারমুক্ত করে শহরে প্রবেশ করা রঞ্জু কোম্পানীর কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কৃষক নেতা সাইফুল্লা লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
প্রেসক্লাব গাইবান্ধার মাসিক সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting