নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দশজন দুর্র্ধষ ডাকাতকে লুণ্ঠিত মালামাল সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এসময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে ডাকাত চক্রটি তৎপর হয়ে ওঠে। একাধিক অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, কলারোয়া থানায় ৬ জন ডাকাতকে স্বর্ণের আংটি, স্বর্ণের রুলি ও কপালের টিকলি এবং দুটি ম‚ল্যবান মোবাইল ও নগদ ২২ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নানা ধরনের ধারালো অস্ত্র। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, সাতক্ষীরা সদর থানায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি ইজিবাইক ও একটি নছিমন, নকল সোনার দুটি বার, অজ্ঞান করার মলম এবং বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Blog
-
বিপুল পরিমান ধারালো অস্ত্র সহ ১০ ডাকাত গ্রেফতার
-
নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে কুটচাল
নিজস্ব প্রতিবেদক: অসংলগ্ন ও ভুল তথ্য উপস্থাপন করে মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সুনাম ক্ষুন্নের অভিযোগ উঠেছে। মাদ্রাসার পরিচ্ছন্ন নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র মাঠে নেমেছে। এমনকি নিজেদের নামে প্রকাশিত মনগড়া বক্তব্য গনমাধ্যমে প্রকাশিত হতে দেখে বিস্মিত হয়েছেনও কথিত এক প্রার্থী।
বিভিন্ন তথ্য উপাত্ত ও অভিযোগকারীদের সাথে কথা বলে জানা যায়, মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়া পদে লোক নিয়োগের লক্ষ্যে গত ২১/০৬/২২ইং খ্রি: তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন সম্পন্নের নির্দেশ দেয়া হয়। নির্দেশনা মোতাবেক ০৫/০৭/২০২২ খ্রিঃ তারিখে বিকাল ৪:০০টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। মাদ্রাসাটিতে উপাধ্যক্ষ পদে ৩জন, অফিস সহকারি পদে ৮জন, নিরাপত্তা কর্মী পদে ৫জন, আয়া পদে ৪জন আবেদন করে। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে এই পদগুলোর মধ্যে শুধু মাত্র উপাধ্যক্ষ পদে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তিন বছর সহকারি অধ্যাপক ও ১৪ বছর আরবী বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতার প্রয়োজন। তাই অনভিজ্ঞতার কারনে প্রায়ই উপাধ্যক্ষ পদে আবেদন কম হয়।
গত ৬ জুলাই বুধবার গনমাধ্যমে আবেদন জমার শেষ দিনের মাদ্রাসার অধ্যক্ষ আবেদন জমা নেয়নি বলে অভিযোগ করা হয়। বলা হয় মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় ৪টি পদের বিপরিতে অর্ধকোটি টাকার নিয়োগ বাণিজ্যের জন্য এভাবে প্রাথীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়নি। কিন্তু উপরোল্লিখিত সংখ্যা গুলোই প্রমান করে যে আসলেই প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে কিনা। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, ৪টি পদের বিপরীতে ২০জন প্রার্থী।
এদিকে আব্দুল গফ্ফারের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি নাকি ভুয়া। ক্ষোভ প্রকাশ করে আব্দুল গফ্ফার সাতনদীকে জানান, আমি আবেদন করতে চেয়েছিলাম। তবে তা আর হয়ে উঠেনি। কিন্তু গনমাধ্যমে আমার যে বক্তব্য প্রকাশিত হয়েছে সেগুলো সম্প‚র্ন মিথ্যা ও বানোয়াট। আমি কোন গনমাধ্যম কর্মীর সাথে কোনরূপ কথা বা যোগাযোগ করিনি। যা করেছে সবটাই ইয়াকুব।
একটি প্রশ্নের জবাবে গফ্ফার জানান, আমার বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব মাত্র দুই মিনিটের পথ। আমার সেরকম ইচ্ছা নেই, থাকলে আমি অবশ্যই আবেদনপত্র জমা দিতে পারতাম।
মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ানিয়ে অন্য অভিযোগকারী ইয়াকুব গনমাধ্যমে সাক্ষাৎকারে জানায় যে, ৫তারিখ মঙ্গলবার বারোটার সময় ৫০০ টাকা দিয়ে ৬১০নং রশিদের মাধ্যমে অধ্যক্ষ বরাবর টাকা জমা দেন। ইয়াকুব আরো বলে অধ্যক্ষ কিছু কাগজপত্র তাকে ফটোকপি করতে পাঠায়। ইয়াকুব বাজারে গিয়ে ফটোকপি করে মাদ্রাসায় উপস্থিত হয়ে দেখে মাদ্রাসা কক্ষে তালা ঝুলছে। তবে সাতনদীর সাথে সাক্ষাৎকারে ইয়াকুব জানায় সাড়ে ১২টার দিকে সে মাদ্রাসায় গিয়ে টাকা জমা দেয়। এরপর সে বাড়ি যায় কয়েকটি কাগজ আনতে। ৩টার সময় অফিসে গিয়ে দেখে মাদ্রাসা বন্ধ। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, নিরাপত্তা প্রহরী পদে দেবহাটাসহ আরও দ‚রের প্রার্থীরা যথাসময়ে আবেদন করতে পারলেও ইয়াকুব ওই মাদ্রাসার নিরপত্তা প্রহরী পদে আবেদনের টাকা জমা দিলেও আবেদনপত্র জমা দিতে পারেনি। আশ্চর্যের বিষয় হলো ইয়াকুবের বাড়ি মাদ্রাসা থেকে পাঁচ মিনিটের পায়ে হাটা পথ।
এদিকে দায়িত্বশীল গনমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের বিষয় নিয়েও সামাজিক চর্চা হচ্ছে সর্বত্র। সংবাদে বলা হয় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান তাদের জানিয়েছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন। হাস্যকর বিষয় হলো তিনি পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ঘটনার তিনদিন পূর্বে ৩ জুলাই মক্কায় পৌছান।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দীন সাতনদীকে জানায় ইয়াকুব নিজে না এসে অন্য একজনকে দিয়ে টাকা জমা দেয়। তবে কোন আবেদনপত্র সে নিজে বা কাউকে দিয়ে জমা দিতে পাঠায়নি। তবে রাত সাড়ে ৯টার দিকে একজন সংবাদকর্মী তার কাছে টাকা দিয়ে নিয়োগ হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চান। উপরোক্ত কোন পদে কতজন আবেদন করেছে এ তথ্যগুলো নিয়ে তিনি ফোন কেটে দেন।
অধ্যক্ষ নাসির উদ্দীন আরও জানান, একটি চক্রের সহায়তায় ইয়াকুব নিয়োগ প্রক্রীয়াকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্থ করতে উঠেপড়ে লেগেছে। তাই আমাদের প্রতিষ্ঠান, আমাকে ও আমাদের প্রতিষ্ঠানের সভাপতির নামে মনগড়া ও মিথ্যা তথ্য উপস্থাপনের অব্যাহত চেষ্টা করছে। মি. নাসির উদ্দীন যোগ করে বলেন, এর আগেও ইয়াকুব মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদন করে। কিন্তু অযোগ্য হওয়ায় চাকুরি পায়নি। সে ক্ষোভে আদালতে ৪৭/১৬নং একটি মামলা দায়ের করে। তবে অভিযোগ মিথ্যা প্রতিপন্ন হওয়ায় আদালতে মামলা খারিজ হয়ে যায়। সে ক্ষোভ থেকে সম্প‚র্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে ইয়াকুব আবেদনের টাকা জমা দিয়ে আবেদনপত্র জমা দেয়নি। অথচ সকল প্রার্থীর থেকে তার বাড়ির দূরত্ব মাদ্রাসার সব থেকে নিকটে। -
শ্যামনগরে আধিপত্য বিস্তার করে দুই পক্ষের সংঘর্ষ আহত ৩০ নিহত১
আব্রাহাম লিংকন , শ্যামনগর: শ্যামনগরের টেংরাখালীতে আধিপত্য বিস্তার করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ এবং ১ জন নিহত হয়েছে ৷ গতকাল ৮ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ৭ টার দিকে রমজাননগর ইউনিয়নের ৮ নং ইউপ সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের সদস্যদের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এ সময়ে কমপক্ষে আহত হয় ৩০ জন্য এবং টেংরাখালী গ্রামের আবুল সরকারের (২৮) পুত্র আমির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয় ৷ পরে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে ৷ উভয় পক্ষ শ্যামনগর হাসাপাতালে ভর্তি রয়েছে৷ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ ম‚র্শেদ বলেন, কি নিয়ে সংঘর্ষ হয়েছে জানি না তবে পুলিশ মোতায়ন করা হয়েছে ৷
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ০৬/০৭/২২ইং তারিখে দৈনিক কালের চিত্রসহ অন্যান্য স্থানীয় কয়েকটি পত্রিকায় ও অনলাইন পত্রিকায় মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার চাকুরি প্রত্যাশীদের আবেদন পত্র জমা না নিয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে পালালেন অধ্যক্ষ শিরোনাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গত ০৬/০৭/২২ইং খ্রি: তারিখে দৈনিক কালের চিত্রসহ কয়েকটি পত্রিকায় উল্লেখিত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: খলিলুল্লাহ (ঝড়ু), অধ্যক্ষ মো: নাসির উদ্দীন সহ সংশ্লিষ্টদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন্ মিথ্যা ও ভীতিহীন। একটি স্বার্থন্বেষী কুচক্রীমহল পানি ঘুলিয়ে মাছ শিকারেরহীন ঝড়যন্ত্রে লিপ্ত। প্রকৃত বিষয় চাপা দিয়ে সাংবাদিকদের ভূল বুঝিয়ে উক্ত সংবাদ ছাপানো হয়েছে। উক্ত মাদ্রাসায় উপাধ্যক্ষ,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়া পদে লোক নিয়োগের লক্ষ্যে গত ২১/০৬/২২ইং খ্রি: তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং উপাধ্যক্ষ পদে ১০০০/= এক হাজার টাকা এবং অন্যান্য পদে ৫০০/= ব্যাংক ড্রাফট অথবা নগদ জমা দিয়ে রশিদ গ্রহন পূর্বক উক্ত রশিদে আবেদনের সঙ্গে জমা দেওয়ার জন্য বলা হয়। উক্ত তারিখ হইতে প্রতিদিন (শুক্রবার ব্যতিত) অফিস খোলা রাখা হয়। দরখাস্ত জমাদানের শেষ দিন ০৫/০৭/২০২২ খ্রি: তারিখ সকাল ১১টার দিকে এক ব্যক্তি জনৈক ইয়াকুব আলীর নামে নিরাপত্তা কর্মী আবেদনের জন্য ৫০০/= পাঁচ শত টাকা জমা দিয়ে একটি রশিদ যার নং ৬১০ গ্রহন করেন। বলেন যে আমরা দুপুর ১.