Blog

  • পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হলেন কাজী ফিরোজ হাসান। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক বরখাস্ত করা হয় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে। পৌরসভার কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্যানেল মেয়র ১ কাজী ফিরোজ হাসান দায়িত্বভার গ্রহণ করবেন।

  • পৌরসভার মেয়র তাজকিন আহমেদ বরখাস্ত

    নিজস্ব প্রতিবেদক: তিন কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
    চিঠিতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফসহ যথাযথভাবে বিল আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র এককভাবে মওকুফ করেছেন। একই সময়ে পৌরসভার হাটবাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা টাকা বকেয়া আছে। এ ছাড়া ভ্যাট, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা সরকারি খাতে জমা করা হয়নি।
    চিঠিতে আরও জানানো হয়, একই সময়ে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৯৪৩ টাকার পৌর কর মওকুফ করা হয়েছে। অধিকাংশ কর মওকুফ করেছেন পৌর মেয়র। এ ছাড়া ট্রেড লাইসেন্সের ১৪ লাখ ১৩ হাজার ৭২৬ টাকা মওকুফ করা হয়েছে। এখানেও অধিকাংশ ক্ষেত্রে মেয়র এককভাবে ট্রেড লাইসেন্সের ফি মওকুফ করেছেন। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩২-এর উপধারা (১)(ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
    সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফিরোজ আহমেদ বলেন, চলতি বছর ১৩ জানুয়ারি পৌরসভার ১০ জন কাউন্সিলর মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে ১০ দফা অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর দরখাস্ত করেন। বিষয়টি কয়েক দফা তদন্তের পর মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু এখনো দাপ্তরিক কোনো চিঠি পাননি।

  • লাবসায় পূর্ব বিরোধের জেরে নিহত এক, আহত আরও একজন

    মোস্তাফিজুর রহমান: ঘেরের ভেড়িবাঁধ নিয়ে বিরোধের জেরে আনছার আলি নামক এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা বাইপাস রোড সংলগ্ন জালতার মাঠে ঘেরের ভেড়িবাঁধে রাতে এ ঘটনা ঘটে।
    নিহতের ছেলে আঃ রাজ্জাক সাতনদীকে জানান, ঘেরের পূর্ব বিরোধের জেরে আমার সাথে মোঃ জুয়েল হোসেন ও তার ছোট ভাই মোঃ রুবেলের হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। তখন তারা আমাকে মারতে থাকে। এসময় জুয়েল ও রুবেল আমার পায়ে ভারী কিছু দিয়ে আঘাত করে। ফলে মাটিতে পরে যাই। আমি মাটিতে পরে গেলে জুয়েল হোসেন ও রুবেল অমানুষিক ভাবে আমাকে লাথি কিল ঘুষি মারতে থাকে। তারা আমার বুকে ও পিঠে হাতুির দিয়ে আঘাত করে। এক সময় আমার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয় তারা। মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে আমি মাটিতে লুটিয়ে পড়েলে তারা আমাকে মৃত ভেবে একটু দ‚রে চলে যায়।
    রাজ্জাক আরও বলেন, কিছুক্ষণ পর আমার বাবা আনছার আলি(৭৫) আমাকে ডাকতে এসে দেখে আমি মাটিতে পড়ে আছি। আমার বাব আমাকে জড়িয়ে ধরে কান্ন করতে থাকে। একটু পর মটর সাইকেলে করে আলি হোসেন ও তার বড় ছেলে জুলফিকার আসে। আলি হোসেন বলে ওদের শেষ করে দে, পাঁচ কোটি টাকা না হয় লাগবে। একথা শোনার পর আলি হোসেনের বড় ছেলে জুলফিকার আমার বাবা আনছারের বুকে লাথি মারে। বাবা মাটিতে লুটিয়ে পড়লে তারা তিন ভাই জুয়েল, জুলফিকার ও রুবেল ছুটে এসে কিল, ঘুষি, মাথায় বুকে মারতে থাকে ও হাতুড় দিয়ে বাবার মাথায় ও ঘাড়ে আঘাত করে।
    বাবাকে মারার সময় আমি ওদের পা জড়িয়ে ধরে বলি, আমার বাবা কে মারিস না, আমাকে মেরে ফেল। একথা শোনার পর জুলফিকার, জুয়েল ও রুবেল আমার মুখে লাথি মারে। আমি জ্ঞান হারাই। আমাকে ও আমার বাবাকে মৃত ভেবে জুয়েল, জুলফিকার, রুবেল ও আলি হোসেন চলে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
    আনছার আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্ন চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করার পরে ডাক্টার জানাই আনছার আলি কে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিলো যার ফলে রক্তনালি ছেড়ে ব্রেনে রক্ত জমাট হয়ে গেছে। অবস্থা খুব খারাপ। এদিকে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গত রোববার সকাল ৬:১৫ মিনিটের দিকে আনছার আলি মারা যান। পরিবারের সদস্যরা বৃদ্ধ আনছার আলি (৭৫) কে নির্মমভাবে খুন করার শাস্তি হিসেবে খুনি জুয়েল, জুলফিকার, রুবেল ও আলি হোসেনের ফাঁসি চান।

  • স্বাস্থ্য সেবার নামে চলছে ক্লিনিক ব্যাবসা; পর্ব-দুই

    জহুরুল কবীর: ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের শহর এখন সাতক্ষীরা । প্রায় দুই বর্গকিলোমিটারের শহরটি যেন পুরোটাই একটি হাসপাতাল। প্রতি কদমে কদমে মিলবে একেকটি ক্লিনিক। এদের অধিকাশের লাইসেন্স থাকলেও একটিরও লাইসেন্স আপডেট করা নেই। এমনটি পলাশপোল এলাকার ফারজানা ক্লিনিক ও হাট কেয়ার সেন্টার, রসুলপুর এম আলি পলি ক্লিনিকসহ নামকরা অনেক প্রতিষ্ঠানের ’১৮সনের পর থেকে লাইসেন্স অনলাইন হালনাগাদ নেই। এদের মধ্যে অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স রিনুয়াল পিটিশন অবজারভেশনে আছে বলে সিভিল সার্জান ডাক্তার হোসেন সাফায়াত সাতনদীকে জানান। ডাক্তার হোসেন সাফায়াত আরো জানান, জেলায় যেসমস্ত লাইসেন্স বিহীন অবৈধ্য প্রতিষ্ঠান আছে তাদের একটি তালিকা ১২জুন জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংএ উপস্থাপন করা হয়েছে। পরবর্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক অভিযান পরিচালিত হবে।
    জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে সরকারি নথিভুক্ত মোট ৭০টির অধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এদের মধ্যে ২০টির ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উভয় লাইসেন্স আছে। এছাড়া ৩৬টি প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল লাইসেন্স ও ৩৯টি প্রতিষ্ঠানের কেবল মাত্র ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আছে। অথচ উভয় প্রতিষ্ঠানই ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল কার্য্যক্রম চালিয়ে যাচ্ছে।
    সাতক্ষীরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল বলেন, তাদের সমিতিভুক্ত ১৪০টি প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় তাদের নিকট হতে লাইসেন্স পাওয়ার পর প্রতিষ্ঠান পরিচালনা করবেন বলে লিখিত স্বিকারোক্তিমুলক অঙ্গিকারনামা রয়েছে। সমিতির বাইরেও কিছু প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
    এসমস্ত প্রতিষ্ঠানের মধ্যে সাতক্ষীরা সদরের ডাঃ আজিজুর রহমানের ৩০ শয্যার ডক্টরস ল্যাব এন্ড হাসপাতাল (প্রাঃ) লিঃ, এ কে এম আনিছুর রহমানের ১০০ শয্যার সিবি হাসপাতাল লিমিটেড, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ৭০ শয্যার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিঃ, মোঃ গোলাম রহমানের ১০ শয্যার আল-নুর হাসপাতাল, মোঃ আসাদুজ্জামানের ১০ শয্যার কেয়ার ক্লিনিক, কামালনগরে মোঃ কামরুজ্জামান রাসেলের ২০ শয্যার ডাঃ মাহতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতাল, এ কে এম মহিউদ্দীনের ১০ শয্যার হার্ট ফাউন্ডেশন এন্ড ইনসেনটিভ কেয়ার হাসপাতাল, আবু মোঃ আক্তারুজ্জামানের ১০ শয্যার সততা ক্লিনিক, নাসরিন জামানের ২০ শয্যার আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক, গুলশান নাহারের ১০ শয্যার সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিক্স কেয়ার সেন্টার, মোঃ রাইসুজ্জামানের একতা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, এস এম বশির আহমেদের সংগ্রাম মেডিকেল হাসপাতাল (প্রাঃ), কিশোর ইমদাদের গ্রামীণ চক্ষু হাসপাতাল ও প্যাথলজি, নলতা শরীফ, কালিগঞ্জের আনছার উদ্দীন আহমেদের ১০ শয্যার আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, নলতা চৌমুহনী মোঃ সাইদুল ইসলামের ১০ শয্যার শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, কালিগঞ্জের শেখ গোলাম মোস্তফার লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল, নকিপুর,শ্যামনগরের মোছাঃ রুনা খানের ২০ শয্যার ফ্রেন্ডস হাসপাতাল, হাসপাতাল রোড, কলারোয়ায় মোছাঃ উম্মে জান্নাতুলের ১০ শয্যার কলারোয়া আরোগ্য সদন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, তালার বিধান চন্দ্র রায়ের তালা সার্জিক্যাল ক্লিনিক। আশাশুনি, বুধহাটার সুলেখা মখোপ্যধ্যায়ের ১০ শয্যার নিবেদিতা নার্সিং হোমসহ ২৫টির মতো প্রতিষ্ঠানের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার উভয়ের মেয়াদ উত্তির্ণ লাইসেন্স আছে।
    এছাড়া শহরের মোঃ শফিকুল ইসলামের ১০শয্যার কনসালটেন্ট সার্জিক্যাল ক্লিনিক, এস এম সামছুদ্দীন আহমেদের ১০ শয্যার সানজানা নার্সিং হোম, ঝাউডাংগা বাজারে উষা রায়ের ১০ শয়্যার ঝাউডাংগা পাইলস এন্ড সার্জিক্যাল ক্লিনিক, মোঃ আসাদুজ্জামান আসাদের ৩০ শয্যার বুশরা হাসপাতাল, আফিফা রহমানের ১০ শয্যার নাজমুন ক্লিনিক, মোঃ আবু জাফরের ১০ শয্যার সিটি ক্লিনিক, মোঃ ফিরোজুর রহমানের ১০ শয্যার ফারহান ক্লিনিক, গাজী আব্দুল হাফিজের ১০ শয্যার সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতাল, বংশীপুর, শ্যামনগরের হাফিজুর রহমানের বংশীপুর নার্সিং হোম, তালার শারমিন আক্তার মনি ১০শয্যার নিউ জনসেবা ক্লিনিক, শ্যামনগরের ফয়সাল আমিন খানের ১০ শয্যার রিডা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, নকিপুর, শ্যামনগরের তপন কুমার বিশ^াসের ১০ শয্যার মডার্ন ক্লিনিক, শ্যামনগর সুব্রত রায় চৌধুরীর সেবা ক্লিনিক, হায়বাতপুর মোঃ শাহাজাহান সিরাজের সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল, মোঃ আকবর হোসেনের নগর প্রাইভেট হাসপাতাল, মোঃ কামরুল ইসলামের সুন্দরবন নার্সিং হোম, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগরের মনোরঞ্জন মন্ডলের শান্তি ডায়াগণষ্টিক সেন্টার, বাধঘাটায় মোঃ হাবিবুর রহমানের আল-মদিনা ডায়াগণষ্টিক সেন্টার, নওয়াবেকীতে জি এম আশরাফুল মাহফুজের প্রযুক্তি ডায়াগণষ্টিক সেন্টার, সোলায়মান হোসেনের এম আর এ ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ আকবর হোসেনের পপুলার ডায়াগণষ্টিক সেন্টার, আশাশুনি বুধহাটার মোঃ রবিউল আলমের ১০ শয্যার জনসেবা ক্লিনিক, বুধহাটা, কুল্যার মোড়ের মোঃ রেজাউল্ল্যাহর ১০ শয্যার সোনার বাংলা ক্লিনিক, বুধহাটা বাজার, আশাশুনির মোঃ আসাফুর রহমানের বাবলা মেমোরিয়াল হাসপাতাল, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, কালিগঞ্জ নলতার মোঃ জাহিদুল ইসলামের ১০ শয্যার নাহার সার্জিক্যাল ক্লিনিক, কালিগঞ্জের মোঃ রবিউল ইসলামের কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিক, কালিগঞ্জ নলতার মোঃ মিলন হোসেনের নলতা ডায়াবেটিক সেন্টার এন্ড ডিজিটাল ল্যাব, হাসপাতাল রোডে মোঃ আব্দুস সালাম গাজীর কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, দেবহাটায় সেলিনা বেগমের আহছানিয়া ক্লিনিক, কলারোয়ায় লাভলী আক্তারের কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতাল(প্রাঃ), হাসপাতাল রোড, কলারোয়ার মোঃ আয়ুব হোসাইনের সুরক্ষা ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ মাসুদ আলমের মুন্না ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ নজরুল ইসলামের কলারোয়া ডক্টরস ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার, পাটকেলঘাটা,তালার পুলক কুমার পালের ১০ শয্যার লোকনাথ নার্সিং হোমের, পাটকেলঘাটা,তালা আশরাফুল ইসলামের সেবা ডায়াগণষ্টিক সেন্টার, পলাশ শেখের জে এস ডায়াগণষ্টিক সেন্টার, মেলা বাজার বিধান চন্দ্র রায়ের তালা সার্জিক্যাল ডায়াগণষ্টিক সেন্টারসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানের কেবল মাত্র মেয়াদ উত্তির্ণ ক্লিনিক্যাল লাইসেন্স রয়েছে।
    এবং সদরের এ এস এম আল-ফাত্তাহর ক্রিস্টাল ডায়াগণষ্টিক সাতক্ষীরা, সাধন কুমার দাশের পঙ্গু এন্ড জেনারেল ডায়াগণষ্টিক সেন্টার, মোস্তাফিজুর রহমানের মেডিগাডের্ন ডায়াগণষ্টিক সেন্টার, কে এম মোজাহিদুল ইসলামের ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ আসাদুজ্জামান আসাদের বুশরা ডায়াগণষ্টিক সেন্টার, আফিফা রহমানের নাজমুন ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, অজয় কুমার ঘোষের সুরক্ষা ডিজিটাল ল্যাব, মোঃ ফজলুর রহমানের মাদার তেরেছা ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ আবু জাফরের সিটি ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ ফিরোজুর রহমানের ফারহান ডায়াগণষ্টিক সেন্টার, মিসেস নুরুন নাহারের নাহার ডায়াগণষ্টিক সেন্টার, মির্জা কামরুজ্জামানের ফাতিমা ডায়াগণষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার, কৃষ্ণ পদ পালের রটিনা ডায়াগণষ্টিক সার্ভিসেস, ডাঃ মোঃ এবাদুল্লাহর নওয়াব ডায়াগণষ্টিক সেন্টার, শেখ মোঃ জাকির হোসেনের ল্যাব এইড ডায়াগণষ্টিক সেন্টার, মাঃ আহছান উল্লাহর বিসমিল্লাহ ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার, তাসনিম আহমেদের আল-কাউসার ডায়াগণষ্টিক সেন্টার, শেফালী ঘোষের মোহেনী ডায়াগণষ্টিক এন্ড কনসালটেন্সী সেন্টার, গাজী আব্দুল হাফিজের সাতক্ষীরা ন্যাশনাল ডায়াগণষ্টিক সেন্টার, ঝাউডাংগা বাজার উষা রায়ের ঝাউডাংগা পাইলস এন্ড সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডিজিটাল ল্যাব, বুধহাটা মোঃ রবিউল আলমের জনসেবা ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ তাহাজ্জাত হোসেনের ডক্টর পয়েন্ট এন্ড ডায়াগণষ্টিক সেন্টার, সুলেখা মখোপ্যধ্যায়ের রেজাউল করিমের সাউদা ডায়াগণষ্টিক এন্ড কনসালটেনসি সেন্টার, মোঃ নুর ইসলামের ইউনিক ডায়াগণষ্টিক সেন্টার, কে এম মোজাহিদুল ইসলামের ডিজিটাল ডায়াগণষ্টিক এন্ড সিটিস্ক্যান সেন্টার, আবু বক্কর সিদ্দীকের শেফা ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ আব্দুল হামিদের পপুলার ডায়াগণষ্টিক ল্যাব, আলী আহছান মোজাহিদের ফাহিম ডায়াগণষ্টিক সেন্টার, পিয়ারুন নেছার সাতক্ষীরা ডায়াগণষ্টিক কমপ্লেক্স, জিয়াউর রহমানের নোভা ডায়াগণষ্টিক সেন্টার, মোঃ শফিকুল ইসলামের শফি ডায়াগণষ্টিক সেন্টার ও শ্যামনগর, হাসপাতাল রোড়ের এস এম জিয়াউল হকের ডিজিটাল ডায়াগণষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার, শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দেবদাস বৈদ্যর তট প্যাথলজি ডায়াগণষ্টিক সেন্টার, জি এম আব্দুল ওয়াজেদের ফাতিমা ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার, কালিগঞ্জ, নলতা শরীফের আনছার উদ্দীন আহমেদের আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টার, তালার মোঃ রফিকুল ইসলাম শেখের লাইফ কেয়ার ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার, মোঃ আব্দুস সবুর শেখের এস কে ডায়াগণষ্টিক সেন্টার, শ্যামনগর পারভেস হায়দারের মেডিকেল সাইন্স্ ল্যাব, কালিগঞ্জে মোঃ ইয়াছিনের স্বপ্ন প‚রণ ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টারসহ প্রায় ৪৫টি প্রতিষ্ঠানের শুধু মাত্র মেয়াদ উত্তির্ণ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সস রয়েছে।

  • অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাউসুল আজমের দাফন সম্পন্ন

    আরিফুল ইসলাম, মনিরামপুর প্রতিনিধি: সীতাকুন্ড অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাউসুল আজমের (২৪) মৃত্যুতে গোটা পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ১২ জুন ২০২২ খ্রি. ভোর-রাত ০৩-০০ ঘটিকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন গাউসুল আজম। একই দিন বিকেল ০৩-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপসচিব জনাব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন এবং ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক জানাযা নামায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর তিনি শহিদ গাউসুল আজমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলকে শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। রোববার (১২জুন) রাত ১২টায় যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এবং গাউসুলের মৃত্যুর খবর শুনে যশোরের মনিরামপুরে গ্রামের বাড়িতে শুরু হয় স্বামী, ছেলে, আবার কারও ভাই বা স্বাজন হারানো হ্দয় বিদারক আহাজারি। শুধু গাউসুলের একমাত্র সন্তান ছয় মাস বয়সী অবুঝ শিশু সিয়াম জানে না যে সে বাবাকে হারিয়েছে। এরপর গাউছুলের মরদেহ নিয়ে যাওয়া হয় খাটুয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। যেখানে জড়িয়ে আছে মনিরামপুরের কৃতি সন্তান গাউসুলের শৈশবের স্কুল জীবনের সৃতি। সেই স্কুল মাঠেই ফায়ার সার্ভিসের বিভাগীয় ও যশোর জেলার কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া হয় গার্ড অফ অনার। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের ব্যাক্তিবর্গ। এরপর কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রাত সাড়ে ১১টায় পড়ানো হয় গাউসুলের শেষ জানাযা। জানাযা শেষে গাউসুলের মরদেহ পুনরায় নিয়ে যাওয়া হয় বাড়িতে। এবং রাত ১২টায় পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয় অগ্নিযোদ্ধা গাউসুলের নিথর দেহ।

  • তালতলা হাইস্কুলের দুই ছাত্রকে নির্যাতন, প্রধান শিক্ষক অবররুদ্ধ

    নিজস্ব প্রতিবেদক: শ্রেণীকক্ষে না যেয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনের গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা ষষ্ঠ শ্রেণীর দু’ ছাত্রকে অফিসে ডেকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আহত এক ছাত্রকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে। প্রধান শিক্ষককে বাঁচাতে থানার মধ্যে ঢুকে সভাপতি ইউপি সদস্য মনিরুল ইসলাম নির্যাতিত এক ছাত্রের অভিভাবকের হাত থেকে অভিযোগপত্র কেড়ে নিয়ে মোটর সাইকেলে তুলে এনে বিদ্যালয়ে শালিসে বসতে বাধ্য করেছেন।তালতলা গ্রামের বাহারুল ইসলামের ছেলে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাহিদ হোসেন জানান, একই গ্রামের সাব্বির হোসেন ও সেসহ পাঁচজন সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের গ্রীল ধরে দাঁড়িয়ে ছিলো। এ সময় পিওন সাজু এসে তাদেরকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়া মাত্র প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম তাকে ও সাব্বিরকে কিল, চড় ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে তাদেরকে ৪০ বার করে কান ধরে উঠবোস করতে হয়। এরপরও তাকে দ্বিতীয় দফায় আবারো মারপিট করা হয়। খবর পেয়ে তার বাবা এসে ৯৯৯ নাইনে পুলিশের সহায়তা চেয়েও না পাওয়ায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাব্বিরকে তার বাবা এসে উদ্ধার করে। মাগুরা গ্রামের বাবুর ছেলে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন জানায়, জাহিদের সঙ্গে তাকেও মারপিট করা হয়েছে। তবে নিজের ত্রটির জন্য প্রধান শিক্ষক তার ও তার বাবার কাছে ক্ষমা চেয়েছেন।জাহিদ হোসেনের বাবা বাহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ছেলেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে পরে থানার সামনে আবু সাঈদের কম্পিউটারের দোকান থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লিখে তিনি কর্তব্যরত অফিসারের কাছে জমা দেওয়ার আগেই ইউপি সদস্য মনিরুল ইসলাস সেটি কেড়ে নিয়ে তাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে নিয়ে এসে শালিসি বৈঠকে বসতে বাধ্য করেন। বেশি বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না বলে তিনি হুমকি দেন। বিকেল চারটা পর্যন্ত শালিস চলছিল।

    তালতলা এলাকার মুজিবর রহমান, সাহেব আলীসহ কয়েকজন জানান, দুই ছাত্রকে মারপিটের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুপুর একটার দিকে প্রধান শিক্ষকের অফিসকক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলকহ শাস্তির দাবিতে অবরুদ্ধ করে রাখে। তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সেখানে কোন পুলিশ যায়নি। তবে মনিরুল মেম্বর ও মিন্টু প্রধান শিক্ষককে তার অফিস থেকে বের করে মামলা বন্ধে থানার দিকে রওনা দেন।স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ইতিপূর্বে ছাত্র নির্যাতনের মামলাঢ জেল খেটেছেন। মানবপাচারের মামলায়ও তিনি নড়াইলে জেল খেটেছেন। তার বিরুদ্ধে প্রতিনিয়ত শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম ও দাতা সদস্য মিন্টুর জোরে বিদ্যালয়ে একের পর এক শিক্ষার্থী নির্যাতন করে যাচ্ছে। প্রতিবাদ করলে তিনি মাফ চেয়ে রেহাই পান।

    সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ফয়সাল আহম্মেদ জানান, নির্যাতনের ঘটনায় জখম জাহিদ হোসেনের বিষয়টি আন্তরিকভাবে দেখছেন।

    এ ব্যাপারে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ

    রেজাউল করিমের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য মনিরুল ইসলাম মারপিটের সত্যতা নিশ্চিত করে বলেন , বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • দেবহাটায় এসডিজির উদ্যোগ নিয়ে কর্মশালা

    লিটন ঘোষ বাপি/ ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় প্রধানমন্ত্রী দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। কর্মশালায় প্রধামন্ত্রী ঘোষিত ১০ উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে উপ¯’াপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ।

    এ সময় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ¯’ানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করে প্রশাসন। কর্মশালায় জানানো হয় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত। এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী তথা দু¯’, বিধবা, প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষকে সহায়তা করার জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে মাসিক ভাতা চালু করেছিল, সব মহলেই তা প্রশংসিত হয়েছে।

  • পাটকেলঘাটা সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৩

    ইন্দ্রজিত সাধু: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার ট্রলি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক নারী সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক  সাতক্ষীরা সদর থানার  মাগুরা গ্রামের  রাজীব হোসেন (৩৯) ও তার স্ত্রী শারমিন সুলতানা (২৮)। ট্রলি চালক সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের আমজাদ হোসেনের পুত্র  মনিরুল ইসলাম (৩৮)। পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে  সাতক্ষীরা সদর হাসপাতালে  ভর্তি করে । এর মধ্যে টলি চালকের অবস্থা আশংঙ্খা জনক। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে শাহদাহ এলাকায় দূর্ঘটনা ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিল স্বামী স্ত্রী। ওইসময় খুলনাগামী প্রাইভেটকার যার নম্বর ঢাকা মেট্রো খ ১১১৮৬১ প্রাইভেট কারের চাকা লিক হয়ে গেলে  সামনের  ট্রলি ও মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা যুবক ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে  গুরুতর আহত হয়। একই সময়  মটর সাইকেলে  থাকা নারীও  আহত হয়। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল  পরিদর্শন করেছে।