Blog
-
ঝড়ের কবলে পড়ে ২২ জেলে সহ সাগরে ট্রলারডুবি
জাতীয় ডেস্ক: সাগরে মাছ ধরতে গিয়ে মাতারবাড়ির একটি ট্রলার কক্সবাজারের নাজিরার টেক উপকূলে ডুবে যায়। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলেও ট্রলারে থাকা ২২ মাঝি-মাল্লা নিরাপদে উপকূলে ফিরতে পেরেছেন। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের শের উল্লাহ বহাদ্দারের মালিকানাধীন এফবি তহুরী জন্নাত নামের ৬৫ অশ্বশক্তির ট্রলারটি ২২ জন মাঝি-মাল্লা নিয়ে শুক্রবার সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যেতেই ট্রলারটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে।এ সময় ট্রলারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। এক পর্যায়ে ট্রলারটি ডুবে যেতে থাকলে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা উপকূলের বিভিন্ন পয়েন্ট গিয়ে উঠার চেষ্টা করেন।এ সময় সমুদ্রে থাকা অন্যান্য জেলেরা তাদের অনেককে উদ্ধার করে নিয়ে আসে। অন্তত ৪-৫টি মাছ ধরার ট্রলার ডুবে যেতে থাকা ওই ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালায়।সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কক্সবাজারের ৬ নম্বর জেটি এলাকা থেকে ফিসারি ঘাট হয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে ট্রলারটি। প্রায় ২০ দিনের খাবার ও অন্য সরঞ্জাম নিয়ে নাছির উদ্দীন মাঝির নেতৃত্বে ট্রলারটি সুদ্রের পথে ছেড়ে গিয়েছিল।ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে ট্রলারটি নাজিরার টেক উপকূলে গেলে গভীর স্রোতে ও ডুবোচরের কবলে পড়ে এবং ক্রমাগত বিশালাকৃতির ঢেউয়ের আঘাতে নিমজ্জিত হতে থাকে। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতার কেটে উপকূলে ফেরার চেষ্টা করেন এবং মাঝিসহ অন্য জেলেরা ট্রলারটিকে স্বভাবিক রাখার চেষ্টা করেও ব্যর্থ হন।এক পর্যায়ে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে সমুদ্রে থাকা সহযোগী নৌকাগুলো তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ট্রলারডুবির ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রলার মালিক সূত্রে জানা গেছে।শুক্রবার রাত ১২টা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর রাতে জোয়ারের পানি বাড়লে ট্রলারটি টেনে উপকূলে নিয়ে আসা ও ট্রলারে থাকা জালগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ট্রলার মালিক শের উল্লাহ। -
চিনির দাম বাড়ানোর প্রস্তাব
জাতীয় ডেস্ক: এবার দেশের বাজারে চিনির দাম বাড়ানোর প্রস্তাব করেছে রিফাইনারি মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আমদানি শুল্ক মওকুফ এবং ব্যাংক রেটে ডলার চেয়েছে।
এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে দিয়েছেন অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম রহমান। বুধবার (১০ আগস্ট) চিঠিটি দেওয়া হয়। তবে কেজিতে কত টাকা বাড়াতে চাওয়া হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি।এতে বলা হয়, চিনির রিফাইনারিগুলো বিলম্বে মূল্য পরিশোধের সুবিধা নিয়ে ঋণপত্র খোলার পর মূল্য পরিশোধের ক্ষেত্রে ডলারের বিপরীতে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে। ফলে বিপুল লোকসান হচ্ছে কোম্পানিগুলোর। অপরিশোধিত চিনি আমদানির জন্য যখন ঋণপত্র খোলা হয়, তখন ডলারের দাম ছিল ৮৩-৮৫ টাকা। কিন্তু এখন ওইসব এলসির মূল্য পরিশোধের সময় বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের কাছ থেকে প্রতি ডলার ১১৫ টাকা হারে বিনিময়মূল্য আদায় করছে। এতে চিনি আমদানিতে ব্যয় হচ্ছে বাড়তি অর্থ।চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগে টনপ্রতি চিনি আমদানিতে শুল্ক দিতে হতো ২২ হাজার থেকে ২৩ হাজার টাকা। ডলারের দাম বাড়ায় এখন শুল্ক দিতে হচ্ছে টনপ্রতি ২৮ হাজার থেকে ২৯ হাজার টাকা। এতে পরিশোধন শেষে প্রতিমণ চিনির মিলগেট দাম দাঁড়াচ্ছে ৩ হাজার ৭০৩ থেকে ৩ হাজার ৮৮৮ টাকা। কিন্তু চিনি বিক্রি করতে হচ্ছে ২ হাজার ৯০০ থেকে ২ হাজার ৯২০ টাকায়। এ পরিস্থিতিতে চিনির দাম বাড়াতে না পারলে লোকসান বেড়ে কারখানাগুলো দেউলিয়ায় পরিণত হবে।বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, দেশে বছরে প্রায় ১৮ লাখ টন পরিশোধিত চিনির প্রয়োজন হয়। এর প্রায় ৯৮ শতাংশ করা হয় আমদানি। এসব চিনির বেশির ভাগই আসে ব্রাজিল থেকে। -
সমুদ্রের ঢেউয়ে ভেঙে গেছে লাবণী ও সুগন্ধা বিচ
জাতীয় ডেস্ক: কক্সবাজারে সমুদ্রের ঢেউয়ে ভেঙে গেছে লাবণী, সুগন্ধা ও বালিয়াড়ি সৈকত। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাঙন তীব্র হয়ে উঠেছে। এতে সৈকত হারিয়েছে চিরচেনা সৌন্দর্য। ভাঙনের মুখে রয়েছে সৈকতের ছাতা ও ঝিনুক মার্কেট। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে ভাঙন পরিস্থিতি দেখতে গেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।এ সময় কবির বিন আনোয়ার বলেন, ‘ভাঙনরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলে অস্থায়ীভাবে প্রতিরোধের ব্যবস্থা নিয়েছি। এখানে অনেক উঁচু বাঁধ দরকার। ইতোমধ্যে আমরা একনেকে তিন হাজার ১৪০ কোটি টাকার একটা প্রকল্প জমা দিয়েছি। নাজিরারটেক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ হবে। তখন হয়তো সাগরের ভাঙন থেকে রক্ষা পাবে কক্সবাজার। এর আগে সকালে কবির বিন আনোয়ার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সৈকতের ভেঙে যাওয়া কবিতা চত্বর, ডায়াবেটিক পয়েন্ট, লাবণী ও সুগন্ধা বিচ পরিদর্শন করেন।এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ ও স্থানীয় ব্যবসায়ী নেতা কাশেম আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সরেজমিনে দেখা গেছে, সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলীর ডলফিন মোড় পর্যন্ত সৈকত এলাকায় বড় বড় ঢেউয়ের তোড়ে বিভিন্ন এলাকার বালু সরে যাচ্ছে। এতে ভাঙন দেখা দিয়েছে সৈকতের বিভিন্ন পয়েন্টে। ভাঙনের কারণে সৌন্দর্য হারাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। ভাঙনের কবলে বিলীন হয়ে যাচ্ছে বালিয়াড়ি ও ঝাউগাছ। সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসন নির্মিত উন্মুক্ত মঞ্চ পর্যন্ত চলে এসেছে ভাঙন। কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিওব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও লাভ হচ্ছে না। ঢেউয়ের আঘাতে লাবণী পয়েন্টের জিওব্যাগ ছিঁড়ে গেছে। ওই এলাকার ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্কও নদীতে চলে যাওয়ার পথে। যেকোনো সময় তা নদীগর্ভে চলে যাবে।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ বলেন, বর্ষা মৗসুমে ভাঙনের কবলে পড়েছে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত। সৈকতের কবিতা চত্বর থেকে লাবণী পয়েন্টের কিছু অংশে জিওব্যাগ ফেলা হয়েছে। কিন্তু ভাঙনরোধ করা যায়নি। আমরা ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।’ -
পায়ের যে পাঁচ লক্ষণ জানান দেবে শরীরে কোলেস্টেরল বেড়েছে?
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: উচ্চ কোলেস্টেরল হৃদ্রোগের সাধারণ ঝুঁকিগুলোর মধ্যে একটি। ২০১৭ সালের একটি সমীক্ষায় দেখা যায়, শহরে ২৫-৩০ শতাংশ মানুষ এবং গ্রামে প্রায় ১৫-২০ শতাংশ মানুষের উচ্চ কোলেস্টেরল রয়েছে। ফলে উচ্চ কোলেস্টেরল বা হাইপারকোলেস্টেরোলেমিয়া জনমানসের কাছে একেবারে অপরিচিত বিষয় নয়।
উচ্চ কোলেস্টেরল বা হাইপারকোলেস্টেরোলেমিয়া জনমানসের কাছে একেবারে অপরিচিত বিষয় নয়। এই রোগে রক্তপ্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা যায়। এই বাড়তি কোলেস্টেরল রক্তপ্রবাহের স্বাভাবিক চলাচলে বাধা দেয়। হৃদ্রোগের পাশাপাশি বাড়িয়ে তোলে হৃদ্যন্ত্র বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও। এই রোগ হাইপারলিপিডেমিয়া নামেও পরিচিত।
চিকিৎসকরা বলছেন, এই অসুখের প্রবণতা আছে কি না, বা এরই মধ্যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে কি না, তা বুঝতে সব সময় রক্ত পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় না। বরং পায়ের কিছু উপসর্গ দেখলে বোঝা যায়, শরীরে কোলেস্টেরল বেড়েছে? চলুন তবে জেনে নেয়া যাক উপসর্গগুলো কি কি-
>>> পায়ের পাতা মাঝেমাঝে অসাড় হয়ে যাওয়া।
>>> হাঁটতে হাঁটতে পায়ের জোর কমে যাওয়া।
>>> হাঁটাহাঁটি বা সিঁড়ি বেয়ে ওঠার পরে পায়ের পেশিতে টান ধরা।
>>> পায়ের আঙুল কোনো ক্ষত শুকোতে দেরি হওয়া।
>>> ধীর গতিতে পায়ের লোমের বৃদ্ধি।
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি। প্রতিদিন খাদ্যতালিকায় কিছু কিছু বদল আনা জরুরি।
-
গর্ভাবস্থায় এই ছয় পানীয় সুস্থ রাখবে মা ও সন্তানকে
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক:
প্রত্যেক নারীর জীবনেই এক বিশেষ সময় প্রেগন্যান্সির এই নয় মাস। নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না অনেক হবু মা-ই। ভয়-আনন্দ-উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সবার মধ্যে।
এমন অবস্থায় সন্তানের সুস্থতা এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবে হবু মা-কে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে খাওয়াদাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার পরামর্শ দেন ডাক্তাররা। প্রিয় খাদ্যগুলো ডায়েট থেকে বাদ চলে যায় এবং যেগুলো একবারেই খেতে ভালো লাগেনা, অনিচ্ছা সত্বেও সেগুলোই খাদ্যতালিকায় যোগ করতে হয়।
তবে অন্তঃসত্ত্বা অবস্থায় মা এবং গর্ভস্থ শিশু উভয়ই সুস্থ থাকতে হলে বেশ কিছু পানীয় নিয়মিত খাওয়া অত্যন্ত জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক…
ডাব
ডাব সবচেয়ে পুষ্টিকর ও রিফ্রেশিং প্রাকৃতিক পানীয়। ডাবে থাকা সোডিয়াম, পটাসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ লবণগুলো ভ্রুণের বৃদ্ধি এবং বিকাশের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়াও, ডাবে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে। অন্তঃস্বত্তা অবস্থায় অনেক নারীই অম্বল, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ডাব এই সকল সমস্যা খুব সহজেই দূর করতে পারে।টাটকা ফলের রস
ফলের রস গর্ভবতী নারীদের ডায়েটরি ফাইবার সরবরাহ করে। গর্ভাবস্থায় সব ধরনের মৌসুমী ফলের রস খাওয়া যেতে পারে। প্রায় সব ফলই আমাদের দেহে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা ক্রমবর্ধমান শিশুর জন্য অপরিহার্য।স্যুপ
গর্ভাবস্থা বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ নিয়মিত গ্রহণ করা উচিত। স্যুপ আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে এবং গর্ভাবস্থায় যে সব নারীরা খাবার খেতে চান না, তাদের ক্ষুধা বাড়াতে সাহায্য করে। ব্রকলি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, এই সব সবজি দিয়ে তৈরি স্যুপ দেহে প্রোটিন এবং ফাইবার সরবরাহ করে।বাটারমিল্ক
বাটারমিল্ক বা ঘোল পাচনতন্ত্রকে প্রশমিত করে এবং গর্ভাবস্থায় অম্বলের সমস্যা দূর করে। ঘোল আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতেও সাহায্য করে। গরমকালে দিনের বেলা এই পানীয় খেলে শরীরে তরল এবং লবণের ঘাটতি দূর হয়।দুধ
দুধ হল ক্যালসিয়ামের অন্যতম উৎস। শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। তাই গর্ভাবতী নারীদের নিয়মিত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়া আবশ্যক।শাকসবজির রস
ফলের রসের মতো, শাকসবজির জুস করেও খেতে পারেন। শাকসবজি ফাইবার, ভিটামিন, প্রোটিন এবং খনিজের দুর্দান্ত উৎস। এর জন্য গাজর, বীট, শসা এবং পালং শাক ব্যবহার করতে পারেন। -
যৌন রোগের ১০টি লক্ষণ
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: যৌনরোগ মানেই শুধুমাত্র এইড্স নয়। মানব দেহের প্রতিটি অঙ্গে আলাদা-আলাদা রোগ হয়ে থাকে। ঠিক তেমন কিছু সমস্য যৌনাঙ্গেও হয়ে থাকে। যৌনরোগ বা যৌন সংসর্গের ফলে সংক্রামিত রোগের সংখ্যা একেবারে কম নয়। ঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সব সময় যে অবাধ সঙ্গমের ফলেই এই ধরনের রোগ হয় তা নয়, কোনো একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কের ফলেও এই রোগ হতে পারে। নারী-পুরুষ উভয়েই সমানভাবে আক্রান্ত হতে পারেন এই সব রোগ থেকে। জেনে জেনে নেয়া যাক ১০টি যৌন রোগের নাম ও লক্ষণ।গনোরিয়া
সচরাচর ক্ল্যামিডিয়া এবং গনোরিয়া একই সঙ্গে হয়। যোনি বা পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগ করার সময় যন্ত্রণা ইত্যাদি এই রোগের লক্ষণ। চিকিৎসা না করলে সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এই রোগ।ক্ল্যামিডিয়া
ক্ল্যামিডিয়া হলে খুব সহজেই অন্যান্য যৌনরোগ বাসা বাঁধে শরীরে। যোনি এবং পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এই রোগের লক্ষণ। গড়ে ৫০ শতাংশ পুরুষ ও ৭০ শতাংশ নারীর মধ্যে এই রোগ দেখা যায়। দ্রুত চিকিৎসা করলে সেরে ওঠা সম্ভব।যৌনাঙ্গে হার্পিস
৮০ শতাংশ মানুষ যাদের যৌনাঙ্গে হার্পিস রয়েছে তারা জানেন না, তাদের শরীর আসলে একটি বিশেষ ভাইরাস দ্বারা আক্রান্ত। অজান্তেই তারা সঙ্গী বা সঙ্গিনীর শরীরে সংক্রামিত করেন এই ভাইরাস। যৌনাঙ্গে ছোট ছোট ফোস্কার মতো র্যাশ এই রোগের লক্ষণ। ফোস্কা পরার বেশ কয়েক ঘণ্টা আগে থেকে চুলকানির অনুভূতি হয় যৌনাঙ্গে। একটি নির্দিষ্ট সময় অন্তর বার বার এই র্যাশগুলো বেরতে থাকে।সিফিলিস
প্রাচীনকাল থেকেই এই রোগে আক্রান্ত হয়েছে মানুষ। ঠিক সময়ে ধরা পড়লে সাম্প্রতিককালে সহজেই সারানো যায় এই রোগ। কিন্তু রোগ বেড়ে গেলে তা সাংঘাতিক যন্ত্রণাদায়ক। যৌনাঙ্গ, পায়ু এবং মুখে আলসার হয়, এমনকী চোখ এবং মস্তিষ্কও আক্রান্ত হয়। যৌনরোগগুলোর মধ্যে অন্যতম মারণ রোগ। তবে প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণ শরীরে চট করে ধরা পড়ে না।যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্ট
যৌনাঙ্গ এবং পায়ুর আশেপাশে আঁচিলের মতো র্যাশ এক ধরনের যৌন রোগ। একত্রে একসঙ্গে অনেকগুলো আঁচিল দেখা যায়। হিউম্যান প্যাপিলোমাভাইরাস, যা সার্ভিক্যাল ক্যানসারের কারণ এবং যৌন সংসর্গে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়, তাই এই রোগের জন্ম দেয়। অনেক সময় এই আঁচিলগুলো ফোস্কার মতো হয় আবার অনেক সময় এগুলো আলসারেও পরিণত হতে পারে।হেপাটাইটিস বি
অনেকেই হয়তো জানেন না, এই রোগটিও যৌন সংসর্গের ফলে ছড়ায়। একইভাবে ছড়াতে পারে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি তবে তার সংখ্যা খুবই কম। লিভার সংক্রান্ত জটিলতা, মূত্রের রং পরিবর্তন, গা বমি ভাব ইত্যাদি এই রোগের লক্ষণ হতে পারে।এইচআইভি
এইচআইভি ভাইরাস মারণ নয় কিন্তু এই রোগের মূল লক্ষণ শরীরের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়া। তাই এই ভাইরাস শরীরে থাকলে অন্য যে কোনও কঠিন রোগ হলে তা মারণ আকার ধারণ করে।যৌনকেশে উকুন
মাথার চুলের মতো যৌনাঙ্গের কেশেও উকুন বাসা বাঁধতে পারে এবং শারীরিক মিলনের সময়ে তা অন্যের শরীরে সংক্রামিত হয়। যৌনাঙ্গের আশপাশে চুলকানি হলে তা এই কারণে হতে পারে।ট্রাইকোমোনিয়াসিস
যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, যৌনক্রিয়ার সময় যৌনাঙ্গে যন্ত্রণা এবং মূত্রত্যাগের সময় যন্ত্রণা এই রোগের লক্ষণ যদিও সঠিক চিকিৎসায় দ্রুত সেরে ওঠা সম্ভব।ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস
যোনি থেকে নিঃসরণে দুর্গন্ধ এই রোগের লক্ষণ। এই রোগের নিয়মিত চিকিৎসা নিলে পুরোপুরি নিরাময় হয়।সূত্র: এবেলা
-
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় ডেস্ক: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
গত ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পর দ্বিতীয়বারের মতো সেতু পার হয়ে সড়কপথে সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে চলতি বছরের ৪ জুলাই তিনি পদ্মাসেতু পার হয়ে প্রথমবারের মতো সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে যান। প্রধানমন্ত্রী বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরবেন। -
উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে: জি এম কাদের
জাতীয় ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, ‘ইউরোপ, আমেরিকা আর সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে দেওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে।’
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে জাপার মিরপুর ও শাহ আলী থানার দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজেন। আমরা যখন বলেছি দেশ শ্রীলঙ্কার মতো ব্যর্থ হতে চলছে, তখন আমাদের ম‚র্খ বলেছেন। এখন আমাদের প্রশ্ন, দেশে লোডশেডিং কেন? ডলারের দাম এত বেড়েছে কেন? জ্বালানি তেলের দাম এত বেড়েছে কেন? সারা দিন বিশ্বব্যাংক, আইএমএফকে গালাগাল করে এখন ঋণের জন্য তাদের পেছনে ঘুরছেন কেন?’
জ্বালানি খাতে বিপুল দুর্নীতির অভিযোগ করে জাপার চেয়ারম্যান বলেন, দেশের মানুষ জানতে চায়, প্রতিবছর কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। জ্বালানি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে হবে।
বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে জি এম কাদের বলেন, গত বছর বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের তালিকা জানতে চায় দেশের মানুষ। সরকার পাচারকারীদের তথ্য প্রকাশ না করে নিজেকেই প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছে সরকার। তাই সাধারণ মানুষ মনে করছে, বর্তমান সরকারের গুরুত্বপ‚র্ণ ব্যক্তি ও ক্ষমতাসীন দলের লোকজনকে বাঁচাতে দুর্নীতির তথ্য প্রকাশ করছে না।
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেন, দেশের মানুষ আর টালবাহানার নির্বাচন চায় না। নির্বাচনের নামে ইভিএমের কারসাজি চলবে না। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের কিছু নেতা মনে করেন তাঁদের গালাগাল দেওয়া হচ্ছে। অযৌক্তিকভাবে তাঁরা আমাদের গালাগাল দিতে শুরু করেন। তাঁরা বুঝতে চান না, মানুষ তাঁদের ভোটাধিকার ফিরে পেতে চান। মানুষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চান।’
সম্মেলনে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, সফিকুল ইসলাম, আতিকুর রহমান, মোস্তফা আল মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান। -
তালায় ভূমিদস্যু অজয় ঘোষের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় ভূমিদস্যু অজয় ঘোষের বিরুদ্ধে আপন বড় কাকার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জবর দখল করে নেওয়ার অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চাচাতো বোন মজুশ্রী ঘোষ।
শুক্রবার(১২ ই আগস্ট) সকালে তালার ঘোষনগর গ্রামের মাষ্টার দুলাল ঘোষের মেয়ে মজুশ্রী ঘোষ প্রেসক্লাবে হাজির হয়ে এ সংবাদ সম্মেলন করে। সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন,আমার আপন কাকা বীরমুক্তিযোদ্ধা অমল ঘোষের ছেলে অজয় কুমার ঘোষ পেশায় একজন সরকারী কর্মচারী। এর সুবাদে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সাথে সুসর্ম্পক থাকায় এলাকায় তার ক্ষমতা জাহির করেন। বর্তমানে সে তালার কিছু নামধারী হাইব্রিড আওয়ামী লীগ নেতা, ভূমিদস্যু, সন্ত্রাসীদের গডফাদারদের সাথে চলাফেরা করে এবং তাদের সহায়তায় নিস্বত্ববান ও দখল বিহীন ব্যক্তির কাছ হতে অবৈধভাবে জমি ক্রয় করেন। তাই উপজেলা সদরের সন্ত্রাসীদের গডফাদার ও ভূমিদস্যুদের সাথে তার আতাত থাকায় আমার পরিবারের সদস্যদের ঘোষনগরে বসবাস করা দুরুহ হয়ে পড়েছে। এই ভূমিদস্যু অজয় ঘোষ আমার বাবা মাষ্টার দুলাল ঘোষের কোন পুত্র সন্তান না থাকায় মাছিয়ারা গ্রামের গুন্ডা বাহিনী এনে ভিটাবাড়ির এক একর জমি দখল করে নেওয়ার চেষ্টা করেন যাহা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি নিস্বত্ববান ব্যক্তিদের কাছ হতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে জমি ক্রয় করে তালায় অস্থির পরিবেশ সৃষ্টি করে চলেছেন। অজয়ের এই অশুভ আচরণ আগামীতে তালায় তারই নেতৃত্বে ভয়াবহ পরিস্থিত সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি। এই সন্ত্রাসী ও ভূমিদস্যু অজয় এর হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। এমনকি ভূমিদস্যু অজয় গ্রামে আমার পিতার বসতবাড়ি উচ্ছেদের প্রচেষ্টা অব্যহত রেখে এখন তালায় সাধারণ মানুষের ভিতরে নৈরাজকতা সৃষ্টি করেছে।
প্রকাশ থাকে যে, তালার ঘোষনগর গ্রামের ১২৭ দাগে আমার পিতা ও অজয় এর পিতার বসতবাড়ি সেটাও অজয় একনামে অর্থাৎ তার বাবার নামে যোসাজসে রেকর্ড করেছে। তার ক্ষমতা এত বেশি যে, বর্তমানে আমি ও আমার বাবা মাষ্টার দুলাল ঘোষ নানান ভাবে শারিরীক ও মানসিক নির্যাতনের মধ্য পৈত্রিক সম্পর্ত্তির উপর বসবাস করছি। এই অজয় তালার সমবায় অফিসে শূন্য পদে চাকুরী পেয়ে দীর্ঘ ১০-১২ বছর একটানা কর্মরত রয়েছেন। সে সরকারী চাকুরী করলেও শুক্র ও শনিবারবারের সাথে প্রায় প্রতিদিন সকাল-দুপুর-বিকালে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মনিরুজ্জামান মনি সহ একাধিক ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অপকর্ম সম্পাদন করতে গোপন বৈঠক করেন গ্রামের বাড়িতে। তাহলে প্রশ্ন থেকে যায় এই সরকারী কর্মচারী অজয় অফিস করেন কখন? এক কথায় বলা যায় সমবায় অফিসাটি তার বাপ-ঠাকুরদার সম্পর্ত্তি হিসেবে গড়ে তুলেছেন।
সর্বপরি আমি তালার সন্ত্রাসীদের গডফাদার ও ভূমিদস্যুদের সহিত সখ্যতাকারী ক্ষমতার অপব্যবহার করার রাজা ভূমিদস্যু অজয় ঘোষ ও তার পরিবারের হাত হতে মুক্তি চেয়ে সরকারী সহ উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। -
দেবহাটায় এমপিথর সহধর্মীনী ইলা হকের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: সাবেক স্বাস্থ্যা মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপির সহধর্মীনী ইলা হকের ২য় মৃত্যু বার্ষিকীতে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীরহাটস্থা নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত্ব মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইমান আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবিলার রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুর রহমান রব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা আলিম হোসেন পলাশ, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সুমন, সাব্বির হোসেন, নুরউদ্দীন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন গাজীরহাট বাজার শাহী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সবুর। এসময় প্রায়ত ইলা হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।