
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য এলাকা থেকে তিন জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গত বুধবার বিকেলে ৪টার দিকে স্মার্ট টিমের লিডার সজল মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের পুষ্প কাঠি নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ তিন জেলেকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ কেজি কাকড়া, ডিঙ্গি নৌকা ১টি, আটন ৫০টি, পানির ড্রাম ১টি,,বৈঠা ৩টি ও ১ টি দা জব্দ করা হয়। কাকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২),বুড়ি গোয়ালিনী গ্রামের সাত্তার তরফদারের ছেলে আব্দুল গনি (৪৯) ও নীল ডুমুর গ্রামের আকছেদ পাড়ের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম বলেন,আটক কৃত জেলেদের একটি পি ও আর বন মামলায় দিয়ে আসামিদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