০০টা মধ্যে কাগজপত্র জমা দিব। কিন্তু্ উক্ত ব্যক্তি কাগজ জমা না দিয়ে মাদ্রাসার ঘুরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে বিকাল ৪.০০ ঘটিকার পরে অফিস বন্ধ হলে সে আবেদন পত্রটি জমা দেওয়ার জন্য মাদ্রাসায় আসে বলে পরে জানতে পারি।
উক্ত ইয়াকুব আলী ইতিপূর্বে ২০১৬ সালে উক্ত মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদন করে চাকুরি না পেয়ে ষড়যন্ত্র করতে থাকে এবং বিজ্ঞ আদালতে ৪৭/১৬ নং মামলা দায়ের করে যা পরবর্তীতে বিজ্ঞ আদালত খারিজ হয়ে যায়। তা ছাড়া উপাধ্যক্ষ পদে আবেদন না নেওয়ার অভিযোগকারীর মো: আব্দুল গফ্ফর বাড়ি মাদ্রাসা হতে ২০ গজ দূরত্বে তিনি দরখাস্ত জমা না দিয়ে ও যথাসময়ে ঐদিন বিকাল ৪.০০ ঘটিকার পরে দরখাস্ত জমা দেওয়ার নাটক সাঝিয়ে মুলত: মাদ্রাসার ও সংশ্লিষ্টদের ভাবমূর্তি বিনাষ্টের হীনষড়যন্ত্রলিপ্ত একজন চক্রান্ত্রকারীব্যক্তি । কোন চাকুরি প্রার্থীদের নিকট হতে কোন প্রকার আর্থিক লেনদেন বিষয়ে কোন প্রকার কথাবার্তা হয় নাই।
অভিযোগকারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি সম্পূর্ন মিথ্যা অভিযোগকারীদের অভিযোগের তারিখ ০৫/০৭/২০২২ ইং অথচা তিনি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য গত ০৩/০৭/২০২২ ইং তারিখে মক্কায় পৌছান। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজ্ঞ সাংবাদিকদের এ ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানের মর্যাদা হানিকর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি।
-
চামড়ায় সুদিন ফিরছে
জাতীয় ডেস্ক: টানা চার বছর কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েন মৌসুমি কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি এবার কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। মৌসুমি ব্যবসায়ীদের দাবি, গত চার বছর ধরে ট্যানারি মালিক ও আড়তদারদের অনাগ্রহে কোরবানির ঈদে চামড়া কিনে লোকসান গুনেছিলেন ফড়িয়ারা। তবে এবার চামড়ার দাম একটু বাড়ার ব্যাপারে আশাবাদী তারা। ট্যানারি মালিকরাও বলছেন গত কয়েক বছরের তুলনায় কোরবানিদাতারা এবার চামড়ার দাম বেশি পাবেন। অন্যান্য বছরের চেয়ে এবার চামড়া নষ্টও কম হবে।
গত কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়ার একটি অংশ পচে যেতে দেখা গেছে। চামড়া কিনতে অনীহাই ছিল এর কারণ। দেশের চামড়া প্রক্রিয়াজাতকারী ট্যানারি মালিকরা গত কয়েক বছর চামড়া কেনার জন্য বাজারে পর্যাপ্ত টাকা ছাড়েননি। এ জন্য তারা ব্যাংক-ঋণ না পাওয়াকে দায়ী করেছিলেন। চাহিদা কম থাকায় দামও তলানিতে নেমে যায়। অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেন। অনেক জায়গায় বাড়তি দামে লবণ কিনে সংরক্ষণ না করায় পচে যায়।
কোরবানির দিন থেকে শুরু করে এক সপ্তাহ ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া ঢাকার মধ্যে আসতে পারবে না। এতে ঢাকার ভেতরে কাঁচা চামড়ার কেনাবেচা নিয়ে কোনও বিশৃঙ্খলা হবে না। এতে করে ঢাকার ভেতর থেকেই আগে চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিক ও আড়তদাররা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কোরবানির দিন ঢাকার বাইরে থেকে প্রচুর কাঁচা চামড়া আসতো। এতে দুটি ঘটনা ঘটতো। প্রথমত মৌসুমি ব্যবসায়ীরা লবণ ছাড়াই কাঁচা চামড়া রক্তসহ নিয়ে আসতো। এতে আড়তে বা ট্যানারিতে আনতে সময় বেশি লাগলে চামড়া নষ্ট হতো।
দ্বিতীয়ত, ঢাকার এবং ঢাকার বাইরের ব্যবসায়ীরা একসঙ্গে কোরবানির দিন বা পরের দিন চামড়া ঢাকায় আনতে উদগ্রীব থাকতেন। এতে চামড়া নিয়ে বিশৃঙ্খলা তৈরি হতো। গত কয়েক বছর এ কারণে কাঁচা চামড়া রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছিল। এবার লবণের ওপর গুরুত্ব দেওয়ার কারণে তেমনটি হয়তো ঘটবে না।
প্রতিবছর লবণ ছড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এ বছর লবণসহ কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এবারের এই সিদ্ধান্তটা ভালো হয়েছে বলে মন্তব্য করেন শাহীন আহমেদ। তিনি বলেন, এতে চামড়া নষ্ট হবে কম। যারা কাঁচা চামড়া কিনবেন, তাদেরকে দ্রুত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কেনার পরামর্শও দেন।
ঢাকার বাইরে থেকে কোরবানির পর অন্তত এক সপ্তাহ যাতে কোনও কাঁচা চামড়া ঢাকায় প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
শাহীন আহমেদ আরও বলেন, যারা লবণ দিয়ে চামড়া আনবেন কেবল তাদের কাছ থেকেই কাঁচা চামড়া সংগ্রহ করবো। এতে মৌসুমি ব্যবসায়ীরা এবার চামড়ার দাম পাবেন, চামড়াও নষ্ট হবে না।দামে ধস ২০১৮ সালে
২০১৮ সালে হুট করে দাম পড়ে যায় কাঁচা চামড়ার। ২০১৯ সালে হয় ভয়াবহ দরপতন। ২০২০ সালে করোনা এসে অব্যাহত রাখে সেই ধারা। ২০২১ সালেও ব্যবসা না থাকায় ট্যানারি মালিকরাও চামড়া নিতে আগ্রহ দেখাননি। এই কয়েক বছর লাখ লাখ টাকার চামড়া রাস্তায় ফেলে দিতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ীরা।
তথ্য বলছে, ২০১৭ সালে যে কাঁচা চামড়ার দাম ছিল ১৭০০ টাকা, ২০১৮ সালে তা হয় ১২০০ টাকা এবং ২০১৯ সালে বিক্রি হয় ৪০০ টাকায়। ২০২০ ও ২০২১ সালে একই মাপের চামড়ার দাম ঠেকে ৩০০-৪০০ টাকায়।
গত দুই বছর মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আড়তে নিয়ে গরুর চামড়া গড়ে ১০০ টাকা ও ছাগলের চামড়া ১০ টাকায়ও বিক্রি করেছেন। অনেকে দাম শুনে রাগ করে সড়কের ওপর চামড়া ফেলে গিয়েছিলেন। পরে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সরকার বাংলাদেশ থেকে বিশ্বের ৮টি দেশে কাঁচা চামড়া রফতানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অধিশাখা থেকে দেশের চারটি শীর্ষ প্রতিষ্ঠানকে মোট এক কোটি বর্গফুট ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়ে চিঠি ইস্যু করেছে মন্ত্রণালয়। এ বছর লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৭ টাকা ও খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭-৫২ টাকা। ঢাকার বাইরে ৪০-৪৪ টাকা। এছাড়া, খাসির চামড়া ঢাকা ও ঢাকার বাইরে ১৮-২০ টাকা, বকরির চামড়া ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সারা দেশে কয়েক লাখ মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনে বিক্রি করেন আড়তদারের কাছে। আড়তদার সেটা ট্যানারিতে পৌঁছে দেন। ট্যানারির মালিকরা ওই চামড়া প্রক্রিয়াজাত করে রফতানি করেন। -
সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ
জাতীয় ডেস্ক: সরকার সব ধরনের আলোকসজ্জা না করার নির্দেশ দিয়েছে। সারা দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম ভুইয়ার সই করা আদেশে বলা হয়, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ -
চার প্রযুক্তির ওপর নজর দিতে চায় সরকার: সজীব ওয়াজেদ
জাতীয় ডেস্ক: উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশের ভবিষ্যতের জন্য সরকার চারটি প্রযুক্তির ওপর নজর দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, মাইক্রো প্রসেসর ডিজাইন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স এবং সাইবার সিকিউরিটি; এই চারটি প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের এখনই কাজ শুরু করতে হবে।
বুধবার (৬ জুলাই) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্ন্যান্সের দ্বিতীয় সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সজীব ওয়াজেদ। সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্ন্যান্সের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
আইসিটি উপদেষ্টা বলেন, ইন্ডাস্ট্রি, ডিফেন্স টেকনোলজি, এগ্রিকালচারসহ ভবিষ্যৎ পৃথিবীর প্রত্যেকটা সেক্টর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্স নির্ভর হবে। তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে রফতানি ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য এখন থেকেই আমাদের পরিকল্পনা ও কাজ করতে হবে।
দেশ ও বিশ্বের প্রয়োজন মেটাতে মাইক্রো প্রসেসিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স এবং সাইবার সিকিউরিটিতে বাংলাদেশ আত্মনির্ভরশীল হতে কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে শুধু মাইক্রো প্রসেসর ডিজাইনে অন্যান্য দেশকে ধরতে বাংলাদেশের একটু সময় লাগলেও বাকি তিনটিতে বাংলাদেশ বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।
তিনি আরও বলেন, মাইক্রো প্রসেসিং ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ে বর্তমানে পুরো বিশ্ব ২-৩টি দেশের ওপর নির্ভরশীল। ভবিষ্যৎ ডিজিটাল দুনিয়ার জন্য সবকিছুতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। বর্তমানে আমাদের অন্য দেশ থেকেই এই টেকনোলোজি আনতে হচ্ছে। আমার ধারণা, ভবিষ্যতে সবক্ষেত্রেই রোবটিক্স-এর ব্যবহার হবে। ইন্ডাস্ট্রির পাশাপাশি, প্রতিরক্ষা, কৃষি সব ক্ষেত্রেই রোবট শ্রমবাজার টেকওভার করবে। তাই আমরা যদি নিজেদের টেকনোলোজি ডেভেলপ করতে পারি তখন আমাদের অন্যদের ওপর নির্ভরশীল হতে হবে না।
সজীব ওয়াজেদ বলেন, অর্থনীতি যেহেতু ডিজিটাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাইবার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যদিও আমাদের দেশে এই চারটি ক্ষেত্রে কিছু কিছু টেকনোলজি আবিষ্কার হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যদের ওপর নির্ভরশীল।
এই নির্ভরশীলতা কাটাতে প্রয়োজনীয় এসব প্রযুক্তিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইসিটি উপদেষ্টা বলেন, আইওটি ও রোবটিক্সে অন্যান্য দেশ খুব একটা এগিয়ে যেতে পারেনি। এটা নতুন প্রযুক্তি। তাই এটা আমরা সহজেই ধরে ফেলতে পারবো। মাইক্রো প্রসেসরে যেসব দেশ এগিয়ে গেছে তাদের ধরতে আরও ২০ বছর সময় লাগলেও আমাদের আজ থেকেই কাজ শুরু করতে হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাঈফুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য, বিসিএস, বেসিস ও বাক্কো সভাপতি, আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা। -
হাজারো মানুষের স্বস্তি হবে কালেক্টরেট পার্কে
আহাদুর রহমান জনি: বদলে যাচ্ছে সাতক্ষীরার প্রাণকেন্দ্র কালেক্টরেট চত্ত¡রের উদ্যান। বর্ষার জমা জলে জলাবদ্ধ বৃক্ষশোভিত এ উদ্যানটি শহরবাসীর জন্য দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর। চত্ত্বরটি ঘিরে ইতিবাচক মনোভাব পোষণ করছে নিয়মিত চত্ত¡রে আসা দর্শনার্থীরা।
১৯৯৯ সালে সাতক্ষীরা জেলার তৎকালীন এনডিসি জাকির হোসেন কামালের পরিকল্পনায় বিরান এ উদ্যানটি বৃক্ষশোভিত করতে বৃক্ষ রোপন করা হয়। এরপর থেকে অযন্তে থেকেছে উদ্যানটি। শুষ্ক মৌসুমে চা,পান, বিড়ির দোকান, অবৈধ মটরসাইকেল পার্কিং গ্যারেজ করা হতো পার্কটিতে। আবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত না হওয়ায় বৃষ্টির জমা জলে জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হতো। ফলে দূর-দূরান্ত থেকে জেলা প্রশাসক অফিস ও আদালতে আসা মানুষদের অবর্ননীয় ভোগান্তির শিকার হতে হতো। গরমে গাছের তলায় একটু ছায়ার ব্যবস্থা থাকলেও বসার মতো কোন পরিবেশ ছিলো না। বর্ষায় এ ভোগান্তি পোহাতে হতো কয়েকগুন। এরই মধ্যে বুলবুল, আম্পান সহ কয়েকটি ঘূর্ণিঝড়ে এ উদ্যানের বেশ কয়েকটি বড় গাছ মরে যায়। বিপদ আরও বাড়ে। গাছ গুলো অপসারন না করায় পচা ডাল ভেঙে পড়তে শুরু করে।
তবে সময় পাল্টেছে। ২০২০’এ সাতনদীতেই এ ভোগান্তির চিত্র তুলে ধরে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সাতনদীর ওই প্রতিবেদনে তৎকালীন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সে মোতাবেক জেলা প্রশাসক এ উদ্যানটিতে মাটি ভরাট করে উঁচু করার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু করোনা ও বিভিন্ন জটিলতায় তিনি কাজটি শেষ করে যেতে পারেননি।
পরবর্তী জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর দায়িত্ব গ্রহণ করে উদ্যানটির দিকে নজর দেন। কালেক্টরেট চত্ত্বরে আগত দর্শনার্থীদের বিশ্রাম ও শহরবাসীর চিত্ত-বিনোদনের কথা ভেবে তিনি এ উদ্যানটিকে পার্কে রুপান্তরের পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা বাস্তাবায়ন চলমান আছে।
সাতক্ষীরা জেলা জজ আদালতের আইনজীবী এখলেছার আলী বাচ্চু সাতনদীকে জানান, কোর্টে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ন্যায় বিচারে চাইতে আসে। কিন্তু তাদের ধার্যদিনে ৫ থেকে ১০ মিনিটের কাজের জন্য সারাদিন এ চত্ত্বরে কাটাতে হয়। উদ্যানটির বড় বড় গাছ মরে যাওয়ায় ভোগান্তি বাড়ে তাদের। জেলা প্রশাসকের এ উদ্যোগকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। তবে এখানে আগত মানুষের কথা মাথায় রেখে বসার ব্যবস্থা একটু বেশি রাখলে ভাল হয়।
অপর আইনজীবী কাজী মনিরুজ্জামান সোহান জানান, জেলা প্রশাসকের এ উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। কালেক্টরেট অফিসে ও আদালতে প্রতিদিন কয়েকহাজার মানুষের সমাগম হয়। কিন্তু অপেক্ষার জন্য এ জায়গাটিকেই সবাই বেছে নেয়। অবৈধ পার্কিং সহ চা-সিগারেটের দোকান এ উদ্যানটি দখল করে ছিলো। তবে এবার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে।
কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়নের ওয়াসিম। পেশায় তিনি মটরসাইকেলে যাত্রী সেবা দেন। প্রতি সপ্তাহেই তিনি কোর্টে আগত বিভিন্ন মানুষকে পৌছেদেন আবার ফেরতও নিয়ে যান। কিন্তু এর মাঝে কোন কাজ না থাকায় তাকে এ উদ্যানেই অপেক্ষা করতে হয়। তার সাথে কথা হলে তিনি জানান, এই কাদায় কোথায় দাড়াবো। কিন্তু প্রতিবেদকের কাছ থেকে নির্মানাধীন পার্কের বিষয়ে জানতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, সপ্তাহে দুই তিনদিন এখানে আসি। বর্ষা কাদায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কোন সময় গাছের গুড়িতে বসে বা দাড়িয়ে সময় পার করতে হয়। যদি এখানে বসার জায়গা করা হয় তাহলেতো আমাদের জন্য সুবিধাই হয়। তবে জেলা প্রশাসকের কাছে দাবি করে তিনি জানান, এখানে যদি একটু ছাউনির ব্যবস্থাও করা হয় তাহলে আরও ভাল হবে।
নলতার আব্দুর রশিদ প্রায়ই এ চত্ত্বরে কাপড় বিক্রি করেন। তবে তার কোন নির্দিষ্ট স্টল নেই। তিনি ঘুরে ঘুরেই তার পন্য বিক্রি করেন। তিনি সাতনদীকে জানান, বর্ষায় কাঁদা আর গরমের সময় বসার জায়গা না থাকায় অনেকেই এখানে কাজে এসে অপেক্ষা করার জন্য জায়গা পায়না। কোর্টের আশেপাশেই সবাই ঘুরে। যদি এরকম কিছু হয় তাহলে অপেক্ষার জায়গা পাওয়া যাবে। লোকসমাগম আরও বেশি হবে। তাই আমার ব্যবসা ভাল হবে বলে আমি মনে করি।
আইনজীবী সহকারি আক্তার হোসেন সাতনদীকে জানান, জেলা প্রশাসকের এ উদ্যোগটি খুবই ভাল। আমাদের কাছে আসা বিপদগ্রস্থ মানুষগুলো ছায়ায় বসার জায়গা না পেয়ে চায়ের দোকানে ও আশেপাশের এলাকায় সময় কাটায়। এতে তাদের খরচ ও সময়নষ্ট দুটিই হয়। তবে যেহেতু এখানে একটি পার্ক হবে, তাই বিভিন্ন কাজে আসা মানুষগুলো এবার স্বস্তি পাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর সাতনদীকে জানান, চত্ত্বরটি ঘিরে অনেক পরিকল্পনা আছে। চত্ত্বরটিতে সাজানো থাকবে বসার জায়গা, সেখানে বিশ্রাম নেবে সবাই। ওয়ার্ক ওয়েতে সকাল কিংবা সন্ধ্যায় নাগরিকরা একটু স্বস্তিতে হাটতে পারবে। গোধুলীতে থাকবে লাইটিং এর ব্যবস্থা যাতে সন্ধ্যার পর থেকেও শহরবাসী এখানে সময় কাটাতে আসতে পারবে। পার্কটিতে নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হবে।
মিঃ কবীর আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পরই কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১ মাসের মধ্যেই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে পার্কটি। -
জেলায় চোরাই রেণুর বাজার রমরমা
আহাদুর রহমান জনি: পলিব্যাগের বল নদীতে ভাসিয়ে প্রতিবেশি দেশ ভারত থেকে নিম্নমানের গলদা রেণু দেশে আনছে চোরাকারবারীরা। চোরাই পথে আনা এসব রেণু উচ্চ ম‚ল্যে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। মার্চ মাস থেকে জুন পর্যন্ত সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও ভোমরা সীমান্ত দিয়ে মৌসুমে রেণু পোনা চোরাচালানিতে অন্তত শত কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।
রেণু পাচারের এ বিপুল এই অর্থ মধ্যস্বত্বভোগী হয়ে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে ভারতে। এতে যেমন ব্যাহত হচ্ছে দেশীয় গলদার উৎপাদন তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। এদিকে ২০২১ সালে বিপুল পরিমাণে রেনু আটক হলেও এ বছর উল্লেখ করার মত কোন আটকের ঘটনা ঘটেনি। তবে নেপথ্য কারণ হিসেবে জানা যায় বল প্রতি দুই হাজার টাকা বখরা দেওয়া হয়। তাই আটক হয়না সেসব। প্রতিটি বলে প্রায় ৪০ হাজার গলদার রেণ‚ থাকে।
গোপন স‚ত্রে জানা গেছে, সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ী ২ নাম্বার, ইমিগ্রেশন অফিসের পেছনদিয়ে,শাঁখরা ও পদ্মশাঁখরা সহ দেবহাটার সীমান্তের বিভিন্ন চোরাপথে প্রতিরাতে ২শ থেকে ৩শ বল বাগাদা ও গলদা রেণু পোনা আসে। এসব রেণু পোনা সরাসরি চলেযায় দেবহাটা উপজেলার কুলিয়ার পোনা বাজারে। দেবহাটার কুলিয়া ব্রীজ এর নিচে গড়ে উঠেছে ভারতীয় গলদা ও বাগদা রেণু পোনার বাজার। এ ছাড়াও চোরাকারবারীরা কলারোয়া উপজেলার দেয়ারা, ভাদিয়ালি, কেড়াগাছী, তলুইগাছা সীমান্ত এবং দেবহাটা উপজেলার নাংলা, ভাতশালা, খানজিয়া, পারুলিয়ার খেজুরবেড়ী ও সদরের ভোমরা, গয়েশপুর, বৈকারী সীমান্ত দিয়ে রেণু পোনা, মাদকসহ অবৈধ ভারতীয় চোরাই পণ্য আমদানির রুট হিসেবে ব্যবহার করছে। কালিগঞ্জ উপজেলার বসন্তপুর, হিঙলগঞ্জ এবং শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, নুরনগর সীমান্ত দিয়ে রেণু পোনা ও মাদকসহ ভারতীয় অবৈধ মালামালের চোরাই রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারীরা।
স‚ত্র জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সদর ও দেবহাটার সীমান্ত দিয়ে ভারতীয় গলদা ও বাগদা রেণু পোনার ব্যবসা চলছিলো গোপনে। কিন্তু এখন কিছু অসাধু কর্মকর্তা পলিপ্রতি ২০০০টাকা করে আদায় করে। যার ফলে প্রকাশ্যেই রমরমা চলছে চোরা রেণুর ব্যবসা। ভারতীয় এসব রেণু পোনা সাতক্ষীরা জেলাসহ খুলনার ডুমুরিয়া, পাইকগাছা, বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা, রামপালের ফয়লা, মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা বিভিন্ন বাজারে সরবরাহ করাহয়। দেশি হ্যাচারির পোনাও ভারতীয় এসব পোনার কাছে টিকতে পারছে না।
নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, সদরের উপজেলার ভোমরার মতিনুর ও গোলাম সীমান্ত পার করে দেয়। ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ইবাদুল ও ভোমরা বন্দরের টাওয়ার মোড় এলাকার বাদশা গাজীর ছেলে মন্টু, কবীর, আনারুল, বৈকারির আক্কাস, বাদামতলার কানা সালাম, সিদ্দক, শ্রীপুরের আনারুল, মালেক, মিলবাজার এলাকার জাহাঙ্গীর রেণু পাচার করে।
দেবহাটা উপজেলার গলদা রেণু বা বল পাচারের ম‚ল হোতা আব্দুল আলিম মেম্বার। সবকিছু ম্যানেজ করার দায়িত্ব তার কাঁধে। যেখানে যা ম্যানেজ করার প্রয়োজন তা সেই করে। দেবহাটার নফলির (বাগদার রেণু) একমাত্র চোরাকারবারী শফিকুল হাজী। তার আবার ভারতের চেন্নাইতে একটি নার্সারি আছে। অন্যান্যের মধ্যে পারুলিয়া খেজুরবেড়ী এলাকার ছোট জাকির, পারুলিয়া এলাকার হুন্ডি খোকন, নাংলা নওয়াপাড়ার আজগর, নুরুজ্জামান, মালেক, দেবহাটার হুন্ডি আলাউদ্দিন, মামুন হোসেনসহ বেনামি অনেক চোরাচালানিরা। বিশ্বস্ত স‚ত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে গলদা রেণু আমদানির বিভিন্ন রুটে পাচিং ম্যান (পাচারকারী) হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন ভোমরা গয়েশপুর এলাকার কবীর হোসেন, আনারুল ইসলাম, দেবহাটা নাংলা এলাকার মালেক, শাখরা কোমরপুর এলাকার একজন জনপ্রতিনিধিসহ আরো কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানান, ভারত থেকে চোরাই পথে প্রতিরাতে সহস্রাধিক পলিব্যাগে করে রেণু পোনা নদী দিয়ে ভাসিয়ে নিয়ে আসা হয়। যার মূল্য কমপক্ষে অর্ধকোটি টাকা।
শ্যামনগরে রেণু পাচার কারীদের লিডার হলো সাদেম। পশ্চিম কৈখালী গ্রামের মৃত তারিক বাইন এর পুত্র শফিকুল ইসলাম (জঙ্গল), শৈলখালী গ্রামের আরশাদ বর্কন্দাজ এর পুত্র মোনাজাত, পুর্ব কৈখালী শামছুর শেখ এর পুত্র আরজ খান, পুর্ব কৈখালী খোকন এর পুত্র রাজ বাদশা, কারিকার পাড়ার সাত্তার এর পুত্র আব্দুল্লাহ, পশ্চিম কৈখালী গ্রামের খলিল মুল্লিকের পুত্র হাবিবুব, নিদয় কৈখালী গ্রামের আঃ গফ্ফারের পুত্র সুবিদ, গাড়াখালী গ্রামের কাশেম এর পুত্র সাঈদ,আস্তাখালী গ্রামের জুব্বার শেখ এর পুত্র হামিদ, গোলাখালী গ্রামের মৃত সিয়াম উদ্দিন এর পুত্র জামির হোসেন জামু, শৈলখালী গ্রামের কাশেম, আজিজুল, দেলোয়ার, শৈলখালী গ্রামের জুব্বার, ধীরাজ, পশ্চিম কৈখালী গ্রামের গফ্ফার, শৈলখালী গ্রামের মোস্তফা, কৈখালী ক্যাম্পের পাশে দেলোয়ার, রফিক, মনির, ইসমাইল শ্যমনগরে রেণু পাচারের সাথে জড়িত। তবে সম্প্রতি কোস্টগার্ড ও বিজিবির তৎপরতার মুখে শ্যামনগরে গলদা বা বাগদার রেণু আসা বন্ধ রয়েছে।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান, ভারত থেকে আসা গলদ ও বাগদার রেণু পোনা সম্প‚র্ণ অবৈধ। তবে আমরা চোরাই রেণু পরীক্ষা করে দেখেছি। এগুলোর সাথে কোন ধরনের ভাইরাস বা অন্য কোন জৈব পদার্থের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। -
জনবল সংকটে সামেক অর্থপেডিক্স বিভাগ
চারজনের মধ্যে অবসরে যাচ্ছেন আরও একজন:
মিড লেভেল ডাক্তারের পদ শূন্য:আহাদুর রহমান জনি: ডাক্তার সংকটে ভোগান্তিতে আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাড়ভাঙা রোগীরা। ফলে নির্দিষ্ট সময়ে সার্জারি হচ্ছে না তাদের। ওটিতে ৮ থেকে ১০ঘন্টা সময় ব্যয় করলেও অর্থপেডিক্স রোগীর চাপ সামলাতে হিমশীম খাচ্ছেন একজন সার্জারী ডাক্তার।
প্রবল জনবল সংকটে ধুঁকে ধুকে চলছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগ। মিড লেভেল ডাক্তার সংকটের জন্য এমন অবস্থা। এছাড়ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক্সে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ জন চিকিৎসা সেবা নিতে আসেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চার জন ডাক্তার কর্মরত আছেন। ২জন এসিস্ট্যান্ট প্রফেসর, একজন কনসালটেন্ট ও একজন প্রফেসর প্রফেসর দিয়ে চলছে অর্থপেডিক্স বিভাগ। আবার তাদের মধ্যে একজন এসিস্ট্যান্ট প্রফেসর দুই মাস পর অবসরে গেলে ভোগান্তি আরও বাড়বে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাইকগাছা থেকে চিকিৎসা নিতে আসা সবুজ ফকিরের (২১) সাথে কথা হলে সে জানায়, ঈদুল ফিতরের পরদিন মটরসাইকেল এক্সিডেন্টে হাত ভেঙে যায় তার। তারপর কিছু দিন সদর হাসপাতালের অর্থপেডিক্স ডা হাফিজুল্লার ট্রমা সেন্টারে চিকিৎসা নেয়ার পর আর্থিক সংকটে সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে বেশ কিছু দিন থাকার পর তার অপারেশনের দিন ধার্য হয়। আশ্চর্যজনক ভাবে অপারেশনের আগ ম‚হ‚র্তে তার সকল ফাইল গায়েব হয়ে যায়। ফলে অপারেশন হয়নি। বাধ্য হয়ে জুনের ৬ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয় সবুজ। গত মাসের ২৭ তারিখ তার অপারেশনের দিন ধার্য্যহয়। কিন্তু অনিবার্য কারণে সেই দিন পরিবর্তিত হয়ে ২জুলাই আবারও অপারেশনের দিন ধার্য্যহয়। কিন্তু এ দিনও অপারেশন হয়নি। তাকে জানানো হয়েছে ঈদুল আযহার পর অপারেশন হবে।
কালিগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা মুজিবর গাজী সাতনদীকে জানান, মটর সাইকেল দ‚র্ঘটনায় তার পা ভেঙে যায় ৬ বছর প‚র্বে। তখন সদর হাসপাতাল থেকে ডাঃ হাফিজুল্লাহর তত্বাবধানে তার পায়ে অপারেশন করা হয়। কিন্তু ভালভাবে জোড়া না লাগার কারণে কিছু দিন প‚র্বে তার হাড়ের জোড়া আবারও ছাড়িয়ে যায়। তিনি মার্চের ৫ তারিখ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে জানানো হয় আবারও অপারেশন করতে হবে। সেই থেকে এখনো তিনি ভর্তি আছেন । কিন্তু দুই বার অপারেশনের দিন ধার্য হলেও এখনো অপরেশন হয়নি।
শ্যামনগরের কাশিমারি গ্রামের সিরাজুল ইসলাম নামের আরও এক রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গ্রাইন্ডিং মেশিনে তার পায়ের শিরা কেটে যায়। ২ মাসে ২বার অপারেশনের দিন পাল্টানোর পর অবশেষে তৃতীয়বারে তার অপারেশন হয়।
এদিকে কয়েক ঘন্টা অবস্থান করার পরও বিভাগীয় প্রধান কামরুজ্জামানকে পাওয়া যায়নি। তবে সামেক অর্থপেডিক্সের সহকারী অধ্যাপক ডাঃ প্রবীর কুমার দাসের অপারেশন থিয়েটারে কথায় হয়। তিনি জানান সকাল ৯টা থেকে সার্জারি করছেন তিনি। তিনি সাতনদীকে জানান অর্থপেডিক্সে যে মিড লেভেলের ডাক্তার প্রয়োজন কেউ নাই। ইনডোর, আউটডোর, রেজিষ্টার ও এসিস্ট্যন্ট রেজিষ্টার নাই। শুধু কনসালটেন্ট একজন, এসিস্ট্যান্ট প্রফেসর ২জন আর ফুল প্রফেসর একজন। আমাদের প্রায় সকল পদ শ‚ন্য। এসোসিয়েট প্রফেসরের পদ শ‚ন্য, মিডলেভেল ডাক্তারদের সকল পদই শ‚ন্য। এই অবস্থায় আমরা আমাদের সবটুকু দিয়ে যতটুকু সার্ভিস দেয়া যায় তাই দিচ্ছি। তবে বারবার অপারেশনের দিন বদল হওয়ার বিষয়ে তিনি জানান, আমাদের আরও একজন জন প্রফেসর অবসরে যাবেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যারা অনেক পুরানো ভাঙা নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমরা একটু ডিলে করি। কারণ সেটাকে কোন সমস্য নেই। আর এ জন্যই এত অল্প জনবল নিয়েই সদ্য আসা রোগীদের তাৎক্ষনিক চিকিৎসা সেবা আমরা দিতে পারি।