দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:১০
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৭, ২০২৬
অক্টোবর ১৭, ২০২৬ ০ কমেন্ট 17 ভিউস

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে শিক্ষার সার্বিক মান উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জামান কনক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. সামিউল আযম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত মহিলা বিষয়ক কর্মকর্তা সারিত বিন সফিক, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার আলী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু জোবেদা সাহারা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিবর রহমান, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম সহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।

 

শিক্ষার মান উন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, অভিভাবক সমাবেশ জোরদার এবং কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়। বাল্যবিবাহ নিরোধ উপজেলায় বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। কোনো শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পেলে তাৎক্ষণিকভাবে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

 

এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ একটি ফৌজদারি অপরাধ, এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি, ফেসবুকে গুজব, সাইবার বুলিং ও অশ্লীল কন্টেন্ট থেকে দূরে রাখতে সচেতনতামূলক ক্লাস নেওয়ার পরামর্শ দেন থানার তদন্ত কর্মকর্তা।

 

তিনি বলেন, সাইবার অপরাধের শিকার হলে ৯৯৯ এবং ১০৯ এ কল করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে ইউএনও শামসুজ্জামান কনক বলেন, “শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শ্যামনগরের মতো দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপনাদের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও সাইবার অপরাধ মুক্ত একটি আধুনিক ও স্মার্ট শ্যামনগর গড়তে প্রশাসন সবসময় শিক্ষকদের পাশে থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। সভা শেষে শিক্ষার মান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো আশার আলো
পরবর্তী পোস্ট
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

রিলেটেড পোস্ট

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অক্টোবর ১৫, ২০২৬

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে সাত জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting