Blog

  • পদ্মা সেতু সাতক্ষীরার অর্থনীতির অগ্রযাত্রায় আমূল পরিবর্তন আনবে -এমপি রবি

    এমপি রবির নেতৃত্বে উদ্বোধনী সভায় যাচ্ছে সাতক্ষীরার কয়েক হাজার মানুষ;

    শুক্রবার বাদজুমা সকল মসজিদে দোয়া অনুষ্ঠান, বড় বড় হাট বাজারে মিষ্টি বিতরণের উদ্যোগ;

     

    আহাদুর রহমান জনি: জেলার অর্থনীতির অকল্পনীয় উন্নয়ন হবে। হবে জেলাবাসীর ভাগ্যন্নোয়ন। প‚র্ণাঙ্গ বন্দর হবে ভোমরা, অর্থনৈতিক অঞ্চল চালু হলে ভারী শিল্প কারখানা স্থাপিত হবে। এসবের ম‚ল চালিকা শক্তি হবে পদ্মা সেতু। সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক করা হয়েছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    আর মাত্র ৪দিন পর উদ্বোধন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আকাঙ্খিত স্থাপনা পদ্মা সেতু। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন করবে পদ্মা সেতু। এই সেতু ঘিরেই সোনালী ভবিষ্যত দেখতে পাচ্ছে এই অঞ্চলের ২১ জেলার মানুষ। পদ্মা সেতু চালু হলে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পিছিয়ে পড়া এই অঞ্চল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও মনোযোগ কাড়বে, গড়ে উঠবে এসব জেলায় নতুন নতুন শিল্প কারখানা। এ সেতু দিয়ে বাংলাদেশ যুক্ত হতে পারবে এশিয়ান হাইওয়েতে। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চাকা ঘোরার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া ২১টি জেলা হচ্ছে- খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী।
    উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতনদীকে জানান, সর্বস্থরের জনগনকে সাথে নিয়েই ২৫ জুন আমাদের গোটা জাতির অহংকার স্বপ্নের পদ্মা সেতু যেটি উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।২৪শে জুন শুক্রবার সদর উপজেলার এক হাজারের অধিক মসজিদ রয়েছে। প্রত্যেকটি মসজিদে আমরা বাদ জুম্মা মিলাদ মাহফিলের আয়োজন হবে। আমি আমার এই ১৪টি ইউনিয়নের সবাইকে আহবান জানাচ্ছি আপনারা মসজিদে যেয়ে ওই মিলাদে শরিক হবেন। মিলাদের পরে আমরা তাবারক বিতরন করবো। এর পরেই যে হাট বাজারগুলো আছে সেখানেও মিষ্টি বিতরণ করবো। ওই দিন রাতেই আমরা কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রওনা দিব।
    এক প্রশ্নের জবাবে এ নৌ কমান্ডো সাতনদীকে বলেন, রাতেই যাব। কিন্তু আমরা চাইলেই ৫০ হাজার মানুষ যেতে পারবোনা। যানবাহন পাওয়ার ওপর ভিত্তি করে আমরা রওনা দিব। খাবার, পানি, ডাক্তার, ওষুধ, সাংবাদিক সহ সবাইকে নিয়ে পদ্মা সেতু উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী যে জনসভা করবেন সেখানে মিলিত হব। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তায়লা আমাদের সার্বিক ভাবে সহযোগীতা করবেন। আমরা কামিয়াব হবো। এজন্য আমি সকলের সহযোগীতা কামনা করছি।
    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদের উন্নয়নের গতিপথ তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা রবি বলেন, পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের জন্য একটি ক্যাপিটাল হবে। আমাদের এক্সপোর্ট-ইমপোর্ট বাড়বে। সাথে সাথে আমাদের দক্ষিণের বন্দরগুলোতে ভারী শিল্প প্রতিষ্ঠান তৈরি হবে। আগে যে শিল্প প্রতিষ্ঠানগুলো পদ্মার ওপারে হতো এখন সেগুলো পদ্মার এপারে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। আমাদের কাঁচামাল প্রতিদিন আমরা আমাদের এলকা থেকে সারাদেশে আমরা পাঠাতে পারবো। কৃষিপণ্য দ্রুত গন্তব্যে পৌছে যাবে। কৃষকরাও লাভবান হবে।
    মিঃ রবি বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিমায়িত মৎস্য ও পাট শিল্প যার অধিকাংশ থেকে রফতানির মাধ্যমে আয় হয়ে থাকে। পদ্মা সেতু হলে এই আয় আরও বাড়বে। পাশাপাশি কমে যাবে পণ্য পরিবহণেরও খরচ। একইভাবে পদ্মা সেতুতে রেল যোগাযোগের ব্যবস্থা থাকায় দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন, সাধারণ মানুষের যাতায়াতসহ পার্শ্ববর্তী দেশের সঙ্গেও রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের এক নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হবে।
    পদ্মা সেতু ঘিরেই সোনালী ভবিষ্যতের কথা তুলে ধরে এমপি রবি সাতনদীকে বলেন, আমি যেটা মনে করি একটি অসম্ভবকে আমরা সম্ভব করেছি। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। উনার দৃঢ়তা, বিজ্ঞতার কারণে এটা সম্ভব হয়েছে। আমাদের অর্থনৈতিক অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। সার্বিক ভাবে এমন একটি উন্নয়ন হবে যেটি আমরা কল্পনাও করতে পারি নাই। ভোমরা বন্দর একটি বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে। কারণ বেনাপোল বন্দর থেকে ঢাকার দ‚রত্ব কম ছিলো। আবার ভোমরা বন্দরে সকল ধরনের পন্য আমদানি করা যায়না। তবে খুব শীঘ্রই ভোমরা বন্দর দিয়ে সকল ধরনের পন্য আমদানির অনুমতি পাবে। এর অবকাঠামোগত উন্নয়ন হলে তা আরও তরান্বিত হবে। পদ্মা সেতু হওয়ার পর বেনাপোল বন্দরের চাইতে ভোমরা বন্দরের সাথে রাজধানীর দূরত্ব কম হবে। ভৌগলিক কারণে ভোমরা বন্দর দিয়ে মালামাল আমদানি রপ্তানিতে সুবিধা বেশি থাকায় বন্দরটির জৌলুস আগের চাইতে বহুগুনে বৃদ্ধি পাবে।
    অন্যদিক থেকে মংলা পোর্টটিও অনেক গতিশীল হবে। বিশ্বের অন্যান্য বন্দরের সাথে মংলা বন্দরের যোগাযোগ বাড়বে। মংলা থেকে রাজধানীতে পন্য সামগ্রী পাঠাতে যে জটিলতা ছিলো পদ্মা সেতুর কারণে যে জটিলতা দ‚র হওয়ায় বন্দরটিও চট্টগ্রাম বন্দরের মত ব্যস্ত একটি বন্দরে রুপান্তরিত হবে। শুধু মংলা বন্দর নয় পদ্মা সেতু নির্মাণের পর পায়রা গভীর সমুদ্র বন্দরের গুরুত্বও বাড়বে। প্রয়োজনীয় আধুনিকায়ন করা হলে পদ্মা সেতুর মাধ্যমে এই বন্দরও এক বৃহত্তম বন্দরে রূপান্তরিত হবে। এমনকি ভ‚টান, পূর্ব নেপাল ও ভারতের দক্ষিণ-পূর্ব প্রদেশের জন্য পায়রা গভীর সমুদ্র বন্দর হিসাবে ভূমিকা রাখতে পারবে।
    বাংলাদেশের জিডিপিতে পদ্মা সেতুর যে অবদান থাকবে সে সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতনদীকে একান্ত সাক্ষাৎকারে জানান, বাংলাদেশ সরকারের ধারণা ছিল পদ্মা সেতু ১ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি আনবে। এখন মনে হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে এটা ২-এর কাছাকাছি চলে যাবে। যা পরে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও আছে। তিনি বলেন, পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থায় আম‚ল পরিবর্তন আসায় অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে। তাছাড়া, সড়ক ও রেলপথ বিশিষ্ট এই পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার পাশাপাশি। এতে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করবে। বিনিয়োগ বাড়বে। কৃষিখাত সরাসরি উপকৃত হবে। বিশেষ করে ভারতের বাণিজ্য বাড়াতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও খুলনার মংলা বন্দর ব্যবহার বৃদ্ধি পাবে। আরও বিশদভাবে বলতে গেলে এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-প‚র্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটনসহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে। সব মিলিয়ে এই পদ্মাসেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আশির্বাদ হয়ে ধরা দেবে।

  • ঘোনা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান গুলিবিদ্ধ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) বেলা ১২টার দিকে সাতানী শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের পরিবার স‚ত্রে জানা গেছে, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কাজ শেষে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্য মোটরসাইকেল যোগে বাইরে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছোড়ে। তার আগে দুর্বৃত্তদের গুলি করার প্রস্তুতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশা মোটরসাইকেলের লুকিং গ্লাসে দেখতে পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পড়েন। এতে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যচ্যুত হয়ে তার পায়ে লাগে। এরমধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত ডাক্তার অস্ত্রোপচার করে গুলি বের করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-এ-খুদা অপারেশন থিয়েটার পরিদর্শন করে জানান, তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন। গুলির ঘটনা শুনে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম এবং সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটার পরিদর্শন করেছেন।

  • ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচী গ্রহন

    মীর মোস্তাক আহমেদ রবি এমপির নেতৃত্বে তৃণমূলকে সাথে নিয়ে হবে আনন্দ মিছিল

    আহাদুর রহমান জনি: আসছে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক করা হয়েছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে।
    ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক। ওই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
    কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তীতে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। আর প‚র্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় থেকে।
    বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। ১৯৭০ সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক নৌকা। পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।
    ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ওই বছরের ১৬ ডিসেম্বর চ‚ড়ান্ত বিজয় অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
    পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হলেও দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ২৩ জুন দলটি ক্ষমতায় ফিরে আসে। ২০০১ এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আর এক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামা লীগ। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুযারি এবং ২০১৮-এর ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছে এ দলটি।
    প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী পালন কমিটির আহবায়ক। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে তিনি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করছেন।
    এ নিয়ে কথা হলে সাতনদীকে এমপি রবি বলেন, এশিয়ার অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন জাতির জনক বঙ্গবন্ধু এই সংগঠিত করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হবে। আমরা যথাযথভাবে এই দিনটি উৎযাপিত করবো ইনশাল্লাহ। আমি সাতক্ষীরার সর্বস্থরের জনগনকে সম্পৃক্ত হওয়ার আহবান জানাচ্ছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি উদযাপন করবো।
    এক প্রশ্নের জবাবে সদর এমপি বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরী সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য আমাকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক করা হয়েছে। আমরা একটি আনন্দ মিছিল করবো। আমরা আমাদের তৃণম‚ল নেতাকর্মীদের সাথে নিয়ে শহর প্রদক্ষিণ করবো। রাজ্জাক পার্ক থেকে আমরা মিছিলটি শুরু করার পরিকল্পনা নিয়েছি।

  • কালিগঞ্জের রতনপুরে খাল দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, ঝুঁকিতে সরকারি রাস্তা ও প্রবাসীর বসতবাড়ি

    ফেরদৌস আহমেদ : 

    শত চেষ্টা করেও দখলদারদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না কালীগঞ্জের রতনপুরে। নবনির্বাচিত চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন সম্প্রতি সকল দখলদারদের উচ্ছেদ পূর্বক সরকারি খাল অবমুক্ত করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। কিন্তু এবার সরকারি খাল দখল ও উপজেলা প্রশাসনের আইন অমান্য করার অভিযোগ উঠল তাঁরই পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

    অভিযুক্তের নাম মোঃ সাইফুল ইসলাম গাজী। তিনি ১১ নং রতনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গড়ুইমহাল গ্রামের মৃত : মোকছেদুর গাজীর ছেলে এবং উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য।

    ভুক্তভোগী এক প্রবাসীর স্ত্রী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম বাদিনীর বসতভিটা সীমানা বরাবর দীর্ঘদিন যাবত সরকারি খাল দখল করে ও প্রশাসনিক আইন অমান্য করে অ-পরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে মৎস্য ঘেরের পানির প্রভাবে বাদিনীর বসতবাড়ির প্রাচীর ভেঙ্গে যায়।

    প্রবাসী পরিবার নতুন প্রাচীর স্থাপন করাসহ অভিযুক্ত ইউপি সদস্যকে ভেড়িবাঁধের মাধ্যমে মাছ চাষের অনুরোধ করেন। কিন্তু ইউপি সদস্য কোন কথায় কর্ণপাত না করে তার মৎস্য ঘের পরিচালনা করছে। ফলে বাদিনীর প্রাচীর পুনরায় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গড়ুইমহল কমিউনিটি ক্লিনিকের পূর্ব পাশে প্রবাসী আব্দুর রহমানের একটি বসতঘর অবস্থিত। অন্যদিকে গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলের একটি ইটের সলিং সড়ক রয়েছে। কমিউনিটি ক্লিনিকের পূর্বপাশে ও প্রবাসী আব্দুর রহমানের বসত-ঘরের সীমানা বরাবর এবং গড়ুইমহল স্কুলের সামনের ইটের সলিং রাস্তার সীমানা বরাবর ইউপি সদস্য সাইফুল ইসলামের মৎস্য ঘের অবস্থিত।

     ইউপি সদস্য সাইফুল ইসলামের ঘেরের দক্ষিণ পাশের ভেড়ি হিসাবে ইটের সলিং রাস্তা এবং পশ্চিম পাশের ভেড়ি হিসাবে প্রবাসী আব্দুর রহমানের চলাচলের রাস্তা ও বসত-ঘরের প্রাচীর ব্যবহৃত হচ্ছে। ইউপি সদস্য সাইফুল ইসলামের ঘেরের পূর্ব সীমানার পর হতে সরু একটা পানি নিষ্কাশনের ড্রেন লক্ষ্য করা যায়। স্থানীয়দের ভাষ্যমতে কমিউনিটি ক্লিনিকের সীমানা হতে ইটের সলিং বরাবর পানি নিষ্কাশনের জন্য একটি প্রবহমান খাল ছিল। দখলদারদের দখল রাজত্বে সেটি এখন সরু ড্রেনে পরিণত হয়েছে। কিন্তু ইউপি সদস্য সাইফুল ইসলাম খালটি সম্পূর্ণ দখল করেছেন,তার ঘেরের পাশে সরু ড্রেনও নেই।ফলে বর্ষার সময় স্কুলের মাঠ সহ কমিউনিটি ক্লিনিক পানির নিচে প্লাবিত হয়ে যায়।

    আরও দেখা যায় যে, ইউপি সদস্য সাইফুল ইসলামের ঘেরের কোন বেড়িবাঁধ ও আউট ড্রেন না থাকায় সরকারি রাস্তা ভেঙ্গে যাচ্ছে এবং প্রবাসী আব্দুর রহমানের চলাচলের রাস্তা অধিকাংশ ভেঙে গেছে ও বসত-ঘরের প্রাচীর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

    এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা প্রশাসন পুরো কালিগঞ্জ উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে মৎস্য ঘেরের জন্য আইনি বিধিমালা প্রচার করেন। এতে জানানো হয় যে,”উপজেলা সংযোগ সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি পার্শ্ববর্তী সকল পুকুর বা ঘেরের মালিকদেরকে রাস্তা/ভেরি সংলগ্ন নিজ ভূমির কমপক্ষে ১০ ফুট অভ্যন্তরে জলাশয় সীমাবদ্ধ অথবা আউট-ড্রেন নির্মাণ পূর্বক মৎস্য উৎপাদন কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেয়া গেল। এই আদেশ অমান্য কারীর বিরুদ্ধে,

    ১ । দ্যা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাটাক ১৯৫২ এর ৩ ধারায় বিধান লঙ্ঘন করিলে এই আইনের ১২ ধারা অনুযায়ী দোষী ব্যক্তিকে আদালত ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করিতে পারিবে।

    ২ । ইমারত নির্মাণ বিধিমালা ২৮ এবং ১৯৫২ দন্ডবিধি ১৮৬০ এর ধারা ৪৩১ অনুযায়ী “সরকারি রাস্তার ক্ষতি দণ্ডনীয় অপরাধ” এই আইনে পাঁচ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়াও ক্রান্ত আইনের ধারা ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কিন্তু সরেজমিনে দেখা যায় উপজেলা প্রশাসনের আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্য হয়েও ইউপি সদস্য সাইফুল ইসলাম উল্লেখিত কোন আইনই মানছেন না।

    তিনি সরকারি খাল দখল করে মৎস্য ঘের পরিচালনা করার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করাসহ উপজেলা প্রশাসনের আইন অমান্য করে সরকারি রাস্তার ক্ষতি করা এবং প্রতিবেশীর চলাচলের রাস্তা ও বসত ঘরের ক্ষতিসাধন করে প্রতিবেশীর “সুখাধিকার” আইন লঙ্ঘন করছেন বলে মনে করেন সুশীলরা।

    এবিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন,”আমার স্বামী সৌদি আরবে থাকেন। আমি ও আমার স্কুলপড়ুয়া মেয়ে এখানে বসবাস করি। সাইফুল মেম্বারের ঘেরের পানিতে আমাদের প্রাচীর ভেঙে গিয়েছিল, আমরা পুনরায় প্রাচীর নির্মাণ করেছি এবং তাকে অনুরোধ করেছি বেড়িবাঁধ দিয়ে ঘের করার জন্য। কিন্তু তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, আমি এভাবেই ঘের করব পারলে আমার নামে কেস কর। তাই আমি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছি। আমার স্বামী বাড়িতে না থাকায় আমারা খুব অসহায়ত্ব বোধ করছি। আমি চাই প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এবং আসন্ন ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করুক।”

    এলাকার একাধিক ব্যক্তি বলেন,”সাইফুল মেম্বার অদৃশ্য ক্ষমতাবলে প্রবহমান সরকারি খাল দখল করে মাছ চাষ করছে। ফলে বর্ষার সময় স্কুল, কমিউনিটি ক্লিনিক ও এলাকার একাধিক বসতঘর পানিতে ডুবে যায়, পানি নিষ্কাশন করা সম্ভব হয় না। তাছাড়া উপজেলার নির্দেশনা থাকা সত্ত্বেও কোন প্রকার ভেড়িবাঁধ ও আউট ড্রেন ছাড়া ঘের করে আসছে।

    এতে রাস্তা ভেঙে তার ঘেরে পতিত হচ্ছে। আমাদের চলাচলের ইটের রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও তার অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে প্রবাসী আব্দুর রহমানের বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে। আমরা চাই সরকার অন্য খালগুলোর মত আমাদের খালটিও মেম্বারের নিকট থেকে দখল মুক্ত করুক এবং সঠিক নিয়মে বেড়িবাঁধের মাধ্যমে সকলকে ঘের করতে বাধ্য করুক, যাতে আমাদের রাস্তার কোনো ক্ষতি না হয়।

    এ সম্পর্কে সরকারি খাল দখল করার বিষয় স্বীকার করে অভিযুক্ত মেম্বর সাইফুল ইসলাম বলেন,”সরকারি খাল আমি ছাড়াও আরও অনেকেই খাচ্ছে এবং আমার ঘের ছাড়াও আরো অনেকের ঘের বা পুকুরের কারণে রাস্তার ইট নষ্ট হচ্ছে। কিন্তু শুধু আমারটাই কেন নজরে আসছে ? আগামী বছরে ঘের শুকিয়ে নিয়ম অনুযায়ী ভেড়িবাঁধ দিব। আর প্রবাসী রহমান সাহেবের পাঁচিল একেবারে সীমানা বরাবর নির্মাণ হয়েছে, পাশে সে কোন জায়গা রাখেনি। এজন্য আমিও আমার সীমানায় কোন ভেড়িবাঁধ দিব না।”

    এ বিষয়ে রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন বলেন,”সরকারি খাল দখলমুক্ত করণে আমি বদ্ধপরিকর। ইউপি সদস্য সাইফুল ইসলাম যদি সরকারি খাল দখল করে থাকেন তাহলে আমি দ্রুত সেটিকে উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া একজন মহিলা তার বিরুদ্ধে ইউএনও অফিসে অভিযোগ করেছেন, যেটি ইউএনও মহোদয় আমার উপর দায়িত্ব দিয়েছেন। আমি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।”

    বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম বলেন,খাল দখলের বিষয়টি আমার জানানেই আমি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

  • প্রতারণা করে ৪লাখ টাকা চাঁদাবাজি , রিপনের বিরুদ্ধে মামলা (ভিডিও আছে)

    #রিপনের বিরুদ্ধে আদালতে মামলা;
    #বাঁচার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ;
    #গ্রেফতারের দাবী এলাকাবাসীর;

    নিজস্ব প্রতিবেদক:

    তালায় ভূয়া বিয়ের কাগজপত্র তৈরি করে ব্লাক মেইলের মাধ্যমে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৈলকুপী গ্রামের রিপন সরদার বিরুন্ধে। এ ঘটনায় সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ফান্টু সরদার। অভিযুক্ত রিপন সরদার পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের আমিন সরদারের ছেলে।

    বহু অপকর্মের হোতা রিপন সরদারের বিরুদ্ধে এলাকার অসহায় নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া, সংসারে অশান্তি লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়া তার প্রধান কাজ। এছাড়ও আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে জাতির জনকের ছবি ঝুলিয়ে খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে দোকান নির্মান করে বিক্রয় করা, চাঁদাবাজি, সরকারি গাছকাটা, ডাকাতি সহ বহু অপকর্মের সাথে রিপন জাড়িত।

    ভুক্তভোগী তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের শরিতুল্লাহ সরদারের পুত্র ফান্টু সরদার সাতনদীকে জানান, গত ইং-১২-০৫-২০২২ খ্রিঃ তারিখে খজ৪৮২১৫৮৩ ও কড৭৩০৯০৪ নং ১৫০ টাকার একটি ভূয়া এফিডেভিট করে আমাকে ব্লাকমেইল করার জন্য তানিয়া সুলতানা নামের একজন মহিলাকে আমার স্ত্রী হিসেবে দেখায়। উক্ত তানিয়াকে তালাক প্রদান করেছি বলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকাদ্দামার ভয় ভীতি দেখাইয়া আমার কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করে রিপন সরদার।

    https://www.facebook.com/watch/?v=456451622956590

    মামলার বাদি ফান্টু সরদার জানান, আমি একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। আমার দুই পুত্র এবং একটি প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। পাটকেলঘাটা পাচরাস্তার মোড়ে ব্যবসা পরিচালনার সুবাদে রিপন সরদারের সাথে আমার পরিচয় হয়। রিপনের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তার উপর অগাধ আস্থা ছিলো আমার। রিপন গোপনে ফাঁদ পাতে।

    আর সে কারনে তার পূর্ব পরিচিতি তৈলকুপি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া সুলতানার সাথে যোগসাজস করে। একপর্যায়ে ওই তানিয়া সুলতানার ছবি এবং আমার ছবি ব্যবহার করে একটি ১৫০ টাকার স্ট্যাম্পে ভূয়া এফিডেভিট তৈরি করে তার সাথে আমি বিবাহ করেছি মর্মে একটি ভুয়া কাগজ প্রদর্শন করে ব্লাক মেইলের মাধ্যমে আমার কাছে অর্থ আদায় করতে থাকে। এক পর্যায়ে প্রায় ৪ লক্ষ টাকা আমার নিকট থেকে বিভিন্ন সময় নিয়েছে রিপন।

    আমি টাকা দিতে অস্বীকার করায় ওই ভূয়া এফিডেভিটের কাগজ আমার স্ত্রী সন্তানদের কাছে পৌছে দিতে এবং এলাকায় প্রচার করে হয়রানি করবে মর্মে হুমকি প্রদর্শন করতে থাকে। আমি লোক লজ্জার ভয়ে লিচুর মৌসুমের ব্যবসার টাকা থেকে বিভিন্ন সময়ে রিপন সরদার কে ৩লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করি। সে আবারো টাকা দাবি করতে থাকে। আমার কাছে আর কোন টাকা না থাকায় তাদের টাকা দিতে না পারায় আমার কাছ থেকে জোরপূর্বক রিয়েলমি মোবাইল ফোন নিয়ে নেয় পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের রিপন সরদার।

    ফান্টু সরদার আরও জানান, রিপন আবারো টাকা চাইলে না দিতে পারায় ওই ভূয়া এফিডেভিটের কাগজপত্র আমার স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজনদের কাছে দিয়ে দেয়। এতে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। অথচ ওই তানিয়ার সাথে আমার কোন সম্পর্ক ইতোপূর্বেও ছিলো না। বর্তমানে নেই। শুধু মাত্র অর্থের লোভে ফাঁদ পেতে রিপন সরদার একটি মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়েছে। এখনো রিপন প্রতিনিয়ত আমাকে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে চাঁদাদাবি করে যাচ্ছে। এঘটনায় আমি আদালতে মামলা দাখিল করেছি। বহু অপকর্মের হোতা রিপন সরদার কে দ্রুত গ্রেফতার পূর্বক আমার টাকা আদায় সহ শাস্তির ব্যবস্থা করা হোক।

    এই বিষয়ে তানিয়া সুলতানা বলেন, একই গ্রামে বাড়ি হওয়ায় রিপন সরদারের সাথে পূর্ব পরিচয় থাকায় আমাকে চাকুরী দেবে বলে আমার আইডি কার্ড ও ছবি নিয়েছিলো। পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাকে ব্লাক মেইলে বাধ্য করে ফান্টু সরদারের সাথে জোরপূর্বক কথা বলায়। একপর্যায়ে সে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ফান্টু সরদারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। বহু অপকর্মের হোতা রিপন সরদার কে প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্ত মূলত শাস্তি দাবি জানাচ্ছি। যাহাতে এই ধরনের কাজ ভবিষ্যতে ধূর্ত রিপন আর কাউকে বিপদে ফেলতে না পারে।

    মামলার আসামী রিপন সরদার কে মুঠোফোনে একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।