দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৪
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা সরকারি জমি মুক্ত করল প্রশাসন

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৭, ২০২৬
অক্টোবর ১৭, ২০২৬ ০ কমেন্ট 21 ভিউস
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাতারাতি  দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওমর শরীফ ফাহাদের নির্দেশনায় মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে দেওয়া খুঁটি ও নেটের বেড়া অপসারণের মাধ্যমে জমিটি দখলমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাতারাতি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে এবং পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ  আবু সুফিয়ান  দখল হওয়া জায়গাটি সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, জায়গাটি নেট দিয়ে ঘেরা ছিল, নেট দিয়ে যারা ঘিরে রেখেছে আমি তাদের কাছ থেকে নেট কিনে নিয়েছি। এই ঘেরা এখন ভূমি অফিসের। জায়গাটি এখন সরকারের দখলে থাকবে, এই ঘেরার ভিতরে কিছু থাকবেনা।
অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
পরবর্তী পোস্ট
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

রিলেটেড পোস্ট

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অক্টোবর ১৫, ২০২৬

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে সাত জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ এলাকা থেকে তিন জেলে আটক

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে কুপিয়ে চাচিকে হত্যা: মা ও চাচাতো ভাই...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting