Blog

  • শ্যামনগর ভ্যান চালক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

    আমজাদ হোসেন মিঠু: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামনগর উপজেলার দুটি ইউনিয়নের চারটি গ্রামের ভ্যান চালকদের নিয়ে গঠিত ভ্যান চালক কল্যাণ সমিতি ভূরুলিয়া, গোপালপুর, সোহালিয়া, বাদঘাটা ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুন ২০২২) বিকাল ৩ টায় পশু হাসপাতাল চত্বরে ১৭২ জন সদস্যদের মধ্যে ৭৯ জন ভ্যানে নেমপ্লেট বিশিষ্ট সদস্য ভোট প্রয়োগ করার কথা থাকলেও কেন্দ্রে উপস্থিতি হয়ে ভোট দিয়েছেন ৬৫ জন সদস্য এবং বাকি ১৪ জন অনুপস্থিত ছিলেন। এই নির্বাচনে পূর্বের সভাপতি আশরাফ আলী গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় সকলের সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে ভোট হয়েছে যথাক্রমে সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম বাবু ও শ্রী সন্ন্যাসী দাস, সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ ও শ্রী অজিত মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল হামিদ বাবু ৩৭ ভোট ও সন্ন্যাসী দাস ২৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ ৫৩ ভোট ও অজিত মন্ডল ১২ ভোট পেয়েছেন।

  • শ্যামনগরে ৩ চৌকিদারের বিরুদ্ধে মামলার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে পায়ে ভূয়া ব্যান্ডেজ ও সেনা সদস্য পদ-পদবী ব্যবহার করে থানায় মিথ্যা তথ্য দিয়ে ৩ গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সদর ইউনিয়নের পরিষদের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শেফালী পারভীন। শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের তিনজন গ্রাম পুলিশ ৭ নং ওয়ার্ডের শেফালী, ৩নং ওয়ার্ডের শুকর আলী ও ৪ নং ওয়ার্ডেও রুহুল আমিনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় ইতিমধ্যে সর্বমহলে নিন্দা ও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। থানায় ৮নং মামলাটি দায়ের করেছেন সদর ইউনিয়ন বাদঘাটা গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে আব্দুল হাকিম সরদার।

    সরেজমিনে যেয়ে তথ্য অনুসন্ধানে জানা যায়, গ্রামপুলিশ শেফালী ও আব্দুল হাকিম এর বাড়ি একই সীমানায় অবস্থিত এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রাšন্তবিষয় নিয়ে বিরোধ চলমান। শেফালির মা লাইলী বেগম জানান, শুক্রবার (৩ জুন) সকালে সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের সদস্য দেলোয়ারা বেগম আব্দুল হাকিমের পক্ষ নিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়ে আমাদের সিমানার কিছু ফলজ গাছ কেটে দেয়। পরবর্তীতে মহিলা মেম্বর দেলয়ারা ফোন করে আমার মেয়েকে ডাকে। শেফালী সেখানে যেয়ে দেখে হাকিমের ঘরে বসে সবাই চা নাস্তা করছে। শেফালী গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মহিলা মেম্বর, তার ভাই রউফ, ছেল  মিলন সহ সকলে আমরা মেয়েকে গালিগালাজ কওে ও মারতে আসে এবং বেশি বুঝলে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চলে যায়। ঐ দিন সন্ধ্যায় আমাদের কাউকে না জানিয়ে তারা আমাদের সীমানার ভিতরে তারকাটার বেড়া দেয়।

    স্থানীয়রা জানান, শেফালী ও আব্দুল হাকিমের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। ৪ জুন রাতে শেফালির জমির মধ্যে দিয়ে কে বা কারা এলবেসটার ও কাঁটাতারের বেড়া দেয়। পরদিন সকালে শেফালী এবং তার পরিবারের লোকজন সেই বেড়া সরাতে গেলে আব্দুল হাকিম ও তার নিকটতম আত্মীয় অবসরপ্রাপ্ত সার্জেন লুৎফর রহমান বাঁধা সৃষ্টি করে। ঘটনার এক পর্যায়ে আব্দুল হাকিম ইউপি সদস্য দেলোয়ারা বেগমকে ফোন করলে দেলোয়ারা বেগম তার ভ্রাতা আব্দুর রউফ,ও তার ছেলে মারুফ হোসেন মিলন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে এসে শেফালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারতে উদ্যত হয়। এ সময় গ্রামপুলিশ শেফালী তার সহযোগী শুকর আলী ও রুহুল আমিন কে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় গ্রুপের মধ্যে তুমুল ঝগড়া ঝাটি হলেও সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি। গ্রামপুলিশ শেফালী বলেন, সত্য ঘটনাকে আড়াল করতে মহিলা মেম্বরের ছেলে মিলন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা পোস্ট দিয়েছে। সেখানে সে লিখেছে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হজ যাত্রী লুৎফর রহমান জনৈক আব্দুল হাকিমের বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন এবং সেই হামলায় লুৎফরের পা ভেঙ্গে গেছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে সেনা সদস্য লুৎফর রহমান আমার প্রতিবেশী এবং হাকিমের আত্মীয়। তিনি এখানে ১০ কাটা জমি ক্রয় করে বিগত ১০ থেকে ১২ বছর বসবাস করছেন। আব্দুল হাকিম আমাকে মামলায় ফাঁসানোর জন্য তার নিকটতম আত্মীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য লুৎফুর রহমান ও তার পদ-পদবী কে ব্যবহার করে তার পায়ের আঙ্গুল ভেঙ্গে গেছে মর্মে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও পায়ে ভূয়া ব্যান্ডেজ করেছেন। যাহা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.সি রিপোর্টে প্রমাণিত হয়েছে। শেফালী আরো বলেন, উক্ত মামলায় আমরা আদালত থেকে জামিন পেয়েছি। আমি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল হায়দার বাবু মহোদয়ের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষে নায্য বিচারের দাবি করছি। এদিকে এক জন মেম্বর বিচারের নামে মোটা অংকের অর্থের বিনিময়ে নিজের ভাই, ছেলে ও বহিরাগতদেরকে নিয়ে পক্ষপাতিত্ব করা ও সেনা সদস্যের পায়ে ভূয়া ব্যান্ডেজ করে ৩ জন চৌকিদারের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ইতিমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে সর্বমহলে নিন্দা, আলোচনা,সমালোচনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভকেট জহুরুল হায়দার বাবু’র দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

  • আশাশুনি আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

    আশাশুনি ব্যুরো: আশাশুনি আলিয়া মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে শনিবার (১১ জুন) সকালে মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, আনিছুর রহমান, প্রাক্তন শিক্ষক শাহজাহান আলি, প্রাক্তন শিক্ষক আকব্দুল মজিদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি। শিক্ষক সিরাজুল ইসলাম ও মোস্তাহিদুর রহমানের পরিচালানায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে হাচিন মহিদ, সাইদুর রহমান ও রহিমা জান্নাত বক্তব্য রাখে। বিদায়ী বাণী পাঠ করে পরীক্ষার্থী তানিয়া খাতুন। অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদেরকে রজনীগন্ধা স্টিক ও বিভিন্ন পরীক্ষা উপকরণ প্রদান করেন, সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু। সবশেষে পরীক্ষার্থীদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক শাহজাহান আলী। উল্লেখ্য এ বছর মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

  • সাতক্ষীরায় চেক হস্তান্তর এবং প্রশিক্ষণ গাড়ি উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: “মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসইআইপি প্রকল্পের আওতায় সাতক্ষীরায় টি.টি.সি’র উদ্যোগে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতার চেক হস্তান্তর এবং দেশ-বিদেশ ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ গাড়ি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুন) সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র হলরুমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন “যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামীতে দেশের হাল ধরবে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকেও এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, অদক্ষ শ্রমিকের চেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শ্রমিকের মূল্য অনেক বেশী। টি.টি.সি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরী করছে এবং দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে।”

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, টি.টি.সি’র ইন্সট্রাক্টর মেহেদী হাসান, জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, ইন্সট্যাক্টর আনিছুর রহমান, ড্রাইভিং প্রশিক্ষক মো. মাসুদুর রহমান ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর প্রতিনিধি প্রিয়াংকা বিশ^াস প্রমুখ। এ সময় সাতক্ষীরা টি.টি.সি’র ১২০ জন শিক্ষার্থীর মাঝে যাতায়াত ভাতা বাবদ ১০ লক্ষ ৫৯ হাজার ৩০০ টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টি.টি.সি’র সিনিয়র ইন্সট্রাক্টর আনারুল ইসলাম।

  • পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে এমপি রবি’র আহবানে প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক:  আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর, মহিলা আওয়ামী লীগ ও সদরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বেলা ১২টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমিপি মহোদয়ের কার্যালয়ে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    উন্মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. শাহজান আলী, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলী মোড়ল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), ব্র²রাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মগরেব আলী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

  • কোদন্ডা স্কুলের প্রধান শিক্ষক দায়িত্বে বহাল, স্কুলে ফিরে এসেছে শিক্ষার পরিবেশ

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী তার দায়িত্বে বহাল হয়েছেন। ফলে স্কুলে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। স্কুলের এসএমসি সভাপতি সরোয়ার হোসেন, কমিটির সকল সদস্য, সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, সহকারী শিক্ষক আবু মুছা, কৃষি শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকমন্ডলী, ১০ম শ্রেণির ছাত্রী ও ভিকটিমের সহপাঠী মিনারা সহ অনেক শিক্ষার্থী অভিযোগের ব্যাপারে সন্দেহ পোষণ করে অভিমত ব্যক্ত করেন। তারা সবাই অভিযোগ তদন্তপূর্বক প্রকৃত দোষী শাস্তি পাক এমন মত পোষণ করেন। আবার অভিযোগকারীর পূর্বাপর কিছু ঘটনার উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর তদন্তের দাবী তোলেন। তাদের কথার সূত্র ধরে একদল সাংবাদিক অভিযোগকারীর পূর্বের স্কুল শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে গমন করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার গাইন, অভিযোগকারীর তৎকালীন শ্রেণি শিক্ষক (৭ম শ্রেণি) মোঃ সাইফুল্লাহ, তৎকালীন আরেক শ্রেণি শিক্ষক (৮ম শ্রেণি) শাহিদা আক্তার, অফিস সহায়ক কাম শিক্ষক আছাদুজ্জামান চৌধুরী জানান, তার আচার আচরণ ভাল ছিল না। এতে শিক্ষক-শিক্ষার্থীরা তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তার পিতাকে বারবার বলা হলেও সংশোধন হয়নি। ৭ম শ্রেণিতে পড়াকালীন একদিন ১ম প্রিয়ড করে সে উধাও হয়ে যায়। পরবর্তীতে পাশ্ববর্তী চান্দুলিয়ায় এক ইটের ভাটায় স্কুল ড্রেজ পড়া মেয়ের সাথে কাশিমারীর দু’টি ছেলেকে সন্দেহজনক ঘুরতে দেখে সেখানকার লোকজন স্কুলে ফোন দেয়। কয়েক শিক্ষক সেখানে যাওয়ার পূর্বেই ছেলেরা পালাতে সক্ষম হলে ছাত্রীকে উদ্ধার করে স্কুলে আনা হয়। ঘটনার জন্য তার পিতাকে কঠোর ভাবে সতর্ক করা হয়। সে একবার এক ছেলের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ করে। তাদেরকে মুখোমুখি করার পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এসব ঘটনার পর কমিটি, শিক্ষকমন্ডলী ও সচেতন অভিভাবকরা স্কুলের পরিবেশ নষ্ট না হয় সেজন্য তাকে স্কুলে না রাখতে মতামত ব্যক্ত করেন। পরে জানতে পারি তাকে কোদন্ডা স্কুলে ভর্তি করা হয়েছে। স্কুলের অভিভাবক আব্দুল আলীম তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগের বর্ণনা দেন। এ ব্যাপারে তারাও যথাযথ তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানান। অভিযুক্ত প্রধান শিক্ষক ছুটি নেওয়ায় অনুপস্থিতির সময়ে স্কুলের স্বাভাবিক যৌলুসে ভাটা পড়ে। শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্যদের মনে পীড়াদায়ক পরিস্থিতি আঘাত হানে। ফলে সকল কাজে কেমন যেন শূন্যতা বিরাজ করতে থাকে। অবশেষ প্রধান শিক্ষক মাহামান্য হাই কোর্টে আগাম জামিন আবেদন করলে মাহামান্য আদালত (বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেল) ৬ সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তিনি বর্তমানে স্কুলে যোগদান করায় স্কুলে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে।  উল্লেখ্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে জনৈক স্কুল ছাত্রী ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী ২০০৩) আইনের ১০ ধারায় অভিযোগ রুজু করে। মামলা নং ১৭ তাং ১৭/০৫/২২, যার জিআর মামলা নং ১১৬/২২। মামলা রুজু হলে স্কুলের শিক্ষকমন্ডলী, এসএমসি সভাপতিসহ সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের বড় অংশ ঘটনা পরম্পরা ও উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা পূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনরূপ অনৈতিক ও সন্দেহযুক্ত আচরণে ত্রæটির কথা অস্বীকার করেন। তারা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে ভিকটিম ও তার মামারা সহ দু’একজন ভিন্ন পরিসরে অভিযোগের পক্ষে কথা বলেন।

  • মহানবী(সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    ওমর ফারুক মুকুল: মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্য, কটূক্তি ও ব্যঙ্গ করার কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম উম্মা ব্যানারে আয়োজিত সাধারণ মুসল্লিরা। শুক্রবার (১০ জুন) আছরের নামাজের পর পারুলিয়া বাসষ্ট্যান্ড থেকে প্রতিবাদকারী মুসল্লিরা একটি মিছিল নিয়ে দেবহাটা উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পারুলিয়া ফুটবল মাঠে এসে বিক্ষোভ মিছিল শেষ  করেন। এ সময় বক্তরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ধর্মীয় অপবাদ ছডিয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকান্ড গোটা ভারতীয় উপমহাদেশে সা¤প্রসায়িক স¤প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা স¤প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক স¤প্রীতি বিনষ্ট করতে চায়।

    বক্তরা আরও বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মহানবী (সা.) কে নিয়ে বিদ্রæপ করা মুসলিমরা কখনোই মেনে নেবে না। তিনি সর্বস্তরের সকলকে এর প্রতিবাদে এগিয়ে আসার আহŸান জানান।

    উল্লেখ্য, স¤প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম স¤প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

  • সখিপুর আহ্ছানিয়া ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন

    স্টাফ রিপোর্টার: দেবহাটার বিশিষ্ট সমাজসেবক স্বনামধন্য চিকিৎসক প্রয়াত ডাঃ রফিকুল ইসলামের প্রতিষ্টিত আহ্ছানিয়া ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১০জুন, বিকাল সাড়ে ৫টায় মরহুম রফিকুল ইসলামের জামাত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী প্রধান কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফের ব্যবস্থাপনায় আহ্ছানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আকছেদুর রহমান ও ডাঃ আবুল হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাঃ বাপ্পি। উক্ত অনুষ্ঠানে দোয়া পাঠ করেন সখিপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন রফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য কে, এম রেজাউল করিমসহ বিভিন্ন মুসল্লীবৃন্দ।

  • তালার মাগুরা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

    নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা বাজার কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। শুক্রবার (১০ জুন) সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ মুসলিম উদ্দিন। মাগুরা বাজারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৯২ জন। এর মধ্যে ভোট পোল হয়েছে ২৭০টি। এর মধ্যে ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে উত্তম কুমার সেন (বাবুলাল)। নিকটতম প্রতিদ্ব›দ্বী মতিয়ার রহমান ১১৭ ভোট পেয়ে পরাজিত হয়। সহ-সভাপতি নির্বাচিত হয়েছে রাজিবুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোকাম গাজী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মালেক বিশ্বাস।

  • হয়রানি-শুধুই হয়রানি

    • সিন্ডিকেটের কব্জায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস;

    • ঘুষ না দিলে ছয় মাসেও পাওয়া যায় না পাসপোর্ট;

    আহাদুর রহমান জনি: ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম জমা দেয়ার সময় ঘুষ না দিলে নানান অজুহাতে হয়রানি করা হচ্ছে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে। হয়রানির শিকার সেবাপ্রার্থীরা বলছেন, ঘুষ না দিলে আবেদনপত্রে নানান ত্রুটি দেখানো হয়। মাসের পর মাস পাসপোর্ট অফিসে ধর্ণা দিয়েও আবেদনপত্র অফিসে জমা দিতে ব্যার্থ হয় তারা। তবে সরকারি ফি-এর বেশি টাকা দিলে ত্রুটি থাকলেও তা বৈধ আবেদনপত্র বলে নিয়ে নেয় কর্মকর্তারা।

    এমন কয়েকজন ভুক্তভেগীর সাথে কথা বলে ও সরোজমিনে ঘটনাবলির সত্যতা জানা যায়। খোদ দৈনিক সাতনদী পত্রিকার এক সাংবাদিক তার পাসপোর্ট নবায়নের জন্য গত ২৪ মে অনলাইনে আবেদন করেন। এরপর তিনি ২৬ মে তিনি সাতক্ষীরার ট্রাস্ট ব্যাংকের অনলাইন শাখায় ২১২২-০০০৫৫৫৩৯২০১ নং চালান মূলে পাসপোর্ট ফি জমা দেন। ঐ চালানের কপি ও পুরাতন পাসপোর্ট নিয়ে তিনি সাতক্ষীরার পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে তার জাতীয় পরিচয়পত্রের সাথে পুরাতন পাসপোর্টের নামের বানানে একটি ‘a’ কম থাকায় জন্য তাকে একটি এফিডেভিট সহ জমা দিতে বলা হয় পাসপোর্ট অফিস থেকে। তিনি এফিডেভিট সম্পন্ন করে এফিডেভিট সহ জমা দিতে গেলে সার্ভার কাজ করছে না বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তখন তিনি পাসপোর্ট অফিসের উপ-পরিচালকের সাথে দেখা করে ঘটনাটি বললে তিনি রবিবারে আসতে বলেন। রবিবারে আসলে ওই সাংবাদিককে জানানো হয় পাসপোর্ট ফি বাড়ানো হয়েছে আপনি আরও ২৩ শ টাকা জমা দেন। ঐ দিনই তিনি টাকা জমা দিতে গেলে সার্ভার বন্দ বলে টাকা জমা করতে পারেননি। ২’জুন বৃহস্পতিবার আবার টাকা জমা দিতে গেলে একই সমস্যা দেখা গেছে। যার কারন পাসপোর্টের ফি’র অতিরিক্ত ২৩’শ টাকা আইনত তার কাছ থেকে আদায় যোগ্য নয় কারন বর্ধিত ফিস এর আগেই তিনি টাকা জমা দিয়েছিলেন। শুধু মাত্র হয়রানির উদ্দেশ্যেই এভাবে তাকে দিনের পর দিন পাসপোর্ট চক্রে ঘোরানো হচ্ছে।
    হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, আমি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাব বলে পার্সপোর্ট করতে হয়। পাসপোর্ট করতে গেলে প্রথমে ফরমে ভুল দেখিয়ে ফিরিয়ে দেয়। পরবর্তীতে অফিস সংলগ্ন এক দালালকে ১৫০০ টাকা ঘুষ দিয়ে পার্সপোর্ট করিয়ে নেই। আমার দুলাভাই সৌদিতে যাবে বলে পাসপোর্ট করাতে গেলে তাকেও ১ সপ্তাহ হয়রানি করে। পরবর্তীতে তিনিও বাধ্য হয়ে এক দালালকে ১৫০০ টাকা ঘুষ দিয়ে পার্সপোর্ট করিয়ে নেন। সাতক্ষীরা পার্সপোর্ট অফিসে প্রতিদিন কত মানুষ হয়রানির স্বীকার হচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। আমি নিজেই এর ভুক্তভোগী।
    শ্যামনগরের কৈখালীর মোক্তার আলীর ছেলে মোঃ আব্দুর রহমান একটি সাধারণ পাসপোর্টের আবেদন করেন। যা ২০২১ সালের ২৯ ডিসেম্বরের মধ্যে হাতে পাওয়ার কথা। অথচ ৬মাস পার হলেও এখনও তিনি পাসপোর্টটি হাতে পাননি।
    শ্যামনগরের বংশীপুর গ্রামের ন‚রুল ইসলাম এর পুত্র মোস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ এর পুত্র শাহিনুর রহমান, ধুমঘাট গ্রামের মৃত শামছুর রহমানের পুত্র মোঃ নূরুজ্জামান সবাই দুই থেকে চার মাস ধরে পাসপোর্ট অফিসে ধর্ণা দিচ্ছে। অথচ এখনও ছবিই তুলতে পারেনি।
    সাতক্ষীরা জেলা পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানির চিত্র তুলে ধরে ইতোপূর্বে আরো একটি রিপোর্ট সাতনদীতে প্রকাশ হয়েছিলো। তাতে যে সকল ভোগান্তির শিকার গ্রাহকের কথা বলা হয়েছিলো তাদের মধ্যে দেবহাটা উপজেলার সখিপুরের আলমগীর হোসেন অন্যতম। আলমগীর সাতনদীকে জানান যে সকল গ্রাহকের বক্তব্য ওই সংবাদে প্রকাশ হয়েছিলো তাদের পরের দিনই অফিসে ডেকে ছবি তুলে পাসপোর্ট প্রদান করে। কিন্তু তার কিছু দিন পরই আলমগীর হোসেনের ভগ্নিপতি নলতার সাইফুল ইসলাম পাসপোর্ট করতে গিয়ে প্রচন্ড হয়রানির শিকার হন। অবশেষে পাসপোর্ট অফিস সংলগ্ন একটি কম্পোজের দোকানীর মাধ্যমে দেড় হাজার টাকা দিয়ে এ যাত্রায় নিস্তার পান।
    শুধু মাত্র দালালদের বিশেষ চিহ্ন আবেদনে না থাকার কারনে আবেদনগুলো জমা নেয়না পাসপোর্ট অফিস। অফিস টাইমের মধ্যে স্বয়ং পাসপোর্ট অফিসের কর্মচারীরা বাইরে এসে অথবা জরুরী ক্ষেত্রে দালালরা অফিসের মধ্যে গিয়ে পাসপোর্টের উৎকোচ লেনদেন করে। কেউ কেউ আবার সাপ্তাহিক ছুটির দিনে কর্মকর্তাদের সাথে দেখা করে ঘুষের টাকা বুঝিয়ে দিয়ে আসে। এ ক্ষেত্রে এক একটি বিটের টাকা আদায়ের দায়িত্বে আলাদা আলাদা কর্মকর্তা ও কর্মচারীরা থাকে। এছাড়ও বিশেষ ক্ষেত্রে বিকাশেও টাকা নেয় তারা। বিস্তারিত জানতে চোখ রাখুন সাতনদীর তৃতীয় পর্বে……..