Home Blog Page 41

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল নেতার সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার যুবদল নেতা সুমন। বুধবার (তারিখ) সাতক্ষীরা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দৈনিক সাতনদীতে প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্যের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। সুমন দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয় এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই ওই সংবাদ প্রকাশ করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে সুমন প্রকাশিত সংবাদের তথ্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তেরও দাবি করেন। তবে সংবাদ সম্মেলনে স্থানীয় মূলধারার সংবাদমাধ্যমের কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। সেখানে কয়েকজন অনলাইন সংবাদকর্মী ও ফেসবুকভিত্তিক সাংবাদিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট দুপুরে শহর থেকে ১২টার দিকে ১০ পিচ স্বর্ণের বার নিয়ে ভোমরা স্থলবন্দর অভিমুখে যাচ্ছিল জনৈক যুবক। পথিমধ্যে মেডিকেল কলেজ ও বাইপাসের সংযোগ স্থানে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা যুবদল নেতা সুমন স্বর্ণের বার বহনকারী যুবককে ধাওয়া দেয়। একটি লাল রং এর নম্বর প্লেট বিহীন গাড়ীতে সুমন ও রাজু স্বর্ণের বার বহনকারী যুবকের পিছু নেয়। স্বর্ণের বার বহনকারী যুবক যশোর অভিমুখে বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। এক পর্যায়ে ২ কিলোমিটার দূরে গিয়ে আবু সাঈদের তেলের পাম্পের সামনে গিয়ে সুমন স্বর্ণের বার বহনকারী যুবকে ধরে ফেলে। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে যুবকের নিকট থেকে ১০ পিচ স্বর্ণের বার ছিনতাই করে নেয় সুমন ও তার সহযোগী। ধ্বস্তা-ধ্বস্তির সময় আশ-পাশের লোক জড়ো হতে থাকে ঘটনাস্থলে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে শহরে। শতাধিক লোক ঘটনাস্থলে হাজির হলে বাঁধে শোর-গোল।

 

দুটি যুবককে বেদম মারপিটের ভিডিও চিত্রও সাতনদীর হাতে এসেছে। সেখানে সাদা ক্যাপ পরিহিত অবস্থায় সুমনকে দেখা যায়। ঘটনাস্থল থেকে ট্রিপল নাইনে ফোন দিলে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর কবির ঘটনাস্থলে পৌছান। তখন ঘড়ির কাটা ১২.৩০ মিনিট। থানায় ফিরে এস আই আলমগীর কবির ৪১৪ নম্বর একটি ডাইরি করেন। ডাইরিতে পরিত্যাক্ত অবস্থায় ২টি মোটর সাইকেল উদ্ধারের ঘটনা বর্ণনা করা হয়।

 

এ সংক্রান্ত সংবাদ দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত হলে স্বর্ণের বার ছিনতাইয়ের খবর প্রকাশের পর যুবদল নেতা সুমনের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অপরাধ চিত্র সামনে আসে। খাটালের গরুর টাকা ছিনতাই, মাদক ব্যবসায় সিদ্ধ হস্ত বিগত দিনে তাঁতীলীগের ব্যানারে থাকা সুমন এখন যুবদলের মস্তবড় নেতা। খবর প্রকাশের জেরে সুমন সাতনদী সম্পাদককে হত্যার হুমকিও দেন যা বিভিন্ন ফেসবুকে এখন ভেসে বেড়াচ্ছে।

 

 

 

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর কয়েক ঘণ্টা পর গ্রেপ্তার

0

নিজস্ব প্রতিবেদক: মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী পুলিশের হেফাজতে থাকা শফিকুল ইসলাম আদালত থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বারান্দা থেকে সে পালিয়ে যায়।

 

শফিকুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে। সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামকে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তার বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার।

 

এ ঘটনায় বিজয় কুমার মজুমদার বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শফিকুলের নামে জিআর-২১/২৩ নং মামলা করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথিধদপ্তরের সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক তাজুল ইসলাম শফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৫ সালের পর থেকে শফিকুল পলাতক ছিল।

 

