দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন মেধাবী রাইয়ান : বোনও ডেঙ্গুতে আক্রান্ত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০১৯
আগস্ট ৩, ২০১৯ ০ কমেন্ট 451 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : রাইয়ান ও মালিহা দুই ভাই-বোন। রাইয়ান বয়স ১১ বছর, পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে ও মালিহার বয়স ৬ বছর। এর মধ্যে মেধাবী রাইয়ান ডেঙ্গুর কাছে হেরে গিয়ে অকালে চলে গেলেন। শোকে স্তব্ধ স্কুলের শিক্ষক, সহপাঠী ও পুরো পরিবার।

ভাই-বোন দুজনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গতকাল রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাইয়ান সরকার (১১) মারা গেছে। আর তার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা সরকারও (৬) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় ছয় দিনের সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা যায় রাইয়ান।

এদিকে গতকাল দুপুরে রাইয়ানের মৃত্যুর এ নির্মম সংবাদ স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠী এবং অভিভাবকদের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করে খবরটি প্রচার করে। বাদ মাগরিব রাইয়ানের পরম প্রিয় স্কুল আঙিনাতেই জানাজার আয়োজন করেন প্রতিষ্ঠানটির প্রধান অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দীন।

এতে রাইয়ানের বাবা, আত্মীয়-স্বজন, সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক অভিভাবক বেদনাবিধুর পরিবেশে জানাজায় উপস্থিত ছিলেন।

রাত ৯টায় (বাদ এশা) তেজগাঁওস্থ রহিম মেটাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীতেই রাইয়ানকে দাফন করা হয়। গত ২৮ জুলাই থেকে সে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নানা ধরনের প্রক্রিয়া এবং হাসপাতালে শয্যা না পেয়ে ৩১ জুলাই স্কয়ার হাসপাতালে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানিয়েছেন রাইয়ানের বাবা মমিন সরকার। অবস্থার অবনতি হলে ১ আগস্টে তাকে লাইফ সাপোর্টে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার।

রাইয়ানের বাবা এসিআইয়ের জোনাল সেলস ম্যানেজার মমিন সরকার বলেন, এই দেশের এমনকি বিশ্বের আর কোনো দেশে যেন কোনো পিতা-মাতাকে সন্তান হারা হতে না হয়। এ মরণব্যাধি ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে অভিভাবকসহ সব মহলের সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

এদিকে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

এদিকে নোয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মোশারেফ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হুগলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মোশারেফ গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের কনসালট্যান্ট ডা. সালাউদ্দিন মামুনের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি প্রাইম হাসপাতালে রক্ত পরীক্ষা না করে পার্শ্ববর্তী গ্রামীণ প্রাইভেট হাসপাতালে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর ডেঙ্গু (আইজিএম) পজিটিভ ধরা পড়ে। এরই মধ্যে তাঁর ব্লাড সুগার বেড়ে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা মন্দির সমিতির নির্বাচন : বিশ্বনাথ ও রঘুজিৎ গুহ প্যানেলের নিরঙ্কুশ বিজয়
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় এ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting