Home Blog Page 2714

সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারবকে হত্যার হুমকি

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদরের তুজুলপুর এলাকার বাসিন্দা সাংবাদিক ও সমাজসেবক ইয়ারব হোসেনকে কাফনের কাপড় পাঠিয়ে সাতদিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছে দূর্বত্তরা।
সাংবাদিক ইয়ারব হোসেন তুজুলপুর এলাকার মৃত. ইসহাক মোড়লের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি। এছাড়া তুজুলপুর কৃষক ক্লাব ও গাছের পাঠশালার পরিচালক।
হত্যার হুমকি দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ইয়ারব, সুমন সানার পেছনে লাগলে তোর অবস্থা নজরুলের মতো হবে। নজরুলকে মেরেছি রাস্তায়। তোকে মারবো তোর নিজ বাড়িতে। তোর সময় আছে মাত্র সাতদিন। কাফনটা পাঠালাম। রেখে দিস। ইতি তোর যম।
শুক্রবার জুম্মার নামাজের আগে অজ্ঞাত দূর্বত্তরা তুজুলপুর মসজিদের বারান্দায় সাংবাদিক ইয়ারব হোসেনের নামে একটি প্যাকেট রেখে যায়। ইয়ারব হোসেন ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। মসজিদের ইমাম আমীর হোসেন প্যাকেটটি নিজ হেফাজতে রাখেন। শনিবার সন্ধ্যায় প্যাকেটটি ইয়ারব হোসেনের হাতে দেন মসজিদের ঈমাম। এরপর বেরিয়ে পড়ে হত্যার হুমকির ঘটনা।
প্যাকেটটিতে ছিল তিন খন্ড কাফনের কাপড়, আতর, সাবান, কর্পুর, গোলাপ পানি, সুগন্ধি, সুরমা।
সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ২০১৩ সালে জামায়াত-শিবিরের ক্যাডাররা আমাকে মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়। ওই ঘটনায় মামলাও হয়। সে মামলায় অনেক আসামী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। কেউবা জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। ধারণা করছি জামায়াত-শিবিরের চক্রটি এই হুমকি দিয়েছে।
তিনি বলেন, চিঠিতে সুমন সানার নাম উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে। সুমন সানা একজন ইউপি সদস্য। তার সাথে আমার বন্ধুত্ব রয়েছে। গত ২২ জুলাই আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলামকে দিবালোকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নজরুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাই আমাকে হুমকি দিয়েছে বলে মনে করছি। শনিবার রাতে ছাত্রলীগ নেতাদের উপর গুলি করে হামলা চালিয়েছে শিবির ক্যাডাররা। সব মিলিয়ে আবারও আতঙ্ক শুরু হয়েছে গোটা সাতক্ষীরা জুড়ে।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আলামত হিসেবে হুমকি দেওয়া প্যাকেটটি জব্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

দেবহাটায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটাতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, মেডিকেল অফিসার ডা: তানভীর আহমেদ, ডা: অমরেশ হালদার, ডা. মনতাজ উদ্দীন, স্বাস্থ্য পরিদর্শক আজিজুল ইসলাম, ইপিআই’র মেডিকেল টেকনোলজিষ্ট মো. সালাহউদ্দীন, অধ্যক্ষ আনিছুর রহমান, ক্রীড়া ব্যাক্তিত্ব আফসার আলী, গ্রাম্য ডা: মনিরুল ইসলাম, ভোলানাথ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল গনি, এমাদুল ইসলাম, শফিকুল ইসলাম, ময়না সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ফেয়ার মিশনের র‌্যালী ও পথসভা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে ফেয়ার মিশন ও পারুলিয়া বাজার কমিটির উদ্যোগে সচেতনতা মুলোক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন ও পারুলিয়া বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলঘœ শহীদ আবু রায়হান চত্বরে শেষ হয়ে পথসভায় মিলিত হয়। পথসভাটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেখ মকরম হোসেন সহ ফেয়ার মিশনের শতাধিক সদস্য ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।

গাছকাটা চেয়ারম্যান পেলেন বনায়নে জাতীয় পুরস্কার : সমালোচনার ঝড়

0

সাতনদী অনলাইন ডেস্ক : শুনতে বিষ্ময়কর বা অবাক মনে হলেও ঘটনাটি একেবারে সত্য। গাছকেটে অপকর্ম করে আবার জাতীয় বনায়ন পুরষ্কার লুফে নিলেন এক চেয়ারম্যান।

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বৃক্ষ নিধন করেও বনায়নে জাতীয় পুরস্কার পাওয়ায় এলাকায় সর্বত্র সমালোচনার ঝড় বইছে। সরকারি তদন্ত প্রতিবেদনও বলছে, পিকলু অবৈধভাবে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক মূল্যবান গাছ কেটে নিয়েছেন। একের পর এক পিকলু চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৩ জুন পিকলু চেয়ারম্যান এলজিইডির রাস্তার দুই পাশের সরকারি মূল্যবান গাছ কেটে নিলেও সরকারের কোনো দপ্তর রহস্যজনক কারণে বাধা দেয়নি। গত ২৭ জুন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসকে তদন্ত করে জরুরি প্রতিবেদন দাখিলের আদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া তানজিম মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি এ বিষয়ে গত ৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে পিকলু বিভিন্ন প্রজাতির মূল্যবান ৮৮টি সরকারি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার কথা উল্লেখ করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের অধীন মাহিলাড়া থেকে ডিএসবি হাট পর্যন্ত এলজিইডির রাস্তার উত্তর পাশের ৭২টি রেইনট্রি ও ১০টি চাম্বলগাছ এবং দক্ষিণ পাশের একটি শিমুলগাছ, চারটি চাম্বলগাছ, একটি রেইনট্রিসহ মোট ৮৮টি গাছ ৫ নম্বর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে কেটে নেওয়া হয়েছে। অথচ চলতি বছর তাঁকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গতকাল পিকলু গুহর বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যবহৃত দুটি মুঠফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এলজিইডির রাস্তার পাশে থাকা সামাজিক বনায়নের গাছ কাটতে হলে উপজেলা পরিষদের সভায় অনুমোদন নিয়ে টেন্ডার অথবা নিলামের মাধ্যমে গাছ কাটতে হবে। কিন্তু মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু কিছু না জানিয়ে গাছ কেটে নিয়েছেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ৪ জুলাই তদন্ত প্রতিবেদনসহ লিখিতভাবে জেলা প্রশাসক বরিশাল বরাবরে প্রেরণ করেছি।’

সাতক্ষীরা পৌর ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ : আটক-৪

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি (১৯) সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এসময় বুকে ইটের আঘাত পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানও আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুলিবিদ্ধ ফারাবির বাবা শাহাদৎ হোসেন জানান, রাতে জামায়াত শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি মেসে নাশকতার লক্ষ্যে গোপন মিটিং করছে এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ৬/৭জন ওই এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ঠরা প্রথমে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের বুকে ইট লাগে। এতে তিনি আঘাত প্রাপ্ত হন। তাদের কয়েকজনকে একটি ঘরে আটকে রেখে পদদলিত করার ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ আসামীদেরে ধরতে অভিযানে নেমেছে বলে তিনি আরো জানান।

দেবহাটা বদরতলায় পোল্ট্রি খামারিদের প্রশিক্ষন

0

দেবহাটা ব্যুরো: দেবহাটার বদরতলায় পোল্ট্রি খামারিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় বদরতলা বাজারের আফসানা পোল্ট্রি ফিডের কার্যালয়ে এলাকার প্রায় ৫০ জন পোল্ট্রি খামারিকে নিয়ে প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনটিতে সেঞ্চুরি এ্যগ্রো লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার কুদ্দুসুজ্জামান টিটু উপস্থিত থেকে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষন প্রদান করেন। এসময় আফসানা পোল্ট্রি ফিডের স্বত্তাধিকারী নুরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম, নুর ইসলাম, আব্দুল্যাহ, নুর আলী, দেলোয়ার, আলহাজ্ব রবিউল ইসলাম, শরিফুল ইসলাম সহ এলাকার পোল্ট্রি খামারিরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় গ্রামপুলিশ মঞ্জুরকে অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার ঘটনায় ৩ মাসের জন্য বরখাস্তকৃত গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম মঞ্জুরকে অপসারনের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকাল ৪টায় উপজেলার কুলিয়া নতুন বাজার সংলঘœ সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দুপাশে মানববন্ধন করেন এলাকার সকল শ্রেনী-পেশার সাধারন মানুষ। এর আগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে এক শালিসের মধ্য দিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় গ্রাম পুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। উল্লেখ্য, রবিবার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে কুলিয়ার শহিদুল নিকারীর দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা গ্রাম পুলিশ মঞ্জুরকে আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ মঞ্জুরকে নিয়ে শালিসে বসে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় শাস্তিমুলোক ভাবে গ্রামপুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়।

আশাশুনির পিন্টু গাজী বিরল রোগে আক্রান্ত

0

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : দেশ জুড়ে আলোচিত খুলনার বৃক্ষ মানব আবুল বাজনদার ও সাতক্ষীরার মুক্তামনির পর আশাশুনিতে এবার সন্ধান মিললো বিরল রোগে আক্রান্ত হত দরিদ্র ভ্যান চালক পিন্টু গাজীর। স্থানীয় চিকিৎসকদের এ রোগের নাম জানা না থাকায় এ রোগীকে বিরল রোগে আক্রান্ত রোগী বলে চিহ্নিত করছেন স্থানীয় চিকিৎসকরা। উন্নত চিকিৎসায় এ রোগ নিরাময় করা সম্ভব বলে দাবী চিকিৎসকদের। জানাগেছে, পিন্টু গাজী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের হত দরিদ্র মুজিবর গাজী পুত্র। শ্রীকলস এলাকার সরকারী গুচ্ছ গ্রামের দিন আনা, দিন খাওয়া অসহায় পরিবারের সন্তান পিন্টু গাজী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও দিনে দিনে অক্টোপাশের ন্যায়ে এ বিরল রোগ তাকে একটু একটু করে গ্রাস করছে। দিনে দিনে যেন অসুস্থ হয়ে পড়ছে ভ্যান চালক পিন্টু গাজী। পিন্টুর সংসারে রয়েছে বৃদ্ধ পিতা মাতা, স্ত্রী ও এক স্কুল পড়–য়া পুত্র সন্তান। সংসারের একমাত্র উপার্জনকারী পিন্টু অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে যেন তার পরিবারও অসুস্থ হয়ে পড়ছে। একমাত্র ছেলেরও লেখা-পড়া বন্দ হয়ে পড়ার উপক্রম। স্থানীয় চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার কথা জানালেও তা যেন পিন্টু বা তার পরিবারের কাছে আকাশ কুশুম কল্পনা। যেখানে দু’বেলা দু’মুঠো ভাত জোগাতেই হিমসিম খাচ্ছে পুরো পরিবার, সেখানে উন্নত চিকিৎসা গ্রহণ করা তাদের কাছে অসম্ভব বলে জানান তারা। এ বিরল রোগের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী জানান, এ জাতীয় চিকিৎসা আমাদের এখানে নেই, এটা ঢাকা মেডিকেল কলেজের ডাঃ শামন্ত লাল সেন স্যারকে দেখালে এর সমাধান সম্ভব। একই সাথে তার চিকিৎসা সাহায্যের বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, এ ধরণের বিরল রোগের জন্য আমাদের ততবেশী ফান্ড নেই। তবে সমাজ সেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার জন্য সর্বত্বক চেষ্টা করবে। আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, পিন্টু গাজীর পরিবার গুচ্ছ গ্রামে বসবাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। উন্নত চিকিৎসায় এ রোগ থেকে সে যেন মুক্তি পেতে পারে তার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান। অন্যদিকে বিরল রোগে আক্রান্ত ভ্যান চালক পিন্টু গাজী কান্না ভাঙ্গা কন্ঠে এ প্রতিবেদককে বলেন, সুস্থ ও স্বাভাবিকভাবে এ পৃথিবীতে জীবন জাপন করতে তার দেহের উন্নত চিকিৎসার জন্য তিনি মানববতার মা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করেছেন।

আশাশুনির শ্রীউলা ও বড়দল বেড়িবাঁধ চরম ক্ষতিগ্রস্ত : প্লাবনের আশঙ্কা

0

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : আশাশুনির খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীর অব্যহত ভাঙ্গনে শ্রীউলা ও বড়দল ইউনিয়নের একাধিক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে প্লাবিত হওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে নদী সংলগ্ন স্থানীয় বাসিন্দারা। জানা খোলপেটুয়া নদীর অস্বাভাবিক জোয়ার ও অব্যহত ভাঙ্গনে হাজরাখালি গ্রামের মিনাজ গাজীর বাড়ী সংলগ্ন এলাকায় বেড়িবাঁধ চরম হুমকির মুখে রয়েছে। এখানে প্রায় দশ হাত চওড়া বেড়িবাঁধ ভাঙ্গতে ভাঙ্গতে আর মাত্র এক হাত বাকি রয়েছে। যা দিয়ে রাতের জোয়ারেই পানি ঢোকার আশঙ্কা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, হাজরাখালী নতুন খেয়াঘাট থেকে কোলা খেয়াঘাট পর্যন্ত প্রায় ৫ কি.মি. পাউবো’র বেড়িবাঁধে বর্ষা মৌসুমে ও ভৌগলিক কারণে ভাঙ্গন লেগেই থাকে। এ বাঁধের ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের কোন কার্যকর ব্যবস্থা আজ পর্যন্ত কেউ গ্রহণ করেনি। প্রতিবার ভেঙ্গে যায়, আমরা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হই। ভাঙ্গনের ফলে মাছ চাষে ব্যাপক ক্ষতি হয় এবং আমরা অর্থনৈতিকভাবে বছরের পর বছর ধরে দুর্বল হয়ে পড়ছি। চলতি অমাবশ্যার গোণে মিনাজ গাজীর বাড়ীর পাশের বাঁধটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছেনা। বাঁধটি মেরমতে দ্রুত সরকারি বরাদ্দের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। এদিকে সরজমিনে কেয়ারগাতি গ্রামে গিয়ে দেখা গেছে, কেয়ারগাতি খেয়াঘাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের প্রায় দশ হাত বেড়িবাঁধ মরিচ্চাপ নদীর অব্যহত ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় দিলিপ অধিকারির বাড়ীর সামনে উক্ত বাঁধটির মাত্র এক হাত অবশিষ্ট আছে। এ রাস্তা দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুই গোণ আগে বাঁধটিতে ভাঙ্গন লেগে গেলে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাটির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করা হলেও কিছু দিন যেতে না যেতেই রাস্তাগুলি নদীগর্ভে বিলীন হয়ে আরো মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোন মুহুর্ত্বে বাঁধ ভেঙ্গে বড়দল ইউনিয়নের বি¯ৃÍর্ন এলাকা প্লাবিত হতে পারে। ভাঙ্গনের আতঙ্কে স্থানীয় অধিবাসীরা দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন

0

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা প্রেসক্লাবের নব কমিটি গঠন করার লক্ষ্যে শনিবার সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আনন্দ টিভির প্রভাষক সুজন ঘোষের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন প্রেসক্লাবের কর্মকান্ড সচল না থাকায় প্রেসক্লাবের কর্মকান্ড গতিশীল ও সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আনন্দ টিভির প্রভাষক সুজন ঘোষকে সভাপতি, দৈনিক দক্ষিণের মশালের ওমর ফারুক মুকুলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের চিত্রের সজল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছীন কবির (দৈনিক আমার একুশ), সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস (দৈনিক পত্রদূত), সহ-সভাপতি আবীর হোসেন লিয়ন ( দ্যা ডেইলি পিপলস টাইম), যুগ্ন-সম্পাদক লিটন ঘোষ বাপি (দৈনিক সাতনদী), কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল (দৈনিক আমার খুলনা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল (দৈনিক যুগের বার্তা), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক আনিছুর রহমান (দৈনিক কালের চিত্র), তথ্য বিষয়ক সম্পাদক এস এম মজনুর রহমান (দৈনিক মুক্ত স্বাধীন) সমাজ কল্যান সম্পাদক ডা: আমিরুল ইসলাম (দৈনিক মাতৃভুমির খবর) কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু (কলকাতা টিভি), কার্য্যনির্বাহী সদস্য আক্তার হোসেন (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), কার্য্যনির্বাহী সদস্য  সাইফুল ইসলাম( দক্ষীণার দূত) কার্য্যনির্বাহী সদস্য  শাহাদাৎ হোসেন (টাইমস অফ সাতক্ষীরা) কার্য্যনির্বাহী সদস্য  রবিউল ইসলাম (সাতক্ষীরা বার্তা) কার্য্যনির্বাহী সদস্য  মাহামুদুল হাসান  দৈনিক কাফেলা) মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন, সাংবাদিক কল্যান ট্রাষ্ট, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।