Home Blog Page 2715

ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউপি চেয়ারম্যানের র‌্যালী ও লিফলেট বিতরন

0

দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলোক র‌্যালী ও লিফলেট বিতরন করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। শনিবার সকাল ১০ টায় বেসরকারী সংস্থা আশার আলোর আয়োজনে র‌্যালী পরবর্তী সখিপুর বাজার সহ জনসমাগম স্থান সমুহে সচেতনতা মুলোক লিফলেট বিতরন করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় আশার আলোর নির্বাহী পরিচালক আব্দুল্যাহ আল আজাদ সহ সংগঠনটির নেতৃবৃন্দরা উপস্থিথ ছিলেন।

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

0

দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় দেবহাটা থানা ভবন সহ পাশ্ববর্তী এলাকা সমুহে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আবর্জনা পরিষ্কার করেন দেবহাটা থানার পুলিশ সদস্যরা। এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার প্রদীপ রায়, এসআই হেকমত আলী, এসআই মুনিরুল ইসলাম, এসআই জসীম উদ্দীন, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই দরবেশ ফকির, এএসআই রশীদুল আলম, এএসআই রোকন খান, এএসআই জোবায়ের হোসেন সহ দেবহাটা থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সাজিয়া আফরীন

0

দেবহাটা ব্যুরো: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ‘ওয়ান ডে,ওয়ান আওয়ার’ কর্মসুচীর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার কুলিয়া দারুল উলুম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিজেই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আবর্জনা পরিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।

দেবহাটায় ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত ইউএনও

0

দেবহাটা ব্যুরো: জনপ্রশাসন পদক প্রাপ্ত সাতক্ষীরার ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শনিবার বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের চলমান নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন।

সাতক্ষীরায় এ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় আজ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ১৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২৫ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরো ২ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মশক নিধনে র‌্যালী, আলোচনাসভা, মশক নিধোন ঔষধ ছিটানোসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারন মানুষ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ডেঙ্গু হলে জ্বর, পেটে ব্যাথা, মাথা ব্যাথা, অনেকেরে প্রেসার কমে যাচ্ছে। এটি প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাততে হবে। মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করতে হবে এবং পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে শহর থেকে গ্রামের তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। তিনি এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশী খাবার পরামর্শ দেন।

ডেঙ্গুর কাছে হেরে গেলেন মেধাবী রাইয়ান : বোনও ডেঙ্গুতে আক্রান্ত

0

সাতনদী অনলাইন ডেস্ক : রাইয়ান ও মালিহা দুই ভাই-বোন। রাইয়ান বয়স ১১ বছর, পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে ও মালিহার বয়স ৬ বছর। এর মধ্যে মেধাবী রাইয়ান ডেঙ্গুর কাছে হেরে গিয়ে অকালে চলে গেলেন। শোকে স্তব্ধ স্কুলের শিক্ষক, সহপাঠী ও পুরো পরিবার।

ভাই-বোন দুজনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গতকাল রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাইয়ান সরকার (১১) মারা গেছে। আর তার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা সরকারও (৬) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় ছয় দিনের সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা যায় রাইয়ান।

এদিকে গতকাল দুপুরে রাইয়ানের মৃত্যুর এ নির্মম সংবাদ স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠী এবং অভিভাবকদের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করে খবরটি প্রচার করে। বাদ মাগরিব রাইয়ানের পরম প্রিয় স্কুল আঙিনাতেই জানাজার আয়োজন করেন প্রতিষ্ঠানটির প্রধান অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দীন।

এতে রাইয়ানের বাবা, আত্মীয়-স্বজন, সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক অভিভাবক বেদনাবিধুর পরিবেশে জানাজায় উপস্থিত ছিলেন।

রাত ৯টায় (বাদ এশা) তেজগাঁওস্থ রহিম মেটাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীতেই রাইয়ানকে দাফন করা হয়। গত ২৮ জুলাই থেকে সে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নানা ধরনের প্রক্রিয়া এবং হাসপাতালে শয্যা না পেয়ে ৩১ জুলাই স্কয়ার হাসপাতালে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানিয়েছেন রাইয়ানের বাবা মমিন সরকার। অবস্থার অবনতি হলে ১ আগস্টে তাকে লাইফ সাপোর্টে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার।

রাইয়ানের বাবা এসিআইয়ের জোনাল সেলস ম্যানেজার মমিন সরকার বলেন, এই দেশের এমনকি বিশ্বের আর কোনো দেশে যেন কোনো পিতা-মাতাকে সন্তান হারা হতে না হয়। এ মরণব্যাধি ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে অভিভাবকসহ সব মহলের সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

এদিকে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

এদিকে নোয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মোশারেফ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হুগলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মোশারেফ গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের কনসালট্যান্ট ডা. সালাউদ্দিন মামুনের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি প্রাইম হাসপাতালে রক্ত পরীক্ষা না করে পার্শ্ববর্তী গ্রামীণ প্রাইভেট হাসপাতালে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর ডেঙ্গু (আইজিএম) পজিটিভ ধরা পড়ে। এরই মধ্যে তাঁর ব্লাড সুগার বেড়ে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।

জেলা মন্দির সমিতির নির্বাচন : বিশ্বনাথ ও রঘুজিৎ গুহ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

0

সাতনদী অনলাইন ডেস্ক : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা মন্দির সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিশ্বনাথ ঘোষ- রঘুজিৎ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। উযৎসব মুখর পরিবেশে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
দু’ হাজার ৯৫টি ভোটের মধ্যে ভোট পড়ে এক হাজার ৩০ টি। বাতিল হয় ৩০ টি। সভাপতি হিসেবে বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৯৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি অরুপ কুমার সাহা পেয়েছেন২৮৯ ভোট। সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ পেয়েছেন ৮৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি নির্মল দাশ পেয়েছেন ৩৯৬ ভোট। প্যানেলে নির্বাচনে সহসভাপতি পদে অ্যাড. সোমনাথ ব্যাণার্জী পেয়েছেন ৯০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রদীপ কুমার মণ্ডল পেয়েছেন ৩৬৪ ভোট। গোষ্ঠ বিহারী মণ্ডল ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি নিশিকান্ত ব্যাণার্জী পেয়েছেন ৩১৩ ভোট। দীলিপ কুমার চ্যাটার্জী ৯৪০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দি প্রাণকৃষ্ণ সরকার পেয়েছেন ৩৩৩ ভোট। সনাতন দাশ ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি দুলাল চন্দ্র ঘোষ পেয়েছেন ৩৩৪ ভোট। জীতেন্দ্রনাথ ঘোষ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি কমল কুমার বিশ্বাস পেয়েছেন ৩৭৯ ভোট। যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন ৮৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি গোপাল চন্দ্র গাইন পেয়েছেন ৪১৩ ভোট। সহ সম্পাদক পদে বিকাশ দাশ ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি গৌরাঙ্গ সরকার পেয়েছেন ৩৫৪ ভোট। সাংগঠণিক সম্পাদক প্রাণনাথ দাশ ৯৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি লব কুমার সরকার পেয়েছেন ২৯৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আনন্দ কুমার সরকার ৯৫২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদানন্দ কুমার সরকার পেয়েছেন ৩১৫ ভোট। সাহিত্য সম্পাদক পদে দেবাশীষ বসু ওরফে শেখর ৯৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি পূর্ণ চন্দ্র সরকার পেয়েছেন ৩২৮ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে পলাশ কুমার দেবনাথ ৯২৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শ্রীকান্ত দাস পেয়েছেন ৩৪৮ ভোট। অডিটর পদে অসীম কুমার দাস সোনা ৯৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাধন কুমার দাস পেয়েছেন ৩১৪ ভোট। প্রচার সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যাণার্জী ৯০৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সুকুমার অধিকারী পেয়েছেন ৩৬৬ ভোট। দপ্তর সম্পাদক পদে কার্তিক চন্দ্র বিশ্বাস ৮৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল কুমার দাশ পেয়েছেন ৩৪৬ ভোট।
নির্বাচন কমিশানার অ্যাড. তারক চন্দ্র মিত্র জানান, ভোট গ্রহণ ও ভোট গণনা ছিল শান্তিপূর্ণ। বিশ্বানাথ ঘোষ ও রঘুজিৎ গুহ প্যানেল এর ১৬জনই জয়লাভ করেছে।

সাতক্ষীরা সদর উপজেলায় ইউনিয়ন প্রতিনিধি নিয়োগ

0

সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক সাতনদী পত্রিকার জন্য সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, ভোমরা, আলিপুর, আঁগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী ও লাবসা ইউনিয়নে ০১ (এক) জন করে সাংবাদিক নিয়োগ করা হবে। শিক্ষকদের অগ্রাধিকার। আগ্রহী প্রার্থীদের জীবন বৃন্তান্ত সহ আগামী ১০ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হলো। ছবি ও বায়োডাটা পাঠানোর ঠিকানা: dailysatnadee@gmail.com অথবা satnadee2014@gmail.com

– সম্পাদক

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

0

সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক সাতনদী পত্রিকার প্রধান কার্যালয়ে ০৩ (তিন) জন দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃন্তান্ত সহ আগামী ৮ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হলো। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। ছবি ও বায়োডাটা পাঠানোর ঠিকানা: dailysatnadee@gmail.com অথবা satnadee2014@gmail.com

– সম্পাদক

দেবহাটায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় জখম-১

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় কবরস্থান নির্মানকালে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শেখ শোকর আলী (৪০) নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহত শোকর আলী উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ছবিল আহমেদের ছেলে। সে ঢাকায় অবস্থানরত বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল সুমনের কেয়ারটেকর হিসেবে সম্পত্তি দেখাশুনা করতো। শুক্রবার দুপুর ২টার দিকে ঈদগাহ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে নিয়ে নির্মানাধীন কবরস্থানে সাইনবোর্ড স্থাপন করতে গেলে প্রতিপক্ষ মৃত আব্দুল আজিজ খানের ছেলে আমিরুল ইসলাম ডাবলু (৪৭) ও তার ছেলে বোরহানউদ্দীন রিপন (২৮) কেয়ারটেকর শোকর আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কেয়ারটেকর শোকর আলী সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শোকর আলীর ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।