দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:১০
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনানির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসারাদেশ

সিন্ডিকেটের কব্জায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস

কর্তৃক kobirubel.satnadee জুন ৪, ২০২২
জুন ৪, ২০২২ ০ কমেন্ট 678 ভিউস

প্রধান পৃষ্ঠপোষক উপ-পরিচালক সাহাজান কবির

আহাদুর রহমান জনি: সাতক্ষীরা পাসপোর্ট অফিসকে ঘিরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবির। আবেদন জমা পড়লেই টাকার গন্ধ খোঁজেন পাসপোর্ট কর্মকর্তা-কর্মচারী। আবেদনে কোন ভুল থাকলে অথবা নির্ধারিত দিনের বদলে অন্য দিন আসতে বলে, সার্ভার বন্ধ ইত্যাদি ভুল তথ্য দিয়ে হয়রানির সীমা ছাড়িয়ে ঘুষ আদায় করা হয়। সরকারের জনগুরুত্বপ‚র্ণ সেবার দপ্তরটি এখন জনহয়রানির সীমা ছাড়িয়েছে।

  • দ্বিতীয় পর্ব- হয়রানি-শুধুই হয়রানি

সাতক্ষীরার পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট মেলে না। পাসপোট সেবায় স্বচ্ছতা আনতে সরকার অনলাইনে আবেদনের উদ্যোগ গ্রহণ করে। দালাল মুক্ত পাসপোট অফিস সহ অনেক পদক্ষেপ গ্রহন করার ফলে স্বচ্ছ সেবার পরিবর্তে সেই অনলাইনের ডিজিটাল আবেদনকে হয়রানির হাতিয়ার বানিয়েছে চক্রটি। পাসপোট আবেদনের অনলাইন কপি, ব্যাংক ড্রাফট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেয়ার সময় পাসপোর্ট অফিসের তালিকা ভুক্ত দালালদের বিশেষ চিহ্ন দেওয়া থাকলে সহজেই পাসপোর্ট মেলে। কিন্ত দালাল ছাড়া সরাসরি গেলে ছোট খাটো সংশোধন যোগ্য ত্রুটিকে পুঁজি করে আবার কোন কোন কোন সময় নিজেদের দোষ সার্ভারকে দিয়ে দিনের পর দিন সেবা গ্রহীতাকে হয়রানি করতে থাকে। হয়রানির মাত্রা এতটাই বেশি যে, বারে বারে পাসপোর্ট অফিসে গিয়ে অর্থ ব্যয় করতে করতে এক সময় তা পাঁচ অঙ্কের প্রাথমিক ঘর ছাড়িয়ে যায়। এর মাধ্যমে সেবা গ্রহীতাদের পরিষ্কার বার্তা দেয়া হয় দালাল ছাড়া পাসপোর্ট করা যায়না। একপ্রকার বাধ্য হয়েই দালালের আশ্রয়-প্রশ্রয়ে পাসপোর্ট গ্রহণ করতে হয়।

অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবিরের পৃষ্ঠপোষকতায় অফিসের অন্যান্য কর্মকর্তারা ও ট্রাভেল এজেন্সি নামধারী অনলাইনে আবেদন ফরম প‚রণ করার দোকানের নামে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী যে আবেদনকারী যেই হোকনা কেন অবশ্যই তাকে উপরি দিয়েই পাসপোর্ট পেতে হবে। এ ক্ষেত্রে ৫ বছর মেয়াদী পাসপোর্ট প্রতি ব্যাংক ড্রাফটের পর অতিরিক্ত ১ হাজার ৫শ টাকা সালামি দিতে হয়। যদি ওই পাসেপোর্টের মেয়াদ ১০ বছর হয় তাহলে সেই সালামি হয় ৩হাজার টাকা।
এখানেই শেষ নয় আরও আছে। পাসপোর্টের আবেদনের জন্য জমাকৃত প্রয়োজনীয় কাগজপত্রের কোনটিতে যদি ভুল ধরা পড়ে তাহলে ওই ঘুষের পরিমান কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারেনা। পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে হয়রানির গভীরতা আরও বেশি। তাই ঘুষের পরিমানও বেশি। যদি কারও জাতীয় পরিচয় পত্রের সাথে পাসপোর্টের নামের বানান মিল না থাকে অথবা অন্য কোন তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষের টাকা গুনতে হয়।
জেলা পাসপোর্ট অফিসের হয়রানির সীমা কোথা গিয়ে শেষ হবে জনমনের এ প্রশ্নের উত্তর দিবেন কে? ২য় পর্বে থাকবে গ্রাহক হয়রানি ও চাঁদা আদায়ের শিকার ভুক্তভোগীদের মতামত। জানতে চোখ রাখুন সাতনদীতে……    ২য় পর্ব পড়তে ক্লিক করুন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবৈধ বালু উত্তোলনে ভাঙনের মুখে ইছামতি
পরবর্তী পোস্ট
বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting