দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৬
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবি: সংহতি জানালেন...
কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...
আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিরাজনীতি

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৬, ২০২৬
অক্টোবর ১৬, ২০২৬ ০ কমেন্ট 18 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন, সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের জন্য চেতনা একটি গুরুত্বপূর্ণ জিনিষ। চেতনা চ্যুত হলে প্যারালাইসিস রোগির মত হতে হবে। লক্ষ্যচ্যুত হতে হবে।
পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছেন, বিনিময়ে রয়েছে জান্নাত। জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। আল্লাহর কাছে আমার জানমাল বিক্রয় করেছি, আল্লাহর রাস্তায় জানা-মাল ব্যয় করতে হবে। আমার সালাত, জীবন মৃত্যু আল্লাহর জন্য।
তিনি রুকনদের চেতনা জাগ্রত রাখার তাগিদ দিয়ে বলেন, শপথ গ্রহনের সময় আমরা কি বলেছিলাম, সে চেতনা আমাদের আছে কি না? দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা করাই আমাদের চুড়ান্ত লক্ষ্য। চেতনা চ্যুত হলে লক্ষ্য চ্যুত হতে হবে। দুনিয়ার স্বার্থে নয় দ্বীনের জন্য কাজ করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ফরজ ও ওয়াজিব পালন করতে হবে। উপার্জনে হারাম পদ্ধতি অবলম্বন করা যাবেনা। নিজের পরিবার ও সমাজের অধিকার রক্ষায় কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে।
উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর।
অন্যদের মধ্যে আলোচনা রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওঃ আবু বকর ছিদ্দিক, নায়েবে আমীর নুরুল আবছার মুরতাজা ও মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ মোঃ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য মাওঃ রিয়াছাত আলী, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, মাওঃ আতাউর রহমান, অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু ও মাওঃ শহিদুল ইসলাম।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
পরবর্তী পোস্ট
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: ২ আসামী আটক

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting