Blog

  • মৎস ঘেরে বিষয় প্রয়োগ করে ১৪ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

    মোস্তাফিজুর রহমান: পূর্বশত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে করে প্রায় ৬০ বিঘা জমির মৎস্য ঘেরের প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের শুল্কীর বিলে।

    সাতক্ষীরা সদর থানায় সোমবারের (১৩ জুন) লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, লাবসা ইউনিয়নের কৈখালি গ্রামের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলি হোসেন সরদারের স্ত্রী মোছা: নাছিমা খাতুন নিজে বাদী হয়ে তার বড় ছেলের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার দায়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগসূত্রে জানা গেছে, কৈখালি গ্রামের মৃত আনছার আলীর পুত্র আমজাদ হোসেন (৪৬), মৃত এসএম সরদারের পুত্র ইমান হোসেন (৪০), আমজাদ হোসেনের পুত্র আনারুল ইসলাম (২৫) এবং অজ্ঞাত ২/৩ জন ১৩ জুন (সোমবার) রাত ২ টার সময় বাদী নাছিমা খাতুনের বড় ছেলে জুলফিকার আলীর ৬০ বিঘা মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ঘেরের সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি বসবাসের কারনে দীর্ঘদিন ধরে বিবাদিদের সাথে বাদিদের মনোমালিন্য চলে আসছিলো। শত্রুতার জের ধরে ৬০ বিঘা জমির মৎস্য ঘেরের প্রায় দুইশত মন বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগে মেরে ফেলেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকার মত। বর্তমান মৌসুমে মৎস্যঘেরটি চাষের জন্য মৎস্য ঘেরের সর্বত্র পানি শুকিয়ে সব মাছ ঘেরের পুকুরে রাখা হয়। বাদির ছেলে জুলফিকার আলী আত্বীয়ের বাড়ি থাকার কারনে রাতে পাহারা দেয়ার জন্য একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মুক্তাদির হোসেনকে রাতে ঘের পাহারা দেয়ার জন্য বলা হলে সে রাতে ঘেরের বাসায় অবস্থান করে। রাত আনুমানিক ২ টার দিকে সে নাছিমার কাছে ফোন করে বলে যে মৎস্য ঘেরের মাছ পুকুরে লাফালাফি করছে। সংবাদ পেয়েই নাছিমা খাতুন ও তার বড় ছেলে জুলফিকার আলীর স্ত্রী মুক্তি সুলতানা রানীকে সাথে নিয়ে হাতে টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে মৎস্য ঘেরের দিকে রওনা হয়। তারা মৎস্য ঘেরের পাশাপাশি ঘেরের বেঁড়িতে পৌঁছালে আমজাদ হোসেন, ইমান হোসেন, আনারুল ইসলাম সহ ২/৩ জনকে ঘেরের বেঁড়ি থেকে দ্রুত নেমে যেতে দেখেন। হাতে থাকা টর্চ লাইট মেরে বিবাদিদেরকে পরিষ্কারভাবে দেখে চিনতে পারেন। তারপর তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের মালিক জিয়াদ আলী, জাহাঙ্গীর সহ আরো লোকজন গিয়ে ঘটনাটি দেখেন।

    সোমবার (১৩ জুন) সকালে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ ক্ষতি করেছে। ঘটনাস্থলে উপস্থিত আলিম, রশিদ, জাহিদ, মোস্তাফিজুর সহ আরো অনেকেই বলেন আমজাদ হোসেন, ইমান হোসেন, আনারুল ইসলাম সহ আরো কয়েকজন মিলে শত্রুতার জের ধরে রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে তাদেরও ধারণা।

    সোমবার সকালেই বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারীর নির্দেশে এএসআই মো. রওশন আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান মৎস্য ঘেরে কয়েক লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগ করে মারা হয়েছে। যে বা যারাই করুক না কেনো তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া এএসআই ঘটনার আলামত হিসাবে মৃত মাছ ও ঘেরের পুকুরের পানি থানায় যায় থানায়।

    এদিকে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী জানান, ঘটনাটি আমি শুনেছি। তদন্ত চলমান রয়েছে। ঘটনার তদন্ত করে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

    বাদি নাছিমার দাবি বিনা কারনে তাদের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে যে ক্ষতিসাধন করা হয়েছে তার সুষ্ঠু বিচার চাই। যেনো একটি বিরল ঘটনা হয়ে থাকে সঠিক ও সুষ্ঠু বিচারের মাধ্যমে সেটাই প্রত্যাশা বাদির।

  • কলারোয়ায় আদালতকে অবমাননা করে বসত ভিটা দখল

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার হিজলদী গ্রামে আদালতের ফৌজদারি আদেশ ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতভিটার অমিমাংসিত ১০ শতক জমি রাতারাতি দখল করার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও তার শ্যালক হিজলদী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আমিরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১টার দিকে রাতারাতি দখলকৃত স্থানের নবনির্মিত ঘরের সামনেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোন সহিংসতায় না জড়িয়ে তারা সাংবাদিকদের ডেকে দখলের প্রতিবাদ জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তারা বলেন- হিজলদী মৌজার এস এ ৬৩৪ নং খতিয়ানের ৪৫৫৯ নং দাগের ২০ শতক জমির মধ্যে ১০ শতক জমি আমাদের প্রাপ্য। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলতে বিধায় তা নিরসনে আমরা আদালতের আশ্রয় নিয়েছিলাম গত ২৯ মার্চ। যাহার পিটিশন মামলা নং ৫৪৮/২২(কলা),স্মারকনং ৮০৬। বিজ্ঞ আদালত উক্ত মামলা নিষ্পত্তির দিন ধার্য করেন ২৫ মে ২০২২। সে তারিখে বাদি বিবাদী আদালতে হাজির হলেও বিচারক না থাকায় পরবর্তি তারিখ ধার্য করা হয় ০৮ আগষ্ট ২০২২। এরই মধ্যে গত ১০ জুন বিকাল ৪টা হতে সারারাত ধরে বিবাদী পক্ষের সিরাজুল ইসলাম ও মফিজুল ইসলাম মিলে কতিপয় সন্ত্রাসীদের সহায়তা নিয়ে আদালতের আদেশ অমান্য করে পিটিশন মামলাকৃত বিরোধ পূর্ণ জমি দখল করে ঘর বানিয়ে ফেলে। যাহাতে আমরা হতবাক হয়ে উক্ত স্থানের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দেখভাল করার দায়িত্বে থাকা কলারোয়া থানা পুলিশের এস আই আব্দুল­াহ আল মামুনকে ঘটনার সময় অবগতি করলেও তিনি রাত প্রায় ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের নির্মান কাজ বন্ধ রাখতে এবং ঘর ভেঙে নেওয়ার আদেশ দিয়ে স্থান ত্যাগ করেন। তারপরও সারা রাত ধরে সেই ঘরের নির্মান কাজ শেষ করেন বিবাদীগন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও আমিরুল ইসলাম কলারোয়া থানার অফিসার ইনচার্জ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • মহানবী (সা.)কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

    শেখ আব্দুল হাকিম/ জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রসুল (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে কুটুক্তি ও অবমানানকর মন্তব্য করার প্রতিবাদে সাতক্ষীরা’র শ্যামনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বিকাল ৫টায় সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে থানা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জে,সি কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক, মুফতি জিয়াউর রহমান ফারুকী, মুহাদ্দেস খাইরুল বাশার, মাওঃ আবুবকর সিদ্দিক, মুফতি মাওছুফ সিদ্দিকী সহ মাদ্রাসার প্রধান গন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিক্ষোভ সমাবেশের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মেসবাহউদ্দীন।ওই সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বি.এনপি’র সভাপতি মাস্টার আব্দুল অহেদ, ভ‚রুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্যামনগর সংবাদদাতা শেখ আব্দুল হাকিম, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, অনলাইন বাংলা প্রতিদিন এর নিজস্ব প্রতিনিধি আজিজুর রহমান প্রমুখ।

    বক্তাগণ বলেন, ১৯৭১ সলে মুক্তিযুদ্ধকালীন ভারত আমাদের সহযোগিতা করেছিলেন, তাই বলে এই নয় যে, আমাদের ধর্ম ইসলামের প্রতি আঘাত করবে, তা সারা বিশ্বের মুসলিম কখনো মেনে নিবে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) সম্পর্কে অবমানাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সারা বিশ্বের মুসলমানের কাছে প্রিয় নবী সম্মান নিজের জীবনের চেয়ে ও মূল্যবান। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ভারতের পণ্য বর্জন করতে হবে, দুই কুলাঙ্গারকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, তানাহলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বয়সী ১৫/১৬ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

  • পাইকগাছার তিন ইউনিয়নের সংযোগ সড়কের বেহাল অবস্থা, আশু সংস্কার প্রয়োজন

    প্রমথ সানা, পাইকগাছা থেকে: খুলনার জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর, লতা ও দেলুটি  তিন ইউনিয়নের সংযোগ সড়কটি শত শত  খানা খন্দে পরিনত হয়েছে।রাস্তাটির বেহাল অবস্থার কারণে জন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ৪ কিলিমিটার ওই সড়কটি ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বর্ষার পানি জমে রয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যান বাহন । প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পথচারী সহ ইউনিয়নবাসী সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। উপজেলার গদাইপুর ইউনিয়নের মধ্য দিয়ে হাড়িয়া খেয়াঘাট পর্যন্ত ৪ কিলোমিটার পাঁকা সড়কটি দীর্ঘ ১০ বছর ধরে  ইট উঠে খানা খন্দে পরিনত হয়েছে। সড়কটি গদাইপুর, লতা ও দেলুটি ইউনিয়নের সযোগ সড়ক হিসাবে ব্যবহার হয়ে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ আসা যাওয়া করে। তারপরেও এ সড়কের পাশে রয়েছে অসংখ্য চিংড়ি ঘের ও বাগদা চিংড়ির ডিপু। ঘেরের মাছ বহনের জন্য নছিমন করিমন ট্রলি, মটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। বিশেষ করে গৌরঙ্গখালীর খালের পাশ দিয়ে কচুবুনিয়া গেট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা একেবারেই চলা চলের অনুপযোগি হয়ে পড়েছে।

    স্থানীয় দবির সরদার জানান, রাস্তাটি এতই খারাপ বৃষ্ট হলে মটর সাইকেল ও বাইসাইকেল অনেক সময় ঠেলে নিয়ে যেতে হয়। ভুক্তভোগী রেজাউল করিম বলেন, কচুবুনিয়ায় আমার একটি চিংড়ি ঘের রয়েছে। প্রতিদিন আমার দুইবার যাওয়া আসা করা লাগে। রাস্তার উপর কাঁদা ও ইট উঠে খানাখন্দে পানি জমার কারণে মটর সাইকেল ও বাইসাইকেল ঠেলে নিতে হয়। আমরা খুব বিপদের মধ্য রয়েছি। ভাড়ায় চালিত মটর সাইকেল চালক প্রশান্ত মন্ডল বলেন আমরা দীর্ঘদিন এ রাস্তায় ভাড়ায় মটর সাইকেল চালিয়ে আসছি। কিন্তু একটু বৃষ্টি হলে আর  মটর সাইকেলে চালানো যাচ্ছেনা। আমি ভাড়ায় মটরসাইকেল চালিয়ে যা পাই তাই দিয়ে চলে সংসার। এখন বৃষ্টির সময় মটর সাইকেল চালাতে পারছি না। গত দুই দিন আগে মটরসাইকেল চালাতে গিয়েছিলাম ইটের পরে কাঁদায় সরে পড়ে পায়ে আঘাত সহ মটরসাকেল ভেঙ্গে গেছে। সাহস পাচ্ছিনা ওই পথে মটর সাইকেল চালাতে। রাস্তাটি সংস্কারের জন্য পাইকগাছা কয়রার সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

    বাগদা চিংড়ি ব্যবসায়ী  মিঠু, টিপু, আব্দুর জব্বার বলেন, প্রায় ১০ বছর এ সড়কটি চলাচলে অনুপয়োগি হয়ে পড়েছে। প্রতিনিয়ত যাতায়াতকারীরা নিরাপদে আসা-যাওয়ার ভাবনায় এখন মহাচিন্তিত। একটু বৃষ্টি হলেই গাড়ি চলাচলতো দুরের কথা রাস্তায় হাঁটা যায় না। বর্তমানে সড়কটি খানাখন্দ নিয়ে চলাচল করছে। রাস্তায় খানা খন্দের কারণে দুর্ঘটনা ঘটছে অহরহ। সড়কটি খারাপ হওয়ায় উপজেলা শহরে মাছ নিতে অধিক নসিমন ভাড়া দিয়ে নিতে হয়।

    লতা ইউনিয়নের পথচারী বিশ্বজিৎ বিশ্বাস জানান, আমার মা মঙ্গলবার রাতে ভিশন অসুস্থ হয়ে পড়ে। আমি ভ্যান যোগে হাসপাতালে আনতে চাইলে কোন ভ্যান চালক আসতে চইনি। উপায় না পেয়ে মটর সাইকেলে করে কোনমতে হাসপাতালে এনেছি। রাস্তার সমস্যার কারণে হাসপাতালে যেতে অসুস্থ রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া রোগীদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। বিশেষ করে লতা দেলুটি ইউনিয়নের হাড়িয়া, তেঁতুল তলা, লতা, শংকরদানা, মধুখালী গেওবুনিয়াএলাকার রোগিরা এ সড়ক দিয়ে অনা নেওয়া করা হয়। সড়কটি দ্রæত সংস্কারের জন্য দাবী জানান তিনি।

    পাইকগাছা উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, হাড়িয়া ব্রিজ হতে লতা খেয়াঘাট হয়ে জামতলা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। পরের ৪ কিলোমিটার রাস্তা যশোর খুলনা রুরাল ইনফ্রেসট্রকটর ডেভলপমেন্ট প্রজেক্ট (জে কে আর আই ডি পি) দেয়া হয়েছে। সেখান থেকে আনুমোদ পেলে টেন্ডরের আহবান করা হবে। তবে বর্ষামৌসুমের আগে সড়কটি করা সম্ভব হবে না। সড়ক দিয়ে যাতে চলাচল করা যায় তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

  • কেশবপুরে চিংড়ির পোনা বিতরণ

    কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় মৎস্য চাষীদের মাঝে শনিবার সকালে উপকরণ হিসাবে পাবদা, গুলশা ও গলদা চিংড়ির পোনা মৎস্য অফিস চত্ত¡রে বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও সহকারি মৎস্য অফিসার এম আলমগীর কবিরের পরিচালনায়   প্রধান অতিথি হিসেবে ২২ জন মৎস্য চাষীর মাঝে পাবদা, গুলশা ও গলদা চিংড়ির পোনা বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ১৬ জন চাষির মাঝে ২০০০ পিস করে পাবদা ও ২০০০ পিস করে গুলশা মাছের এবং ৬ জনের মাঝে ৮০০ পিস করে গলদা চিংড়ির পোনা বিতরণ করা হয়।

  • কেশবপুরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস পালিত

    কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৬ কেশবপু সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন,  ‘২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবসটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল। আর এদিন জনগণের দুর্বার আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করে আমরা সেই অবরুদ্ধ গণতন্ত্রকেই মুক্ত করেছিলাম।’গতকাল দুপুরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা যুবলীগের আহŸায়ক বি এম শহিদুজ্জামান শহিদ ও উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, সাবেক জেলা নেতা রেজাউল করিম, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

  • কেশবপুরে চিকিৎসা সহায়তা প্রদান

    কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৬ কেশবপু সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, অসহায় দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্যই জননেত্রী শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষের কথাই চিন্তা করেন। গতকাল দুপুরে কেশবপুর উপজেলা পরিরষদ সভাকক্ষে ২০২১-২২ অর্থ বছরে তিনি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে ৯৪ জন দুঃস্থ ও অসহায়কে ৫ লাখ টাকা এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় জটিল রোগে আক্রান্ত ২৬ জনকে চিকিৎসা বাবদ ১৩ লাখ টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, সাবেক জেলা নেতা রেজাউল করিম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা যুবলীগের আহŸায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

  • কালীগঞ্জে জমির হারির টাকা চাওয়ায় আদালতে মামলা

     হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে আড়াই বিঘা জমির হারি র টাকা না দিয়ে উল্টো আদালতে মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে আজিজুল বারী নামক এক প্রতারকের বিরুদ্ধে। ভুক্তভোগী সোনা দাস বৃহস্পতিবার( ৯ জুন) সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তারালী গ্রামের মৃত সন্তোষ দাসের পুত্র সোনা দাসের ২ বিঘা জমি, বিঘা প্রতি সাড়ে ১২ হাজার টাকা হারি চুক্তিতে ২০১৭সাল হতে ২০২২ সাল পর্যন্ত ৬ বছর মেয়াদী যুক্তিতে পার্শ্ববর্তী পাইকাড়া গ্রামের মৃত রজব আলীর পুত্র প্রতারক আজিজুল বারী ওরফে খোকা নিয়ে মৎস্য ঘের করে আসছে। প্রতারক আজিজুল বারী হারি র টাকা না দিয়ে ১২ মে সাতক্ষীরার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোনা দাস তার ভাই বিষ্ণুদাস, রামপ্রসাদ, কার্তিক দাস এর বিরুদ্ধে ১০৭/ ১২৭(৩) ধারায় ৩৫৯/২২  নং ১টি পিটিশন মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উক্ত মামলায় চার ভাইয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। প্রতারক আজিজুল বারী এলাকায় এইভাবে বিভিন্ন ব্যক্তির নিকট হতে মাছ চাষের জন্য মোটা অংকের টাকার প্রলোভনের ফাঁদে ফেলে জমি হারি নিয়ে মৎস্য ঘের শুরু করে পরে জমি মালিকরা টাকা চাইতে গেলে তাদেরকে পাওনা টাকা না দিয়ে উল্টো মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে আসছে বলে একাধিক ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান। বিষয়টি এলাকাবাসী থানার নবাগত অফিসার ইনচার্জের আশু হস্তক্ষেপ কামনা করেছে। ঘটনার সত্যতা জানার জন্য আজিজুল এর নিকট তাঁর মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

  • জেলা শিক্ষক সমিতির সভাপতি হলেন কলারোয়ার আমানুল্যাহ আমান

    কলারোয়া ব্যুরো: বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মো. আমানুল্যাহ সভাপতি এবং  আব্দুল মালেক গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা ভবনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার ৭ উপজেলা থেকে শিক্ষক অনুপাতে নির্বাচিত ৪১ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ২ প্রার্থীর মধ্যে কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্যাহ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্যামনগর উপজেলার নাকিলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২ জনের মধ্যে সাতক্ষীরা  নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জি,এম মিজানুর রহমান পেয়েছেন ১৯ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মো.আব্দুর রাজ্জাক। সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪১ টি পদের বিপরীতে মাত্র দুটি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট অনুষ্ঠিত হয় বলে জানা যায়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সমিতির পক্ষ থেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • তালা সদর নায়েব আনিছুরের দুর্নীতি ও ক্ষমতার দাপটে জনগন অতিষ্ঠ

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা সদরের নায়েব আনিছুর রহমান কি ভাল হবে না ? নানা অজুহাতে জনগন কে হয়রানী করেন। তিনি জনগনের সাথে এমন আচারন করেন মনে হয় জমির মালিকরা তার বাড়ির কর্মচারী এমন ঔদ্যতপ‚র্ন আচারনে তার প্রতি জনগন চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মুড়াকলিয়ার ফুলমিয়া জানান, খাজনা দিতে গেলে তার খাজনার দাখিলা ৫ শতটাকা দিতে হবে ৫ হাজার টাকাএ দাখিলায় ৫ হাজার টাকা উঠাইয়া দেন তখন তার সাথে খারাপ আচারন করে বলেন তোকে কি বাড়ি থেকে ডেকে এনেছি ভাগ এখান থেকে। মাঝিয়াড়া গ্রামের জনৈক ফারুক খান জানান, তাঁর প্রতিবেশী এক দাদার ২ হাজার টাকার দাখিলায় ২০ হাজার টাকা দিতে হয়েছে না দিলে হিন্দু মানুষ জমি সব এনিমি হয়ে যাচ্ছিল টাকা দিলে সবঠিক।তার আচরনে মানুষ বেশী কষ্টপায় জমির খাজনা দিতে গেলে তার উপায় নেই  জমি বিক্রি করে টাকা দিতে হয়। কথায় কথায় বলেন আমি কিন্তুু জম্মদাতা পিতাকে ছাড় দেয়নি তার নামে কোর্টে মামলা করে জিতেছি কিন্তুু ?। আমি কারো করদিয়ে চলিনে এসকল উক্তি নায়েব আনিছুরের। তিনি কারও ভয় পান না ? জাতপুর গ্রামের আব্দুল জব্বার এর খাজনা মৌখুব চেক কাটতে গেলে তার কাছে ২৮ হাজার টাকা খাজনা বাকি বলে নায়েব আনিছুর জানান সে রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি,এম জুলফিক্কার রায়হান এর শরনাপ্ন হন। বি,এম জুলফিক্কার রায়হান লোকটিকে সাথে নিয়ে নায়েব এর কাছে গেলে বি,এম জুলফিক্কার রায়হান কে নায়েব বলেন যার দাখিলা সেই আসবে আপনি কেন আসছেন তাকে রুঢ় ভাষায় অপমান করে। সাংবাদিক বি,এম জুলফিক্কার রায়হান বিষয়টি সাবেক ইউ,এন,ও জনাব এস,এম তারিফ -উল – হাসান এবং বর্তমান এসিল্যান্ড কে জানান। মৌখিক ভাবে তাকে সতর্ক  করেন কিন্তুু কোন পরিবর্তন নেই তার মধ্যে। মারফত চেক কাটতে গেলে মিউটেশন ছাড়া দাখিলা কাটা যাবে না। তার চাহিদা মত টাকা দিলে দাখিলা প্রদান করেন। জমি রেজি: করতে দাখিলার দরকার হয় তখন চেপে ধরে মাত্রারিক্ত টাকা আদায় করেন এবং দাখিলা দিয়ে দেন চাহিদা মত টাকা না দিরে দাখিলা দেন না। কাগজ ঠিক থাকলে তখন বলেন দাখিলা নাই। গত বৃহষ্পতিবার সাংবাদিক কাজী জীবন বারী একটি কাজ নিয়ে নায়েব এর কাছে গেলে তাকে চরম অসম্মান করে তাড়িয়ে দেন। চরম হয়রানির স্বিকার জনগন। নায়েব এর পক্ষথেকে অফিসে কয়েক জন দালাল রাখা হয়েছে। জনভোগান্তি লাঘবে নায়েব আনিছুর রহমার কে প্রত্যাহার পুর্বক তদন্তের মাধ্যমে আইনগত ব্যাবস্হা গ্রহনের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য ঘুষ আদায়ের সুবিধার্তে নায়েব অফিসে কয়েক জন দালাল রাখা হয়েছে।

    এবিষয়ে নায়েব আনিছুর রহমানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত অন্তে সত্য প্রমানিত হলে ব্যাবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে জেলা প্রশাসক সরকারি কাজে ব্যস্ত থাকায় কথা বলতে পারেন নি।