মুখ্য বিচারিক হাকিম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠণ শেষে আগামি ১৮ নভেম্বর সাক্ষীর জন্য দিন ধার্য রয়েছে। সূত্রটি আরো জানায়, শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানার জিআর-১৫৬/২২ নং মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। ২০২৫ সালে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত থেকে পলাতক অবস্থায় তার দুই বছর সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার আসামী হিসেবে পাটকেলঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ বুধবার দুপুর দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের ১০ তলা ভবনের তিন তলার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতের নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যায়।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, তার থানার একটি মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামী ও একটি বিচারধীন মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী শফিকুল। তাকে বুধবার আদালতে নেওয়ার পর আদালত চত্ত্বর থেকে সে পালিয়ে যায়। পরে দ্রুত গতিতে পাটকেলঘাটার দিকে আসার সময় শহরের সদর হাসপাতালের পার্শ্ববর্তী অটোস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে কোন নতুন মামলা দিয়েছে কিনা তা নিশ্চিত করেন নি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

তবে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বেঞ্চ সহকারি গোপাল পালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বারবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, থানা থেকে আদালতে আনার পথে দুপুর দুটোর দিকে শফিকুল পালিয়ে যায়। তবে তাকে বিকেল চারটার দিকে অবারো গ্রেপ্তারের পর বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন গ্রেফতার

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় রবিউল ইসলামকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা হলে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার (৩০ সেপ্টেম্বর)  আদালতে প্রেরণ করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মে বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মাঠের পাকা সড়কের ওপর স্থানীয় এক তরুণীকে আকিব হোসেনসহ কয়েকজন উত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সাইমুন সরদার ও রফিকুল ইসলাম প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। ঘটনা নিষ্পত্তির জন্য এদিন রাতে বেউলা বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়।
বাদী রবিউল ইসলাম সালিশে যাওয়ার পথে বেউলা এলাকার রাস্তার ওপর পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে তার গতিরোধ করে গালিগালাজ ও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পকেটে থাকা মাছ বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়, একটি স্যামসাং মোবাইল ফোন ভেঙে ফেলে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
স্থানীয় লোকজন ও স্বাক্ষীরা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  ​আশাশুনি থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার পর পুলিশ অভিযান চালিয়ে ২ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে পারে অনিকের জীবন

0

# চা দিয়ে রুটি ভিজিয়ে বাবাকে খাওয়ানো সেই হৃদয়বিদারক ভিডিওর নেপথ্যে নতুন গল্প

#সরকারি অর্থায়নে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনিক, পরিবারের দেখভালের দায়িত্বও নেওয়া হয়েছে

#সুস্থ হলে স্থায়ী কর্মসংস্থানের প্রস্তাব বিদেশি প্রতিষ্ঠানের

সাতনদী প্রতিবেদন: গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিডে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খুঁটিতে বাঁধা বাবা অনিক সরদারকে চা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়াচ্ছে তার ছোট্ট মেয়ে তুবা। হৃদয় ছুঁয়ে যাওয়া সেই দৃশ্য মুহূর্তেই মানুষের দৃষ্টি কেড়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে।

ছোট্ট মেয়েটির হাতে বাবার জন্য খাবার—আর খুঁটিতে বাঁধা বাবার অসহায়ত্ব—পুরো ঘটনাটিকে করে তুলেছে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটির তাৎক্ষণিক দৃশ্য দেখেছেন; কিন্তু এর পেছনে থাকা বাস্তবতার অনেকটাই ছিল অজানা।

অনিক সরদারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাকে সরকারি অর্থায়নে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের দেখভালের দায়িত্বও সরকার নিয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে অনিক ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

অনিকের জন্য এবার কর্মসংস্থানের দরজা

অনিকের চিকিৎসার পাশাপাশি তার ভবিষ্যৎ নিয়েও এসেছে আশার খবর। একটি বিদেশি প্রতিষ্ঠান অনিক সরদার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে একটি স্থায়ী কাজের ব্যবস্থা করে দিতে আগ্রহ প্রকাশ করেছে। সেই প্রস্তাব নিয়ে আজ অনিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলা হয়।

তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে— অনিক আগে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এরপর তার কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

এই অবস্থানটি অনিকের পরিবারের অগ্রাধিকারও স্পষ্ট করে দিয়েছে— প্রথমে চিকিৎসা ও সুস্থতা, এরপর কর্মসংস্থান ও পুনর্বাসন।

তুবার সেই দৃশ্য কি এবার বদলাবে?

কয়েকদিন আগেও যে ছোট্ট তুবাকে বাবার অসহায় মুহূর্তে পাশে দাঁড়িয়ে চা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়াতে দেখা গেছে, সেই শিশুটির জীবনে এবার হয়তো নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে।

অনিকের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিকিৎসা সম্পন্ন করে স্বাভাবিক জীবনে ফিরে আসা। আর তার পরিবারের পাশে সরকারি সহায়তা ও ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হলে পুনর্বাসনের পথটিও সহজ হতে পারে।

একটি ভাইরাল ভিডিও অনেক মানুষকে কাঁদিয়েছে। কিন্তু সেই কান্নার মধ্যেই যদি একজন মানুষকে চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে নতুন জীবন ফিরে পাওয়ার সুযোগ দেওয়া যায়, তবে সেটিই হবে এই গল্পের সবচেয়ে বড় মানবিক পরিণতি।

অনিকের গল্প তাই শুধু একটি ভাইরাল ভিডিওর গল্প নয়—এটি একজন মানুষের ঘুরে দাঁড়ানোর অপেক্ষার গল্প।

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা

0
সাতনদী প্রতিবেদন: সাতক্ষীরার এসডি হাসপাতাল ও শ্যামনগর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, এলাকার বহু মানুষের পরোপকারী বন্ধু ও প্রিয়জন কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স গুরুতর অসুস্থ হয়ে ঢাকার Bangladesh Specialized Hospital (BSH)-এ চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা Stable (স্থিতিশীল) রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) আয়োজনে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সামস্-এর এনগেজ প্রজেক্টের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ‘তুমি কেমন পৃথিবী দেখতে চাও’ এবং ‘দুর্যোগের পরে শহর ও গ্রামের চিত্র’—এই দুটি বিষয় নির্ধারণ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির নানা চিত্র তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক ফণীন্দ্রনাথ আউলিয়া, সমাজসেবক মোহাম্মদ আল-আমিন হোসেন, সামস্-এর কো-অর্ডিনেটর রাম প্রসাদ মুন্ডা, এনগেজ প্রজেক্টের কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনগেজ প্রজেক্টের কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ফণীন্দ্রনাথ আউলিয়া।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব উপকূলীয় জনপদ, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ওপর পড়ছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আমরা যদি নিজেরা সচেতন হই এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। এ জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এনগেজ প্রজেক্টের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন, নেটজ বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় এবং বারসিকের সমন্বয়ে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এ আয়োজন বাস্তবায়ন করে।

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

0
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়াতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) ডাক্তার নজরুল ইসলামের উদ্যোগে এ পোশাক বিতরণ করা হয়।
সম্প্রতি আয়োজিত এ কার্যক্রমে শিশু-কিশোর ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে—এমন লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিশুদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পোশাক উপহার দেওয়াকে তারা একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এলাকাবাসীর কয়েকজন বলেন, বর্তমান ওয়ার্ড সদস্য ডাক্তার নজরুল ইসলাম বিভিন্ন সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তার এ উদ্যোগও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ সময় স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন বয়সী মানুষ তার এ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সমাজের শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
স্থানীয়দের একাংশ আরও জানান, আগামী দিনেও ডাক্তার নজরুল ইসলাম যেন এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেন, সেটিই তাদের প্রত্যাশা। একই সঙ্গে তারা তাকে আবারও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে চান বলেও মত প্রকাশ করেন।
তবে স্থানীয়দের এই প্রত্যাশা ও মতামত তাদের নিজস্ব বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এলাকাবাসী ডাক্তার নজরুল ইসলামের ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার মতো উদ্যোগ আরও বাড়ানো হলে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠতে সহায়ক হবে।

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

0
মোকাররাম বিল্লাহ ইমন: “নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে দিবসটি উপলক্ষে এক সুধি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংগঠন এএলআরডি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, স্বদেশ, হেড, সামস, সিডো, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, ক্রিসেন্ট, নবদিগন্ত ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোককেন্দ্র, উদ্দীপ্ত মহিলা সংস্থা, ব্রেকিং দ্য সাইলেন্স এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যৌথ আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাপা সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠানে লিখিত ধারণা পত্র পাঠ করা হয়।
সভায় অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডেইলি স্টার-এর সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বন কর্মকর্তা আও সফর রহমান, শিক্ষাবিদ কৃষ্ণপদ সরকার, প্রফেসর ইদ্রিস আলী এবং পরিবেশ কর্মকর্তা আশরাফ আলী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবু জাফর সিদ্দিকী, বজলুর রহমান, আব্দুস সামাদ, মফিজুল ইসলাম, যুব নেতা আব্দুর রহমান, আনিস নূর খান বাবুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নদী একটি দেশের ভূপ্রকৃতি, পরিবেশ, অর্থনীতি ও জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় কপোতাক্ষ, বেতনা, মরিচ্চাপ, খোলপেটুয়া, ইছামতি, কালিন্দী, কাকশিয়ালী ও রায়মঙ্গলসহ বহু নদ-নদী প্রবহমান। কিন্তু অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পলি জমা, দখল, দূষণ, তীব্র জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে এসব নদী ও জলপ্রবাহের স্বাভাবিক গতিপথ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর ফলে স্থানীয় কৃষি, মৎস্য সম্পদ ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় নদী ও পরিবেশ রক্ষায় ৮ দফা সুপারিশ উত্থাপন করা হয়: নদী ও খালকে অতিদ্রুত দখলমুক্ত করা। নদী ও জলপ্রবাহকে দূষণমুক্ত রাখা। নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার করা। জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলা। নদী, খাল ও জলাভূমির পরিবেশগত ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করা। লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নদীকেন্দ্রিক অভিযোজন ব্যবস্থা গড়ে তোলা। নদী রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। নদী ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জোরদার করা।
অতিথি বক্তারা বলেন, “সাতক্ষীরার নদী শুধু একটি জলপ্রবাহ নয়, এটি এ অঞ্চলের প্রকৃতি ও মানচিত্রের প্রাণস্পন্দন। নদীকে বাঁচানোর অর্থ তার তীর, সংযোগ খাল, জীববৈচিত্র্য ও নদীনির্ভর মানুষের জীবনকে রক্ষা করা। দখল ও দূষণমুক্ত জীবন্ত নদী নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজ, গবেষক ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সাতক্ষীরার নদী বাঁচলে, বোন পরিবেশ প্রাণ ও প্রকৃতি বাঁচবে, বাঁচবে সাতক্ষীরার ভবিষ্যৎ।”

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

0
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে আনন্দ র‍্যালিটি বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন হাতে অংশ নেয়।
র‍্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।এসময় সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলামের এবং সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ২০২৪ সালে প্রি-প্লে থেকে দশম শ্রেণির পাঠদান দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে চেয়ার দখলের অভিযোগ

0

আমিনুর রহমান: সাতক্ষীরা নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে চেয়ার দখলের অভিযোগে উঠেছে। উচ্চ আদালতের আদেশে প্রধান শিক্ষক পদে পুনঃর্বহাল হয়েছেন বলে দাবী করলেও আব্দুল মালেক গাজী তার স্বপক্ষে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক প্রেরিত পুনঃতদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জুলাই বিপ-৪৭৫২/২৫১ নম্বও স্মারক মোতাবেক ত্রুটিপূর্ণ নিয়োগ ও যোগদানরয়েল ইউনিভার্সিটি থেকে অর্জিত বি.এড সনদ ত্রুটিপূর্ণ, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ করার পূর্বেই বিধি বহির্ভূতভাবে সিনিয়র স্কেল প্রাপ্তহওয়া, সেকায়েপের অর্থ বন্টনে নীতিমালার লঙ্ঘন, বিধি বিহির্ভূতভাবে অতিরিক্ত শাখা খোলা, খন্ডকালীন শিক্ষক নিয়োগ প্রদান এবং বিধি বহির্ভূতভাবে কিশোরী টয়লেট এবং কমফোর্টজোন বন্ধ রাখার অভিযোগগুলো জেলা প্রশাসকের পুনঃতদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১৭ আগষ্ট মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন আপিল এন্ড আরবিট্রেশন এ আবেদন করা হবে না, তার জবাব আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি সাময়িক বরখাস্তকালে সরকার প্রদত্ত অর্ধেক খোরাকী ভাতা হিসেবে মূল বেতন পাবে ও বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলার স্বার্থে তার বিরুদ্ধে অভিযোগ সমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৭ আগষ্ট হতে বাধ্যতামূলক ছুটি প্রদান এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকল প্রকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

এদিকে মালেক গাজী ওই বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ১৩২৬৬/২০২৬ নং রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের শুনানীতে হাইকোর্ট কোথাও পূনঃর্বহালের আদেশ দেওয়া হয়নি।

কিন্তু বহিস্কৃত শিক্ষক মালেক গাজী হাইকোর্টে রিট পিটিশনের বরাদ দিয়ে কোন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চেয়ার দখলের অপচেষ্টা করছে।

এবিষয়ে অভিযুক্ত মালেক গাজীর কাছে জানতে চাইলে তিনি জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী আমি যোগদান করতে পারবো।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুল জানান, মালেক গাজী হাইকোর্টের একটি আদেশের কপি নিয়ে বিদ্যালয়ে আসলে আমি তাকে সম্মান করি। এসময় তিনি আমার চেয়ারে বসেন এবং আমার কাছ থেকে সকল চাবি জোর পূর্বক কেড়ে নেন।