Blog

  • মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা সহ ৬ জনকে কুপিয়ে জখম

    কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা জুড়ে চলছে মাদক বিকি-কিনির অভয়ারণ্য! তাই সাহস করে মাদক বিক্রিতে বাধা ও প্রতিবাদ করায় ইমান আলী শেখ নামে ১ বীর মুক্তিযোদ্ধা সহ ৬ জন নারী-পুরুষ ও শিশুকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকস¤্রাট লিয়াকত বাহিনীর সদস্যরা। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মাইক্রোবাস যোগে প্রথমে ৬জনকে কালিগঞ্জ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৭ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামে। মাদক সন্ত্রাসীদের হামলায় আহতরা হল বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামের মৃত জুম্মান আলী শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইমান আলী শেখ (৭২) তার পুত্র সাদেক আলী শেখ (২২) কন্যা হাফিজা খাতুন (২৪) মৃত মোসলেম আলীর কন্যা রোজিনা খাতুন (২৭) বারি শেখের পুত্র মিলন শেখ (২৩)এবং তার পুত্র তামিম (১২)।
    প্রত্যক্ষদর্শী সুত্রে এবং বালিয়াডাঙ্গা গ্রামের সেলিম, কুতুব আলী, ইমন শেখ, শহীদ ঢালী সহ আশেপাশের লোকজন সাংবাদিকদের জানান বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামের বাহার আলী শেখের পুত্র মাদক সম্রাট লিয়াকত আলী শেখ (৫২) এবং তার পুত্র ইয়াবা লিটন (২৮) মিলে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এবং পুলিশের নাম ভাঙিয়ে নিজ বাড়ি সহ বাজারের আশপাশ এলাকায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী পুলিশি ঝামেলা বা প্রতিবাদ করলে লিয়াকত বাহিনীর মাদক সেবী কিশোর গ্যাং দিয়ে হুমকি মারধরের ভয় দেখিয়ে বীর দর্পে ব্যবসা চালিয়ে আসছিল। যে কারণে গ্রামের আশেপাশের পরিবেশ খারাপ হওয়ায় এবং উঠতি বয়সের যুবকরা বিপথগামী হওয়ায় সাহস নিয়ে বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধা ইমান আলী শেখ বৃহস্পতিবার সন্ধ্যা মাগরিবের নামাজ আদায়ের পরে ৭টার সময় বাড়িতে বহিরাগত লোকজন দেখে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মাদকসম্রাট লিয়াকাত এবং তার পুত্র ইয়াবা লিটন বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। ওই সময় তার ডাক চিৎকারে তার পুত্র সাদেক আলী, কন্যা হাফিজা খাতুন এবং প্রতিবেশী মিলন, রোজিনা সহ পাশের লোকজন বাঁচাতে আসলে লিয়াকত বাহিনীর ক্যাডাররা তাদেরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় স্থানীয়রা দ্রæত আহতদের উদ্ধার করে ওই রাতে প্রথমে তাদেরকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনীত হলে ৫জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
    গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনার পর থেকে মাদকসম্রাট লিয়াকাত এবং তার পুত্র ইয়াবা লিটনকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ হালিমুর রহমান সাংবাদিকদের জানান এ ব্যাপারে তার কিছু জানা নাই এবং এখনো পর্যন্ত কোনো অভিযোগ তার নিকট আসে নাই অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সেলিম মাহমুদ জানান মারপিটের ফলে রোগীদের অবস্থা খারাপ হওয়ায় আমরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারেনি তবে আজ রাতে অভিযোগ দেবো।
    কালিগঞ্জ উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে বাধাহীনভাবে চলছে মাদক বেচাকেনার মহা উৎসব। মাঝে মাঝে লোক দেখানো দুই একটি অভিযান চালালেও আর কোন তৎপরতা লক্ষ্য করা যায় না। যে কারণে আবারো মাদক সেবী মাদক ব্যবসায়ীরা বীর দর্পে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেলেও দেখার কেউ নাই।

  • সাতক্ষীরা সফর করলেন ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান

    শ্যামনগর সংবাদদাতা: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম এর রাষ্ট্রদ‚ত হাজী হারিস বিন ওসমান একদিনের ব্যক্তিগত সফরে আজ সাতক্ষীরা সফর করেছেন।
    সূত্রে জানা যায়, সাতক্ষীরায় এসে তিনি সদরের বিনেরপোতা সংলগ্ন মোস্তফা শ্রীম্প হ্যাচারী এন্ড কালচার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে বৃক্ষ রোপণ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ। পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার কে সম্মাননা ক্রেস্ট দেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ।
    বৃক্ষরোপণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে সরকারি ভাবে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। এরপর তিনি সরাসরি শ্যামনগরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুপুরে ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এসময় দেশ ও জাতির কল্যানে ব্রুনাই রাষ্ট্রদ‚ত হাজী হারিস বিন ওসমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। জুম্মার নামাজ শেষে তিনি মধ্যাহ্নভোজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা হন।
    আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালে সম্মানিত অতিথি বৃন্দ দেরকে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।
    ফুলেল শুভেচ্ছা গ্রহন শেষে সুন্দরবনের নানা পদের মাছ, মাংস, কেওড়া দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের মেন্যু দিয়ে আয়োজিত দুপুরের মধ্যহ্ন ভোজে অংশ নেন ব্রুনাই রাষ্ট্রদ‚ত হাজী হারিস বিন ওসমান। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হক, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার এমপি যোগ দেন।
    মধ্যহ্ন ভোজ শেষে ব্রুনাই রাষ্ট্রদ‚ত সুন্দরবনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য স্পিডবোট যোগে কলাগাছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিইও আব্দুল্লাহ ওমর নাসিফ, ডিরেক্টর কাজী জারজিস বিন এরতাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
    সুন্দরবন ভ্রমণ শেষে সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করার উদ্দেশ্যে তিনি শ্যামনগর ত্যাগ করেন।

  • জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচী

    পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হাটের মোড়ে¡ প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


    সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর থানা বিএনপির আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম, দেবহাটা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, রুহুল কুদ্দুস, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা জাসাস এর ফারুক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, আক্তারুজ্জামন বাপ্পি, কামরুজ্জামান ভুট্র, শফিকুল আলম বাবু, আনারুল ইসলাম প্রমুখ ।
    বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী। জনগণের ভোটাধিকার হরণ করতে তারা বিরোধী দলকে রাজপথে নামতে দিচ্ছেননা। তারা আরো বলেন, এই সরকার জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবিলম্বে তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ম‚ল্য দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবী জানান তারা।
    অপরদিকে, বিকাল ৪টায় শহরের সঙ্গীতা মোড় এলাকায় জেলা বিএনপি’র আরেকটি গ্রুপের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। তিনি বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহনে ভাড়া বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। দ্রব্যম‚ল্যের ঊর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা। তিনি আরও বলেন, এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে, তবেই এই সরকারের পতন হবে। তাদের সময় শেষ হয়ে এসেছে। এ সরকার দ্রব্যম‚ল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।’ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক সবুজ পারভেজ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা মন্টু, যুবদল নেতা ফরিদ, আলিম, কামরুল, উজ্জল, জামাল, আসাদুজ্জামান খোকা, রুবেল, রেজাউল, চন্দন, রাহাত, সাদ্দাম, আরিফুল আলো, রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। সমাবেশ শেষে সঙ্গীতা মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সিরাজুলকে জমি দখলে মদদ দিচ্ছে খোদ ইউএনও

    ইউএনওর শালিষি বৈঠকে জমি দখলের হুমকি;
    সরকারি চাকুরে মনিরুজ্জামান ম্যানেজ করছে ইউএনওকে;
    নিরাপত্তাহীনতায় ধারাবাহিক হামলার শিকার লিয়াকতরা ;

    হাবিবুর রহমান: নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার ও ওসির সামনেই জমি দখল ও হত্যার হুমকির ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নেয়নি তারা। উল্টো অবৈধ দখলে তাদের সহযোগীতার অভিযোগ এনেছেন নির্যাতিত জাহাঙ্গীর ও তার পরিবার।
    বিভিন্নস‚ত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জমি দখল কেন্দ্রকরে একের পর এক হামলার ঘটনায় দিশেহারা লিয়াকত আলী শেখ ও তার পরিবার। এদিকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহায়তা চাওয়ার পরও কোন আশানুরূপ ফল হয়নি। অন্যদিকে নালিশী জমিতে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মনিরুজ্জামান নিজের নামে ও তার শ্বাশুড়ীর নামে বিরোধপ‚র্ন ওই জমির কিছু অংশ অন্য পক্ষ থেকে ক্রয় করে। অভিযোগ আছে মনিরুজ্জামানের কথা ভেবে নির্বাহী অফিসার এ বিষয়ে চুপ থেকেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে সিরাজুল-মশিউররা উল্টো তালা উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সামনে জমি দখলসহ মারপিটের হুমকি দেয়া হয়।
    নালিশী ভ‚মিনিয়ে বিজ্ঞ তালা সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানী- ৫৮/১৪ নং একটি বাটোয়ারা মামলা চলমান থাকা সত্বেও উক্ত সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত জমি দখল করার পায়তারা করে আসছেন। বিজ্ঞ উচ্চ আদালতে একটি মামলা চলমান থাকলেও নালিশি জমি জবরদখল ঠেকাতে লিয়াকত আলী সেখ দিং বাদী হয়ে ১. গোলজার সরদার, মশিয়ার সরদার পিতা মৃত নুর আলী সরদার সাং বারুইহাটি সহ ১৫ জনকে বিবাদী করে বিজ্ঞ তালা সিনিয়র সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেওয়ানি- ১/২২(তালা) নং একটি সুট ফর ইনজাশন (নিষেধাজ্ঞা) মামলা দাখিল করেন। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী মামলার বাদী পক্ষের প্রার্থনা মোতাবেক বিবাদী পক্ষ হাজির হইয়া আপত্তি দাখিল অন্তে, দোতরফা শুনানি না হওয়া কালতক নালিশি জমিতে দখল বিষয়ে উভয় পক্ষকে স্থিতি অবস্থা(স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশের অনুলিপি সকল বিবাদী গন নোটিশ প্রাপ্ত হয়েছেন। এবং মিস আপিল মামলা যার নং ১৫/২২ এর ধার্য দিন আগামী ২১/০৮/২২ তারিখ অতিরিক্তি জেলা দায়রা জর্জ(২) এর আদালতে। এরই মধ্যে আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভ‚মি) তালা আদালতে মিস কেস নং ৪৫/২১-২২ এ লিয়াকত আলী শেখদের ওয়ারেশ জাকির হোসেন শেখ, মোছাঃ শামছুন নাহার, জিয়ারুল হোসেন আকিমুদ্দিনের জমির মালিকানার বিষয়ে স্বীকারোক্তির দাখিল করবেন। জমি হাতছাড়া হয়ে যাবে দেখে গত ৩১ আগস্ট রবিবার আদালতের স্থিতি অবস্থা (স্ট্যাটাস কো) আদেশ থাকার সত্বেও গোলজার সরদার, তার আপন ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আরেক ভাই যুবলীগের তালা উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সংঙ্গবদ্ধ হয়ে জমি দখল করার চেষ্টা করেন। সেদিন জমি দখলে ব্যর্থ হয়ে মারপিট করে ৪ জনকে আহত করে। সেখানে পুলিশের ভ‚মিকা প্রশ্ন বিদ্ধ ছিলো।
    মেম্বার জাহাঙ্গীর জানান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের আজ (মঙ্গলবার) বিকাল ৪টায় তালা ইউএনও অফিসে দেখা করতে বলেন। সব পক্ষ সেখানে উপস্থিত হলে সেখানে কোন মিমাংসাতো হয়নি। উল্টো কাল (বুধবার) আবার ওই জমি দখল করতে যাবে বলে হুমকি দেয়। তখন সিরাজুল ওসি ও ইউএনওকে বলেন আপনাদের বলে রাখলাম কাল জমি দখল করতে যাব। কেউ বাধা দিতে গেলে তাদের মেরে শুইয়ে দেবো। ইউএনও ও ওসির সামনে এতবড় হুমকি স‚চক কথা প্রতিবাদ না করে উল্টো তারা মৌন সমর্থন জানান।
    সিরাজুল এ বিষয়ে জানান, আজ (মঙ্গলবার) ইউএনও অফিসে আমাদের ডেকেছিলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যার যার অবস্থানে শান্তি বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন। তবে আবারও জমি দখল ও হামলার হুমকির ঘটনা তিনি অস্বীকার করেন।
    এ বিষয়ে জানতে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।

  • যেভাবে কাজে লাগাতে পারেন গুগল লেন্স

    তথ্য ও প্রযুক্তি: গুগল লেন্স! গুগলের এই পরিষেবাটি নানাভাবে আপনার প্রাত্যহিক জীবনে সাহায্য করতে পারে। এই ইমেজ রিকগনিশন অ্যাপটি ছবি রিসার্চ করা বা টেক্সট কপি করার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে উন্নতি করছে। এটি শুধু ছবির উৎস শনাক্ত করতেই সাহায্য করতে পারে এমন নয়। বরং এটি আপনার বন্ধুর ফটোতে কোন পাখিটি আছে সেটিও আপনাকে জানান দেবে।
    গুগল লেন্সে প্রবেশ করবেন যেভাবে
    গুগল লেন্স দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন তা নিয়ে কথা বলার আগে কীভাবে এই অ্যাপটি চালু করতে হয় তা জেনে নেওয়া যাক। অ্যান্ড্রয়েডে আপনি এটি খুঁজে পেতে পারেন এমন বেশ কয়েকটি জায়গা রয়েছে:
    আপনার হোম স্ক্রিনে গুগল অনুসন্ধান বক্সে লেন্স ডানদিকে আইকন হিসেবে থাকে। গুগল ফটো অ্যাপে মোডগুলো হাইলাইট না হওয়া পর্যন্ত স্ক্রিনের নিচে বোতামগুলোতে বাম দিকে সোয়াইপ করুন এবং তারপর লেন্স নির্বাচন করুন। ক্রোম অ্যাপে গুগল অনুসন্ধান বক্সে ডান দিকে ক্যামেরা আইকনে চাপুন। এভাবে আপনি সব সময় লেন্স অ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
    আপনার ডিভাইস থেকে কীভাবে ছবি ব্যবহার করবেন
    আপনি যখন লেন্স অ্যাপটি খুলবেন তখন আপনার ডিভাইসের ছবিগুলো ‘আপনার ক্যামেরা দিয়ে অনুসন্ধান করুন’ এই বার্তার নিচে তালিকাভুক্ত হবে। যদিও আপনি লেন্সে সেই ছবিগুলোর মধ্যে অনুসন্ধান করতে পারবেন না, যা বলতে গেলে কিছুটা অসুবিধাজনক। তবে আপনি আপনার অনুসন্ধানটি সংকুচিত করতে পারেন। অনুসন্ধান বাটনের ঠিক নিচের অংশটি স্ক্রিনশট বা ডাউনলোডের এর মতো কিছু বার্তা দেখাবে। এটির পাশের তীর চিহ্নটিতে আলতো করে চাপুন। এভাবে বিভিন্ন উৎস এবং অ্যাপগুলো থেকে ছবি নির্বাচন করতে পারেন। একটি বিদ্যমান স্থিরচিত্রের সঙ্গে লেন্স ব্যবহারের একটি সহজ উপায় হলো, আপনার ফটো অ্যাপে যান এবং আপনি যে নির্দিষ্ট চিত্রটি চান তা খুঁজে পেতে এর অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন। চিত্রটি নির্বাচন করুন, তারপর স্ক্রিনের নিচে লেন্স আইকনে আলতো করে চাপুন।
    কীভাবে আপনার ক্যামেরা ব্যবহার করে একটি আইটেম বা টেক্সট শনাক্ত করবেন
    আপনি যদি কোনও বস্তু, টেক্সট বা অন্য কিছু শনাক্ত করতে চান যা আপনি ইতোমধ্যে ছবিতে ধারণ করেননি, তাহলে আপনি আপনার ফোনে লেন্স চালু করতে উপরের পদ্ধতিগুলোর মধ্যে একটি বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে আপনি ‘আপনার ক্যামেরা দিয়ে অনুসন্ধান করুন’ লেবেলযুক্ত শীর্ষে সেই বর্গাকার ক্ষেত্রটি দেখতে পাবেন। সেই ক্ষেত্রের মাঝখানে ক্যামেরা আইকনে আলতো চাপুন এবং এটি আপনার পুরো স্ক্রিনটি নিয়ে খুলবে। আপনি চার কোণার একটি লাইন দেখতে পাবেন যা নির্দেশ করবে যে লেন্স কী ধারণ করতে যাচ্ছে। ক্যামেরাটি সরান যাতে আপনি যে ছবিটি চান তা সেই লাইনের ভেতরে থাকে। ইমেজ বড় বা ছোট করতে আপনি আপনার আঙুল ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে পর্যাপ্ত আলো নেই, তাহলে ওপরের বাম দিকে লাইটেনিং বোল্ট আইকনে আলতো চাপুন। এবার স্ক্রিনের নিচে ‘অনুসন্ধান করুন’ অপশনে আলতো চাপুন।
    একটি ছবির একটি নির্দিষ্ট অংশ কীভাবে শনাক্ত করবেন
    একবার আপনি গুগল লেন্সকে একটি ইমেজ শনাক্ত করা শুরু করতে বললে এটি আপনি ফটোতে ঠিক কি খুঁজছেন সেটি অনুমান করার চেষ্টা করে শুরু করে। চার কোনা লাইন দিয়ে আইটেমটিকে ঘিরে রেখে এটি কীসের দিকে মনোযোগ দিচ্ছে তা আপনাকে দেখাবে। আপনি যদি মনে করেন যে ভুল বস্তুটি চিহ্নিত করা হচ্ছে, ছবির যে বস্তুটি আপনি বাছাই করতে চান সেটিতে আলতো চাপুন। যদি লেন্স সঠিক আইটেমটি বেছে নেয় কিন্তু আউটলাইনের আশেপাশের জায়গা খুব বেশি বা খুব কম অংশ নিচ্ছে বলে মনে হয়, তাহলে এটি সামঞ্জস্য করতে আপনার আঙুল ব্যবহার করুন। এ ছাড়া গুগল লেন্স দিয়ে আরও অনেক কিছুই করা যায়।

  • চীনে ১২ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

    তথ্য ও প্রযুক্তি: চীন এবার ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত ১২ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার হংকং ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। দেশটির কেন্দ্রীয় ইন্টারনেট নিয়ন্ত্রক সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) এ নির্দেশনা দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। সিএসি এক বিবৃতিতে বলেছে, প্রায় এক হাজার অ্যাকাউন্ট ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েইবো, বাইদু, উইচ্যাট ইত্যাদি। এ ছাড়া ১০৫ টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল এসেট কেনা-বেচার টিউটোরিয়াল প্রচার করে। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সির ব্যপারে দৃঢ় অবস্থানে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তারা। বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ধস নামার পর চীনের কর্তৃপক্ষ বারবার সতর্কতা জারি করছে। গত জুন মাসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র ইকোনমিক ডেইলিতে সাবধান হওয়ার আহবান জানানো হয়েছিল। যেখানে বলা হয়েছিল বিনিয়োগকারীরা যাতে শ‚ন্যের দিকে যাওয়া বিটকয়েনের দাম নিয়ে সাবধান হয়। এছাড়াও জুন মাসে শেনজেনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যুরো ক্রিপ্টোকারেন্সি নিয়ে সতর্ক করেছিল। তারা বলেছিল ক্রিপ্টোকারেন্সির লেনদেন মানুষের সম্পত্তির নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন করে। পাশাপাশি অপরাধম‚লক কার্যকলাপ বেড়ে যায় এবং আর্থিক শৃঙ্খলা ব্যহত হয়। এ ছাড়া তারা বিনিয়োগকারীদের অবৈধ আর্থিক কর্মকাÐে অংশ নিতে সতর্ক করেছিল। দেশ থেকে অনেক ক্রিপ্টোকারেন্সির উদ্যোক্তা সা¤প্রতিক বছরগুলোতে দেশ ছেড়েছেন। অনেকেই এর মধ্যে দেশীয় শিল্পের ভবিষ্যতের জন্য ইতিবাচক আশা ব্যক্ত করছেন। এর কারণ স্থানীয় সরকারগুলো ওয়েব-৩ এর উন্নয়ন করার অঙ্গীকার করেছে। অন্যদিকে বিশ্বব্যাপী অন্যান্যরাও ক্রিপ্টোকারেন্সির প্রভাব সম্পর্কে সতর্ক হচ্ছে। বিশেষভাবে অবৈধ কর্মকান্ড তাদের ভূমিকা নিয়ে তারা বেশি সতর্ক হচ্ছে।

  • জার্মানিতে বন্ধ অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি

    তথ্য ও প্রযুক্তি: নকিয়ার সাথে একটি মামলায় হারার পর চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো এবং ওয়ানপ্লাসের ফোন বিক্রি বন্ধ হয়ে গেলো জার্মানিতে। গত জুলাই মাসে আদালতের রায়ে ওই মামলায় হেরে যায় অপো ও ওয়ানপ্লাস। গত ৫ আগস্ট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। জানা গেছে, নকিয়ার আবিষ্কার করা ৫জি টেকনোলজি কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনেকদিন ধরে ব্যবহার করে আসছে এ ব্রান্ড দু’টি। এজন্য অপো ও ওয়ান প্লাস নকিয়াকে কোনো ধরনের অর্থও প্রদান করেনি। জার্মানিতে এ নিয়ে মামলা করার পর আদালতের রায় নকিয়ার পক্ষে যায়। জানা গেছে, আদালতের আদেশ মেনে জার্মানিতে এখন মোবাইল বিক্রি বন্ধ রেখেছে অপো। তবে আগে থেকেই দেশটিতে যে সকল অপো ফোন চালু আছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই ব্যবহারকারীরা সেগুলো ব্যবহার করতে পারবেন এবং নিয়মিত আপডেট পাবেন বলে জানিয়েছে অপো। তবে ওয়ানপ্লাস এ রায়কে স্বীকার করছে না বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে নাইন টু ফাইভ গুগল। অবশ্য নকিয়াকে অপো ও ওয়ানপ্লাস সকল পেটেন্ট লাইসেন্স ফি পরিশোধ করলে জার্মানির বাজারে আবারো ফোন বিক্রি শুরু করতে পারবে বলে জানা গেছে। কেউ কেউ বলছেন, জার্মানির এই মামলার কার্যকরিতা ইউরোপের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে যেতে পারে। এমন হলে ইউরোপে অপো ও ওয়ানপ্লাসের ফোন বিক্রি বন্ধ করতে হতে পারে। স‚ত্র: এনড্রয়েড অথারিটি ডটকম

  • গুগল ম্যাপের ৫ সেবা সম্পর্কে জেনে নিন

    আইটি:গুগল ম্যাপ নেভিগেশন টুলসগুলোর মধ্যে বেশ ভালো। বলতে পারেন সেরা। কিন্তু এর মধ্যে রয়েছে নানা ধরনের সেবা, যা অনেকের অজানা। অ্যানড্রয়েড বা আইফোন যে ধরনেরই স্মার্টফোন হোক, গুগল ম্যাপ আপনাকে সহজেই আপনার গন্তব্যে পৌঁছে দেবে।
    চলুন দেখে নেওয়া যাক নতুন পাঁচ বৈশিষ্ট্য।
    ১. দূরত্ব
    কোথাও হেঁটে যাওয়ার পরিকল্পনা করলে আগে থেকেই দ‚রত্ব জানলে বেশ সুবিধাজনক। তা জানতে ম্যাপের গন্তব্যে মাউসের রাইট বাটনে ক্লিক করুন বা ফোনে খানিকক্ষণ ট্যাপ করে রাখুন। দুই পয়েন্টে দুটো পিন বসিয়ে ‘মেজার ডিসট্যান্স’ অপশন সিলেক্ট করলেই বের হয়ে যাবে দ‚রত্ব।
    ২. স্টপেজ বাছাই
    অনেক সময় কোথাও যাওয়ার আগে আরো অনেক জায়গায় থামার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে গুগল ম্যাপে আছে ‘অ্যাড স্টপ’ অপশন। প্রথম গন্তব্য সিলেক্ট করে তারপর মোবাইলের ডান কোনায় থাকা তিনটি ডট থেকে বেছে নিন ‘অ্যাড স্টপ’ অপশন। এরপর দ্বিতীয় গন্তব্য সিলেক্ট করে আবারও একই কাজ করুন। প্রতিটি ‘ডেসটিনেশন’-এ যাওয়ার সম্ভাব্য সময়সীমাও দেখতে পাবেন এতে।
    ৩. টাইম ট্রাভেল
    সত্যিকারের অতীতে না যেতে পারলেও গুগল ম্যাপের ‘স্ট্রিট ভিউ’ অপশন থেকে দেখতে পাবেন একই রাস্তার আগের চিত্রগুলো। অনেক দিন পর আসার কারণে কোনো একটি রাস্তা চিনতে সমস্যা হলে স্ট্রিট ভিউয়ের কোনো একটি লোকেশন সিলেক্ট করে ‘ডেট’ বা তারিখ অপশনে যান। এরপর সেখানে ২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত ওই রাস্তা দেখতে পাবেন।
    ৪. গোপন গন্তব্য
    গুগল ম্যাপ চালু থাকলে আপনার আসা-যাওয়ার রাস্তাটাও থেকে যাবে হিস্ট্রিতে। এমনটা না চাইলে ডান কোণে থাকা গুগল ম্যাপের ইউজার আইকনে ক্লিক করে সিলেক্ট করুন ‘টার্ন অন ইনকগনিটো মুড’। এতে আপনার গুগল ম্যাপ সার্চ ও নেভিগেশন সেভ থাকবে না।
    ৫. নিজের মতো মানচিত্র
    নতুন কোথাও মজার মজার জায়গার দেখা পেলে সেটার একটা মানচিত্র তৈরি করে রেখে দিতে পারেন। এ ক্ষেত্রে ডেস্কটপই ভরসা। বামে ওপরের কোণে গিয়ে প্লেসেস>ম্যাপস>ক্রিয়েট ম্যাপস সিলেক্ট করুন। এরপর নিজের মতো মার্কার, ডিরেকশন ও রুট তৈরি করে নিতে পারবেন।
    স‚ত্র : টি থ্রি ডটকম

  • তালায় জ্বালানী তেল সহ দ্রব্যেমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে উপজেলা জাপার বিক্ষোভ সমাবেশ

    নজরুল ইসলাম: সারদেশে ডিজেল,পেট্রোল,কেরোসিন,অকটেন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার(১০ ই আগস্ট) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কতৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে তালা উপজেলা জাতীয় পার্টি কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
    তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের (অব:সেনা কর্মকর্তা) সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক,উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় তরুন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড.জিল্লুর রহমান,সি.যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,তরুন পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মো: জিয়ারুল হোসেন ইকবল।
    এসময় বক্তব্য রাখেন, জাপা নেতা রহমত আলী গোলদার,মো: আলাউদ্দীন মোড়ল,মো: লুৎফর রহমান শেখ,উপজেলা যুব সংহতি নেতা লিটন হুসাইন,মো:মতিয়ার রহমান,মো:বজলুর রহমান খাঁ, জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক কাজী জীবন বারী,ছাত্রনেতা মো: সোহাগ হোসেন,তালা সরকারী কলেজ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন,তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন,তালা সদর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: সাগর মোড়ল,ছাত্রনেতা মো:সৌরভ খাঁ,উপজেলা তরুন পার্টির নেতা মির্জা ইমন প্রমুখ বক্তব্য রাখেন।
    এসময় দেশব্যাপি এই কর্মসূচি ঘোষনা করায় জাতীয় পার্টির চেয়াম্যান জনবন্ধু গোলাম মোহাম্মাদ কাদের(এমপি) কে তালা উপজেলা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টি সরকারকে সমর্থন করেছিল জনগণের কল্যাণের জন্য রাতের আধারে জ্বালানী তেলের দাম কয়েক গুণ বৃদ্ধির জন্য নয়। জ¦ালানী তৈলের মূল্য হ্রাস না করলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের দাম হুহু করে কয়েক গুন বৃদ্ধি পাচ্ছে। সেকারন জনগনকে বাঁচাতে হলে মূল্য হ্রাস করার বিকল্প নেই।

  • শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুম ও কভিট-১৯ টিকা কেন্দ্রর শুভ উদ্বোধন

    শ্যামনগর উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে কনফারেন্স রুম ও স্থায়ী কোভিট – ১৯ টিকা কেন্দ্রর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বুধবার (১০ আগষ্ট) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতাক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম.জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত সভায় বিগত ৩ মাসের হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার তথ্য, বাস্তবায়িত কার্যক্রমসমূহ, সমস্যাসমূহ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবক এস.এম আফজালুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, সাংবাদিক জাকির হোসেন সহ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভাশেষে হাসপাতালের কনফারেন্স রুম ও স্থায়ী কোভিড-১৯ টিকা কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম.জগলুল হায়দার এমপি।