দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫২
কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...
আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার
তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ
শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...
প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা
দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন
প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...
সুন্দরবনে মুক্তিপনের দাবিতে সাত জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৫, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৬ ০ কমেন্ট 19 ভিউস
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্যামনগর উপজেলার জন্য স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর চর বনায়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার মেরামত ও সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কারসহ চার দফা সুপারিশ উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লিডার্স প্রধান কার্যালয়ের জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র-০১-এ এ কর্মশালা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বাস্তবায়িত আঞ্চলিক উদ্যোগ প্রোঅ্যাক্টের (PROAACT) আওতায় লিডার্স এর আয়োজন করে। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। তিনি প্রকল্পের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় শ্যামনগরের সব ইউনিয়নের জলবায়ু ঝুঁকি এবং ইউনিয়নভিত্তিক সংগৃহীত তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কনসালট্যান্ট আব্দুর রহমান রানা।
কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং লিডার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা অগ্রাধিকারের ভিত্তিতে এলাকার জলবায়ুজনিত ঝুঁকি চিহ্নিত করেন এবং সেসব ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে শ্যামনগরে ঝুঁকি নিরূপণ ও ইউনিয়ন পর্যায়ে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা হয়েছে। উপজেলা কর্মশালায় সেসব ফলাফল পর্যালোচনা করে ইউনিয়নগুলোর অগ্রাধিকার একত্র করা হয়। কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল প্রতিষ্ঠান, সময়সীমা, সম্ভাব্য অর্থায়ন ও মনিটরিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি মাস্টার নজরুল ইসলাম সব অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান। তিনি টেকসই ও সমৃদ্ধ উপজেলা গঠনে লিডার্সের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালার ফলাফলের ভিত্তিতে শ্যামনগর উপজেলার খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে। পরে তা পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে সরকারি পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকেরা জানান।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন
পরবর্তী পোস্ট
প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

রিলেটেড পোস্ট

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে সাত জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ এলাকা থেকে তিন জেলে আটক

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে কুপিয়ে চাচিকে হত্যা: মা ও চাচাতো ভাই...

অক্টোবর ১৫, ২০২৬

ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...

অক্টোবর ১৪, ২০২৬

শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...

অক্টোবর ১৪, ২০২৬

সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...

অক্টোবর ১৪, ২০২৬

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

অক্টোবর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting