দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩১
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গাছকাটা চেয়ারম্যান পেলেন বনায়নে জাতীয় পুরস্কার : সমালোচনার ঝড়

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৪, ২০১৯
আগস্ট ৪, ২০১৯ ০ কমেন্ট 427 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : শুনতে বিষ্ময়কর বা অবাক মনে হলেও ঘটনাটি একেবারে সত্য। গাছকেটে অপকর্ম করে আবার জাতীয় বনায়ন পুরষ্কার লুফে নিলেন এক চেয়ারম্যান।

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বৃক্ষ নিধন করেও বনায়নে জাতীয় পুরস্কার পাওয়ায় এলাকায় সর্বত্র সমালোচনার ঝড় বইছে। সরকারি তদন্ত প্রতিবেদনও বলছে, পিকলু অবৈধভাবে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক মূল্যবান গাছ কেটে নিয়েছেন। একের পর এক পিকলু চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৩ জুন পিকলু চেয়ারম্যান এলজিইডির রাস্তার দুই পাশের সরকারি মূল্যবান গাছ কেটে নিলেও সরকারের কোনো দপ্তর রহস্যজনক কারণে বাধা দেয়নি। গত ২৭ জুন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসকে তদন্ত করে জরুরি প্রতিবেদন দাখিলের আদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া তানজিম মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি এ বিষয়ে গত ৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে পিকলু বিভিন্ন প্রজাতির মূল্যবান ৮৮টি সরকারি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার কথা উল্লেখ করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের অধীন মাহিলাড়া থেকে ডিএসবি হাট পর্যন্ত এলজিইডির রাস্তার উত্তর পাশের ৭২টি রেইনট্রি ও ১০টি চাম্বলগাছ এবং দক্ষিণ পাশের একটি শিমুলগাছ, চারটি চাম্বলগাছ, একটি রেইনট্রিসহ মোট ৮৮টি গাছ ৫ নম্বর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে কেটে নেওয়া হয়েছে। অথচ চলতি বছর তাঁকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গতকাল পিকলু গুহর বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যবহৃত দুটি মুঠফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এলজিইডির রাস্তার পাশে থাকা সামাজিক বনায়নের গাছ কাটতে হলে উপজেলা পরিষদের সভায় অনুমোদন নিয়ে টেন্ডার অথবা নিলামের মাধ্যমে গাছ কাটতে হবে। কিন্তু মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু কিছু না জানিয়ে গাছ কেটে নিয়েছেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ৪ জুলাই তদন্ত প্রতিবেদনসহ লিখিতভাবে জেলা প্রশাসক বরিশাল বরাবরে প্রেরণ করেছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ : আটক-৪
পরবর্তী পোস্ট
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ফেয়ার মিশনের র‌্যালী ও পথসভা

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting