Blog

  • তঞ্চকী দলিল ও মিউটেশান সৃষ্টি করে রক্তক্ষয়ী সংঘর্ষের পট তৈরির চেষ্টা,তালায় পৈত্রিক জমি জবর দখলের চেষ্টায় ভূমি দস্যুরা

    হাবিবুর রহমান: তালায় আলোচিত জমি জবর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের চিত্রপট তৈরির চেষ্টা চালাচ্ছে ভূমিদস্যু সিরাজুল ও তার পেটুয়া বাহিনীরা। তঞ্চকী দলিল ও মিউটেশান সৃষ্টি করে গোপনে জমিটি বেদখলের নীলনকশা রচিত করছে তালার আলোচিত-সমালোচিত এ ভূমিদস্যু বাহিনী।
    তালায় আলোচিত তালা মৌজার এসএ১৪৩ খতিয়ানের সাবেক ২৭৭, হাল দাগ ২০৫১ আরএস খতিয়ান ২০৬৫, ডিপি খতিয়ান ২একর ৯৩.৭৫ শতক এসএ মালিক হাবিল শেখ, কাদের শেখ, আকিমুদ্দিন শেখ, তিনভাইর নামে সমান অংশে রেকর্ড হয়। পারিবারিক আপোষ সুত্রে আলোচিত সম্পত্তি একক ভাবে আকিমুদ্দিন শেখ, পিতা লষ্কর শেখ, সাং-মোবারকপুর একক ভাবে ভোগদখল করেন। ভিন্ন মৌজায় ভিন্ন খতিয়ানে হাবিল শেখ ও কাদের শেখ সমপরিমান জমি ভিন্ন খতিয়ানে ভোগদখল করে। ৯০ জরীপে হাবিল শেখ ও কাবিল শেখের ওয়ারেশগন একক ভাবে রেকর্ড করলেও আকিমুদ্দিন বাধা প্রদান করেনি। আলোচিত খতিয়ানে এস,এ রেকর্ড অনুযায়ী ওয়ারেশগনের নাম বসায় ষড়যন্ত্রের মাধ্যমে। কিন্তু মাঠজরীপের আমিন ষড়যন্ত্র বুঝতে পেরে খতিয়ানের ৯ কলামে অত্র দাগে আবুল কাশেম শেখ পিতা হাবিল শেখ গংদের দখলনাই উল্লেখ করেন। আলোচিত সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হলে তালা সদর ইউনিয়ন পরিষদের আকিমুদ্দির ওয়ারেশগন ৩৪/১৪ নং একটি মামলা দায়র করে (গ্রাম আদালতে)। উক্ত মামলাটি দীর্ঘদিন উভয় পক্ষকেক নিয়ে বসাবসির পর কাদের শেখের পুত্র আলহাজ্ব সিরাজ শেখে প্রকাশ গ্রাম আদালতে তিনি স্বীকার করেন আমার ছোট চাচা আজবুজ প্রকৃতির লোক হওয়ায় বড় চাচা হাবিল শেখ এবং পিতা আকিমুদ্দির নামে একটি দলিল করে দিয়েছে যা আমি খুঁজে পাচ্ছিনা বলে জানান। পরবর্তীতে তিনি দলিলটি উভয় পক্ষের উপস্থিতিতে জমা দেয়। তাতে দেখা যায়, দলিল নং ১২০৬,তারিখ ২৫/০৪/১৯৬৮ খ্রিঃ ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি হয়। এরপর বিষয়টি মিমাংসা হয়। পরবর্তীতে আবুল কাশেমের সাথে আকিমুদ্দিনের পরিবারের বিরোধ তৈরি হলে মিমাংসার নামে ১। মেহেন্দি গ্রামের সিরাজুল ইসলাম মোড়ল, ২। বারুইআটির গোলজার সরদার, মশিয়ার সরদার, পিং- নূর আলি সরদার, ৩। শফিকুল ইসলাম সরদার পিং মোসলেম সরদার, ৪। আকবার গাজী, পিং- মৃত জব্বার গাজী, ৫।মোঃ সিরাজুল ইসলাম পিং- মৃত মোবারক আলি সাং মাছিয়ারা ১৫ শতক জমি নিঃস্বত্ত্ববান ও দখলবিহীন আবুল কাশেম শেখ সহ তার ওয়ারেশদের কাছ থেকে জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে রেজিঃ করে ৩০ ধারায় রেকর্ড করার জন্য আপত্তি মামলা করে। অন্যদিকে আকিমুদ্দিন শেখের ওয়ারেশরা একক মালিকানা প্রাপ্তির জন্য ৩০ ধারায় মামলা করে। দো-তরফা শুনানীতে গোলজার গংদের নিঃস্বত্ত্ববান দখলবিহীন ব্যক্তিদের নিকট থেকে জমি ক্রয় করে বিশেষ অনুমতি সাপেক্ষে আপত্তি মামলা দায়ের করায় আপত্তি মামলা নামঞ্জুর হয়।
    অপর দিকে আকিমুদ্দিনের নামে একক ভাবে রেকর্ড প্রাপ্তির দাবি শুনানী অন্তে আদেশ হয় যে আকিমুদ্দিনের মৃত্যুর পর তার ৪পুত্র ও ১ কন্যা থাকে। আপত্তি মামলাটি দায়ের করে ৪ পুত্র। এসএ রেকর্ডের পূর্বে হতে আকিমুদ্দিন একক ভাবে এই খতিয়ানে ভোগ দখল করে। তালা সদর ইউনিয়নের ৩৪/১৪ মামলায় আকিমুদ্দিনের নামে দানপত্র করে দেন এসএ প্রজা হাবিল শেখ ও কাদের শেখ। সে কারণে একক ভাবে মালিকানা পাওয়ার হকদার আকিমুদ্দিনের ওয়ারেশগন। কিন্তু আকিমুদ্দিনের ৪পুত্র আপত্তি মামলা দায়ের করায় কন্যা বাদী শ্রেণীভুক্ত না থাকায় দাবিটি না মঞ্জুর করা হইলো। তবে দীর্ঘ ৬০-৭০ বছর আকিমুদ্দিন তার ওয়ারেশ গনের একক দখল থাকায় জরীপের ৯ কলামে দখল নোট কর্তত হয়ে ৩৫ ডিপির ২০৬৫ খতিয়ানের ৯নং কলামের দখল নোট কর্তন হয়ে ১ কলামে ১নং ক্রমিকে আকিমুদ্দিন শেখ পিতা লষ্কর শেখ, সাং- মোবারকপুর নামের নিচে গ্রুপ লাইন টাকা হয়। এবং ৯নং ক্রমিকে নামের নিচে অত্র খতিয়ানে আবুল কাশেম শেখ গংদের দখল নাই রায় হয় ২৩/০৬/২০১৫ তারিখে। জরীপের ৩১ ধারায় উভয়পক্ষ আপিল করে। আপিল শুনানী অন্তে আকিমুদ্দিন ৩০ ধারায় রায় বহাল থাকে। কিন্তু গোলজার গংদের ওই ৬ জনের নাম অর্ন্তভূক্ত হলেও আকিমুদ্দিনের নামের নিচে গ্রুপ লাইন ও অত্র খতিয়ানের আবুল কাশেম শেখগংদের দখল নাই রায় বহাল থাকে। আকিমুদ্দিন গং ভূমি জরীপ অধিদপ্তরে আপিল করে যা চলমান আছে। আকিমুদ্দিনের ওয়ারেশগন তালা সহকারি জজ আদালতে ৫৮/১৪ নং বাটোয়ারা মামলা এবং ১/২২ স্যুট ফর ইনজাংশন মামলা দায়ের করে উল্লেখিত গোলজার গং সহ ১৫ জনের নামে। নিষেধাজ্ঞার মামলায় নিষেধাজ্ঞা আদেশ না পাওয়ায় দায়রা জজ আদালতে মিস আপিল ১৫/২২ দায়ের করা হয়। যার শুনানীর জন্য যগ্ম জেলা জজ ২ নং আদালতে অপেক্ষমান আছে।
    উক্ত সম্পত্তি রেষ্ট্রি ও নামপত্তন হওয়ার কথা না। কিন্তু ৩৫ ডিপির ২০৩৫ খতিয়ানের সাবেক ২৭৭, হাল ২০৫১ দাগের খতিয়ান পর্চাটি জাল তৈরি করে গোলজার গং সহ ৩০-৩২ জনকে এই জমি হস্তান্তর করে তঞ্চকী দলিল তৈরি করে তঞ্চকী মিউটেশান সৃষ্টি করে। এই মিউটেশান বাতিলের জন্য সহকারি কমিশনার ভূমি আদালতে মিস মোকদ্দমা নং ৪৫(২০২১-২২) বাদী লিয়াকত দিং বিবাদী আবুল কাশে দিংদের মামলা শুনানীর অপেক্ষায় আছে। হালি শেখের ওয়ারেশগন ১। জাকির শেখ, ২। মোছা শামসুন্নাহার, জং- ফারুক হোসেন শেখ, ৩। জিয়ারুল হোসেন শেখ ওরফে ইকবাল শেখ ২৮/০৭/২০২২ খ্রিঃ তারিখে লিখিত জবাব দাখিল করেন যে আমার দাদা হাবিল শেখ ও মেঝ দাদা কাদের শেখ ছোট দাদা আকিমুদ্দিনের নামে দানপত্র করেছে এবং এজমালিতে ভিন্ন খতিয়ানে আমরা এবং আমাদের মেঝ দাদার ওয়ারেশরা দখলীকার আছি। এই খতিয়ানে আমাদের কোন দাবী নেই। এই মিউটেশান বাতিল হলে আমাদের কোন আপত্তি নাই।
    ভূমি দস্যুরা উক্ত জমি দখল করার জন্য আপ্রান চেষ্টা করছে। এ গ্রুপে সিরাজুলের নেতৃত্বে গোলজার সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সাবেক চরমপন্থী সদস্য সহ বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের স্থানীয় কর্মচারীও আছে।

  • তালায় অবুঝ সন্তান আবির মাকে ফিরে পেতে চায়

    তালা প্রতিনিধি: তালা উপজেলার পল্লীতে বারুইহাটি গ্রামের অবুঝ আবির হোসেন চলে যাওয়া মাকে ফিরে পেতে কান্না জড়িত কন্ঠে আকুতি জানিয়েছেন। শনিবার ১৩ আগষ্ট সকালে কান্না জড়িত কন্ঠে এমনি আকুতি জানিয়েছেন উপজেলার বারুইহাটি গ্রামের হাবিবুল্লাহ মোড়লের অবুঝ ছেলে আবির হোসেন ( ১১) তিনি তার মাকে চাই। কোথায় চলে গেছে মা । মাকে ছাড়া থাকবো কেমন করে।মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে চাই আবির হোসেন।
    তালা বারুইহাটি গ্রামের হাবিবুল্লাহ মোড়লের সাথে উপজেলার জিয়ালা নলতা গ্রামের জুলফিকার আলী (খোকন) মোড়ল এর মেয়ে সেলিনা বেগম এর সাথে আনুমানিক ১২ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয় এবং হাবিবুল্লাহ ঔরশে সেলিনার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয় নাম আবির হোসেন।
    সুত্র মতে জানা গেছে, ৫ই জানুয়ারি ২০২২ ইং সকাল ১০টার সময় স্বামী হাবিবুল্লাহ বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে কবিরাজের বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন সেলিনা । বিকাল পার হয়ে সন্ধ্যা হলে যখন সে বাড়িতে না ফিরে আসে তখন স্ত্রী কে খুঁজতে বেরিয়ে পড়েন স্বামী। অনেক খুজা খুজির পরে জানতে পারেন স্ত্রী সেলিনা তার বাবার বাড়ি গিয়েছে। তাৎক্ষণিক ফোন মারফত সেলিনার সাথে কথা বললে সে বলে রাত হয়ে গেছে আমি আগামি কাল আসবো। কিন্তু সেলিনা তার পরদিন আসলো না এবং তৃতীয় দিনে অতিবাহিত হওয়ার ফলে শশুর বাড়িতে চলে যান স্বামী। যাওয়ার পর সেলিনা তার মা ও বাবা মিলে হাবিবুল্লাহকে বাড়িতে ঢুকতে না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি হতে তাড়িয়ে দেন। নিরুপায় স্বামী হয়ে বাড়িতে এসে দেখেন গরু বিক্রি করা ৮০,০০০ হাজার, জমি বন্ধক রাখা ৩০,০০০ হাজার, ও ছেলের উপবৃত্তির ২,০০০ হাজার টাকাসহ তার ব্যবহৃত সোনার কানের দুল একজোড়া, হাতের বালা এক জোড়া, গলার চেন, অনুমান ৮০,০০০হাজার টাকার নিয়া চলে গেছে। পরবরর্তীতে বিষটি শ্বশুর ও চাচা শ্বশুর দের জানালে তারা বলে দেখছি কি করা যাই।
    এ বিষয়ে হাবিবুল্লাহ মোড়ল জানান তার শশুর শাশুড়ি তাকে জানান, জিয়ালা নলতা গ্রামের সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম এর মাধ্যমে আলোচনা হয় মিমাংসা করে সেলিনা কে বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু সু-কৌশলে সেলিনার মা ও বাবা এই অর্থ আত্মসাৎ করার জন্যে আমার স্ত্রীকে কোথায় পাঠিয়ে দিয়েছে তার কোন খবর পাচ্ছি না। মোবাইল ফোন নাম্বার বন্ধ রয়েছে। এবিষয় হাবিবুল্লাহ তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার নাম্বার ১০০০ তারিখ :-২২-০৬-২০২২ ইং।

  • বিএনপি ও এলডিপি নেতাদের জাপায় যোগদান

    বিশেষ প্রতিবেদক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী ও এলডিপি’র কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ড. মোঃ আবু জাফর সিদ্দিকী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
    জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মাদ কাদের এমপির হাতে ফুলেল তোড়া দিয়ে গত ১১ আগস্ট (বৃহস্পতিবার) বিএনপির ওই নেতা ও ১৩ ই আগস্ট(শনিবার) এলডিপি’র কেন্দ্রীয় নেতারা যোগদান করেন। এসসময় এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মোঃ আব্দুল হাই নোমান, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মোঃ ফেরদৌস ফাহিম জাতীয় পার্টিতে যোগদান করেন। বিএনপি ও এলপিডি থেকে এসকল নেতারা জাতীয় পার্টিতে যোগদান করায় তালা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস.এম. আলাউদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল মালেক,সহ-সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,সহ- সভাপতি মো: জামাল উদ্দীন মোড়ল সহ-সভাপতি কাজী আবুল কাশেম, সহ- সভাপতি শিক্ষক আজিজুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, সাংগঠনিকসম্পাদক শেখ আজিজুর রহমান,অতি:সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ হাসান মনি, অতি:সাংগঠনিক সম্পাদক ডা: মো: আবুল বাশার,আইন বিষয়ক সম্পাদক এ্যাড:কবির আহমেদ,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্যা সহ-সভাপতি,সহ সভাপতি তালা সদর ইউনিয়ন জাপা বীর মুক্তিযোদ্ধা কাজী মোঃ হাশেম আলী,সাধারণ সম্পাদক তালা সদর ইউনিয়ন জাপা মোঃ আবুল হাসান শেখ, সভাপতি মাগুরা ইউানয়ন জাপা শেখ মোঃ আব্দুল কাদের,সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ গোলদার,সভাপতি জালালপুর ইউনিয়ন জাপা মোঃ হাশেম আলী গাজী,সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন,সভাপতি ধানদিয়া ইউনিয়ন জাপা প্রভাষক মোঃ আবুবক্কর,সাধারণ সম্পাদক মো: মানিক মিয়া,সাধারণ সম্পাদক নগরঘাটা ইউনিয়ন জাপা ডাঃ মোঃ নজরুল ইসলাম,সভাপতি সরুলিয়া ইউনিয়ন জাপা মোঃ নূরুল ইসলাম খোকা,সাধারণ সম্পাদক সভাপতি তেতুলিয়া ইউনিয়ন জাপা এমএম আবুল হোসেন,সভাপতি ইসলামকাটি ইউনিয়ন জাপা মেম্বর মোঃ আবুল কাশেম শেখ,সাধারণ সম্পাদক খলিষখালী ইউনিয়ন জাপা মো: আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক কুমিরা ইউনিয়ন জাপা শেখ শাহজাহান আলী,সভাপতি খেশরা ইউনিয়ন জাপা মেম্বর মো: সিদ্দিকুর রহমান,সভাপতি খলিলনগর ইউনিয়ন জাপা মো: সিরাজ গাজী, ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম,মিঠু,উপজেলা জাতীয় যুবসংহতীর সভাপতি(ভারপ্রাপ্ত) এসএম তকিম উদ্দীন,সাধারন সম্পাদক শেখ আমিনুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন হুসাইন,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি কাজী আসাদ,খলিষখালী জাতীয় যুব সংহতি নেতা মো:আশরাফুল আলম, জেলা জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম, সি:সহ সভাপতি বি এম জুলফিক্কার রায়হান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সহ-সভাপতি বোরহান উদ্দীন বিশ^াস,সহ-সভাপতি মো: রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু,জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক কাজী জীবন,তালা সরকারী কলেজ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন,তালা সদর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মোঃ সাগর মোড়ল,সহ-সভাপতি নাজমুল বিশ^াস,সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম নিকারী, খেশরা ইউনিয়ন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো:লিটন সরদার, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি প্রভাষক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও তরুনপার্টির কেন্দ্রীয় নেতা বিএম বাবলুর রহমান, উপজেলা জাতীয় কৃষক পাটির সভাপতি শেখ মহসিন উল্যাহ,উপজেলা তরুন পার্টির সভাপতি ইউনুচ মোড়ল, উপজেলা জাতীয় সৈনিক পাটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁ, উপজেলা জাতীয় ওলামাপার্টির সভাপতি ডাঃ মোঃ ঈদ্রিস আলী, উপজেলা জাতীয় মৎস্যজীবী পাটির সভাপতি মোঃ আবু হায়াত নিকারী, উপজেলা জাতীয় মহিলা পাটির মিসেস তরুনা খাতুন, মিসেস রেশমা বেগম,কাজী রেহেনা আক্তারসহ ১২ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • কলারোয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি, চাষীরা চরম বিপাকে

    নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় সরকার নির্ধারিত মূল্যের ৪ টাকা থেকে ১৬ টাকা বেশী দামে রাসায়নিক সার বিক্রি হচ্ছে। অর্থনৈতিক সংকটে দিশেহারা চাষীরা বেশী দামে সার কিনতে যেয়ে আমন চাষে চরম বিপাকে পড়েছে।
    জানা গেছে, শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ শেষে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে বাড়তি খরচ করে সেচ দিয়ে আমন চাষ শুরু করে। বাড়তি সেচ খরচের পর বাড়তি দামে সার কিনে আমন চাষে চরম বিপাকে পড়েছে বলে কৃষকরা জানান। গতকাল শনিবার সরেজমিন শাকদা গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, সরকার নির্ধারিত ২২ টাকা কেজির ইউরিয়া ২৬ টাকা, ২২ টাকা কেজির টিএসপি ৩০ টাকা, ১৫ টাকা কেজির পটাশ ৩০ টাকায় কিনতে হচ্ছে। গেল বছর প্রাকৃতিক দূর্যোগে আমন ধান, সরিষা, আম, বোরো ক্ষতিতে টাকার অভাবে প্রয়োজনীয় সার কিনতে পারছে না। লাউডুবি গ্রামের আরিজুল জানান, ইউরিয়া ও ডিএপি’র কেজি ২৬ টাকা, পটাশ ও টিএসপি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই টাকার অভাবে সার না দিয়ে আমন রোপন করেছি। এখন আয় করতে হবে, আর তাই দিয়ে সার কিনে ক্ষেতে দিতে হবে। সোনাবাড়িয়া গ্রামের কৃষক বাশার জানান, প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে ২৫ টাকা কেজি ইউরিয়া, ২৮ টাকা কেজি পটাশ এবং ২৫ টাকা কেজি ডিএপি কিনে আমন ধান চাষ করতে হয়েছে। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বামনখালীর কৃষক সমরেশ ঘোষ জানান, কোন মেমো ছাড়াই সার বিক্রি হচ্ছে। দোকানের সামনে লাল সালুতে বিধিবদ্ধ মূল্য তালিকা ঝুলানো নেই। এই সুযোগে ব্যবসায়ীরা বেশী দামে সার বিক্রির সুযোগ পাচ্ছে। দেয়াড়া গ্রামের মুজিবর রহমান, তুলসীডাঙ্গার সিরাজুল, পাচপোতার আলফাজ জানান, গেল বছর আংশিক ভাবে আমনে ক্ষতি হয়। সরিষা ৯০% ক্ষতি হয়। শীতকালিন সবজি, উচ্ছে, কমড়া, পটল ক্ষতি হয়। আমের ফলন ২০% নেমে আসে। ৬০% বোরো ধান ক্ষতি হয়। ফলে প্রচণ্ড অর্থনৈতিক সংকট চলছে। এই অবস্থায় বাড়তি দামে সার কিনতে কৃষক দেনায় জড়িয়ে পড়বে। অথবা টাকার অভাবে প্রযোজনীয় সার না দিতে পারায় ধান উৎপাদন ব্যহত হবে। এব্যাপারে নাম প্রকাশে অনেচ্ছুক দেয়াড়া ও সোনাবাড়িয়া ইউনিয়নের ২ জন গ্রাম্য সার ব্যবসায়ী জানান, বিসিআইসি ডিলারের কাছ থেকে মেমো ছাড়াই ৫০ কেজির বস্তা ইউরিয়া ১১৯০ টাকা, ডিএপি ১২০০ টাকা, পটাশ সাড়ে ১৩’শ টাকা এবং টিএসপি ১৪৭০ টাকা বস্তা কিনতে হচ্ছে। এতে বাজারে সারের দাম বৃদ্ধি পেয়েছে। এরপর পরিবহণ খরচ বাদে তারা কোন সারে .৫০ পয়সা কোন সারে এক টাকা লাভ করেন। বিসিআইসি ডিলার হাসিব এণ্টারপ্রাইজ ও উচ্ছাস এণ্টারপ্রাইজ বেশী দামে সার বিক্রি অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপরে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বেশী দামে সার বিক্রির কথা তার জানা নেই। তবে বেশী দামে সার বিক্রির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ‘দলের জন্য প্রস্তুত আছি, ডাক দিলে যাব’- সোহেল তাজ

    সম্মেলনে আ.লীগের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন!
    ‘দলের জন্য প্রস্তুত আছি, ডাক দিলে যাব’

    জাতীয় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই তাকে দলীয় কর্মসূচিতে দেখা যাবে।
    পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, তিনি আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশেই সক্রিয় হচ্ছেন। তাকে দলের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।
    এ ব্যাপারে তানজিম আহমদ সোহেল তাজ শুক্রবার বলেন, ‘আমি দলের (আওয়ামী লীগের) জন্য সর্বদা প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতিতে দল যদি মনে করে, আমি অবদান রাখতে পারি-তাহলে আমাকে ডাকলে যাব। আমি আওয়ামী লীগের জন্য অতীতে প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত, ভবিষ্যতেও তৈরি থাকব।’
    তিনি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ পদ্মা সেতু। এখন প্রয়োজন মানবিক উন্নয়ন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাচ্ছেন বলে আমি মনে করি। সেজন্য তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পাশে যোগ্য ও নিবেদিত মানুষ প্রয়োজন, তাকে সহায়তা করার জন্য।’
    বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমান করে প্রথমে মন্ত্রিত্ব পরে সংসদ সদস্য পদ ছাড়েন। এরপর তিনি রাজনীতি থেকেও দূরে সরে যান। তবে চুপচাপ ঘরে বসে ছিলেন না তিনি। প্রথম থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার ছেড়ে দেওয়া গাজীপুরের কাপাসিয়া আসনে আওয়ামী লীগের সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন তারই মেজ বোন সিমিন হোসেন রিমি।
    বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি।
    এতে তিনি লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’
    মিমির এই ফেসবুক স্ট্যাটাসকে সোহেল তাজের রাজনীতিতে সক্রিয় হওয়ার ব্যাপারে একটি আগাম ঘোষণা মনে করে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর মূলধারার গণমাধ্যমসহ ক্ষমতাসীন মহলের অন্দর মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
    জানতে চাইলে মাহজাবিন আহমদ মিমি শুক্রবার বলেন, মন্ত্রিত্ব ও সংসদ-সদস্য পদ ছেড়ে দিলেও সোহেল তাজ সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছেন। সব জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে দলের জন্য শুভ কামনা জানিয়েছেন।
    গত ১০ বছর ধরেই সোহেল তাজ নিরবচ্ছিন্নভাবে দেশে অবস্থান করছেন। বর্তমান সময়টাকে আমরা দল ও দেশের জন্য একটি ‘ক্রান্তিকাল’ বলে মনে করছি। তাই এই ক্রান্তিকালে সক্রিয়ভাবে তার দলের পাশে থাকা প্রয়োজন।

  • কাবুলে নারীদের বিক্ষোভে তালেবানের গুলি, লাঠিচার্জ

    আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার নারীদের একটি বিক্ষোভে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। এ সময় তারা লাঠিচার্জ করে বলেও অভিযোগ ওঠে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
    ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট তালেবানের দ্বিতীয় দফা ক্ষমতা দখলের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই বিক্ষোভ করেন নারীরা। কাবুলের শিক্ষা মন্ত্রণালয়ের গেটের সামনে দাঁড়িয়ে প্রায় ৪০ জনের মতো নারী ‘রুটি, রুজি, স্বাধীনতা’ বলে শ্লোগান দিতে থাকে। এ সময় তালেবান সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
    কয়েকজন নারী পার্শ্ববর্তী দোকানে দিয়ে আশ্রয় নিলে সেখানেও তালেবান সদস্যরা তাদের ধাওয়া করে রাইফেলের বাট দিয়ে মারধর করে।
    দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান আগের কঠোর শরিয়া আইন থেকে সরে আসার ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। শিক্ষা কিংবা কর্মক্ষেত্রসহ সব জায়গাতেই দেশটির নারীদের ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

  • মন্ত্রী-এমপি আর আওয়ামী লীগ কর্মীরা বেহেশতে আছেন: জি এম কাদের

    জাতীয় ডেস্ক: ‘দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি বলেছেন, ‘সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় কামিয়েছে। তাদের কোনও অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার।’
    শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। এলডিপি’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু জাফর সিদ্দিকী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। আবু জাফর গত মে মাসে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি ছেড়ে আবদুল করিম আব্বাসী নেতৃত্বাধীন অংশে যোগ দিয়েছিলেন। আড়াই মাসের মধ্যে আবার দলত্যাগ করলেন তিনি।
    অনুষ্ঠানে জিএম কাদের উল্লেখ করেন, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরারা কখনও সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে।

  • ২০০ পাহাড়ের ১২০টিই ৪০ বছরে বিলুপ্ত

    জাতীয় ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে গত ৪০ বছরে ৬০ শতাংশ পাহাড় বিলুপ্ত হয়েছে। এসময়ে বন্দরনগরীর ২০০টি পাহাড়ের মধ্যে ১২০টিরই বর্তমানে কোনো অস্তিত্ব নেই।
    শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
    চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় বন্ধ করতে উপযুক্ত পাহাড় সংরক্ষণ ব্যবস্থাপনা ও খাল-নদী রক্ষার দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ ফোরাম।
    বক্তারা জানান, ১৯৭৬ সালে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি থানা এলাকায় ৩২ দশমিক ৩৭ বর্গকিলোমিটার এলাকায় পাহাড় ছিল। পরবর্তীকালে ৩২ বছরে মোট পাহাড়ের ৫৭ শতাংশ হিসেবে ১৮ দশমিক ৩৪৪ বর্গকিলোমিটার পাহাড় কেটে ফেলা হয়। এসময়ে নগরীর বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, কোতোয়ালি এবং পাহাড়তলী এলাকায় ৮৮টি পাহাড় সম্পূর্ণ এবং ৯৫টি পাহাড় আংশিক কাটা হয়েছে।
    সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, চট্টগ্রাম মহানগরী ও সীতাকুণ্ডের মধ্যস্থলে জঙ্গল সলিমপুর ও আলী নগরে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে ভূমিদস্যুরা প্লট বাণিজ্য করছে। দেশের বিভিন্ন এলাকার চিহ্নিত আসামিদের জড়ো করে সন্ত্রাসী জনপদ বানানো হয়েছে। অবশেষে প্রশাসন এসব পাহাড় কাটা বন্ধে পদক্ষেপ নিয়েছে। পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
    উদ্ধার হওয়া এসব পহাড়ে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার দাবি জানান বক্তারা।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান। ফোরামের সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড.মঞ্জুরুল কিবরিয়া ও ফোরামের উপদেষ্টা সাংবাদিক আবুল মনসুর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

  • আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না : কাদের

    জাতীয় ডেস্ক: বিএনপি পরিকল্পিত ভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না। আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
    বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি তারা রাজপথ দখলের নামে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
    আওয়ামী লীগকে অচীরেই রাজপথে দেখা যাবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অকৌশল মাত্র, তাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
    বিএনপি চায় সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে,আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না।
    জনগণের প্রতি আস্থাহীন এক রাজনৈতিক দল বিএনপি, দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের, বলেন তাদের রাজনৈতিক মেরুদণ্ড অত্যন্ত ভঙ্গুর। তিনি বলেন বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে ভয় পায়। বিএনপি মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন।
    আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির জন্য মঙ্গল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

  • আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে: ফখরুল

    জাতীয় ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজপথে পরাজিত হয়েছে। আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা।
    শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
    ‘বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় পুরানো বক্তব্যই দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে।
    আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে বলে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়েছে। সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।
    মির্জা ফখরুল বলেন, আরফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছি আমরা। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অগ্রগতির ভিত্তি তার মাধ্যমে রচিত হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
    বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে শপথ নিয়েছি। এই শোককে শক্তিকে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
    এ সময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।