দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২২
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির জেলেখালী-দয়ারঘাট পাউবো’র বেড়ী বাঁধের ক্লোজারে কাজ শুরু

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩, ২০২১
এপ্রিল ৩, ২০২১ ০ কমেন্ট 320 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলা সদরে ভেঙ্গে যাওয়া রিং বাঁধ আটকানো সম্ভব হলেও পাউবো’র মূল বেড়ী বাঁধ নির্মান কাজ সম্ভব হয়নি। প্লাবিত এলাকার পানিবন্ধী মানুষ সুপেয় পানি, খাদ্য সংকট, স্যানিটেশন ও বসবাসের সমস্যা জর্জরিত রয়েছেন। এছাড়া উপজেলার আরও ১০/১২ পয়েন্টে বেড়ী বাঁধের অবস্থা শোচনাীয় হয়ে পড়েছে। সেদিকে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী এলাকাবাসীর।
গত মঙ্গলবার (৩০ মার্চ) খোলপেটুয়া নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকার শান্তনা হিসাবে বৃহত্তর এলাকাকে রক্ষার্থে দেওয়া রিং বাঁধ ভেঙ্গে যায়। সুপার সাইক্লোন আম্ফানের তুলনায় ১০ থেকে ২০ সে.মি উচু জোয়ারের চাপে মঙ্গল ও বুধবার দু’দিনে ৬টি পয়েন্টে রিং বাধ ভেঙ্গে জেলেখালী, দয়ারঘাট, আশাশুনি পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, দুর্গাপুর গ্রাম এলাকা প্লাবিত হয়। শতাধিক মৎস্য ঘের, অসংখ্য সাদা মাছ চাষের পুকুর, বসতবাড়ী, গবাদি পশুসহ আধা পাকা ও কাচা বোরো ধানের কৃষি জমি নিমজ্জিত ও ক্ষতিগ্রস্ত হয়। ৩ দিন প্রাণপণ পরিশ্রম করে রিং বাঁধ রক্ষার কাজ করা হয়। পাউবো জিও ব্যাগ, জেলা প্রশাসন বাঁধ রক্ষার কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য মজুরি হিসাবে ৭ কেজি করে চাউল প্রদান করেন। সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজার ব্যবস্থাপনায় পাউবোর কর্মকর্তাদের দিকনির্দেশনায় এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে বৃহস্পতিবার রিং বাঁধের ভাঙ্গন স্থান (পয়েন্ট) হ্যাঁচারী এলাকা, মনিন্দ্র নাথ, রণজিৎ বৈদ্য, শংকর কুমার, নিরান চন্দ্র ও পুলিন কুমারের বাড়ির কাছে রিং বাঁধ আটকানোর কাজ শেষ হয়েছে। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন নিয়মিত কাজের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
দীর্ঘ ৯ মাস অতিক্রান্ত হলেও সুপার সাইক্লোনের আঘাতে (২০ মে-’২০) ভেঙ্গে যাওয়া বাঁধ বাঁধা সম্ভব হয়নি। অপরদিকে দ্বিতীয় দফায় (৩০ মার্চ- ’২১) এলাকাটি প্লাবিত হওয়ায় ৩৫০ পরিবারের মানুষ সুপেয় পানি, খাদ্য সংকট ও স্যানিটেশন সমস্যা জর্জরিত হয়ে পড়ে। কাজ-কাম না থাকা, মাছের ঘের ও ক্ষেত খামার তলিয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। সরকারি ভাবে শুক্রবার প্লাবনের শিকার ৩৫০ পরিবারকে ৭ কেজি করে চাউল দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুপেয় পানি সরবরাহ করলেও প্রত্যন্ত প্লাবন কবলিত এলাকার অনেকের কাছে পানি পৌছানো স্ভব হচ্ছেনা। অপরদিকে উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও বড়দল ইউনিয়নে ১০/১২ পয়েন্টে বেড়ী বাঁধের উপর দিয়ে পানি উপচে ভিতরে ঢোকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হরিষখালী ও কুড়িকাহুনিয়া বাঁধের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। জোয়ারের সময় বাঁধটি উপচে যাওয়ার উপক্রম হয়েছে। এসব স্থানে পুনরায় কাজ না করলে সামনে অমাবশ্যাসহ পরবর্তীতে পানি বৃদ্ধি ও ঝড়-জলোচ্ছ্বাস হলে এসব বাঁধ উপচে ও ভেঙ্গে পুনরায় গোটা এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ও এসডিই মাজহারুল ইসলাম জানান, সুপার সাইক্লোন আম্ফানের তুলনায় নদীতে কমপক্ষে ১০-১২ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে ৩.৫৪ মিঃ উচ্চতায় পরিণত হওয়ায় রিং বাঁধ টিকতে পারেনি। অনেক পরিশ্রমের বিনিময়ে ভাঙ্গন কবলিত রিং বাঁধ রক্ষার কাজ সম্পন্ন হয়েছে। শনিবার থেকে মূল বাঁধে দু’টি পয়েন্টে ২১০ ফুট ভাঙ্গন স্থানে ক্লোজারের বেডের কাজে হাত দেওয়া হয়েছে। রোববার জিও বস্তায় বালি ভরে ছোট ক্লোজারের চাপান দেওয়া হবে। পরবর্তীতে বড়টি ক্লোজার চাপান দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ক্লোজার চাপান সম্পন্ন সম্ভব হবে ইনশাল্লাহ। ক্লোজার আটকানোর পর জেলেখালী ও দয়ারঘাট এলাকার দুর্দশা ও চরম ঝুঁকিতে থাকা ৫৩৫ মিঃ বেড়ী বাঁধের কাজ করা হবে।
কাজের দায়িত্বে থাকা ঠিকাদার মোস্তাক হোসেন জানান, কাজের টেন্ডার হলেও এখনো ওয়ার্ক অর্ডার পাইনি। পাউবো কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে ওয়ার্ক অর্ডারের আগেই এখানে কাজের সকল প্রস্তুতি নিয়ে এসেছি। কাজ করার ক্ষেত্রে গোণ বেগোণের বিষয়টি জড়িত। এখন সুযোগ মত কাজে হাত দিয়েছি। কাল (রবিবার) একটি ক্লোজার চাপান সম্পন্ন করা হবে ইনশাল্লাহ। এক সপ্তাহের মধ্যে আমরা মূল বাঁধের ভাঙ্গন আটকে ভিতরে পানি উঠা বন্ধ করবো ইনশাল্লাহ। ১৪ ফুট টপ রেখে পুরনো বাঁধকে নতুন বাধের স্লোবে ঢুকিয়ে কাজ করা হবে। এসও রাব্বী হাসান জানান, পাউবো’র এলাকার বেড়ী বাঁধের অবস্থা সম্পর্কে সবসময় সচেতন। খুব শীঘ্রই নিমতলা এলাকার ২৫০ মিটার নির্মান কাজে সাড়ে ১৮ লক্ষ টাকা এবং মানিকখালী থেকে নিমতলা ৭০০ মিটার বাঁধ নির্মানের জন্য ৪১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই সেখানে কাজ শুরু হবে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধটি স্বেচ্ছাশ্রমে সংস্কার
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মাস্ক না পরায় মোবাইল কোর্টে ৭ জনকে জরিমানা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting