Blog

  • তালার চরমপন্থী নেতা সিরাজুল ২০ কোটি টাকার মালিক

    হাবিবুর রহমান: জিরো থেকে শুরু করলেও দখলবাজি করে হিরো হয়েছে চরমপন্থী বাহিনীর শীর্ষ নেতা সিরাজুল। একের পর এক বিরোধপূর্ণ জমি কিনে গডফাদারদের সহযোগীতায় বনেছে আঙুল ফুলে কলাগাছ। তার দখলবাজী থেকে রেহায় পায়নি খোদ পুলিশের এক কনস্টেবল।
    অনুসন্ধানে জানা যায়, এক সময়ে তালার সাধারণ মানুষের ঘুম হারাম করা চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতা ছিলো সিরাজুল। তালার ত্রাস বিপ্লবী কমিউনিস্ট পার্টি মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সে পরিচিত। ২০০৭ থেকে জরুরী অবস্থা জারী থাকায় পরবর্তী ২ বছর সিরাজুল পালিয়ে ভারতে ছিলো। বর্তমান সরকার ক্ষমতায় এলে পিতার হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেয় সে। কিন্তু সুবিধা করতে না পেরে এক সময় যোগ দেয় আওয়ামী লীগে। তারপর থেকে মূলত শুরু হয় তার উত্থান। একের পর এক জমি দখল করতে থাকে সে। গড়ে তোলে বিশেষায়িত বাহিনী। যে বাহিনীর কাজ হচ্ছে বিরোধপূর্ণ শরীকের জমি খুঁজে বের করা। সেখানে শালিষের নামে শরীকদের মধ্যে বিরোধ আরো চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি ঘোলাটে করতে দু’পক্ষ থেকে সুবিধা নিয়ে জমি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে সে সুবিধা হলো জমির অংশ। শরীকের সেই জমির বেশ কিছুটা অংশ দেয়ার জন্য দু’পক্ষকেই প্রস্তাব দেয়া হয়। যে পক্ষ প্রস্তাব গ্রহণ করে তারা সে পক্ষের কাছ থেকে প্রথমে জমি লিখে নেয়। পরে শুরু করে দখলবাজি। জমির যত বৈধ কাগজ থাকুকনা কেন, এ গ্রুপটির কাছে সেসবের কোন দাম নেই। গায়ের জোরই শেষ কথা।
    দখলবাজি করে অগাধ সম্পদের মালিক হয়েছে সিরাজুল। চরমপন্থা থেকে বের হয়ে আসার পর কপর্দকহীন সিরাজুলের মেহেন্দীগঞ্জের আলিশান বাড়িটি তৈরি করতে প্রায় ২ কোটি টাকার ওপর খরচ হয়েছে। অপরদিকে তালার মেলাবাজারে জালাল ডাক্তারের একটি বিরোধপূর্ণ জমি শালিষ করতে গিয়ে একই কায়দায় দখল নেয়। সেখানেও দেড় কোটি টাকা খরচ করে ৩তলা একটি বাড়ি আছে সিরাজুলের। এক কনস্টেবলও তালায় জমি কিনে একই ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন। একই অবস্থায় পতিত আছে তালার আরও দুই সাংবাদিক। অসংখ্য সাধারণ মানুষ তাদের অত্যাচারের কাহিনী বলতে পারেনা। দখলবাজির টাকায় কিনেছে ৫০ বিঘার উপর কৃষি জমি। বর্তমানে তার মোট সম্পদের পরিমান ২০ কোটি টাকারও বেশি। এ বিষয়ে সিরাজুল ঘেরে মাছ চাষ করে অবস্থার পরিবর্তন হয়েছে জানালেও ঘের করার নেপথ্যে আছে জমি দখল। সিরাজুলদের প্রচন্ড রাজনৈতিক চাপের কাছে অসহায় খোদ প্রশাসন। ফলে গডফাদারের ছত্রছায়ায় থাকা সিরাজুলদের দৌরাত্ম দিনকে দিন বাড়ছেই।
    সিরাজুলের গ্রুপে মোটেই সাধারণ কোন মানুষ নেই। এ গ্রুপে উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার, গোলজার সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সাবেক চরমপন্থী সদস্য সহ বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের স্থানীয় কর্মচারীও আছে। তেমনই একজন হলো নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হিসাব সহকারী মনিরুজ্জামান মনির। সরকারি সম্পদ লুটপাট ও অবৈধ টাকার পাহাড় বানিয়ে নামে, বেনামে জায়গা জমি কিনে কোটিপতি হয়েছে সেও।

  • দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি: এমপি বাবু

    পাইকগাছা প্রতিবেদক: কয়রা-পাইকগাছা খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলের আদর্শিক নেতা-কর্মীর বড় অভাব। লেবাসধারী আওয়ামীলীগ আছে অনেক। আওয়ামীলীগ অনেকে করেন, কিন্তু ঘুরে দাঁড়ানো লোকের অভাব। দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি। ঘরের পাহারাদার আগে ঠিক করতে হবে। এমপি বাবু দলের কমিটি প্রসঙ্গে বলেন, নবীন ও প্রবীনের সমন্বয় করে সকল সংগঠনকে মজবুত করতে হবে। দলের মধ্যে অনেকে রয়েছেন ঘাপটি মেরে, তারা সুযোগ সন্ধানী। দলের নেতা হতে হলে তাকে কর্মীবান্ধব হতে হবে। শত্রু অনেক থাকার চেয়ে একজন মিত্র থাকায় শ্রেয়। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি দলের সকলকে একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান গত কাল সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর আ’লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এস এম রেজাউল হক,প্রভাষক আব্দুল ওহাব বাবুল, প্রভাষক মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর রাফেজা খানম, ওয়ার্ড আ’লীগের মধ্যে সুজন কুমার সানা, আঃ বারিক গাজী, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, শ্যামপদ মন্ডল, মোঃ আজিজ গোলদার, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, পৌর মহিলা লীগের শেখ জুলি, যুবলীগের সাধারন সম্পাদক জগদীশ রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ।

  • পাইকগাছায় জাতীয় শোক দিবস উদযাপন প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা প্রতিবেদক: ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী, ৮আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ পরিচালনায় বক্তব্য রাখেন। উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জুন শাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, পাইকগাছা সরকারি কলেজ ভারপ্রাপ্ত প্রিন্সিপল মিহির বরণ মন্ডল, মহিলা কলেজ প্রিন্সিপাল রবিউল ইসলাম, কর্মকর্তা মোঃ রেজায়েত আলী, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

  • বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

    তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান(পিপিএম বার) এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
    বৃহস্পতিবার (৪ ই আগষ্ট)দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান(পিপিএম বার) ফুল দিয়ে শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভকামনা জানান তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম। ফুলের শুভেচ্ছা বিনিময় কালে বিদায়ী পুলিশ সুপার সাতক্ষীরা জেলার মানুষের ও সাংবাদিক ভাইয়ের শুভকামনা জানান এবং নিজের জন্য দোয়া কামনা করেন।
    উল্লেখ্য গত বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরা জেলা সহ দেশের মোট ৪০ টি জেলায় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দ্বায়িত্ব দেয়া হয়। এবং যার ফলে দ্বায়িত্বরত পুলিশ সুপার মোস্তাফিজুর সিএমপির উপ- কমিশনার হয়ে পদোন্নতি নিয়ে বিদায় নিচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশের দ্বায়িত্ব থেকে।

  • সামেক হাসপাতালে ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের নবাগত ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত -ই- খুদা’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ২১ আগস্টে যারা শহিদ হয়েছেন সে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “সাতক্ষীরা মেডিকেল কলেজ বাংলাদেশের সেরা কলেজের তালিকায় অবস্থান করে নিয়েছে। নবাগত ইনটার্ণ চিকিৎসকদেরকে এই কলেজের সুনাম ধরে রাখতে হবে। ডাক্তারী পেশা একটি মহৎ পেশা। এই সেবামূলক পেশার মর্যদা রক্ষা করতে হবে। মানব সেবার ব্রত নিয়ে নবাগতদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে।’
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা বি এম এ’র সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, স্বাচিপের সাতক্ষীরা জেলা সভাপতি ডা. মো. মোকলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এ.এইচ.এস.এম কামরুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অজয় কুমার সাহা, মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগীয় প্রধান ডা. শংকর কুমার প্রসাদ, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এ অভ্যার্থনা প্রদান অনুষ্ঠানে ৭০ জন নবাগত ইনটার্ণ চিকিৎসককে ফুল ও উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময় নবাগত ইনটার্ণ চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচিতি উপস্থাপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আর এম ও ডা. আহমেদ আল মারুফ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ও নবাগত ইনটার্ণ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মাহমুদুল হাসান পলাশ ও ডা. সুতপা চ্যাটার্জি।

  • কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

    হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শেখ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
    নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ এর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার এর স্টাফ রিপোর্টার শেখ শাওন আহমেদ সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ও দৈনিক সাতঘরিয়া’র স্টাফ রিপোর্টার আরাফাত আলী।
    কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হাফিজুর রহমান (দৈনিক সাতনদী) ও শেখ সাদেকুর রহমান (দৈনিক সংযোগ বাংলাদেশ), যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন (দৈনিক আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা ও পত্রদ‚ত), দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম লাভলু (দৈনিক মানবজমিন), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক সময়ের খবর ও পত্রদ‚ত), সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন (দৈনিক সংবাদ), শফিকুল ইসলাম ( ডেইলী মর্ণিং অবজারভার) ও মোখলেসুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো)।
    এর আগে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভা থেকে আবেদনের ভিত্তিতে ২৩ জনকে প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা হয়। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ি পুরাতন সদস্যদের দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ২৬ জনের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

  • বস্তায় শীতকালীন সবজি চাষের সম্ভাব্যতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    রাহাত রাজা: এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের রোপা আমন ধান ক্ষেতে সাথী ফসল হিসেবে বস্তায় শীতকালীন সবজি চাষের সম্ভাব্যতা এবং লাভজনকতা যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়াম্যাম এস এম আতাউল হক দোলন, এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপ-পরিচালক আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
    প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন এগ্রোটেকনলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ আব্দুল মান্নান তার আলোচনায় বলেন ধান চাষের পাশাপাশি সবজি চাষ অধিক লাভ জনক। অল্প সময়ে ধানের সাথে সাথী ফসল হিসেবে সবজি চাষ দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষকদের অর্থ ও পুষ্টির চাহিদে মিটাতে বিশেষ ভ‚মিকা রাখবে। এ প্রযুক্তি কৃষক থেকে কৃষক পর্যায়ে ছড়িয়ে যাবে।
    ২৬ জন কৃষক ও ১৪ জন উপসহকারী কৃষি অফিসার এ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে রোপা আমন ধানের ক্ষেতে সাথী ফসল হিসেবে বস্তায় শীতকালীন সবজি চাষের উপর কৃষকদের সাথে মুক্ত আলোচনায় করা হয়। এবং ধান চাষের জমিতে সরজমিনে উপস্থিত হয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামার বাড়ি সাতক্ষীরার উপপরিচালক মোঃ নুরুল ইসলাম।

  • সন্ত্রাসী সিরাজুল বাহিনীকে রুখবে কে?

    নিজস্ব প্রতিবেদক: তালায় পৈত্রিক, এজমালী ও দানপত্র সুত্রে পাওয়া তিন একর জমি নিয়ে এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্বারা প্রকাশ্য জীবন নাশের হুমকি এবং জমি দখল করে নেওয়ার বিষয়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আতংঙ্কগ্রস্ত হয়ে আছেন ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছেন স্থানীয় প্রশাসন।
    দিনভর ওই জমিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে একটি সুত্রে জানা গেছে সিরাজুল ও তার বাহিনীরা নতুন পরিকল্পনা নিয়ে আজ আবার লিয়াকতদের ভিটাবাড়ি দখল করার প্রস্তুতি নিচ্ছে।
    তথ্য মতে প্রকাশ, তালার মোবারাকপুর গ্রামের মৃত লস্কর শেখের তিন পুত্র হাবিল শেখ,কাবিল শেখ ও আকিমুদ্দিন শেখ। এই তিন ছেলে মধ্য আকিমুদ্দিন শেখ দীর্ঘ ৭০ বছর ধরে তালা মৌজার এস এ খতিয়ান- ১৪৩, বুজরাত খতিয়ান নং ২০৬৫, ডি পি খতিয়ান নং- ৩৫, সাবেক দাগ নং ২৭৭ বি এস দাগ নং- ২১৫০ এর ২.৯৩৭৫ একর জমি ও এস এ দাগ নং ২৭৫ এর ১৯ শতক মোট প্রায় তিন একর জমি ভোগ করে করে আসছেন। কিন্তু উক্ত জমি নিয়ে নি:স্বত্ববান বেদখলীয় শরিক কাদের শেখের পুত্র আলহাজ¦ সিরাজ উদ্দীন শেখ ও সোবাহান শেখ, সরফুদ্দিন শেখ এলাকার চিহ্নিত ভ‚মিদস্যু ও সন্ত্রাসী বাহিনী বারুইহাটি গ্রামের মো:নুরো সরদারে ছেলে গোলজার সরদার, মশিয়ার সরদার, মকছেদ সরদারের পুত্র শফি সরদার, মহান্দী দাউদ মোড়লের পুত্র সিরাজুল ইসলাম মোড়ল, ঘোষনগর গ্রামের অমল ঘোষের পুত্র অজয় ঘোষসহ ৩০-৩১ গনের নিকট জরিপের ৩৫ ডিবির আকিমুদ্দিন শেখের নামের একক দখ নোট থাকায় এই জমি আইনগত ভাবে রেজিঃ হবে না। কিন্তু ৩৫ ডিবির জালিয়াতি পর্চা তৈরী করে পরোশপর যোগসাজেছে তঞ্চকী দলিল সৃষ্টি করেন। উক্ত তঞ্চকী দলিল বুনিয়াদে তারা সহকারী কমিশনার ভ‚মি অফিস হতে নামপত্তন করেন। উক্ত সকল নামপত্তনের বিরুদ্ধে ১৫০ ধারায় সহকারী কমিশনার ভ‚মি আদালতে উক্ত নাম পত্তনের বাতিলের দাবিতে মামলা দায়ের করা হয়। যার নং ৪৫/২১২২। বিজ্ঞ তালা সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানী- ৫৮/১৪ নং একটি বাটোয়ারা মামলা চলমান ও তালা সিনিয়র সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানি- ১/২২(তালা) নং একটি সুট ফর ইনজাশন (নিষেধাজ্ঞা) মামলায় নিষেধাজ্ঞা প্রার্থনা না মজ্ঞুর হলে উক্ত না মজ্ঞুর আদেশের বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ দায়েরা জর্জ আদালতের মিস আপিল মামলা যার নং ১৫/২২ মামলা দায়ের করা হয়। মামলাটি সাতক্ষীরার বিজ্ঞ যুগ্ম জজ দ্বিতীয় নং আদালতে ২১/০৮/২২২ তারিখে আপিল শুনানীর দিন ধার্য রহিয়াছে।
    প্রকাশ থাকে যে, মৃত লস্কর শেখের প্রথম পেুত্র হাবিল শেখের ওয়ারেশ মো: জাকির হোসেন শেখ ও মো: ইকবল হোসেন শেখ জানান, তাহার এই জমির পরিবর্ততে এজমালী স‚ত্রে অনত্র দখল করেন। বিধায় তাদের এই জমিতে কোন দাবি নেই। এবং আরও প্রকাশ থাকে যে উক্ত জমি নিয়ে ২০১৪ সালে তালা সদর ইউনিয়নের গ্রাম আদালতে দায়ের করা ৩৪/১৪ নং মামলায় তিন ভায়ের মধ্য তালা মৌজার জমি আকমুদ্দিন শেখেকে দানপত্র করে দেওয়া দলিল অথাৎ যে দলিল দীর্ঘদিন যাবৎ লুকিয়ে রেখেছিলেন কাদের শেখের শেখের পুত্র আলহাজ¦ সিরাজ উদ্দীন শেখ। সেই দলিল আলহাজ¦ সিরাজ উদ্দীন শেখ গ্রাম আদালতে জমা দেন ।
    এবিষয় সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন এই জমির দানপত্র দলিল আদালতে জমাদেন। তিনি এঘটনা সত্যতা স্বীকার করেন।
    এছাড়া তালা মৌজার নালিশি জমি মৃত আকিমুদ্দীন শেখের নামে একক ভাবে রেকর্ড হওয়ার কথা থাকলেও ষড়যন্ত্রের মাধ্যমে এস এ রেকর্ড অনুযায়ী শরিক গনের নামে মাঠ পর্চা তৈরী হয়। কিন্তু মাঠজরিপের আমিন মাঠপর্চার ৯ এর কলমে আবুল কাশেম শেখ গং দের নামে অত্র খতিয়ানে দখল নাই মর্মে রেকর্ড প্রস্তুত হয়।জরিপের ৩০ ধারায় দোতরফা শুনানী অন্তে অভিযোগকারী দের আপত্তি মামলাটি শুনানি অন্তে ৯ এর কলমে দখল নোট কর্তন প‚র্বক তার পিতা আকিমুদ্দীন শেখ এর ১ নং ক্রমিকের নামের নিচে গ্রুপ লাইন টানেন এবং খতিয়ানের এর ১০ ক্রমিকে নামের নিচে অত্র খতিয়ানে আবুল কাশেম শেখ গংদের দখলে নাই মর্মে এক রায় প্রদান করেন। হাবিল শেখ ও কাদের শেখ এর ওয়ারিশ গন উক্তরায়ের বিরুদ্ধে আপত্তি মামালা জরিপের কোন স্থরে দাখিল করেন নাই। পারিবারিক আপোষের এটি একটি বড়ধরনের প্রমান বহন করে।
    কিন্তু এই জমির বৈধ মালিক থাকার সত্বেও নিস্বত্ববান শরিকদের কাছ হতে ভ‚মিদস্যুও সন্ত্রাসী সিরাজুল মোড়ল, গোলজার সরদার, মশিয়ার সরদার, শফি সরদার, অজয় ঘোষ সহ আর অনেকে ১৫ শতক জমি জমির জাল- জালিয়াতি কাগজপত্র সৃষ্টি করে প্রতিনিয়ত দখল ও অবৈধ ভাবে আকিমুদ্দিনের ছেলেদের প্রাণ নাশের হুমকি প্রদান সহ বেশ কয়েকদিন বৈধ জমির মালিকদের পরিবারের সদস্য উপর হামলা চালানো হচ্ছে। মালিকদের বাড়ির স্ত্রীরা সহ অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
    এছাড়া প্রকাশ থাকে যে, উক্ত জমির মধ্য কিছু জমি উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান মনির নামে ও শাশুড়ীর নামে জমির জাল দলিল তৈরী করে জমি দখল করা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। সে ওই জমিতে সরকারী ভাবে মুক্তিযোদ্ধার জন্য প্রাপ্ত একটি ঘর নির্মাণ করার জন্য পায়াতারা করছে। সে ইউএনও অফিস কর্মরত থাকায় এহন কর্মকান্ড চালাচ্ছে সন্ত্রাসী বাহিনীদ্বারা।
    জমি নিয়ে মঙ্গলবার (২ ই আগস্ট) জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, তালা থানার অফিসার ইনর্চাজ(ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান, তালা সদর ইউনিয়নের নায়েব আনিছুর রহমান এর সামনে উপরে প্রকাশকৃত নামধারী ভ‚মদস্যু ও সন্ত্রাসীরা বলেন, আগামীকাল (৩ই আগস্ট) উক্ত জমি দখল দিব। জমি দখল দেওয়ার সময় তোরা পারলে ঠেকাস, কালকে জমি দখলের সময় ঠেকাতে আসলে রক্তের বন্যা বয়ে যাবে,যে কয়জন আসবি সবাইকে খুন করে ফেলব।
    এমতাবস্থায় জমির মালিক মৃত আকিমুদ্দিন শেখের ৪ পুত্র তাদের জমি রক্ষার্থে পাল্টা উত্তরে বলেন, আমাদের জীবন দিয়ে হলেও উক্ত জমি রক্ষা করা হবে। এমন পাল্টাপাল্টি বক্তব্যর প্রেক্ষিতে তালা উপজেলা জুড়ে চলছে আতংকের পরিবেশ। অবস্থা নিয়ে মঙ্গলবার রাতে মৃত আকিমুদ্দিন শেখের ৪ পুত্ররা তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাদের জমি রক্ষার্থে ও বুধবার সকালে ঘটনা স্থলে দৈনিক সাতনদী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও তার টিম এসে ফেসবুক লাইভ প্রদান করেন। বর্তমান উক্ত জমি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পরিত্রাণের জন্য বিশেষ পুলিশ টিম মোতায়ন করা হয়েছে।
    এবিষয়ে মৃত আকিমুদ্দিন শেখের পুত্র আলাউদ্দীন শেখ বলেন, আমাদের বৈধ জমি নিয়ে বেস্বত্ববান শরিকদের কাছ হতে নামমাত্র ১৫ শতক জমি ক্রয় করেন এলাকার ভ‚মিদস্যু সিরাজুল মোড়ল, গোলজার সরদার, মশিয়ার সরদার, শফি সরদার, অজয় ঘোষ সহ আর অনেকে। তারা গতকালকে ইউএনও ও ওসি সামনে আমাদের জমিতে যেতে নিষেধ করেন। সেখানে প্রবেশ করলে লাশ ফেলে দেওয়ার হুমিক প্রদর্শন করেন। তাহার সন্ত্রাসী বাহিনী দ্বারা বুধবার(৩ আগস্ট) জমি দখল করতে চেয়েছিল। আমারও জমিতে অবস্থান করছিলাম। তখন তালা থানার এসআই আসাদ এসে বলেন, এই বিরোধ প‚র্ণ জমি নিয়ে কোন প্রকারের রণক্ষেত্র হতে দেওয়া হবে না। এই জমি নিয়ে যেহেতু আদালতে মামলা চলমান তাই এই জমি থানা হেফাজাতে থাকবে। এই জমিতে যেকোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে অসীম আশংকা করছি। এবং আমাদের জীবনহানী ঘটতে পারে।
    তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, উক্ত জমি নিয়ে আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। যাহারা এদের সহিত জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।

  • সড়কের জায়গা দখল করতে আবারও মামলা করলো শাহিন ও ফারুক

    নিজস্ব প্রতিবেদক: সড়কের জমি দখল করতে অবশেষে সাজানো মিথ্যা মামলা দায়ের করলো শাহিন ও ফারুক ও তাদের গডফাদাররা। চা দোকানিদের উচ্ছেদ করতে তাদের পক্ষে লড়াই করা ইব্রাহিমের নামের এক যুবকের আদালতে মামলা করেছে প্রতারক শাহিন ও ফারুক। এ ঘটনায় হতাশ হয়েছে চা বিক্রী করে খাওয়া গরীব অসহায় মানুষগুলো।
    স‚ত্রে জানা যায়, সম্প্রতি আবুল হোসেন নামের এক নরসুন্দর ইন্তেকাল করলে তার দোকন অবৈধ ভাবে দখল করতে গেলে বাধা দেয় অন্যান্য দোকানিরা। সে সময় উচ্চস্বরে কিছু কথা কাটাকাটির ঘটনা ঘটে দোকানিদের সাথে। সেখানে উপস্থিত না থাকলেও ইব্রাহিমের নামে আদালতে মামলা করেছে সরকারি জমির লোভী শাহিন ও ফারুক। তাদের ইন্ধনদাতা গডফাদারদের সহায়তায় তারা দু’ভাই এ কাজ করে। ঘটনার দিন রাতে মারামারি বা হামলার কোনঘটনা ঘটেনি। কিন্তু তারপরও শাহিন ও ফারুক থানায় মারপিটের শিকার দাবীতে অভিযোগ করে। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে মামলা গ্রহণ করেনি।
    ২৪ জুলাই পুলিশের কাছে মিথ্যা মামলা দায়েরে সহায়তা না পেয়ে তারা দু’ভাই সাতক্ষীরা সদর হাসপাতালে পরদিন ২৫ জুলাই রাতে ঘটনার ২৪ ঘন্টা পর ভর্তি হয়। তারপর ২৫ জুলাই হামলার শিকার দাবী করে স্থানীয় একটি পত্রিকায় ২৬জুলাই মিথ্যা তথ্য উত্থাপন করে সংবাদ পরিবেশন করে। ঘটনা ২৪ জুলাই’র হলেও ২৫ জুলাই হামলার ঘটনা ঘটে বলে দাবী করা হয়। অবশেষে পুলিশ মামলা নেয়নি এমন মিথ্যা অভিযোগ দিয়ে আদালতের মাধ্যমে মামলা দায়ের করে শাহিন ও ফারুক। আদালত ২৪ ঘন্টার মধ্যে মামলা গ্রহণ করে রিপোর্ট প্রদানের জন্য আদেশ দেয়। বাধ্য হয়ে পুলিশ ইব্রাহিমকে আসামী করে মিথ্যা মামলা গ্রহণ করে। এদিকে সোমবার ও মঙ্গলবার শাহিন ও ইব্রাহিমকে কোর্ট চত্ত¡রে ঘুরতে দেখা যায়। তাদের মাথায় বা গায়ে কোন ক্ষত বা জখমের চিহ্ন দেখা যায়নি। তারা সম্প‚র্ন সুস্থ্যই ছিলো।
    ইব্রাহিমের সাথে কথা হলে সে জানায় আমি ঘটনাস্থলে না থাকলেও মামলার শিকার হয়েছি। আমার দোষ হলো আমি অসহায় চা বিক্রেতাদের পাশে দাড়িয়েছি। একের পর এক মিথ্যা মামলা দায়ের করে তারা চা বিক্রেতাদের উচ্ছেদ করে সড়কের জমি দখল করে পাকা ঘর বানিয়ে বেশি টাকা ভাড়া আদায়ের চেষ্টা করছে।
    উল্লেখ্য, বিরোধ প‚র্ন জমিটি বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক ও জনপথ বিভাগের অধীনে আছে। জমিটির মালিকানা দাবী করে এ পর্যন্ত তিন জন। তার মধ্যে একজন কাগজ পত্র দেখাতে না পেরে সরে পরে। বাকি দুই জনের ও সরকারের মধ্যে মামলা চলমান আছে। শাহিন ও ফারুকের গডফাদারদের সম্পর্কে জানতে চোখ রাখুন সাতনদীতে।

  • সাতক্ষীরায় কাজী মনিরুজ্জামান, ৪০ জেলায় নতুন এসপি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপি এম বার)। বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সিএমপির কমিশনার হিসেবে যোগদান করবেন।
    নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত সাতক্ষীরা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, সাতক্ষীরা বাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইলো। আমার বাবা অসুস্থ, সুস্থ হলে আগামী তিন-চার দিনের মধ্যেই সাতক্ষীরাতে যোগদান করব।
    এর আগে তিনি ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় তাকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।
    কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।
    বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। ৪০ জেলা হচ্ছে পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, ল²ীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোণা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।
    রাষ্ট্রপতির পক্ষে এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
    পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভ‚ঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।
    খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে ল²ীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।
    পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।
    ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আব্দুল মান্নানকে কুমিল্লায়, মো. শফিকুল আলমকে গাজীপুর, সাইদুল ইসলামকে পটুয়াখালী ও আসাদুজ্জামানকে ঢাকা জেলায়। পুলিশ অধিদপ্তর থেকে মোহাম্মাদ মাহফুজুর রহমান আল মামুনকে মুন্সীগঞ্জ, মো. কামরুজ্জামানকে শেরপুর, মোহাম্মদ রাসেল শেখকে কিশোরগঞ্জ, মো. মাসুদ আলমকে মাদারীপুর। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ন‚রে আলমকে জয়পুরহাট ও জাকির হোসেনকে ফেনী। কক্সবাজার এপিবিএন-১৬ এর অধিনায়ক তারিকুল ইসলামকে বান্দরবান ও এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হককে খাগড়াছড়ি। ঢাকা বিশেষ শাখার (এসবি) আবদুল ছালামকে বরগুনা, দিনাজপুর পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. শাহজাহানকে ফরিদপুর, র‌্যাবের উপ-পরিচালক আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে কুড়িগ্রাম।
    এছাড়া পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস্ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাকে পঞ্চগড়, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের মো. মশিউদ্দৌলা রেজাকে মাগুরা, চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে ঝালকাঠি, নারাণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নীলফামারী ও শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের মো. সাইফুর রহমানকে নাটরের জেলা পুলিশ সুপার করা হয়েছে।