দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৪
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসলিড নিউজসাতক্ষীরা জেলাসারাদেশ

করোনার প্রাদুর্ভাবে উপকূলে হা হা কার

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২০
মে ৩, ২০২০ ০ কমেন্ট 357 ভিউস

জি,এম আমিনুর রহমান, শ্যামনগর থেকে:  বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা। যার অধিকাংশ উপজেলা উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত। বিশেষ করে শ্যামনগর উপজেলা সুন্দরবন ও বঙ্গোপসাগরের কোল ঘেষে অবস্থিত। এ কারণে প্রাকৃতিক দুর্যোগে বার বার বিধ্বস্ত হয় শ্যামনগরের জনপদ। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে উপকূলীয় অঞ্চলের মানুষ।
উপকূলে হিন্দু ,মুসলিম থেকে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, জেলে, ঋষি সহ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বসবাস। সিডর, আইলা, ফণী, নার্গিস, বুলবুল সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগ নিঃস্ব করেছে উপকূলের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষকে। যারা এখন অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত বাস করতে হচ্ছে নদী ভাঙন সহ প্লাবন,জলোচ্ছাসের আতঙ্ক নিয়ে। তার উপর এবার মরার উপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। সমগ্র বিশ্বে মহামারী আকারে দেখা দেয়া করোনার তাণ্ডব শ্যামনগর উপকূলে এখনো দেখা না দিলেও করোনা সংক্রমণ রোধে নিজেদের কাজ কর্ম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়িতে অবস্থান করে দিশেহারা হয়ে পড়েছে উপকূলের দারিদ্র্যপীড়িত মানুষ। দেখা দিয়েছে হাহাকার। যা অন্য সব দুর্যোগের চেয়ে মারাত্মক প্রভাব ফেলছে তাদের জীবনে। সেই সাথে দেশের বিভিন্ন জেলা থেকে ফেরা শ্রমিক শ্রেণিকে নিয়ে দানা বাঁধছে উদ্বেগ উৎকণ্ঠা।

 

এ অঞ্চলের অধিকাংশ মানুষ সুন্দরবন ও মৎস্য চাষের উপর নির্ভরশীল। করোনার বিপর্যয়ের কারণে মৎস্য চাষে নেমে এসেছে ভাটা। সুন্দরবনের প্রবেশে হয়ে দাড়িয়েছে বাঁধা। জেলেরা সুন্দরবনের প্রবেশ করে মাছ ধরে এনে বিক্রি করতে পারছে না। তাই অধিকাংশ জেলে পরিবারকে থাকতে হচ্ছে অর্ধহারে- অনাহারে।

ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতি কাটাতে না কাটাতেই করোনাভাইরাস আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে- এরকমই অভিব্যক্তি ব্যক্ত করে গাবুরা ইউনিয়নের হতদরিদ্র জিন্নাত আলী জানান, তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন তিনি।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের এক মৎস্য ব্যবসায়ী বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ঘের প্রসেস করে অনেক টাকা খরচ করেছি। করোনা ভাইরাসের কারণে ঘেরের মাছ বিক্রি করতে পারছি না। ঋণ পরিশোধের চিন্তাও চলে আসছে মাথায়। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবো ?

সুন্দরবনের মৌয়াল আব্দুর রউফ জানান, গতবছর এ সময় আমরা মধু বিক্রি করেছি অনেক চড়া দামে এবং মধু কেনার জন্য অনেক খরিদ্দার পাওয়া যেত। করোনা ভাইরাসের কারণে আমরা মধু বিক্রি করতে পারছি না, তাই পরিবার নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি।

হরিনগর বাজারের কাকড়া ব্যবসায়ী আফজাল মল্লিক জানান, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমাদের কাকড়ার ব্যবসায় ভাটা নেমেছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে ঘরে বসে আছি। আল্লাহ জানে কি হবে। খুব কষ্ট করে সময় পার করতে হচ্ছে।

মুন্সীগঞ্জে হোম কোয়ারেনটাইনে থাকা ভাটা শ্রমিক আলম বলেন, ৬ মাস ভাটায় কাজ করে বাড়ি এসে বসে আছি। দাদন নেয়া ছাড়া করোনা ভাইরাসের কারণে ভাটার সরদাররা বাকি টাকা দিচ্ছে না। ছেলেমেয়ে নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলের রেশ শেষ কাটতে না কাটতেই করোনার প্রাদুর্ভাব উপকূলীয় অঞ্চলের মানুষকে গভীর সংকটে ফেলেছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় অঞ্চলে হানা দেয়। ফলশ্রুতিতে এই অঞ্চলের মানুষ অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তারা হাজার চেষ্টা করেও ঘুরে দাড়াতে ব্যর্থ হয়। এরই মধ্যে আসে নতুন দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদেরকে হিমশিম খেতে হয়। ঠিক তেমনি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শেষ হতে না হতেই করোনার প্রাদুর্ভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ নিঃস্ব হতে বসেছে। ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে এই ক্ষতি। সাধারণ মানুষকে ভুগতে হবে অনেকদিন। তাই প্রধানমন্ত্রীর কাছে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য দারিদ্র্য হার অনুযায়ী বরাদ্দ দেয়ার অনুরোধ জানাচ্ছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রাম মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ঘানার ফুটবলারের মৃত্যু
পরবর্তী পোস্ট
পুষ্টিগুণ থাকায় হাতে মুড়ি ভাজায় ব্যস্ত সময় কাটাচ্ছে গৃহীনিরা

রিলেটেড পোস্ট

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting