জি এম মুজিবুর রহমান : নবগঠিত আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলটি ঢোল শহরত সহকারে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উ নবগঠিত কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড গোলাম গনি দুদু। সদস্য সচিব জি এম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, নব গঠিত কমিটির সদস্য সচিব এস এম আশিকুজ্জামান আশিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ মজিদ ও সাজিনুর রহমান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন রিপন, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্ট সদর ইউনিয়নের সেক্রেটারী জয়দেব কুমার বিশ্বাস, মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, আঃ লতিফ, হাফিজুল ইসলাম, মেম্বার মোক্তার হোসেন, নেওয়াজ ও সদস্য জাহাঙ্গীর আলম ফরিদুল।
আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে জমি দখল, দোকানঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিজানুর রহমান গাজী এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে মিজানুর রহমান বলেন, বুধহাটা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোতাহার হোসেনের কাছ থেকে ২০২০ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে তিনি জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমি নামজারি করে নিয়মিত খাজনা পরিশোধসহ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও স্থানীয় চাঁদাবাজ আব্দুল হাই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার জমি ও দোকানঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর রাত ১.৩০ টার দিকে তার দোকানঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল হাই ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরদিন তিনি মিস্ত্রির মাধ্যমে দোকানঘর পুনরায় নির্মাণের কাজ শুরু করলে আব্দুল হাই দ্বিতীয় দফায় লোকজন নিয়ে এসে গায়ের জোরে দোকানঘর ভাঙচুর করেন। পরবর্তীতে ৪ অক্টোবর সকালে আব্দুল হাই ও তার সহযোগীরা আবারও তার দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
একই দিন সন্ধ্যায় বাজারের একপাশে ডেকে নিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তার জমি ও দোকানঘর দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জমি ক্রয় ও ভোগদখলের যাবতীয় বৈধ কাগজপত্র তার রয়েছে।এরপরও একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিযুক্তদের অব্যাহত হুমকি ও ভাঙচুরের কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বৈধ জমি ও দোকানঘর রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল হাই বা তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূধীসমাজের উদ্যোগে এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উঠান বৈঠকে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ,আগামী ইউপি নির্বাচনে বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম (মন্টু)। উঠান বৈঠকে উপস্থিত সকলে আগামী ইউপি নির্বাচনে আজহারুল ইসলাম মন্টুর পক্ষে স্বত:স্ফুর্ত সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৬
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
কলারোয়া প্রতিবেদক: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭অক্টোবর) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে সার্চ কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত
প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সার্চ কমিটির
সদস্য প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,
প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক আ. সালাম, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি,
প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক নাসির উদ্দীন, সহকারী প্রধান
শিক্ষক জিয়ারুল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক আব্দুল করিম,
সহকারী শিক্ষক আজগর আলী প্রমুখ। সভায় উপজেলার ৪১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
থেকে আগামী কমিটি গঠনের লক্ষ্যে প্রেরিত ৪১ জন সদস্যের নামের তালিকা উপস্থাপন
করা হয়। এসময় শিক্ষক নেতারা কমিটি গঠনের বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে
ধরেন। সেই সাথে পরবর্তী সভায় ৪১জন সদস্যের উপস্থিতিতে কমিটি গঠন প্রক্রিয়া
এগিয়ে নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্চ
কমিটির সদস্য সচিব সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা হয়েছে। প্রকল্পটি সফল হলে হ্যাচারির বিদ্যুতের খরচ কমার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে শ্যামনগরের অন্যান্য হ্যাচারিতেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। বড় প্রতিষ্ঠান ও কারখানাগুলো নিজেদের চাহিদা মেটানোর পর অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। এ বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার কথা রয়েছে।
তিনি বলেন, ওশান হ্যাচারিতে স্থায়ী সৌর প্যানেলের পরিবর্তে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনের সময় প্যানেলগুলো একপাশে সরিয়ে নেওয়া যাবে। এতে হ্যাচারির পুকুর ও ট্যাংকে সরাসরি সূর্যের আলো পৌঁছানোর সুযোগ থাকবে। শ্যামনগরের অন্যান্য হ্যাচারিতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) শ্যামনগরের ওশান হ্যাচারিতে প্রকল্পটির কার্যক্রমের সূচনা করা হয়। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশ।
সাইমা পাওয়ার টেকনোলজি ও সাইমা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক (অপারেশনস) সাইমা সাজেদুল করিম বলেন, ওশান সি হ্যাচারির সঙ্গে ২৫০ কিলোওয়াটের হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি হয়েছে। বাগদা চিংড়ির হ্যাচারিতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে এই প্রথম। বিশেষ প্রযুক্তির মাধ্যমে সৌর প্যানেল প্রয়োজন অনুযায়ী একপাশে ভাঁজ করে সরিয়ে নেওয়া যাবে। ফলে হ্যাচারির ট্যাংক শুকানোর সময় জায়গাটি সম্পূর্ণ খালি করা সম্ভব হবে।
প্রকল্পে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাও থাকবে। ফলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ না থাকলেও হ্যাচারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পটি থেকে প্রতি মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
হ্যাচারি মালিক আব্দুল আজিজ বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যাবে। এতে বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিকভাবে লাভবান হবে বলে আশা করছি।
তিনি জানান, প্রকল্পে প্রায় ১ কোটি ২০ থেকে ২৫ লাখ টাকা বিনিয়োগ হচ্ছে। আগে বছরের নির্দিষ্ট সময়ে হ্যাচারির ছাউনি খুলে পুকুর ও ট্যাংকগুলো রোদে শুকাতে হতো। নতুন প্রযুক্তির সৌর প্যানেল ব্যবহারের ফলে সেই কাজ সহজ হবে এবং হ্যাচারির উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
পরিদর্শনকালে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বিশেষ প্যানেল স্থাপন পদ্ধতি, হ্যাচারির উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সৌরবিদ্যুতের সমন্বয়, বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তাসহ বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় চায়না জেনিক্সগ্রিনের পরিচালক ডন, সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী দল, জেনিক্সগ্রিন বাংলাদেশের প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান, ওজোপাডিকোর সাতক্ষীরা অঞ্চলের কর্মকর্তা সোয়াইব হোসেন, সাইমা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টদের আশা, শ্যামনগরের এই উদ্যোগ সফল হলে দেশের চিংড়ি হ্যাচারি ও মৎস্য খাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি হ্যাচারি শিল্পের প্রয়োজন অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি অনুসরণযোগ্য মডেল তৈরি হতে পারে।
দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক সভা
শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেবহাটা উপজেলাজুড়ে বইছে আনন্দের উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে এখন চরম ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও কারিগররা। বাঁশ, কাঠ, খড় ও মাটির প্রাথমিক কাঠামোর কাজ সফলভাবে শেষ করে এখন প্রতিমায় চলছে শেষ মুহূর্তের নিখুঁত কারুকাজ, রঙ ও রাজকীয় সাজসজ্জার কাজ।
উপজেলার পাঁচটি ইউনিয়নের ২১টি পূজা মণ্ডপে এখন চলছে প্রতিমা তৈরির মহাযজ্ঞ। গত ৭ অক্টোবর কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নোওপাড়া ও দেবহাটা সদরসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে এক অপরূপ কর্মচাঞ্চল্য। কোথাও চলছে মাটির শেষ প্রলেপ দেওয়ার কাজ, আবার কোথাও রঙ-তুলির নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীর প্রাণবন্ত মুখাবয়ব। মা দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং অসুরদের চোখ, মুখ, পোশাক ও অলংকারের নকশায় ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
অভিজ্ঞ কারিগরদের সাথে কথা বলে জানা যায়, উৎসবের বহু মাস আগে থেকেই এই মহাযজ্ঞের প্রস্তুতি শুরু হয়। প্রথমে সুদৃঢ় বাঁশ ও কাঠের সাহায্যে তৈরি করা হয় মূল কাঠামো। এরপর খড় ও মাটির সাহায্যে ধীরে ধীরে অবয়ব দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ধাপে মাটির প্রলেপ। মাটি পুরোপুরি শুকিয়ে শক্ত হওয়ার পর শুরু হয় সূক্ষ্ম কারুকাজের নান্দনিক ছোঁয়া। আর বর্তমানে চলছে চোখজুড়ানো রঙ, দৃষ্টিনন্দন অলংকার ও ঐতিহ্যবাহী সাজসজ্জার কাজ।
পূজা উদযাপিত হতে আর মাত্র কিছুদিন বাকি থাকায় দিনরাত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যেই মণ্ডপগুলোকে প্রস্তুত করতে বদ্ধপরিকর শিল্পীরা। তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে, যা মণ্ডপে মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের মনে জাগাচ্ছে গভীর আনন্দ ও উদ্দীপনা।
পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ এজাহারে!
তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালায় পুলিশের ওপর মব সৃষ্টির ঘটনায় মূল আসামিকে বাদ দিয়ে মামলা গ্রহণের অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে নেতৃত্ব দেওয়া প্রধান অভিযুক্ত নুর ইসলাম নুরুর নাম এজাহারে অন্তর্ভুক্ত না হওয়ায় পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জানা যায়, তালা উপজেলার হাজরাকাটি এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের একটি দল স্থানীয় চিহ্নিত মাদক কারবারিদের তোপের মুখে পড়ে এবং অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সে সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
গত ৫ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে মাদক কারবারিদের গ্রেপ্তার করতে যায়। এ সময় এলাকার চিহৃতি মাদক ব্যবসায়ী হযরত কে আটক করার চেষ্টা করলে তার অপর সহযোগী নুর ইসলাম নূরের নেতৃত্বে মাদকচক্র পুলিশের ওপর মবসৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। মব সৃষ্টির ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তালা থানার ওসি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেন। এসময় নুরু জনসম্মুখে পুলিশের ওপর আষ্বাফলন করে ঘটনা স্থল থেকে তড়িঘড়ি করে ছিটকে পড়ে।
ঘটনার দিন রাতে ৫ অক্টোবর রাতেই তালা থানার সাব ইন্সপেক্টর তপন কুমার বিশ্বাস বাদী হয়ে ১৪ জন এজাহারনামীয় এবং ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তালা থানায় মামলা নথিভুক্ত করেন। মামলা রুজু হলেও পুলিশের ওপর হামলার মূল নেতৃত্বদানকারীর নুর ইসলাম নুরুর নাম এজাহারে না থাকায় তালা থানা পুলিশের ওসির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, পুলিশের ওপর হামলা ও মব সৃষ্টি করে অবরুদ্ধ রাখার পুরো ঘটনার প্রকাশ্যে সামনে থেকে নেতৃত্ব দেন এলাকার মাদক ব্যবসায়ী ও চিহ্নিত মাদকাসক্ত নুর ইসলাম নুরু। কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা রেকর্ড করলেও সেই এজাহার থেকে মব সৃষ্টিকারীর প্রধানকে বাদ দেওয়ায় তালা থানার ওসি আবু বক্কার সিদ্দিকের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অংকের টাকার দফাদার মাধ্যমে তার নাম এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া, নুরুর বিরুদ্ধে ইতোপূর্বে চাঁদাবাজি , হত্যা ,দখলদারিত্ব, সহ একাধিক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নুর ইসলাম নুরু নিজেই মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এবং নিয়মিত গভীর রাত পর্যন্ত বাজারে পাহারা দিয়ে প্রশাসনের গতিবিধির ওপর নজরদারি রাখে। এত বড় একটি ঘটনার মূল নায়ককে মামলার বাইরে রাখা মাদকবিরোধী অভিযানের সদিচ্ছাকে প্রশ্নের মুখে ফেলছে।
এ ঘটনায় তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
তবে পুলিশের তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নুর যদি জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্তে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া অপরাধ প্রমাণ হলে চার্জশিটে নাম সংযুক্ত করা হবে।









