দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

কাল থেকে খুলনায় করোনা টেস্ট শুরু

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৬, ২০২০
এপ্রিল ৬, ২০২০ ০ কমেন্ট 374 ভিউস

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষা শুরু হবে।

ইতোমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুমেক সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ সহকারী অধ্যাপক ডা. এস এম তুষার আলম  বলেন, খুলনায় মঙ্গলবার থেকে শুরু হবে করোনা ভাইরাস টেস্ট। খুমেকের তৃতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে তৈরি হয়েছে মলি কুলার ল্যাব। এরপর স্থাপন করা হয়েছে পিসিআর মেশিন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) টিম এসে খুলনার সাতজন চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ৭০০ কিট এসে পৌঁছেছে খুলনায়। করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা যাদের স্যাম্পল পাঠাবেন শুধুমাত্র তাদের করোনা টেস্ট করা যাবে। এক সঙ্গে ৯০টির বেশি নমুনা পরীক্ষা করা যাবে। চার ঘণ্টায় জানা যাবে এর ফলাফল।

সোমবার খুলনা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন ২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ছাড়পত্র পেয়েছেন ৪১ জন। বিভাগটিতে মোট কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৯৩৬ জন। আর ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৮ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত খুলনা ডায়াবেটিক হাসপাতাল। ডাক্তার-নার্সদের প্রশিক্ষণ শেষে শুরু হয়েছে ডিউটি। শুধুমাত্র আক্রান্ত রোগীদেরই সেখানে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে শনাক্ত হওয়ার আগ পর্যন্ত রোগীদের রাখা হবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ভবনের ফ্লু কর্নারে।

সংশ্লিষ্ট সূত্রটি বলছে, খুলনা মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর মেশিনের মাধ্যমে শনাক্ত হলেই কেবল ওই রোগীকে ভর্তি করা হবে ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করা হয়েছে মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডের সিএসএস আভা সেন্টারকে। ডাক্তারদের তিনদিন এবং নার্স ও অন্যান্য জনবলকে পাঁচদিন করে করোনার জন্য নির্দিষ্ট আইসোলেশন ওয়ার্ডে (ডায়াবেটিক হাসপাতাল) ডিউটি দেওয়া হয়েছে। প্রতি শিফটে ডিউটি শেষে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও অন্যদের পাঠানো হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। তবে যতক্ষণ পজেটিভ রোগীদের সেখানে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে নেওয়ার প্রয়োজন হবে না।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, করোনা ভাইরাস বিশেষায়িত হাসপাতাল হিসেবে খুলনা ডায়াবেটিস হাসপাতাল প্রস্তুত। মহানগরীর বয়রা নূর নগরে হাসপাতালটি চারটি আইসিইউ বেডসহ মোট ৮০টি বেডের ব্যবস্থা। এছাড়া কয়েকদিনের মধ্যে বাড়ানো হবে আরো ১০টি আইসিইউ বেড।

তিনি বলেন, ৬০ জন চিকিৎসক, ৬০ জন নার্স ও ৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত আছেন সেবায়। প্রয়োজনে হাসপাতালটির বেড ও চিকিৎসক বাড়ানো হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কর্মহীন মানুষের মাঝে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী পোস্ট
দেশে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৩৫: স্বাস্থ্য অধিদপ্তর

রিলেটেড পোস্ট

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির

অক্টোবর ৫, ২০২৬

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting