Blog

  • দেশব্যাপি শিক্ষক নির্যাতন প্রতিরোধের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

    রুবেল হোসেন: নড়াইলের মীর্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পরানো ও আশুলিয়ার শিক্ষক উৎপল সরকারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রতন সিদ্দিকীর বাড়িতে হামলা সহ দেশব্যাপি শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বাজাসদ নেতা প্রভাসক ইদ্রিস আলী, জেলা বাসদ সমন্বয়ক শিক্ষক নিত্যানন্দ সরকার, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, সাংবাদিক রঘুনাথ খাঁ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও প্রধান শিক্ষক লায়লা পারভিন সেঁজুতি, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, ল’ স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার অপু, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মন্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা সিপিবির সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এনামুল হক, অধ্যক্ষ শিবপদ গাইন, অধ্যাপক আনিসুর রহিম. এড. এস এম ইকবাল লোদী, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, নিত্যানন্দ আমিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এড. মুনিরউদ্দিন, জেলা জাসদের সহ সম্পাদক কবি রুবেল , জেলা গণফোরাম সভাপতি আলী নুর খান বাবুল প্রমুখ।

    বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড এবং তা নির্ভর করে শিক্ষকদের অবদান ও সুশিক্ষার উপর। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে একশ্রেণীর উগ্র মানুষের দ্বারা শিক্ষকরা ভিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। ঘটনা পরস্পরে দেখা যায়, এসবের পিছনে ক্ষমতার অপব্যবহার, দূর্ণিতি, নিয়োগ বনিজ্য সহ বিভিন্ন ঘটনার যোগসাজস রয়েছে।

    সেক্ষেত্রে ধর্ম অবমাননা বিষয়টিকে হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠি, সাংস্কৃতিক ব্যক্তি¦ এবং মুক্ত চিন্তার মানুষ। দিন দিন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রকে তালেবানি রাষ্ট্রের দিকে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

    বক্তারা আরো বলেন, নারায়নগঞ্জের শ্যামল কান্তি ভদ্র একজন স্কুল শিক্ষক, যাকে কান ধরে উঠাবসা করানো হয়েছে সাংসদ শামীম ওসমানের নির্দেশে। ঢাকার ফার্ম গেটের লতা সমাদ্দার কলেজ শিক্ষিকা লতা সমাদ্দার, মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় মন্ডল নওয়গাঁর সহকারি প্রধান শিক্ষক আমোদিনি পাল, চট্টগ্রামের শিক্ষক সঞ্জয় সরকার ও উমেশ রায়কে এবং মিল্টন তালুকদারকে লাঞ্ছিত করা হয়েছে। নড়াইল জেলা সদরের মীর্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্ব্সাকে পুলিশের উপস্তিতিতে জুতার মালা পরানো হয়েছে।

    আশুলিয়ার স্কুল এন্ড কেেলেজর শিক্ষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাজী ইউনুস আলী কলেজের একজন প্রভাষক। সাম্প্রদায়িকভাবে আক্রান্ত হয়েছেন এমেরিটাস অধ্যাপক ও পদার্থ বিজ্ঞানী অরুন কুমার বসাক।

    বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি এর থেকেও ভয়ানক। শুধু হিন্দু জনগোষ্ঠীই নয়, যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চাচ্ছে, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাচ্ছে, যারা বিজ্ঞানমনস্কতার কথা বলছে, মুক্তবুদ্ধির চর্চার কথা বলছে তারা সবাই এদেশে নানাভাবে অত্যাচারিত হচ্ছে, এমনকি খুনও হচ্ছে। ড. রতন সিদ্দিকীর বাড়ীতে নগ্নভাবে হামলা করা হয়েছে, আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার চঞ্চলা রানী, দেবাশিষ মন্ডল।
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী মাধব দত্ত।

    তালার নগরঘাটার প্রয়াত মুক্তিযোদ্ধা ললিত মোহন সাহার সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রয়েছে। এসব থেকে নিজেকে রক্ষা করে স্বাভাবিকভাবে বেঁচে থাকা এদেশে দিন দিন অসম্ভব হয়ে উঠছে। চিতলমারির কলেজ ছাত্রী রণিতা বালাকে ফেইসবুকে ইসমলাম ধর্মের অবমাননার অভিযোগে গ্রেপ্তার করার ঘটনায় হামলার ঘটনা ঘটলেও মামলা হয়েছে শিবপুর গ্রামের জনৈক রুহুল আমিন মুন্সির দায়েরকেৃত নতুন ঘটনার মামলায়।

    সম্প্রতি কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে হামলা, গত বছর অষ্টমীর দিনে কুমিল্ল¬ায় পুজা মন্ডপে ইকবাল হোসেনের কোরান শরিফ রেখে হিন্দু ধর্ম অবমাননার জেরে ২১ জেলা মন্দির ও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। এসকল ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সকল মুক্তমনা জনগন, সরকার, সকল প্রগতিশীল রাজনৈতিক দলকে একসাথে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। কোন প্রকারেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে সা¤্রদায়িক মৌলবাদিদের বিচরণ ক্ষেত্র হতে দেওয়া যাবে না।

  • জনগন সরকারের ডাকে সাড়া দিয়েছে- এমপি রবি

    পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় এমপি রবির নেতৃত্বে সাতক্ষীরায় তৃণম‚ল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

    আহাদুর রহমান জনি: দক্ষিণাঞ্চলের বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল এমপি দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের প্রাণ। এই উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে তিনি সার্বক্ষনিক আমার সাথে যোগাযোগ করেছেন। পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে যোগদান করায় সাতক্ষীরা আওয়ামী লীগের তৃণম‚ল নেতাকর্মী ও জনসাধারণকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
    সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অনুষ্ঠান সফল করতে তৃণম‚লে যে আহবান জানিয়েছিলাম তাতে সবাই সাড়া দিয়েছে। জীবনবাজি রেখে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। গন্তব্যস্থল থেকে পদ্মাসেতু প্রাঙ্গনে পৌছুতে নেতা কর্মীরা ১০ থেকে ১২ কিলোমিটার পায়ে হেটে অনুষ্ঠানে যায়।
    উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক বাস ও অর্ধশত মাইক্রোবাস যোগে হাজার হাজার তৃণম‚ল নেতাকর্মীদের সাথে নিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন সাতক্ষীরা সদর আসনের মীর মোস্তাক আহমেদ রবি। নেতকর্মীদের নিয়ে তিনি ২৪ জুন দিবাগত রাত ১২টার সময় সাতক্ষীরা থেকে পদ্মাপাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ভোরা ৪টা ৩০মিনিটে পৌছান। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক সহযোগিতায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারায় দলীয় নেতা কর্মীরা সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় জনদরদী নেতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে সকলের কাছে দোয়া কামনা করেছেন নেতা-কর্মীরা।
    এ নিয়ে এমপি রবি সাতনদীকে জানান, কয়েক হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের গাড়ি বহরে ছিলো সংবাদকর্মী, মেডিকেল টিমসহ সর্বস্থরের জনসাধারণ। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সকল নেতা-কর্মী ও পৌরসভার সকল নেতাকর্মীরা আমাদের সাথে গিয়েছিলো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শোকরিয়া আদায়করি আমরা সবাই সুন্দর ভাবে অনুষ্ঠানে যোগদান করে নিরাপদে ফিরে আসতে পেরেছি। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি আমাদের জাতির জন্য একটি মাইলফলক। জাতি আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তার সাহসিকতার কারণে আজ পদ্মা সেতু করতে পেরেছেন। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার গাড়ি প্রতিদিন পদ্মা সেতু দিয়ে পারাপার করবে। এই অঞ্চলের চেহারা আম‚ল পরিবর্তন হবে। আমি মানুষের মুখে খুশি দেখেছি।

  • সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর অংশ হিসেবে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আ.হ.ম তারেক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, নির্বাহী সদস্য অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি, মিসেস মাহফুজা রুবি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ সাহবাজ খান, ইদ্রিস বাবু, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।