দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৩
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনিতে যুবক...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার গান ‘পুজো পুজো অনুভব’

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৪, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৬ ০ কমেন্ট 22 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: শরতের কাশবন ছুঁয়ে আসা হাওয়ায় এখন শারদীয় উৎসবের মিষ্টি আমেজ। নীল আকাশে মেঘের অমল-ধবল ভেলা আর কাঁসর-ঢাকের বাদ্যে চারদিকে যেন বয়ে যাচ্ছে এক অলৌকিক আনন্দের স্রোত। শারদীয় দুর্গোৎসবের এই রঙিন আবহে সুরের স্নিগ্ধ ছোঁয়া দিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল কণ্ঠশিল্পী নিলয়ের নতুন গান ‘পুজো পুজো অনুভব’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ ‘ম্যানগ্রোভ’ সভাঘরে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে গানটির শুভ উন্মোচন ঘটে। সুর ও সংস্কৃতির অনুরাগী সুধীজনের প্রাঞ্জল উপস্থিতিতে সভাঘরটি মুহূর্তেই রূপ নেয় সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।

শারদীয় উৎসবের চিরায়ত আবেগ ও আবহ ফুটে উঠেছে গানটির সুর ও কথামালায়। ভারতের কলকাতার গীতিকার ভি গৌরবের সুবিন্যস্ত গীতিকবিতায় গানটির হৃদয়ানন্দময় সুর ও সংগীতায়োজন করেন বরেন্য সুরকার ও সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু। গানের দৃশ্যধারণে মডেল হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন কৃতি নৃত্যশিল্পী অহনা বণিক গল্প ও কণ্ঠশিল্পী নিলয় নিজে। তারিনা তাজরীণের চমৎকার পরিচালনায় এবং অডিও স্টুডিও ওএআর-এ ধারণ করা এই গানটির দৃষ্টিনন্দন ভিডিওচিত্র নির্মাণ করেছে ‘শিকারি ব্র্যান্ড বিডি’।

অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গানটির মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, কবি মোস্তাক আহমেদ শুভ্র, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, মনজুরুল হক, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, রাহাত রাজা ও হোসেন আলী। এছাড়াও সংস্কৃতিজন তৌফিক ওমর, বিশ্বভরা প্রাণের সভাপতি মৃত্যুঞ্জয়, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, তুষার মিত্র ও সংগীতশিল্পী সবুজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরতের হিমেল বাতাস আর কাশফুলের শুভ্রতার সঙ্গে নিলয়ের এই গানটি বাঙালির শারদীয় উৎসবে যোগ করেছে এক অন্যরকম মাত্রা। উৎসবের এই দিনগুলোতে শ্রোতাদের হৃদয়ে ‘পুজো পুজো অনুভব’ গানটি দীর্ঘস্থায়ী সুরের অনুরণন তুলবে বলেই প্রত্যাশা আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ও নতুন পরিকল্পনা

রিলেটেড পোস্ট

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...

অক্টোবর ১৪, ২০২৬

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৬

ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা

অক্টোবর ১২, ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting